যুদ্ধবিরতি | Newsflash24bd.com

যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপ মানতে ইসরাইল-হামাস স্বাক্ষর
গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে হামাস ও ইসরাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছে কাতারও।

বুধবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ট্রাম্প বলেছেন, “আমি খুবই গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়েই আমাদের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে স্বাক্ষর করেছে। খুব শিগগিরই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং সমঝোতার ভিত্তিতে ইসরায়েলও গাজা থেকে সেনা প্রত্যাহার করবে।”

যুদ্ধের অবসান, ইসরাইলি সেনা প্রত্যাহার, উপত্যকায় ত্রাণ প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত রয়েছে এই চুক্তিতে। চুক্তির শর্ত পুরোপুরি মানতে ইসরাইলকে বাধ্য করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির পর সব জিম্মিকে ঘরে ফেরানোর অঙ্গীকার করেছেন।

মধ্যস্থতাকারী দেশ কাতারও যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ব্যাপারটি নিশ্চিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “আমরা (এ যুদ্ধের) মধ্যস্থতাকারীরা এই মর্মে ঘোষণা করছি যে আজ রাতে গাজায় শান্তি স্থাপন সংক্রান্ত নতুন পরিকল্পনার প্রথম পর্যায়ের সমস্ত শর্ত ও বিধান বাস্তবায়নে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি স্বাক্ষরের জেরে গাজায় যুদ্ধের অবসান ঘটবে, সমস্ত ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিরা মুক্তি পাবে এবং গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে আর কোনো বাধা থাকবে না। চুক্তির বিস্তারিত বিষয়গুলো পরবর্তীতে ঘোষণা করা হবে।”

এই ‘ঐতিহাসিক ও নজিরবিহীন’ ঘটনা সম্ভব করার জন্য কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পরপরই বিবৃতি প্রকাশ করে হামাস। সেখানে গাজায় যুদ্ধের সমাপ্তি, ইসরাইলি সেনা প্রত্যাহার, উপত্যকায় সহায়তা প্রবেশ এবং বন্দি বিনিময়ের শর্ত সংবলিত একটি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ঘোষণা করা হয়।

একই সঙ্গে হামাস এই চুক্তির শর্ত সম্পূর্ণরূপে কার্যকর করতে এবং ইসরাইলকে তা এড়িয়ে যেতে বা বিলম্ব করতে না দেয়ার জন্য যুক্তরাষ্ট্র, আরব মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

এই চুক্তির মাধ্যমে গাজায় চলমান সংঘাতের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার একটি নতুন পথ উন্মুক্ত হলো। প্রথম ধাপের সফলতাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী, টেকসই ও চিরস্থায়ী শান্তি কতটা সুদূরপ্রসারী হবে।

The post যুদ্ধবিরতি প্রস্তাবের প্রথম ধাপ মানতে ইসরাইল-হামাস স্বাক্ষর appeared first on Newsflash24bd.com.

যুদ্ধবিরতি এখন জেলেনস্কির ওপর নির্ভর করছে: ট্রাম্প
নিউজফ্ল্যাশ ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর এখন যুদ্ধবিরতি নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের আয়োজন করা হবে।

শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় পুতিনের সাথে বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন, বিষয়টা (যুদ্ধবিরতি) আসলেই প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর নির্ভর করছে। আমি ইউরোপীয় দেশগুলোকেও বলব, তাদের কিছুটা জড়িত হতে হবে। তবে এটি জেলেনস্কির ওপর নির্ভর করছে … এবং যদি তারা চান, আমিও পরবর্তী বৈঠকে থাকব।’

এর আগে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বে কোনো সুফল বয়ে আনেনি। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যেকোনো ধরনের ষড়যন্ত্র, উসকানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি।

পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলব বেশিরভাগ ক্ষেত্রেই, তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই, যখন আসলেই চুক্তি হবে।

সংবাদ সম্মেলনে পুতিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন। আর আমাদের সহকারী ও পররাষ্ট্রনীতি বিভাগের প্রধানরা নিয়মিত যোগাযোগ রাখছেন।

এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্কোরেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই এক সঙ্গে সম্মেলন স্থলে রওনা হন দুই শীর্ষ নেতা।

এদিকে, ট্রাম্প-পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্কোরেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর শুরু হয় যুদ্ধ। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে চলমান যুদ্ধে দুই দেশের প্রায় ১০ লাখেরও বেশি সামরিক-বেসামরিক ব্যক্তি হতাহত হন।

The post যুদ্ধবিরতি এখন জেলেনস্কির ওপর নির্ভর করছে: ট্রাম্প appeared first on Newsflash24bd.com.