মাহফুজ আলম | Newsflash24bd.com
লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মনে করেন, আওয়ামী লীগ আসলে অনেক আগেই ‘ব্যাক’ করেছে এবং এর পেছনে রয়েছে একের পর এক রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, মবতন্ত্রের উত্থান, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আঘাত এবং জুলাই অভ্যুত্থানের চেতনাকে আমলাতান্ত্রিক স্বার্থের কাছে বিসর্জন দেওয়া।
মঙ্গলবার (১৯ মে) ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
মাহফুজ আলম লিখেছেন, আওয়ামী লীগ নিছক একটি রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মতত্ত্ব আর সেই ধর্মতত্ত্বে ‘ঈমান’ ফিরে এসেছে। কীভাবে এই প্রত্যাবর্তন ঘটল, তার ব্যাখ্যায় তিনি একাধিক ঘটনাকে চিহ্নিত করেন।
তার ভাষ্যে, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ‘২৪-এর গণঅভ্যুত্থানকে ‘৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল। যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে তথাকথিত ‘মজলুমগণ’ আনন্দ পেয়েছিল। যেদিন মাজারে হামলা হয়েছে, মসজিদ থেকে ভিন্নমতাবলম্বীদের বের করে দেওয়া হয়েছে, হিন্দুদের ওপর নিপীড়নে একই ‘মজলুমগণ’ চুপ ছিল।
ধর্মনিরপেক্ষ মূল্যবোধে বিশ্বাসী মানুষদের মধ্যে ভয় তৈরির প্রসঙ্গ তুলে তিনি লেখেন, সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে যখন সেক্যুলার মানুষজন আতঙ্কিত হয়েছিল এবং মবস্টারদের হিরো বানানো হয়েছিল সেদিনই লীগ ব্যাক করেছে।
অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ কার্যক্রমের তীব্র সমালোচনা করে মাহফুজ আলম লেখেন, সরকার যখন রাজনৈতিক চরিত্র হারিয়ে আমলাতান্ত্রিক হয়ে পড়েছিল এবং আমলানির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছিল সেদিনই লীগ ব্যাক করেছে। তার অভিযোগ, সেই কিচেন ক্যাবিনেটের অধিকাংশ সদস্যই ছিলেন জামায়াত-বিএনপি বা আওয়ামী লীগের ‘ছুপা দালাল’, যাদের কাছে জুলাই মানে ছিল কেবল নিজেদের পরিবার, প্রজন্ম ও প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা।
জুলাই ঘোষণাপত্র ও সনদের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি লেখেন, যেদিন এই প্রক্রিয়া আমলাতন্ত্র ও ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের হাতে তুলে দেওয়া হয়েছিল, যেদিন নির্বাচনী বাটোয়ারার মাধ্যমে সংস্কার ও বিচারকে আপোষ করা হয়েছিল এবং বিএনপি-জামাতের দরকষাকষির হাতিয়ারে পরিণত করা হয়েছিল সেদিনই লীগ ব্যাক করেছে।
শিক্ষার্থীদের ভূমিকার বিষয়ে হতাশা প্রকাশ করে সাবেক এই উপদেষ্টা লেখেন, ছাত্ররা যখন বিপ্লবী সংগঠনে রূপ না নিয়ে লুম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল এবং ক্যাম্পাসে গণতন্ত্রের বদলে সংঘতন্ত্র জয়ী হয়েছিল সেদিনই লীগ ব্যাক করেছে।
সংস্কৃতি ও মিডিয়া প্রসঙ্গেও তিনি সমান সরব। তার মতে, মিডিয়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ‘প্রযোজিত’ হামলা, নতুন মিডিয়া অনুমোদনে কিচেন ক্যাবিনেটের বাধা এবং বাঙালি জাতীয়তাবাদকে মোকাবেলার নামে রিগ্রেসিভ সাংস্কৃতিক ব্যবস্থার উপর নির্ভরশীলতা এ সবকিছুই লীগের প্রত্যাবর্তনের পথ তৈরি করে দিয়েছে।
কমিশন, ট্রাইব্যুনাল ও বিশ্ববিদ্যালয়গুলোকে একটি বিশেষ আদর্শের ক্ষমতারোহণের হাতিয়ার বানানো এবং জুলাই অভ্যুত্থানে সক্রিয় সাংস্কৃতিক ও মেধাবী মানুষদের বাদ দিয়ে ‘জিরো কন্ট্রিবিউশন গুপ্তদের’ ক্ষমতায়িত করার বিষয়টিও তিনি লীগের প্রত্যাবর্তনের কারণ হিসেবে চিহ্নিত করেন।
পোস্টের শেষে রসাত্মক ভঙ্গিতে মাহফুজ আলম লেখেন, মূল কথাই বলা হয়নি লীগ ফেরত আসবে, কারণ সব দোষ মাহফুজ আলমের।
The post লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল: মাহফুজ আলম appeared first on Newsflash24bd.com.
গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং তাদের স্বপ্নের প্রতি আমরা দায়বদ্ধ: মাহফুজ আলম
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং তাদের স্বপ্নের প্রতি আমরা দায়বদ্ধ। সেই স্মৃতি জাতির সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। আমরা চেষ্টা করছি তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে বই প্রকাশ ও চলচ্চিত্র নির্মাণে সরকারি পর্যায়ে বহুমাত্রিক উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ঐতিহাসিক ঘটনাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রামাণ্যচিত্র, বিশ্লেষণধর্মী প্রকাশনা ও সৃজনশীল কাজ চলছে।
রাজধানীর তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত প্রকাশনা উৎসব ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ সোমবার এ কথা বলেন।
সরকারি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় মানসম্পন্ন প্রকাশনা ও চলচ্চিত্র নির্মাণ সম্ভব হবে-আশা প্রকাশ করে তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থান চিরস্মরণীয় হয়ে থাকবে এবং শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে জীবন্ত হয়ে উঠবে।
মাহফুজ আলম জানান, ডিএফপির নিজস্ব বাজেট এবং চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক চলচ্চিত্র নির্মাণ ও গবেষণাধর্মী বই প্রকাশের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে ‘গ্রাফিতিতে বাংলাদেশ’ শীর্ষক বইয়ের দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে এবং আরও কয়েকটি গ্রন্থ প্রকাশের কাজ চলছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রকাশিত বইগুলো মূলত বর্ণনামূলক হলেও এবার আমরা বিষয়গুলো বিশ্লেষণধর্মীভাবে উপস্থাপন করব। গত এক বছরের অগ্রগতি, স্বপ্ন পূরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পর্যালোচনামূলক প্রকাশনা আনা হবে।’
তথ্য উপদেষ্টা জানান, পিআইবি, পিআইডি, বিটিভি, বাংলাদেশ বেতারসহ সরকারি প্রতিষ্ঠানগুলো জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংগ্রহ, ডকুমেন্টেশন ও প্রচারে সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি, বেসরকারি উদ্যোগেও এ বিষয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে।
ডিএফপি মহাপরিচালক খালেদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।
মোড়ক উন্মোচনের পর উপদেষ্টা প্রকাশনা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
The post গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং তাদের স্বপ্নের প্রতি আমরা দায়বদ্ধ: মাহফুজ আলম appeared first on Newsflash24bd.com.
এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : মাহফুজ আলম
আবারও এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
আজ সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে। তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।
তার পোস্টে তায়েফুর রহমান নামের একজন কমেন্ট করেছেন, ‘১/১১-এর আগে রাস্তা এবং রাজনীতির যে প্রেক্ষাপট ছিল, আজ তা অনুপস্থিত অথবা আমাদের কাছে দৃশ্যমান নয়। আপনি একবাক্যে যদি এ রকম কথা বলেন তাহলে কিভাবে হবে, বলুন?’
তার এই প্রশ্নের উত্তর দিয়েছেন মাহফুজ আলম। উত্তরে সংক্ষেপে তিনি লিখেছেন, ‘দৃশ্যমান হচ্ছে, হবে।
এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন তিনি। ওই পোস্টে তিনি বলেন, ‘জুলাই আমাদের সবার। দলীয় বা আদর্শিক বিরোধের জেরে জুলাই গণ-অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয়। এখানে শিবির ভূমিকা রেখেছে তাদের ‘জনশক্তি’ ও কো-অর্ডিনেশন দিয়ে।
বিভিন্ন প্ল্যাটটফরম থেকে শিবিরের কর্মীরা অভ্যুত্থানকে এগিয়ে নিয়ে গেছেন, ক্ষেত্রবিশেষ চালিয়ে নিয়ে গেছেন। ছাত্রদল ঢাকাসহ বিভিন্ন স্থানে ফ্যাসিস্ট বাহিনীকে প্রতিরোধ করেছে, প্রতিরোধ স্পটগুলোতে লড়াই করেছে, তৃণমূলে লীগকে প্রতিরোধ করেছে। ছাত্রশক্তি কো-অর্ডিনেট করছে মাঠে-সামনে থেকে, সিভিল সোসাইটি আর কালচারাল সার্কেলে এবং আস্থা তৈরি করতে পেরেছে।’
ওই পোস্টে তিনি আরো বলেন, ‘ছাত্র ইউনিয়নের একাংশ, ছাত্র ফেডারেশন ও অন্যান্য বাম ছাত্রসংগঠনগুলো মাঠ ও বয়ান ধরে রাখছে, বামপন্থী সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলো জুলাইয়ের শেষ দিনগুলোতে মাঠে নেমে জনগণের মধ্যে সাহস সঞ্চার করেছে। আলেম ও মাদরাসার ছাত্ররা রাজপথে নেমে দীর্ঘ সময় প্রতিরোধ ধরে রেখেছিলেন।
যাত্রাবাড়ী যার উজ্জ্বল উদাহরণ। শ্রমজীবীরা এবং প্রাইভেটের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পটগুলোতে দীর্ঘ সময় লড়াই করেছেন, রিকশাচালক ও নিম্ন, নিম্ম-মধ্যবিত্ত মানুষরা প্রতিরোধ গড়েছেন।’
উপদেষ্টা তার ফেসবুকে আরো জানিয়েছেন, নারীরা রাজপথে লড়েছেন এবং আহতদের সহযোগিতা করেছেন। অভিভাবকরা, বিশেষ করে মায়েরা, বোনেরা কারফিউর দিনগুলোতে এবং জুলাইয়ের শেষ থেকে রাস্তায় নেমে সাহস জুগিয়েছেন। স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধের স্পটগুলোতে নিজেরাই নেতৃত্ব দিয়ে অভ্যুত্থান এগিয়ে নিয়ে গেছেন। বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিক সমিতি ও অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অভ্যুত্থানের পক্ষে নীরব অথচ কার্যকরী ভূমিকা রেখেছে।
ছাত্রলীগের একটা অংশ বিদ্রোহ করে অভ্যুত্থানে যুক্ত হয়েছেন বলেও জানিয়েছেন মাহফুজ আলম। তিনি বলেন, উঠতি মধ্যবিত্ত জুলাইয়ের শেষ দিকে নেমে অভ্যুত্থানকে আরো ব্যাপক করেছেন। পেশাজীবী সংগঠনগুলো এবং সাংস্কৃতিক ও মিডিয়াকর্মীরা জুলাইয়ের শেষ দিকে একাত্মতা প্রকাশ করে অভ্যুত্থানকে শক্তিশালী করেছেন। প্রবাসী শ্রমিক, চাকুরে এবং প্রফেশনালরা জুলাইকে, বাংলাদেশের লড়াইকে বৈশ্বিক করতে ভূমিকা রেখেছেন।
জনগণের লড়াইয়ের কার কোন অবদান অস্বীকার করবেন?
The post এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : মাহফুজ আলম appeared first on Newsflash24bd.com.