রাজনীতিতে | Newsflash24bd.com

জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া
কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র (আইসিসিআর) মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমত্যাচ্যুত ও স্বৈরাচার আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, যা নিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে।

জয় তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় ‘অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে’ এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন।

এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে, আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

প্রথম প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। নাম প্রকাশের অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা সংবাদমাধ্যমকে জানান, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোন বই প্রকাশের অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয়। এমন মন্তব্য সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

তিনি বলেন, কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী, এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন।

বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় এ অনুষ্ঠানের সময় বক্তব্য রাখেন এবং সংবাদমাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুস্থ আলোচনার পথ দেখতে চাই।

তিনি বলেন, বই প্রকাশনা একটি সাহিত্যিক অনুষ্ঠানের বিষয়, কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট থাকলে তা আলোচনার বিষয় হতে পারে।

ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক জয়ন্ত ঘোষাল বলেন, সুস্পষ্টভাবে রাজনৈতিক বক্তব্য বই প্রকাশের অনুষ্ঠানের আড়ালে চলে গেছে। এটা কেবল একটি সাহিত্যিক আলোচনার জায়গা নয় বরং রাজনৈতিক ইস্যুতে জনমতের ক্ষুদ্র পরিসর তৈরি করেছে। তার মতে, বক্তৃতার সময় সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যগুলো কলকাতার রাজনৈতিক জনমতকে বিভক্ত করেছে।

পশ্চিমবঙ্গের স্বাধীন লেখক ও পরিচালক দীপ হালদার বলেন, আমরা এখানে আসি বইয়ের গল্প ও সাহিত্যকে শ্রোতা-দর্শকের সামনে তুলে ধরতে। কিন্তু বক্তৃতার ভাষ্য অনেক সময় রাজনৈতিক ধরণের হয়ে দাঁড়ায়। আমাদের উচিত ছিল এখানে সাহিত্যিক আলোচনার দিকে মনে রাখা।

এদিকে, তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক বলেন, এ ধরনের রাজনৈতিক বক্তব্য এখানে সঠিক না হলেও সব মতামতই প্রকাশের অধিকার আছে। তবে পত্রিকা বা রাজনৈতিক দলগুলোর উচিত তাদের নিজস্ব কর্মসূচিতে এই ধরনের বিষয় তুলে ধরা। তার বক্তব্য, কলকাতার রাজনৈতিক কর্মীরা এই বক্তৃতা নিয়ে ইতোমধ্যেই নিজেদের মধ্যে তর্ক শুরু করে দিয়েছে।

সরকার সমর্থিত বামপন্থি এক বিশ্লেষক বলেন, কলকাতার মতো জনসমাবেশ কেন্দ্রের মঞ্চে এমন আন্তর্জাতিক রাজনৈতিক বক্তব্য তুলতে হলে আগে ভাবতে হবে এতে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে কী প্রভাব পড়বে।তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টি বিবেচনায় রাখা উচিত।

এ প্রতিক্রিয়ার মধ্যেই কলকাতার রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্ক তৈরি হয়েছে যে কোনও সাহিত্য বা সাংস্কৃতিক অনুষ্ঠানে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তৃতা দেওয়া কি ঠিক কিনা। বিশ্লেষকরা মনে করছেন এ ধরনের বক্তব্য স্থানীয় রাজনীতিতে আলোচনার তাপ আরও বাড়িয়ে দিতে পারে।

অন্যদিকে বই প্রকাশ অনুষ্ঠানের আয়োজক সংগঠন ‘খোলা হাওয়া’-র পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি সাহিত্যিক অনুষ্ঠান এবং আলোচনা হওয়া সত্ত্বেও বক্তৃতাগুলোকে আমরা রাজনৈতিক মন্তব্য বলে মনে করি না, বরং এটি শুধুই একটি বইয়ের প্রেক্ষাপটে রাজনৈতিক সত্যিকার প্রেক্ষাপট তুলে ধরার সুযোগ।

এ ধারাবাহিক প্রতিক্রিয়া ও তর্ক-বিতর্ক কলকাতার রাজনৈতিক ক্ষেত্রে নিম্নমুখী বা ঊর্ধ্বমুখী কোনো দিকেই এখনও চূড়ান্ত রূপ নেয়নি। তবে রাজনৈতিক নেতারা ও বিশ্লেষকদের মধ্যে এ ঘটনার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক মঞ্চে আলোচনার নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন।

The post জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া appeared first on Newsflash24bd.com.

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন: ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আ. লীগ
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নিয়ে বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় সরকারবিরোধী আন্দোলন দমনে অভিযানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। এর পরপরই আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী দেশ ছেড়ে পালান। তাদের মধ্যে অন্তত ৬০০ জন কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে দাবি করা হয়।

গণচাপের মুখে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে এবং দলটিকে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও প্রচারণা থেকে নিষিদ্ধ করে। দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম শুরু হয়।

গত বছরের শেষ দিকে একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এই রায়কে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন এবং ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে গোপন অবস্থান থেকে শেখ হাসিনা প্রতিদিন দীর্ঘ সময় ধরে দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে নিয়মিতভাবে কলকাতা থেকে দিল্লিতে ডেকে কৌশলগত বৈঠক করা হচ্ছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে ভোটের গণতান্ত্রিক বৈধতা নষ্ট হবে। দলটির সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তারা নির্বাচনী প্রক্রিয়া বর্জনের নির্দেশ দিয়েছেন এবং এই নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, বলছে—এ নির্বাচন গত এক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তবে আওয়ামী লীগ ইউনূসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলেছে, যা তিনি অস্বীকার করেছেন।

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের দীর্ঘদিনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে গুম, নির্যাতন, গোপন বন্দিশালা, বিচার বিভাগের নিয়ন্ত্রণ এবং সংবাদমাধ্যম দমনের অভিযোগ উঠে এসেছে। ক্ষমতাচ্যুতির পর অনেক গোপন বন্দিশালার তথ্য প্রকাশ্যে আসে।

তবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা রয়েছে। শেখ হাসিনাকে দণ্ড দেওয়া ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান মেনে চলে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, দেশজুড়ে প্রতিশোধমূলক সহিংসতায় তাদের শত শত কর্মী নিহত বা কারাবন্দী হয়েছেন। তাদের ভাষ্য, দেশে ফিরলে প্রাণনাশের ঝুঁকি রয়েছে বলেই তারা ভারতে অবস্থান করছেন।

ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও ভারত তা উপেক্ষা করছে। সম্প্রতি দিল্লিতে এক সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানায় এবং একে বাংলাদেশের জনগণের প্রতি ‘অবমাননা’ বলে উল্লেখ করে।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেছেন, আসন্ন নির্বাচন ব্যর্থ হলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে এবং তাতে জনগণ আবার আওয়ামী লীগের দিকে ফিরবে। সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় স্বীকার করেন, দলটি কর্তৃত্ববাদী ছিল এবং ২০১৮ সালের নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি। তবে তার দাবি, পরিস্থিতি বদলাবে এবং তাদের নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না।

The post দ্য গার্ডিয়ানের প্রতিবেদন: ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আ. লীগ appeared first on Newsflash24bd.com.

রুমিন ফারহানা ও সমসাময়িক রাজনীতি
রুমিন ফারহানার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ—এমন ধারণা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং বিএনপির রাজনীতির ধারাবাহিকতায় তিনি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে ব্যক্তিগত প্রাপ্তি বা মনোনয়নের প্রশ্নের চেয়েও দলের বৃহত্তর স্বার্থ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রুমিন ফারহানা বিএনপির কোনো সাধারণ মুখ নন; তিনি দলের একজন বড় মাপের নেত্রী, যিনি সংসদে, রাজপথের বাইরে থেকেও, যুক্তিনির্ভর বক্তব্য ও সাংবিধানিক প্রশ্নে দৃঢ় অবস্থানের মাধ্যমে দলকে প্রতিনিধিত্ব করেছেন।
বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, যার রাজনীতি কেবল ব্যক্তি নয়—কৌশল, জোট এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হয়। সেই বাস্তবতায় কোনো একটি আসনে রুমিন ফারহানাকে মনোনয়ন না দেওয়া যদি জোটগত বা কৌশলগত সিদ্ধান্ত হয়ে থাকে, তবে সেটিকে ব্যক্তিগত অবমূল্যায়ন হিসেবে দেখার সুযোগ নেই। বরং দলের স্বার্থে একজন পরীক্ষিত নেত্রীকে ছাড় দেওয়া কখনো কখনো বিএনপির জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। ইতিহাস বলছে, বড় রাজনৈতিক দলগুলোতে অনেক সময় সবচেয়ে সক্ষম নেতাদেরই সাময়িকভাবে পেছনে থাকতে হয় বৃহত্তর সমীকরণের জন্য।
এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আলোচনা এলেও বিষয়টি একরৈখিক নয়। স্বতন্ত্র প্রার্থিতা রাজনৈতিক অবস্থান জানান দেওয়ার একটি সম্ভাব্য পথ হতে পারে, কিন্তু সেটিই একমাত্র পথ নয়। নির্বাচনে অংশ না নিয়েও যে রাজনীতিতে প্রভাব রাখা যায়, রুমিন ফারহানা তার উদাহরণ। সংসদে থাকাকালে যেমন তিনি আলোচিত ছিলেন, সংসদের বাইরে থেকেও তিনি বিএনপির পক্ষে যুক্তি, বক্তব্য ও রাজনৈতিক বয়ানকে শক্তিশালী করেছেন। গণমাধ্যম ও জনপরিসরে তার গ্রহণযোগ্যতা তাকে একটি “তারকা রাজনীতিক” হিসেবেই প্রতিষ্ঠিত করেছে, যা কেবল নির্বাচনের মাধ্যমে অর্জিত হয়নি।
এই প্রেক্ষাপটে রুমিন ফারহানার কাছ থেকে হতাশা বা অভিমানী সুর প্রত্যাশা করা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির সঙ্গেও যায় না। বরং দলের প্রতি আনুগত্য, সিদ্ধান্তকে সম্মান করা এবং সময়ের জন্য অপেক্ষা করাই একজন পরিণত রাজনীতিকের আচরণ। বিএনপির স্বার্থেই আজ হয়তো তাকে একধাপ পেছনে থাকতে হচ্ছে, কিন্তু তাতেই তার রাজনৈতিক গুরুত্ব কমে যায় না।
রুমিন ফারহানাকে আমরা দেখতে চাই একজন পরিচ্ছন্ন, আদর্শভিত্তিক ও আধুনিক রাজনৈতিক চর্চার প্রতিনিধি হিসেবে—যিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দেন। অনাগত সময়ে বিএনপির রাজনীতিতে তার ভূমিকা আরও বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ হবে—এই প্রত্যাশাই বাস্তবসম্মত।

লেখক : মো: হাফিজ আল আসাদ , রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক।

The post রুমিন ফারহানা ও সমসাময়িক রাজনীতি appeared first on Newsflash24bd.com.

রাজনীতিতে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান: রুহুল আমিন হাওলাদার
জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে আরো সুসংহত ঐক্য প্রতিষ্টা দরকার ছিল। কিন্তু দেশের রাজনীতিতে এখন ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান। একদিকে নানামুখী অস্থিরতা,সংশয়,নিরাপত্তাহীনতা
অপরদিকে রাজনৈতিক অনৈক্য , এর মধ্যে আদৌ সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর ) সকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আহবায়ক , জাতীয় পার্টির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু, উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান, আমানত হোসেন, আব্দুল আজিজ, কাজী নাসির উদ্দিন সরকার, আব্দুস সাত্তার, মাসুম ও এম এ হাশেম প্রমুখ।

এ সময় রুহুল আমিন হাওলাদার বলেন,অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বারবার জোর দিয়ে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। কিন্তু জাতীয় নির্বাচনের জন্য যে ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেটা এখনো দৃশ্যমান দেশে নয়। দেশের সার্বিক পরিস্থিতি সংকটজনক, উদবেগ জনক। চারদিকে হতাশা, অস্থিরতা, নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে মানুষ। সম্প্রতি রাজধানী ঢাকা এবং চট্টগ্রামের ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড আমাদের শঙ্কিত এবং ব্যতীত করেছে। এই ধরনের অগ্নিকাণ্ড আমাদের গার্মেন্ট শিল্পের উপর বড় আঘাত। সরকারকে গার্মেন্ট শিল্প সহ সামগ্রিক শিল্প সেক্টরের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের সরকারকে মনে রাখতে হবে, গার্মেন্টস শিল্পের মাধ্যমে আমাদের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় হয়।

হাওলাদার আরো বলেন, জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। কারণ জাতীয় পার্টি বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাছাড়া গণতান্ত্রিক চর্চা ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। তাছাড়া জাতীয় পার্টি দেশ এবং দেশের জনগণের পাশাপাশি পবিত্র সংবিধান রক্ষা এবং গণতন্ত্র সমুন্নত রাখার জন্য নির্বাচনের পক্ষে থাকে। আগামীতেও জাতীয় পার্টি সে ধারা অব্যাহত রাখবে।

The post রাজনীতিতে ঐক্যের চেয়ে অনৈক্য বেশি দৃশ্যমান: রুহুল আমিন হাওলাদার appeared first on Newsflash24bd.com.