মির্জা আব্বাসকে | Newsflash24bd.com

মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) এ তথ্য জানান মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল।

তিনি বলেন, রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে (মির্জা আব্বাস) সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস তার সঙ্গে যাবেন।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে গত শুক্রবার (১৩ মার্চ) অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

শনিবার (১৪ মার্চ) সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

গত ১২ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়।

শুক্রবার দুই দফায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই জ্যেষ্ঠ নেতার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী।

The post মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে আজ appeared first on Newsflash24bd.com.

গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। বর্তমানে তিনি আইসিইউতে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে শুক্রবার (১৩ মার্চ) এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসের পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে (এনইউএইচ) তাকে ভর্তি করা হবে।

এর আগে গত বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন প্রবীণ এই রাজনীতিবিদ। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতেই তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সিঙ্গাপুরে স্থানান্তরের সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়াও বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের একাধিক মন্ত্রী ও দলের শীর্ষ নেতারা হাসপাতালে তাকে দেখতে যান। তারা দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মির্জা আব্বাসের চিকিৎসার সার্বিক তদারকি করেন। মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

The post গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে appeared first on Newsflash24bd.com.

মির্জা আব্বাসকে ঘিরে অপপ্রচার, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সত্য-অসত্যের স্রোত
বাংলাদেশের রাজনীতিতে মির্জা আব্বাস এমন একটি নাম, যিনি দীর্ঘ পাঁচ দশক ধরে নেতৃত্ব, আন্দোলন, সংঘাত ও বিতর্ক-সব কিছুর মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনকে প্রভাবিত করে আসছেন। তাঁর সমালোচক যেমন আছেন, তেমনি আছেন একনিষ্ঠ সমর্থকও। সাম্প্রতিক একটি ঘটনার পরে আবারও তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন-এবারও তাকে ঘিরে ওঠে নানা অভিযোগ, গুজব ও নেতিবাচক প্রচার।

মির্জা আব্বাসের রাজনৈতিক অতীত বিশ্লেষণ করলে দেখা যায়-৮০ দশক থেকেই তিনি ছাত্র ও নগর রাজনীতিতে সক্রিয়, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শীর্ষ নেতাদের একজন এবং ১৯৯১ সালে ঢাকা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচনেও জয়ী হন। একই বছর তিনি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে কাজ করেন। তাঁর ক্যারিয়ারের এই অংশটি ঢাকার রাজনীতিতে স্থায়ী ছাপ রেখে গেছে।

এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় সমালোচনা যেমন হয়েছে, তেমনি তাঁর বিরুদ্ধে রাষ্ট্রীয় দমন-পীড়নের ইতিহাসও কম নয়। একাধিকবার গ্রেপ্তার, দীর্ঘ রিমান্ড, অসংখ্য মামলা-এসবই তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে-যেকোনো অপ্রত্যাশিত ঘটনার পর দ্রুততার সঙ্গে প্রমাণের আগেই মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সামাজিক মাধ্যমে প্রস্তুত ফটোকার্ড, প্রচার ও নেতিবাচক ম্যাসেজ এই প্রবণতাকে আরও স্পষ্ট করে তোলে।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা-বিশেষ করে ভোটের মাঠে-এক ধরনের কৌশল দাবি করে। কিন্তু যখন সেই কৌশল নেমে আসে অপপ্রচারে, তখন তা গণতান্ত্রিক রাজনীতির কাঠামোকেই দুর্বল করে। প্রশ্ন উঠছে-যে ব্যক্তি সাবের হোসেন চৌধুরীর মতো প্রতিষ্ঠিত নেতার বিরুদ্ধেও সুদীর্ঘ সময় ধরে রাজনৈতিক সংগ্রাম করে টিকে থাকতে পেরেছেন, তিনি কি সত্যিই নবীন কোনো প্রতিদ্বন্দ্বীকে ধ্বংস করার মতো রাজনীতির পথ বেছে নেবেন? এবং যে নবীন কর্মীর ভক্তদের কেউ কেউ বলছেন, তিনি মির্জা আব্বাসের ভোটের সামান্য অংশেও প্রভাব ফেলতে পারবেন না-তাহলে এই দ্রুত দায়ারোপের নেপথ্য উদ্দেশ্য কী?

এক্ষেত্রে একটি বিষয় স্পষ্ট-রাজনীতির ময়দানে যাঁরা সত্যিকার প্রতিদ্বন্দ্বী নন, তাঁদের কেউ কেউ মির্জা আব্বাসকে টার্গেট করে নিজেদের রাজনৈতিক সুফল আদায়ের চেষ্টা করছেন। এতে তাঁরা যেমন বিএনপির অভ্যন্তরে বিভাজন তৈরি করতে চান, তেমনি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করাকেও কৌশল হিসেবে ব্যবহার করছেন। অপপ্রচার, চরিত্রহনন, নেতিবাচক লেবেলিং-এসবই সেই কৌশলের অংশ, যা দীর্ঘদিন ধরে বাংলাদেশের দলীয় রাজনীতিতে অদৃশ্যভাবে কাজ করে এসেছে।

অবশ্যই মির্জা আব্বাসের ভুল থাকতে পারে, তাঁর কর্মপদ্ধতি বা বক্তব্য নিয়েও প্রশ্ন তোলা যায়-এটাই রাজনৈতিক স্বাভাবিকতা। কিন্তু তথ্য-যাচাই ছাড়াই অভিযোগ ছড়ানো, প্রোপাগান্ডার ছলে একজন দীর্ঘমেয়াদি নেতার রাজনৈতিক অবস্থান দুর্বল করার চেষ্টা-এই সংস্কৃতি রাজনৈতিক সহনশীলতার জন্য ক্ষতিকর।

মির্জা আব্বাসের পক্ষে বা বিপক্ষে থাকা-দুটোই মানুষের মতামতের স্বাধীনতা। কিন্তু কোনও ঘটনার পরপরই নির্দিষ্ট কিছু মহল যে গতিতে প্রোপাগান্ডা ছড়ায়, তা দেখলে বোঝা যায় রাজনৈতিক প্রতিযোগিতা আজ অনেকটাই কৌশল ও প্রচারের যুদ্ধে পরিণত হয়েছে। আর সেই যুদ্ধেই বারবার ওঠে আসে একটি পুরোনো প্রশ্ন-বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কি সত্যিই পরিণত হচ্ছে, নাকি আগের মতোই দোষারোপ, বিভাজন ও অপপ্রচারই হয়ে উঠছে প্রধান হাতিয়ার?

যে প্রেক্ষাপটেই হোক, একটি বিষয় পরিষ্কার-রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার এই ধারাটি যদি না বদলায়, তাহলে আগামী দিনে আরও বেশি নেতাই অপপ্রচারের শিকার হবেন। আর এর সবচেয়ে বড় ক্ষতিকর প্রভাব পড়বে রাজনৈতিক সংস্কৃতির ওপর, যেখানে ভিন্নমত, সহনশীলতা আর যুক্তির জায়গা ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে।

লেখক : মো:হাফিজ আল আসাদ, রাজনৈতিক বিশ্লেষক ও কলম লেখক ।

The post মির্জা আব্বাসকে ঘিরে অপপ্রচার, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও সত্য-অসত্যের স্রোত appeared first on Newsflash24bd.com.

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শুক্রবার রাত তিনটার দিকে তাদের বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেছেন। দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক বার্তায় বলা হয়েছে,বিএনপির মহাসচিব মির্জা আলমগীর-এর কন্যা অস্ট্রেলিয়া প্রবাসী ড. শামারুহ মির্জা, বিএনপির মিডিয়া সেল-এর আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে ফোনে এই সংবাদ জানিয়েছেন।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটকের পর তার স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের জানান, তিনি (ফখরুল) গভীর রাতে বাসায় আসেন। শরীর ক্লান্ত থাকায় ওষুধ খেয়ে সাথে সাথে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে ৪ জন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাসায় আসে। দরজা খুলে দিয়ে তাদের বসতে দেয়া হয়। তখন পুলিশ সদস্যদের মির্জা ফখরুল সাহেব জিজ্ঞেস করেন, আপনারা কেন আসছেন। জবাবে পুলিশ সদস্যরা বলেন, রাতে নাকি মামলা হয়েছে। কোর্টের ওয়ারেন্ট আছে। তারা তাকে নিয়ে যাবেন।

রাত সাড়ে তিনটার দিকে উনাকে (ফখরুল) নিয়ে তারা বের হয়ে যান। পরে জানতে পারি- ডিবি পুলিশের একটি দল ৪-৫টি গাড়ি নিয়ে সন্ধ্যা রাত থেকেই আমাদের বাসার আশপাশে অবস্থান নিয়েছিল। তারা আমার বাসার সিকিউরিটি গার্ডের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। দরজা খুলতে দেরি করায় চড় থাপ্পড় মেরেছে।
ওদিকে প্রায় একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে শাজাহানপুরের বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শায়রুল কবির খান।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে তারা ডিবি অফিসে আছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

The post মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক appeared first on Newsflash24bd.com.