যায়নি | Newsflash24bd.com
চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হবে।’
এরআগে, সন্ধ্যায় হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইফতারের আগেই দেশের বেশিরভাগ জেলা থেকে শাওয়ালের চাঁদ না দেখতে পাওয়ার তথ্য আসতে থাকে। এরপর ইফতার শেষে আবারও বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাকি জেলাগুলো থেকে তথ্য আসার পর দেশে পবিত্র ঈদুল ফিতরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করেন ধর্মমন্ত্রী।
মধ্যপ্রাচ্যের আকাশে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার সেখানে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার (২০ মার্চ) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদ্‌যাপন হবে পবিত্র ঈদুল ফিতর।
The post চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার appeared first on Newsflash24bd.com.
চাঁদ দেখা যায়নি, শুক্রবার সৌদিতে ঈদ
সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা রাখবেন।
গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবে আগামী ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বুধবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ওই ঘোষণা দেওয়া হয়েছে।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠক করে এবং দেশের কোনও প্রান্তেই নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে। ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস নির্ধারণের যে ইসলামি ঐতিহ্য রয়েছে, সেই নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।
গালফ নিউজ প্রতিবেদনে আরও জানায়, তুরস্ক ও সিঙ্গাপুর চাঁদ দেখা নয়, জ্যোতির্বিজ্ঞানের হিসাবের আলোকে ইসলামি মাস নির্ধারণ করে। তার ভিত্তিতে এই দুই দেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তুরস্ক শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপন করবে। আর সিঙ্গাপুরে ঈদ উদ্‌যাপন করা হবে শনিবার।
The post চাঁদ দেখা যায়নি, শুক্রবার সৌদিতে ঈদ appeared first on Newsflash24bd.com.
উড়োজাহাজে বোমা পাওয়া যায়নি, ফের গন্তব্য যাচ্ছে সেই ফ্লাইট
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ‘বোমা’ পাওয়া যায়নি।একারণে ফ্লাইটটি ফের গন্তব্য কাঠমান্ডের উদ্দেশে ছেড়ে যাচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম লিগ্যাল এফেয়ার্স ও ম্যানেজার পাবলিক রিলেশন্স (অতিরিক্ত দায়িত্ব) মো. আল মাসুদ খান জানিয়েছেন, কাঠমুন্ডু ফ্লাইটের সিকিউরিটি চেক সম্পন্ন করে লাগেজ এবং যাত্রীদের অন বোর্ড করানো হয়েছে। এখন এয়ারপোর্ট এটিসি ক্লিয়ারেন্স পাওয়ার অপেক্ষায় রয়েছেন পাইলটগণ। এটিসি ক্লিয়ারেন্স পেয়ে গেলেই বিমানটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
এর আগে শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টা ৪৫ মিনিটে কাঠমান্ডুর উদ্দেশে বিমানের বিজি ৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে ট্যাক্সি করছিল। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়।
বিজ্ঞপিতে আরও জানানো হয়, বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এবিএম রওশন কবীর গণমাধ্যমকে জানান, ফ্লাইটটি যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল তখন একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয় যে, ফ্লাইটে বোমা রয়েছে। তাৎক্ষণিক যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে।
তিনি জানান, বিমানবন্দরের বোম্ব ডিজপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রথম দফায় তল্লাশি করে বোমার অস্তিত্ব পাওয়া যায়নি। আবারও তল্লাশি চালানোর পর নিরাপত্তা নিশ্চিত করে ফ্লাইট ছেড়ে দেওয়া হবে।
The post উড়োজাহাজে বোমা পাওয়া যায়নি, ফের গন্তব্য যাচ্ছে সেই ফ্লাইট appeared first on Newsflash24bd.com.