মেয়র তাপস | Newsflash24bd.com

ঢাকাবাসী শিগগিরই বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণের সুফল পাবেন : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শুরু হওয়া বন্ধ্যাত্ত্বকরণ কার্যক্রমের সুফল ঢাকাবাসী শিগগিরই পেতে শুরু করবেন।

আজ বুধবার ওয়ারীর ফকিরচাঁন কমিউনিটি সেন্টারে ‘কুকুর বন্ধ্যাত্ত্বকরণ কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব বলেন।

তিনি বলেন, ‘আজকের বন্ধ্যাত্ত্বকরণ কার্যক্রমের উদ্বোধনের মাধ্যমে আমরা প্রতিটি অঞ্চলেই আমাদের এই কার্যক্রম শুরু করব। অঞ্চল ৫ থেকে আমরা শুরু করছি। আমাদের অঞ্চল ১ থেকে ৪ এবং পরবর্তীতে আমাদের নতুন অঞ্চলেও এই কার্যক্রম চলবে। আমরা আশাবাদী, কিছুদিন পরেই ঢাকাবাসী এই কার্যক্রমের উপকার পাওয়া শুরু করবে এবং এই বেওয়ারিশ কুকুরের বিস্তৃতি রোধ হবে। ধীরে ধীরে সেটা কমে আসবে এবং ঢাকাবাসী অচিরেই বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণের সুফল পাওয়া শুরু করবে।’

বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় এই কার্যক্রম শুরু করা হয়েছে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘বড় বড় শহর বা উন্নত শহরগুলোতে বেওয়ারিশ কুকুর বা অন্যান্য প্রাণী যত্রতত্র চলাচল করতে পারে না। সেগুলো নিয়ন্ত্রণে থাকে। তাদের নাগরিকরা সেগুলোর পরিচর্যা করেন, নিয়ন্ত্রণে রাখেন এবং সেভাবেই একটি সুন্দর শহর গড়ে ওঠে। কিন্তু দীর্ঘদিন ধরে এ ব্যাপারে নজর না দেওয়ার কারণে ঢাকা শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, সে অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পঞ্চাশ হাজারের ঊর্ধ্বে বেওয়ারিশ কুকুর রয়েছে। সুতরাং বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে আমাদের একটি স্থায়ী সমাধান প্রয়োজন। সেজন্য, সারা বিশ্বের ন্যায় বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণে আমরা বন্ধ্যাত্ত্বকরণ কার্যক্রম শুরু করছি।’
দীর্ঘদিন পরে করপোরেশন থেকে এই কার্যক্রম শুরু করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দীর্ঘদিন ধরে কোনও পশু চিকিৎসক ছিল না। প্রায় ২০ বছর পর আমরা পাঁচজন পশু চিকিৎসক নিয়োগ দিয়েছি। আমরা আমাদের স্বাস্থ্য বিভাগকে সংস্কার করছি।’

মেয়র শেখ তাপস অনুষ্ঠানে এ বছরের বর্ষা মৌসুমের আগেই নতুন করে ফকিরচাঁন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের কাজ শুরু হবে বলে জানান।

এর আগে তিনি আরামবাগ হাই স্কুল ও কলেজ এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনের দিনে (আজ) মোট ১০টি কুকুরকে বন্ধ্যাত্ত্বকরণ কার্যক্রমের আওতায় আনা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার কুকুরকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। প্রতিদিন ১০টি করে কুকুর বন্ধ্যাত্ত্বকরণ করা হবে।

বন্ধ্যাকৃত কুকুরগুলোকে চিহ্নিত করার সুবিধার্থে সেগুলোর কান ফুটো করে দেওয়া এবং সেগুলোর ঘাড়ে নীল (স্থায়ী রং) স্প্রে করে দেওয়া হবে।

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আলো উপস্থিত ছিলেন।

The post ঢাকাবাসী শিগগিরই বেওয়ারিশ কুকুরের বংশবিস্তার নিয়ন্ত্রণের সুফল পাবেন : মেয়র তাপস appeared first on Newsflash24bd.com.

বঙ্গবন্ধুকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেতো না : মেয়র তাপস
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেতো না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ১৯৭২ সালের ১০ জানুয়ারি বাংলাদেশের মাটিতে পা না রাখতেন, তাঁকে যদি আমরা ফিরে না পেতাম তাহলে বাঙালি জাতির স্বাধীনতা পূর্ণতা পেতো না। বাঙালি জাতি খুবই ভাগ্যবান যে, বঙ্গবন্ধু পাকিস্তানি শাসক গোষ্ঠীর অপশাসন ও দেশবিরোধী শক্তির সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের মাঝে ফিরে এসেছিলেন। আমরা পেয়েছি স্বাধীনতার পূর্ণতা।’

সাম্প্রদায়িকতা যেন মাথা চাড়া দিয়ে না ওঠে সেজন্য জাতিকে ঐকবদ্ধ হতে হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘দেশপ্রেমে আমাদের জাগ্রত হতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে। যে লক্ষ্য, নীতি, আদর্শ নিয়ে স্বাধীনতা অর্জিত হয়েছে সেটা যদি ভূলণ্ঠিত হয়, যদি সাম্প্রদায়িকতা আবার বাংলাদেশে মাথা চড়া দিয়ে ওঠে -তাহলে মুক্তিযুদ্ধের সেই অভীষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। সুতরাং অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে জাতিকে ঐকবদ্ধ হতে হবে।’

ব্যারিস্টার শেখ তাপস এ সময় বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে বলিদানকারী সকল শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক এডভোকেট আবদুন নূর দুলালসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার ইকবাল এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post বঙ্গবন্ধুকে ফিরে না পেলে স্বাধীনতা পূর্ণতা পেতো না : মেয়র তাপস appeared first on Newsflash24bd.com.