যুক্তরাষ্ট্রের সঙ্গে | Newsflash24bd.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে, তা দেশের স্বার্থ রক্ষা করেই হবে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এদিন বিকালে যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তি কবে সই হচ্ছে? এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি সামরিক বাহিনীরও। এতে নানা স্টেকহোল্ডার জড়িত। নিজের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে সামরিক চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্ত নয়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সম্মিলিত মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এ সফরে যুক্তরাষ্ট্রের সঙ্গে মাইগ্রেশন, রোহিঙ্গা সংকট, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি রোহিঙ্গাদের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দও দিয়েছে। এছাড়া পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ এবং ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয় গুরুত্ব পেয়েছে।

এছাড়া, মরক্কোর সঙ্গে বাংলাদেশের বি-টু-বি যোগাযোগ স্থাপিত হয়েছে এবং দুই দেশের বেসরকারি খাতে ব্যবসা সম্প্রসারণ, বিশেষ করে সার ও পাট খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সাধারণত চার ধরনের সামরিক চুক্তি সই করে, যার শুরুটা হয় জিসোমিয়া চুক্তি দিয়ে। জিসোমিয়া চুক্তিটি মূলত সামরিক গোপন তথ্য বিনিময় ও সে সব তথ্য গোপন রাখার চুক্তি। দ্বিতীয় যে চুক্তিটি যুক্তরাষ্ট্র করে থাকে, তার নাম আকসা। আকসা মূলত অস্ত্র বিক্রয় সংক্রান্ত চুক্তি। তৃতীয়টি যৌথ অভিযানে অস্ত্র ও সহযোগিতা বিনিময়ের চুক্তি ‘সিজমোয়া’ এবং চতুর্থটি মিসাইল ও ড্রোন শনাক্তের মতো স্পর্শকাতর তথ্য বিনিময় চুক্তি, যেটির নাম ‘বেকা’। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের জিসোমিয়া এবং আকসা চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।

The post যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী appeared first on Newsflash24bd.com.