মেট্রোরেলের | Newsflash24bd.com

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল: সংসদে সেতুমন্ত্রী
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ত্রুটিপূর্ণ ৭৩০টি বিয়ারিং প্যাডের মধ্যে ২৭টিকে ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ছাড়া ১৪৭টি বিয়ারিং প্যাডের ত্রুটি মাইনর হিসেবে শনাক্ত হয়েছে। মেট্রোরেলের ৪৬টি পিয়ারেও বিভিন্ন মাত্রায় ফাটল (ক্র্যাক) পাওয়া গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (৯সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি।

সংসদে কুমিল্লা-৯ আসনের এক সংসদ সদস্য জানতে চান, স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৭৩০টি বিয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ এবং ৪৬টি পিলারে ফাটল শনাক্ত হওয়ার তথ্য সত্য কি না। এসব সমস্যা সমাধান এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা-ও জানতে চান তিনি।

জবাবে মন্ত্রী বলেন, ৭৩০টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডের সবগুলো ক্রিটিক্যাল নয়। এর মধ্যে ২৯৭টি প্যাডের ত্রুটি মূলত স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ফাটল শনাক্ত হওয়ার তথ্যও রয়েছে।

মেট্রোরেলের ঝুঁকি নিরূপণ এবং মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, স্বাধীন সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গত ১৬ জুলাই ‘সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। কমিটি অডিট প্রতিবেদনের তাৎক্ষণিক সুপারিশগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছে।

মন্ত্রী আরও জানান, যেসব পিয়ারে বিয়ারিং প্যাড স্থানচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। ২৭টি স্থানে বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে।

এ ছাড়া ক্রিটিক্যাল হিসেবে চিহ্নিত ২৭টি বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে এসব প্যাড প্রতিস্থাপনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মেট্রোরেল স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও নিয়মিত পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব গেজ স্থাপনের কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

The post মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল: সংসদে সেতুমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।

তেজগাঁও থানার ডিউটি অফিসার এএসআই মো. হান্নান সমকালকে এই দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪০)। তার গ্রামের বাড়ি শরীয়তপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে হাঁটার সময় ওপর থেকে বিয়ারিং প্যাডটি ওই পথচারীর মাথার ওপর পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তির মরদেহ মর্গে নেওয়া হয়েছে বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান।

মেট্রোরেল চলাচলের সময় পিলারের কম্পন নিয়ন্ত্রণে বিয়ারিং প্যাড ব্যবহার হয় বলে জানা গেছে। মেট্রোরেল লাইনের নিচে উড়াল পথের পিলারের সঙ্গে রাবারের এসব বিয়ারিং প্যাড রয়েছে। এগুলোর প্রতিটির ওজন ১৪০ থেকে ১৫০ কেজি।

এর আগে, গত বছর ১৮ সেপ্টেম্বর মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। এর ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে আজ দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটল।

The post মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু appeared first on Newsflash24bd.com.

মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী
আগামী ২৮ ডিসেম্বর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধনের দিন প্রথম টিকিট কেটে যাত্রী হিসেবে চড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য মেট্রোরেলে সাধারণ যাত্রীরা ২৯ ডিসেম্বর থেকে চড়তে পারবেন।

সোমবার মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে দুই হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম টিকেট কেটে মেট্রোরেলে চড়বেন।

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, রোববার জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার প্রতিনিধি, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরামর্শকদের নিয়ে বৈঠক হয়।

এতে শুরুতে মেট্রোরেল কীভাবে এবং কত সময় পরিচালনা করা হবে; যাত্রীদের কীভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে—এসব বিষয় নিয়ে আলোচনা হয়। শুরুতে কম সময় চালানো এবং কম যাত্রীকে সুযোগ দেওয়ার বিষয়ে পরামর্শক ও বিশেষজ্ঞরা একমত হয়েছেন।

শুরুতে চার ঘণ্টা করে চালানোর জন্য পাঁচটি ট্রেনই যথেষ্ট বলে মনে করছেন ডিএমটিসিএল কর্মকর্তারা। তারা বলছেন, ১২টি ট্রেন পরীক্ষা–নিরীক্ষা করে প্রস্তুত রাখা হয়েছে। তবে শুরুতে পাঁচটি ট্রেনের বেশি লাগবে না। মাস তিনেক পর হয়তো ১২টি ট্রেনই চলাচল শুরু করবে।

The post মেট্রোরেলের প্রথম যাত্রী হবেন প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.