যশোর | Newsflash24bd.com

১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নারীদের অসম্মান করে যারা কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে, তারা কখনোই দেশদরদী বা জনদরদী হতে পারে না। তিনি বলেন, ১৯৭১ সালে এই গোষ্ঠীর ভূমিকার কারণেই লক্ষ লক্ষ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দলের নেতা নারীদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করেছেন। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করে, তারা আর যাই হোক দেশের কল্যাণ করতে পারে না।

প্রতিপক্ষ দলের এক নেতার বিতর্কিত মন্তব্যের পর ‘আইডি হ্যাক’ হওয়ার অজুহাতকে মিথ্যাচার বলে আখ্যা দেন তারেক রহমান। তিনি বলেন, তীব্র সমালোচনার মুখে এখন তারা বলছে আইডি হ্যাক হয়েছে, অথচ বিশেষজ্ঞদের মতে এটি অসম্ভব।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা জনগণের সামনে এভাবে মিথ্যা বলছেন। যারা অনায়াসে মিথ্যা বলে, তারা কখনোই দেশের মঙ্গল করতে পারে না।”

তারেক রহমান বলেন, যে দল নারীদের ঘরের ভেতরে আটকে রাখতে চায়, তাদের নিজেদের নারী কর্মীরাও তো ঘর থেকে বের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। তিনি নারী কর্মীদের উদ্দেশে বলেন, “আপনাদের নেতারা কী ধরনের নোংরা কথা বলেন, সেটা দেখুন।”

তিনি বলেন, “তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্ত্রী বিবি খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী ও কর্মজীবী নারী।” তিনি আরও বলেন, এই দলের পূর্বসূরীরা ১৯৭১ সালেও মা-বোনদের অসম্মানিত করেছে। তাদের হাতে নারী সমাজ ও দেশের মানুষ কখনোই নিরাপদ নয়।

বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। ভোটের অধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “দীর্ঘ বছর পর জবাব দেওয়ার সময় এসেছে। ১২ তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন, ইনশাআল্লাহ।”

তারেক রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। সেই ধারাবাহিকতায় বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের গৃহিণীদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়া হবে, যার মাধ্যমে প্রতি মাসে রাষ্ট্রীয় সুবিধা দেওয়া হবে।

যশোর অঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার ফুল চাষ আধুনিকায়ন করে বিদেশে রফতানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করে আখচাষিদের উন্নয়ন এবং চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা রয়েছে।

বক্তব্যের শেষাংশে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে জনসভা প্রাঙ্গণ মুখরিত করে তোলেন তারেক রহমান।

The post ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই: তারেক রহমান appeared first on Newsflash24bd.com.

যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে ২ প্রকৌশলী নিহত
যশোরে নির্মাণাধীন ভবনের পঞ্চম তলার ব্যালকনি ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। পৌর কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর শহরের সার্কিট হাউজপাড়ার ইকবাল মঞ্জিলে নির্মাণাধীন বিল্ডিং ফর ফিউচার লিমিটেড কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে। কোম্পানিটি জমির মালিকদের পারিবারিক প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু মিয়া (৪৫)।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভবনের পঞ্চম তলার ব্যালকনিতে দাঁড়িয়ে সাব কন্ট্রাক্টর কাম হেড মিস্ত্রী নুরু মিয়াকে (৪৫) কাজ বুঝিয়ে দিচ্ছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫) ও সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান (৩৫)। হঠাৎ ব্যালকনিটি ধসে নিচে পড়ে যায়।

বিকট শব্দ শুনে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা জেলা যুবদলের আহ্বায়ক তমাল আহমেদ বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে বাসা থেকে বের হয়ে আসি। এসে দিকে তিনজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। শুনেছি তারা তিনজনই মারা গেছেন। মূলত নির্মাণ কাজের জন্য যে নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার সেটা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য পদত্যাগকারী আহ্বায়ক রাশেদ খান। তিনি বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। ভেঙে পড়া ব্যালকনিতে খুবই চিকন রড ব্যবহার করা হয়েছে। ছাদের রডের সঙ্গে ব্যালকনির রডের সংযোগও ছিল না। এটি একটি হত্যাকাণ্ড।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে কনস্ট্রাকশন কোম্পানি বিল্ডিং ফর ফিউচারের কোনও প্রতিনিধিকে পাওয়া যায়নি।

যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, আমরা দুর্ঘটনার খবর শুনে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। নির্মাণসংক্রান্ত বিষয়ে কোনও ত্রুটি পেলে ভবন মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, নিহতদের ময়নাতদন্ত করা হবে এবং এ ঘটনায় নিহতদের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, নিহত ইঞ্জিনিয়ার মিজানুর রহমান দিনাজপুর, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান কুষ্টিয়া এবং সাব কন্ট্রাক্টর কাম মিস্ত্রি নুরু মিয়া চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তারা ৫ বছরের অধিক সময় ধরে এ ভবন নির্মাণের কাজ করছেন।

The post যশোরে নির্মাণাধীন ভবনের ব্যালকনি ভেঙে ২ প্রকৌশলী নিহত appeared first on Newsflash24bd.com.

যশোরে আ.লীগ নেতাসহ ৮ বাড়িতে আগুন, লুটপাট
যশোরে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার জের ধরে আওয়ামী লীগ নেতা ও ইউপি মেম্বার আনিসুর রহমানসহ ৮ জনের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাত ও বুধবার সকালে সদর উপজেলার আবদুলপুর গ্রামে কয়েক দফা হামলার ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে-আবদুলপুর গ্রামের ইউপি মেম্বার আনিসুর রহমান, সাবেক মেম্বার মহসীন আলী, রমজান আলী, লাল্টু মিয়া, মিন্টু মিয়া, ইসরাফিল প্রমুখ। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। যৌথ বাহিনীর সদস্যরা সাঁড়াশি অভিযান শুরু করেছেন। লুট হওয়া ১১টি ছাগল ও ৮টি গরু উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর ও হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর গ্রামবাসীর মধ্যে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় ইউপি সদস্য আনিসুর রহমানের নেতৃত্বে মাইকে ঘোষণা দিয়ে হৈবতপুর গ্রামবাসীর ওপর হামলা চালানো হয়। এতে জখম হন হৈবতপুর গ্রামের বিএনপি ও যুবদলের চার নেতা।

এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে আবদুলপুর গ্রামে আনিসুর রহমান, মহাসিনসহ চারজনের বাড়িতে ব্যাপক ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বুধবার সকালে ফের আবদুলপুর গ্রামে হামলা চালায় দেড় শতাধিক লোক। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ও পরিস্থিতি শান্ত করেন।

The post যশোরে আ.লীগ নেতাসহ ৮ বাড়িতে আগুন, লুটপাট appeared first on Newsflash24bd.com.

যশোরের ৪০০ টন বাঁধাকপি বিদেশে যাচ্ছে
যশোর থেকে ৪০০ টন বাঁধাকপি বিদেশে রপ্তানী করা হবে। বাঁধাকপি বিদেশে রপ্তানীর লক্ষ্যে চলতি বছর কন্ট্রাক ফার্মিংয়ের মাধ্যমে জেলা কৃষি বিভাগের তদারকিতে আন্তর্জাতিক মানের সবজি উৎপাদন শুরু হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ অঞ্চলে বাঁধা কপির দাম কমে যাওয়ার মুহূর্তে বিদেশে রপ্তানী শুরু হয়েছে। এর সুফল পাচ্ছেন যশোর সদর উপজেলার শতাধিক কৃষক। এগ্রোবেজ প্রসেসিং প্রতিষ্ঠান যশোরের চুড়ামনকাটি এলাকায় ওয়ার হাউজ ও ফ্যাক্টরি স্থাপন করে কৃষকদের সঙ্গে সমন্বয় করে বিদেশে বাঁধাকপি রপ্তানী কাজে সহযোগিতা করে চলেছে। বাঁধাকপিসহ সবজির গুনগত মান নিরুপণে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে জাহাজযোগে সবজি বিদেশে রপ্তানী হচ্ছে। দুই মাসে ৪০০ টন বাঁধাকপির চালান মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে যাচ্ছে।

কৃষি বিভাগ সূত্র আরো জানিয়েছে, জানুয়ারি মাস থেকে বিদেশে বাঁধাকপি রপ্তানী শুরু হয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসে যশোর থেকে বাঁধা কপির বেশ কয়েকটি চালান যাবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে। ওই তিন দেশের সবজি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে ঢাকার এগ্রোবেজ প্রসেসিং লিমিটেড যশোর কৃষি বিভাগের মাধ্যমে কৃষকদের সঙ্গে চুক্তি করেছে। সলিডারিড্যাট নেটওয়ার্ক এশিয়া তাদের সফল নামে একটি প্রকল্পের মাধ্যমে যশোর কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে রপ্তানীর কাজ শুরু করেছে।

জাগরনী চক্র ফাউন্ডেশন যশোরও এই রপ্তানী প্রক্রিয়ায় পার্টনারশিপ হিসেবে কাজ করছে। সবজি চাষের শুরুতেই সলিডারিড্যাট বাংলাদেশ ও জাগরনী চক্র ফাউন্ডেশন কৃষকদের গ্রুপ তৈরি করেছে। দু’মাসে কমপক্ষে ৪০০ টন বাঁধা কপি রপ্তানী করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সংশ্লিষ্টরা। কৃষকদের পরিবহণ ও প্রসেসিং খরচ কমাতে সরাসরি মাঠে চলে যাচ্ছে রপ্তানিকারক প্রতিষ্ঠানের গাড়ি।

যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় সদর উপজেলার চারটি ইউনিয়নের তৃনমূল পর্যায়ের কৃষকদেরকে এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের আওতায় আনা হয়েছে। চুড়ামনকাটি, হৈবৎপুর, লেবুতলা ও কাশিমনগর ইউনিয়নের দেড়শ’ কৃষককে সুবিধাভোগীর আওতায় আনা হয়েছে।

কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উত্তম ব্যবস্থাপনা ও টেকনিক্যাল নানা ধরনের সাপোর্ট দিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন বাঁধাকপি তৈরি করা হচ্ছে। একটি কপির ওজন কমপক্ষে দেড়কেজি, যা আমদানিকারক প্রতিষ্ঠানের চাহিদা মাফিক ওজন। ৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে বাঁধকপি সংগ্রহ করে রপ্তানী করবে। বাঁধাকপি ছাড়াও যশোর থেকে কচুরলতি, বেগুন ও অন্যান্য সবজি বিদেশে রপ্তানী করা হয়ে থাকে। পর্যায়ক্রমে টমেটো, সিম, করলা, উচ্ছে, পেঁপে, মাশরুম, মরিচ, কলা, লিচু,কুল, পেয়ারা, ভুট্টা, আমলকি, এলোভেরা, কালোমেঘ, চুইঝাল, নারকেলসহ ২০ প্রকার ফসল রপ্তানীতে প্রাধান্য পাবে বলেও সূত্রে জানা গেছে।

বিগত কয়েক বছরে কৃষি বিভাগের নানা সাফল্যকে ছাপিয়ে বড় সুখবর এনে দিয়েছে বাঁধা কপিতে। কৃষকের ভাগ্য উন্নয়নে উচ্চ মূল্যের ফসলের মধ্যে বাঁধা কপি রপ্তানীতে সফলতা এসেছে গোটা কৃষি সেক্টরে। যশোরের কৃষকের ক্ষেতে উৎপাদিত বাঁধাকপি পৌঁছে যাচ্ছে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও তাইওয়ানের বাজারে। প্যাকেজিংয়ের আগে আব্দুলপুরের কৃষিপণ্য সংগ্রহ ও বিপনন কেন্দ্রসহ রপ্তানীকারক প্রতিষ্ঠানের ফ্যাক্টরিতে নিয়ে বাছাই ও প্যাকেটজাত করা হচ্ছে।

যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, বিদেশে পাঠানোর জন্য মানসম্মত সবজি বাঁধাকপি উৎপাদনে সরাসরি মনিটরিং করছে উপজেলা কৃষি অফিস। স্বচ্ছতার সঙ্গে উত্তম ব্যবস্থাপনা ও টেকনিক্যাল সাপোর্ট শতভাগ সফল হয়েছে। যশোর থেকে বিদেশে বাঁধাকপি রপ্তানিতে ভিন্নমাত্রা যুগিয়েছে। স্থানীয় বাজারে যখন বাঁধাকপির দাম কমে যাচ্ছে তখন রপ্তানী শুরু হওয়ায় কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

বাণিজ্যিকভাবে বাঁধাকপি রপ্তানীর ধারা অব্যাহত থাকলে যশোর তথা সারা দেশের বাঁধাকপি উচ্চমূল্যের সবজি হিসেবে সমধিক পরিচিতি পাবে।

The post যশোরের ৪০০ টন বাঁধাকপি বিদেশে যাচ্ছে appeared first on Newsflash24bd.com.

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোর এখন উৎসবের নগরী
উন্নয়ন ও দিনবদলের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত যশোরবাসী। পাঁচ বছর পর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে আসছেন তিনি। এদিন দুপুরে যশোর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। আয়োজকরা বলেছন, পাঁচ লাখের বেশি মানুষ এই জনসভায় দেবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের শহরে পরিণত হয়েছে যশোর। শহরের অলিগলি থেকে গ্রামের রাস্তাঘাটে চলছে মাইকিং; ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর তোরণে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেধেছেন যশোরবাসী। যশোর ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিককরণ, ভবদহ জলাবদ্ধতা দূর ও যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণাসহ নানা দাবিতে মুখর স্থানীয়রা।

যশোরের সর্বস্তরের মানুষের বক্তব্য, স্বপ্নের পদ্মা সেতু ও কালনায় মধুমতি সেতু চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এর ফলে যশোরসহ এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অবস্থা এবং মানুষের জীবনযাত্রায় উন্নয়ন ঘটেছে। এ উন্নয়ন ও দিনবদলের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে এবং তার মুখে আগামীর বার্তা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরবাসীর দীর্ঘদিনের বাকি চাওয়া-পাওয়া পূরণ করবেন; এমন প্রত্যাশাই এই অঞ্চলবাসীর।

আওয়ামী লীগ নেতারা জানান, ৫০ বছর আগে ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যশোরের যে স্থানে জনসমুদ্রে ভাষণ দিয়েছিলেন, সেখানেই ভাষণ দেবেন তার কন্যা শেখ হাসিনা। করোনাকালের প্রায় তিন বছর পর প্রথমবারের মতো কোনো জনসভায় সশরীরে অংশ নিচ্ছেন তিনি। এই সমাবেশ থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনৈতিক বার্তা দেবেন বঙ্গবন্ধুকন্যা। অন্যান্য নির্বাচনের আগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে শুরু হতো প্রচারণা, কিন্তু এবার যশোর থেকে সূচনা হচ্ছে নির্বাচনী তৎপরতা।

এদিকে, যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে একগুচ্ছ দাবিতে সোচ্চার নাগরিক সমাজ। মানববন্ধন, স্মারকলিপি পেশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন সচেতন যশোরবাসী। নাগরিক সমাজের প্রত্যাশা যশোরবাসীর প্রাণের দাবিগুলো আমলে নিয়ে ২৪ নভেম্বর যশোর স্টেডিয়ামের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি বাস্তবায়ন-উন্নয়ন প্রতিশ্রুতির ঘোষণা দিবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যশোরবাসীর মনে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

যশোর মেডিকেল কলেজে ৫শ’ শয্যার হাসপাতাল বাস্তবায়ন আন্দোলন কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, মেডিকেল কলেজের চালুর এক যুগেও হাসপাতাল বাস্তবায়ন হয়নি। এটি যশোরবাসীর জন্য দুঃখজনক। অবিলম্বের ৫শ’ শয্যার হাসপাতাল বাস্তবায়নের দাবি জানাই।

মাইকেল মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক অ্যাড. আবু বকর সিদ্দিক বলেন, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে তার নামে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যশোরবাসীর। মহাকবির নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তাকে নিয়ে গবেষণাসহ আরও অনেক কাজের সুযোগ তৈরি হবে। আন্তর্জাতিকভাবে তাকে তুলে ধরা সম্ভব হবে। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোরের জনসভায় বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের ঘোষণা দেবেন।

যশোরের সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান বকুল বলেন, যশোর বিমানবন্দর আন্তর্জাতিকে উন্নীতকরণ সময়ের দাবি। এটি আন্তর্জাতিক হলে ভারতের কলকাতার সঙ্গে যোগাযোগ সহজ হবে। সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। মানুষের ভোগান্তিও কমবে।

জনসভার প্রস্তুতির বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্টেডিয়ামের মাঠ প্রশস্ত করার পাশাপাশি সমাবেশে আগত লোকজনের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বড় পর্দায় সমাবেশ ও প্রধানমন্ত্রীর ভাষণ দেখার ব্যবস্থা করা হবে। আশা করছি, পাঁচ লাখের বেশি মানুষের সমাগম হবে।

মঞ্চ সাজানোর দায়িত্বে থাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ বলেন, বঙ্গবন্ধুর ভাষণের স্থান যশোর স্টেডিয়ামে ৫০ বছর পর জননেত্রী শেখ হাসিনা আসছেন। সে কারণে তাকে বরণ করতে যশোরসহ গোটা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ উদগ্রীব।

তিনি আরও বলেন, নৌকার আদলে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নৌকার পরিমাপ ১২০ ফুট বাই ৪০ ফুট।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি বলেন, খুলনা বিভাগের দশ জেলার ৮ লক্ষাধিক মানুষের সমাগম হবে এই জনসভায়। তিনি বলেন, গোটা শহরে সেদিন পা রাখার জায়গা পাওয়া যাবে না।

The post প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোর এখন উৎসবের নগরী appeared first on Newsflash24bd.com.