মোদি | Newsflash24bd.com

সাত বছর পর চীনে মোদি
দীর্ঘ সাত বছর পর চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে দুইদিনের সফর শেষে সেখান থেকে চীনে যান তিনি। শনিবার (৩০ আগস্ট) দেশটির বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

মোদি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনটি চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত হবে। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন।

মোদি এ সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

তিনি এমন সময় চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসছেন যখন তার দেশের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। সাম্প্রতিক সময়ে তারা সম্পর্ক ভালো করার চেষ্টা করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে সেটি আলোচনায় ফুটে উঠবে। গত মাসে দিল্লি সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় সিদ্ধান্ত হয় সীমান্ত দ্বন্দ্ব নিয়ে তারা সক্রিয়ভাবে কাজ করবে।

জাপান সফরে মোদি বলেন, চীন ও ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যা এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে ইতিবাচক প্রভাব রাখবে।

গত বছর রাশিয়ার কাজানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন মোদি।

The post সাত বছর পর চীনে মোদি appeared first on Newsflash24bd.com.

মোদি, মমতাকে আম পাঠালেন ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ভারতের সঙ্গে ‘আম কূটনীতি’ শুরু করলেন। শুভেচ্ছার নিদর্শন হিসেবে ঢাকা থেকে ১,০০০ কেজি বিখ্যাত ‘হাড়িভাঙ্গা’ আমের একটি চালান পাঠানো হয়েছে। সোমবার চালানটি নয়াদিল্লিতে পৌঁছানোর কথা। এই আমি পাঠানোকে সুসম্পর্ক তৈরির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর জন্য বাংলাদেশের সেরা মানের এই আম পাঠিয়েছেন মুহাম্মদ ইউনূস । একই সঙ্গে ইউনূস সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছেও আম পাঠাচ্ছেন। বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে, বিশেষত রংপুরে এই আমের ফলন হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তো বটেই, বিদেশেও এই আম রফতানি করা হয়। এক-একটি হাড়িভাঙা আমের ওজন ২০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়। রসালো, আঁশবিহীন এই আম বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়।

পূর্ববর্তী সরকারগুলির আমল থেকেই আম পাঠানোর প্রথা চলে আসছে। কিন্তু গত বছর ছাত্র-নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এর পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। হাসিনা পালিয়ে আসার পর থেকে ভারতেই আশ্রয়ে রয়েছেন।

The post মোদি, মমতাকে আম পাঠালেন ইউনূস appeared first on Newsflash24bd.com.

হাসিনা, মোদি ১৮ মার্চ আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন : মোমেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদি বাংলাদেশে ডিজেল সরবরাহের লক্ষ্যে ১৮ মার্চ যৌথভাবে প্রথম আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন।

আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘সুখবর হলো- ভারত আমাদের ডিজেল পাঠাবে। (তেল) পাইপলাইনের কাজ সম্পন্ন হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই প্রধানমন্ত্রী ১৮ মার্চ (ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে) পাইপলাইনের উদ্বোধন করবেন।’

গত সপ্তাহে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার এক সপ্তাহ পর মোমেনের এ ঘোষণা এলো।

বাংলাদেশ পেট্রোলিয়ম কর্পোরেশন (বিপিসি) কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় লাইন অফ ক্রেডিট (এলওসি) থেকে নেওয়া প্রায় ৩.৪৬ বিলিয়ন ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত ১৩০ কিলোমিটার ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের (আইবিএফপিএল) মাধ্যমে ভারত ডিজেল রপ্তানি করবে।

পাইপলাইনটি বাংলাদেশের ভূখন্ডে ১২৫-কিমি এবং ভারতের অভ্যন্তরে ৫-কিমি প্রসারিত। দুই প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০১৮ সালের সেপ্টেম্বরে আইবিএফপিএল-এর গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে যোগ দেন। বাংলাদেশ এতদিন ভারত থেকে রেলপথে ডিজেল আমদানি করত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরেকটি বিষয় হলো- শূন্যরেখা থেকে বাংলাদেশের ভূখ-ের ১৫০ গজের মধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষের কোনো স্থাপনা নির্মাণের বিষয়ে ভারত তার আপত্তি প্রত্যাহার করেছে।

তিনি আরও বলেন, ‘এখন আমরা আমাদের প্রকল্পগুলো (সীমান্ত বরাবর) শুরু করতে পারি।’
মোমেন বলেন, ৩ মার্চ জয়শঙ্করের সাথে তার আলোচনায় সীমান্ত হত্যাকা-ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও আলোচিত হয়েছে।

তিনি বলেন, ‘আমি তাদের (ভারতীয় পক্ষকে) তাদের প্রতিশ্রুতি রক্ষা (সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা নিশ্চিত) করতে বলেছি।’

মোমেন আরও বলেন, নয়াদিল্লিও পুনর্ব্যক্ত করেছে যে, তারা বাংলাদেশের মতোই সীমান্তে কোনো হত্যাকা- দেখতে চায় না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন।

মোমেন বলেন, ঢাকা-দিল্লির চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন ঘটিয়ে ভারত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলকে উচ্চ সম্মান জানিয়েছে।

The post হাসিনা, মোদি ১৮ মার্চ আন্তঃসীমান্ত তেল পাইপলাইন উদ্বোধন করবেন : মোমেন appeared first on Newsflash24bd.com.