রাজশাহীতে | Newsflash24bd.com

রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই
রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদ আর বেঁচে নেই। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, রাত ৯টা ৩৫ মিনিটে শিশুটিকে হাসপাতালে আনা হলেও তার আগেই তার মৃত্যু হয়েছিল।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টার দিকেই দীর্ঘ অভিযানের পর শিশুটিকে উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের জমি দিয়ে হাঁটার সময় সাজিদ খড় দিয়ে ঢাকা একটি অরক্ষিত নলকূপের গর্তে পড়ে যায়। তার মা পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে খড় সরিয়ে দেখেন খোলা মুখের সেই গভীর গর্ত।

স্থানীয়দের অভিযোগ, গত বছর এক ব্যক্তি গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করে ১২০ ফুট পর্যন্ত খনন করেও পানি না পেয়ে পাইপটি মুখ খোলা অবস্থায় রেখেই ফেলে যান। বৃষ্টিতে গর্ত আরও বড় হয়, কিন্তু কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় অবশেষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই ভিড় জমে এলাকাবাসীর। গর্তের পাশে রাতজুড়ে অপেক্ষা করেন সাজিদের মা, সন্তানের জন্য অবিরাম কান্না ও দোয়া করতে থাকেন। শুরুতে গর্তের ভেতর থেকে কিছু শব্দ পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে যায়, যা উদ্ধারকর্মীদের আরও উদ্বিগ্ন করে তোলে।

তবে ফায়ার সার্ভিস গর্তে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে। মেডিকেল টিম ও স্থানীয় প্রশাসন পুরো সময় ঘটনাস্থলে অবস্থান করে। সন্ধ্যায় লে. কর্নেল তাজুল জানিয়েছিলেন, শিশুটির জীবিত থাকার সম্ভাবনা খুবই কম; তবুও তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

The post রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই appeared first on Newsflash24bd.com.

রাজশাহীতে বিচারকের ছেলে খুন
রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৪) বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হামলার সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী (৪৪) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত হামলাকারী লিমন মিয়াকে (৩৫)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজপাড়া থানার ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের ৫ তলায় তাদের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত হামলাকারী লিমন মিয়া (৩৫) গুরুতর আহত হলে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিমন গাইবান্ধা জেলার ফুলছরি থানার ভবানিগঞ্জের এইচএম সোলাইমান শহীদের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিচারকের স্ত্রীর পূর্ব পরিচিত ছিল লিমন (অভিযুক্ত হামলাকারী)। কোয়ান্টাম ফাউন্ডেশনে সদস্য হওয়ায় তার সঙ্গে পরিচয় হয় আহত তাসমিন নাহারের। তিনি লিমনকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করতেন। একপর্যায়ে প্রতিনিয়ত তার কাছে সহযোগিতা চাইলে আহত তাসমিন নাহার অপারগতা প্রকাশ করেন। এর জের ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন অভিযুক্ত হামলাকারী। এ ঘটনায় জিডিও করা ছিল। তবে হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে।

গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় ভুক্তভোগী তাসমিন নাহার লুসী একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, হামলাকারী লিমন মিয়ার (৩৫) সঙ্গে কোয়ান্টাম ফাইন্ডেশনের সদস্য হওয়ার পর আমার পরিচয় হয়। পরিচিত হওয়ার পর থেকে সে আমার মোবাইল নম্বর নেয়। তার পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় সে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত। একটা পর্যায়ে সে প্রতিনিয়ত আমার কাছে সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করি।

অভিযোগে তাসমিন নাহার আরও উল্লেখ করেন, আমি সহযোগিতা করতে না চাওয়ায় সে তার মোবাইল থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দেয়। গত ৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটের দিকে লিমন আমার মেয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে আমাকে ও আমার পরিবারের লোকজনদের হত্যার হুমকি দেয়। আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, দুপুর আড়াইটায় লিমন নিজেকে মিলন নামে বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করেন। এসময় বাসায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী ও ছেলে তাওসিফ রহমান সুমন ছিলেন।

বাসার কেয়ারটেকার মাহবুব হোসেন বলেন, কাজের মেয়ের মাধ্যমে বাসায় মারামারি হচ্ছে জানতে পারি। তখন ঘরে গিয়ে দেখি তিনজনই নিস্তেজ হয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। গুরুতর আহত তাওসিফকে প্রথমে হাসপাতালে নিয়ে যাই। তখনো সে কাতরাচ্ছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জজের স্ত্রী এবং লিমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত হামলাকারী লিমন মিয়াও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

The post রাজশাহীতে বিচারকের ছেলে খুন appeared first on Newsflash24bd.com.

রাজশাহীতে নতুন জিপিসি উদ্বোধন করলো গ্রামীণফোন
উত্তরাঞ্চলে গ্রাহকসেবা আরও সুসংহত করতে সম্প্রতি রাজশাহীর আলুপট্টি সংলগ্ন এলাকায় একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

রাজশাহীর গৌরব, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে নতুন জিপিসির নকশায় সংযোজিত হয়েছে রেশম গুটি ও মাটির ঘরে আঁকা লোকশিল্পের নকশা। ঐতিহ্য ও আধুনিকতার এ সমন্বয় নিশ্চিত করবে অনন্য গ্রাহক অভিজ্ঞতা।

টেকসই উন্নয়নে গ্রামীণফোনের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সেন্টারটির গ্রাহক সেবা হবে সম্পূর্ণ কাগজবিহীন। এখানে থাকবে সর্বাধুনিক ডিজিটাল সরঞ্জাম এবং প্রশিক্ষিত কর্মীবৃন্দ যারা দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করবেন।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান নতুন জিপিসিটি উদ্বোধন করেন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদসহ, গ্রামীণফোনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের সিএমও ফারহা নাজ জামান বলেন,
“উদ্ভাবন ও সংস্কৃতির সমন্বয়ে সবসময় গ্রাহকদের সাথে আরও আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে চায় গ্রামীণফোন। রাজশাহীতে নতুন গ্রামীণফোন সেন্টারটি এরই প্রতিফলন; যেখানে আধুনিক ডিজিটাল সেবার সাথে ঐতিহ্যবাহী এই নগরীর সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় ঘটেছে। কাগজবিহীন ও সম্পূর্ণ ডিজিটাল সেবা চালু করে আমরা শুধু দ্রুত ও নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা নিশ্চিত করছি না, বরং টেকসই উন্নয়নেও অবদান রাখছি। আমরা বিশ্বাস করি, এই সেন্টার রাজশাহীর প্রাণবন্ত তরুণসমাজকে সংযুক্ত থাকতে ও তাদের ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সকল গ্রাহকের প্রয়োজন মেটাবে এই জিপিসি।”

নতুন জিপিসিতে সিম প্রতিস্থাপন, নতুন সিম চালু, মালিকানা হস্তান্তর, রোমিং সুবিধা, হ্যান্ডসেট, রাউটার এবং জিপি আইওটি সলিউশন যেমন: আলো ও জিপিফাইসহ বিস্তৃত সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া গ্রাহকদের চাহিদা অনুযায়ী থাকবে বিশেষ প্রমোশন, পরীক্ষামূলক ক্যাম্পেইন ও মৌসুমী অফার।

গ্রাহকরা জিপিসিটিতে আরও পাবেন তাৎক্ষণিক ছাড়, ব্যক্তিগত পরামর্শ এবং ঘরে বসে সেবা পাওয়ার সুবিধা। সব মিলিয়ে এক ছাতার নিচেই থাকছে সুবিধা, সংস্কৃতি ও সংযোগের এক অনন্য সমন্বয়।

The post রাজশাহীতে নতুন জিপিসি উদ্বোধন করলো গ্রামীণফোন appeared first on Newsflash24bd.com.