মার্কিন রাষ্ট্রদূত | Newsflash24bd.com

নির্বাচনী নিরাপত্তায় সরকারের উদ্যোগ শুনলেন মার্কিন রাষ্ট্রদূত
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আলোচনা করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সম্পর্কে জেনেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তিনি।

দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ সম্পর্কে শুনেছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ বিষয়ে সরাসরি জানার সুযোগকে তিনি সাধুবাদ জানান।’

পোস্টে বলা হয়, বৈঠকে তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামনে থাকা নানা নিরাপত্তা বিষয়ক সহযোগিতার বিষয়েও আলোচনা করেছেন।

গত ২৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠক শেষে তিনি বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আমি খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।’

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ১২ জানুয়ারি ঢাকায় এসেছেন। তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পিটার হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

The post নির্বাচনী নিরাপত্তায় সরকারের উদ্যোগ শুনলেন মার্কিন রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সেনাসদরে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাতে অংশ নেয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির ব্যাপারে আলোচনা করেন।

The post সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানিয়েছেন, তিনি বাংলাদেশে ফিরতে পেরে ভীষণ আনন্দিত। ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের অফিসিয়াল এক্স ও ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানিয়েছে দূতাবাস।

শনিবার সকাল ৯টার দিকে প্রকাশিত ওই পোস্টে বলা হয়, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত।’

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরাত দিয়ে পোস্টে বলা হয়েছে, ‘যে দেশটির সাথে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেট ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ চূড়ান্ত করে। তিনি হচ্ছেন ঢাকায় নিযুক্ত ১৮তম মার্কিন রাষ্ট্রদূত। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট অনুযায়ী, ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ক্রিস্টেনসেন মার্কিন পররাষ্ট্র সেবার জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সিনিয়র ফরেন সার্ভিস কাউন্সেলের সদস্য। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের বৈদেশিক নীতি উপদেষ্টা ছিলেন। তার অন্যান্য কর্মস্থলের মধ্যে ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হো চি মিন সিটি উল্লেখযোগ্য। তিনি ন্যাশনাল ওয়ার কলেজ থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

এর আগে ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে দায়িত্ব পালন করেন। পিটার হাসের পর ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের পদটি শূন্য ছিল। এ সময়ে চার্জ দ্য অ্যাফেয়ার্সের রুটিন দায়িত্ব পালন করছেন ট্রেসি অ্যান জ্যাকবসন।

The post বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত: মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন appeared first on Newsflash24bd.com.

আহমদীয়া মুসলিম জামাতের জাতীয় কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিঃ পিটার ডি হাস সোমবার (২০ মার্চ) বিকেলে আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের জাতীয় কেন্দ্র ৪, বকশিবাজার রোড ঢাকা পরিদর্শন করেছেন।

তিনি মূলতঃ সম্প্রতি পঞ্চগড়ে ঘটে যাওয়া আহমদীদের উপর বর্বরোচিত আক্রমণের প্রেক্ষিতে সমবেদনা জ্ঞাপন এবং উদ্ভুত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এবং এবিষয়ে আহমদীয়া মুসলিম জামা’তের প্রতিক্রিয়া জানতে চান।

আহমদীয়া মুসলিম জামা’ত নেতৃবৃন্দ বলেন, আহমদীয়া বিরোধী আন্দোলন মূলতঃ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র। মৌলবাদী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ সসস্ত্র যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। এই দেশকে পুণরায় পাকিস্তানী ভাবধারায় ফিরিয়ে নেয়ার উদ্দেশ্যে দেশী ও বিদেশী চক্র দেশকে অস্থিতিশীল করার কাজে লিপ্ত রয়েছে।

আহমদীয়া নেতৃবৃন্দ বলেন, ১৯৭৪ সালে ধর্মান্ধ ও রাজনৈতিক মৌলবাদীদের চক্রান্তে এবং তাদের সমর্থনে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যে ভূট্টো সরকার পাকিস্তানে আহমদীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা করে। কিন্তু তার পর বেশীদিন ভূট্টো ক্ষমতায় থাকতে পারেন নি, আর যারা তাকে আহমদীদের অমুসলিম ঘোষনা দিতে প্ররোচিত করেছিলো তারাও ভূট্টোকে ছেড়ে চলে যায়। আর তার পর থেকেই পাকিস্তানের অধপতন শুরু হয়। টানা সাম্প্রদায়িক কোন্দলে পাকিস্তান আজ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। অতএব, বাংলাদেশের জনগণ এবং রাজনীতিকদের এ থেকে শিক্ষা নেয়া উচিত। ইতিহাস শিক্ষা দেয় যে, ধর্মব্যবসায়ীরা কখনোই তাদের ওয়াদা রক্ষা করে না।

রাষ্ট্রদূত খুব শিঘ্রই পঞ্চগড়ের আহমদীদের অবস্থা সরেজমিনে দেখতে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

তার আগে মাননীয় রাষ্ট্রদূত আহমদীয়া মুসলিম জামা’ত কর্তৃক ৭৫টি ভাষায় প্রকাশিত পবিত্র কুরআন মজিদের একটি দূর্লভ প্রদর্শনী দেখেন এবং মন্তব্য খাতায় অভিমত ব্যক্ত করেন।

আলোচনায় দূতাবাসের পক্ষে রাষ্ট্রদূত পিটার ডি হাস, মানবাধিকার সংক্রান্ত অফিসার মিস সোফিয়া মিউলেনবার্গ এবং কামরুল এইচ খান এবং আহমদীয়া মুসলিম জামা’তের পক্ষে ন্যাশন্যাল আমীর মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী, নায়েব ন্যাশন্যাল আমীর প্রবীন স্থপতি প্রফেসর মীর মোবাশ্বের আলী এবং বহিঃসম্পর্ক, গণযোগাযোগ, প্রেস ও মিডিয়া বিভাগের প্রধান আহমদ তবশির চৌধুরী অংশগ্রহণ করেন।

The post আহমদীয়া মুসলিম জামাতের জাতীয় কেন্দ্র পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.

‘মায়ের কান্না’র স্মারকটি নিলেই বিতর্কের উর্ধ্বে থাকতেন মার্কিন রাষ্ট্রদূত -তথ্যমন্ত্রী
বিনাবিচারে নিহতদের স্বজনদের সংগঠন ‘মায়ের কান্না’র স্মারকলিপিটি নিজে অথবা তার অধিন কর্মকর্তারা গ্রহণ করলে মার্কিন রাষ্ট্রদূত বিতর্কের উর্ধ্বে থাকতেন বলেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অভ বাংলাদেশ’র (কোয়াব) সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ১৬ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে কোয়াবের নবনির্বাচিত সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী এ সময় বক্তব্য রাখেন। সহ-সভাপতি রাশেদুল রহমান মালিক এবং আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান নাসিম, অর্থ সম্পাদক সেলিম সারওয়ার, সদস্য ফরিদউদ্দিন, গোলাম মোস্তফা প্রমুখ সভায় যোগ দেন।

ড. হাছান বলেন, ‘গতকাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের দিন ‘মায়ের ডাকে’র যারা মার্কিন রাষ্ট্রদূতকে তাদের বাড়িতে ডেকে নিয়ে গেছেন, তারা আসলে মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করেছেন। মার্কিন রাষ্ট্রদূতকে এভাবে বিতর্কিত করা তাদের সমীচীন হয়নি। এবং তিনি সেখানে গেছেন সেটি শুনে ১৯৭৭ সালে জিয়াউর রহমান বিনাবিচারে এবং ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার ছাড়াই মুক্তিযোদ্ধাসহ যাদের ফাঁসি দিয়েছিল তাদের সন্তান-পরিজনদের সংগঠন ‘মায়ের কান্না’র জনা পঞ্চাশ মানুষ মার্কিন রাষ্ট্রদূতকে স্মারকলিপি দেওয়ার জন্য সমবেত হয়েছিল। মার্কিন রাষ্ট্রদূতের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা স্মারকলিপি দেওয়ার সুযোগ করে দেননি এবং সমবেতরা কথাও বলতে পারেননি। আমি মনে করি, মার্কিন রাষ্ট্রদূত যদি তাদের স্মারকলিপি নিতেন এবং তাদের দু’টি কথা শুনতেন তাহলে তারা সেখানে যাওয়া নিয়ে আজকে যে প্রচন্ড সমালোচনা হচ্ছে সেটি হতো না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত সেদিন ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল। যে জাতি স্বাধীন হতে যাচ্ছে, সে জাতিকে পঙ্গু করার লক্ষ্যেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। বুদ্ধিজীবী দিবসগুলোতে নানা অনুষ্ঠান থাকে, দেশের সাধারণ মানুষ এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানায়। অনেক সময় বিদেশি রাষ্ট্রদূতরাও সেখানে গিয়ে শ্রদ্ধা জানায়। সেই দিনে মার্কিন রাষ্ট্রদূত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে অনেক ভালো হতো এবং স্বাধীনতা অর্জন করতে গিয়ে বাঙালি জাতির যে কষ্ট, ত্যাগ, বুদ্ধিজীবীদের আত্মদান সেটির প্রতি শ্রদ্ধা জানানো হতো।’

‘শহীদ বুদ্ধিজীবী দিবসের দিনে মার্কিন রাষ্ট্রদূতকে ‘মায়ের ডাক’ নামে সংগঠনের কো-অর্ডিনেটরের বাসায় যাওয়ার পরামর্শ কে দিয়েছে আমি জানি না, তবে যারাই পরামর্শ দিয়েছে তারা সঠিক পরামর্শ দেয়নি’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘তার নিজেরও দিবসটার দিকে লক্ষ্য রাখা দরকার ছিল। তাছাড়া তিনি যে সেখানে যাবেন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, পররাষ্ট্রমন্ত্রী সেটিই বলেছেন। আর তিনি যাদের কাছে গেছেন তারা অর্থাৎ ‘মায়ের ডাক’ হচ্ছে সেই সংগঠন যারা গুমের অভিযোগ করছে। কিন্তু যারা গুম হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে তাদের অনেককেই আবার খুঁজে পাওয়া গেছে, অনেকেই খুনের ও মাদক চোরাচালানের মামলার দন্ডপ্রাপ্ত-সাজাপ্রাপ্ত পলাতক আসামী যাদেরকে বিএনপি গুম হয়েছে বলে বেড়াচ্ছে।’

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তাদের সামনে রাস্তায় যখন দশটা মানুষ দাঁড়ায়, আমাদের গাড়ি দাঁড়ায়। আমাদেরও নিরাপত্তাকর্মী থাকে, আমাদেরও নিরাপত্তার প্রচন্ড ঝুঁকি আছে। আমি জীবনে কয়েক দফা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি। কিন্তু মানুষ যখন কোন জায়গায় কথা বলার জন্য দাঁড়ায় তখন আমাদের চলন্ত গাড়ি দাঁড়িয়ে যায়। এখানে গাড়ি চলন্ত ছিল না, তিনি যখন ঘর থেকে বের হচ্ছিলেন তখন তাকে স্মারকলিপি দেওয়া হচ্ছিল। অন্তত স্মারকলিপিটা যদি তার স্টাফের মাধ্যমেও নেওয়া হতো তাহলে আজকের সমালোচনাটা হতো না।’

মন্ত্রী বলেন, ‘অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠ উন্নয়ন সহযোগী, আমাদের উন্নয়ন অভিযাত্রায় মার্কিন যুক্তরাষ্ট্রেরও বিরাট ভূমিকা রয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত উষ্ণ এবং আমি মনে করি এই ঘটনা আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না। তবে যারা এই কাজটি করেছেন এবং করার চেষ্টা করেন তাদের এ থেকে বিরত থাকা উচিত। মার্কিন রাষ্ট্রদূতকেও আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, কেউ যদি এ ধরণের ভুল পরামর্শ দিয়ে তাকে একপেশে করার অপচেষ্টা চালায়, সেটির ব্যাপারে সতর্ক থাকার জন্য।’

ক্ষমতায় যেতে পারলে বিএনপি কি কি করবে এ নিয়ে তাদের নেতৃবৃন্দের সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় যায় তারা কি করবেন সে নিয়ে তারা বলতেই পারেন, এটি বলা কোন অপরাধ নয়। তবে বাংলাদেশের মানুষ তাদেরকে আর দেশ পরিচালনার দায়িত্ব দেবে না। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য যারা মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে, মানুষকে জিম্মি করে রাজনীতি করে, তাদের ডাকে তো মানুষ সাড়া দেয়নি এবং দেবেও না। তারা তো ১০ তারিখেই সরকার পতন ঘটাতে চেয়েছিল, কিন্তু সরকার পতন ঘটাতে এসে তারা নিজেদের পতন ঘটিয়ে চলে গেছে।’

কোয়াবের নবনির্বাচিত কমিটিকে তথ্যমন্ত্রীর অভিনন্দন

এর আগে কোয়াবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, আপনাদের সাথে আমাদের মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে কারণ আপনারা আমাদের কাজের সহযোগী। টেলিভিশন চ্যানেলগুলো কোয়াবের সদস্যরাই সারাদেশে ক্যাবলের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করে। ক্যাবল নেটওয়ার্ক ডিজিটালাইজ করার জন্য আমরা কাজ করছি এবং আপনাদের পরামর্শ অনুযায়ী নানা পদক্ষেপ গ্রহণ করেছি। আশা করছি খুব সহসাই এ বিষয়ে আইনি জটিলতা কেটে যাবে এবং ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল করা আমাদের পক্ষে সম্ভবপর হবে।

কোয়াব নেতৃবৃন্দ উত্থাপিত দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা অননুমোদিতভাবে টেলিভিশন চ্যানেল প্রদর্শন করছে -এ বিষয়টি আগেও শুনেছি। যেহেতু আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলাম, দ্রুত তদন্ত করে বেআইনিভাবে যদি কোনো কিছু করা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কোয়াব সভাপতি এ বি এম সাইফুল হোসেন ও সাধারণ সম্পাদক সৈয়দ মোশাররফ আলী মন্ত্রীকে ধন্যবাদ ও ফুলেল শুভেচ্ছা জানান এবং বলেন, সম্প্রচারমন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপের কারণেই তাদের বহু আকাক্সিক্ষত নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

The post ‘মায়ের কান্না’র স্মারকটি নিলেই বিতর্কের উর্ধ্বে থাকতেন মার্কিন রাষ্ট্রদূত -তথ্যমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

সাংবাদিকের ভূমিকা আগের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ : মার্কিন রাষ্ট্রদূত
সাংবাদিকরা তাদের দেশে ঘটতে থাকা ঘটনাগুলো নিজ দেশের নাগরিকদের জানানোর মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে প্রতিদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই ভূমিকা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিকাবের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এ কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত ওই সংবর্ধনা আয়োজন করেন। অনুষ্ঠানে অন্য বিদেশি মিশনের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

সেখানে তিনি কূটনৈতিক প্রতিবেদকদের কাজের প্রশংসা করেন।
ডিকাব সদস্যদের উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আপনাদের পেশাটি মহৎ এবং গোটা বিশ্বে, ক্রমবর্ধমানভাবে, এটি একটি কঠিন ও বিপজ্জনক পেশা। ’

ডিকাব বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের ৩৯ জন প্রতিবেদকের একটি পেশাদার ফোরাম। এর সদস্যরা বৈদেশিক নীতি, আন্তর্জাতিক নিরাপত্তা, বাণিজ্য ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে সাংবাদিকতা করে থাকেন।

The post সাংবাদিকের ভূমিকা আগের চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ : মার্কিন রাষ্ট্রদূত appeared first on Newsflash24bd.com.

মার্কিন রাষ্ট্রদূত গেলেন নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায়
নিখোঁজ হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ বুধবার সকালে তিনি সুমনের বাসায় যান। সেখানে তিনি সুমনের পরিবারের খোঁজখবর নেন।

ঢাকা মহানগর ৩৮ (বর্তমান ২৫) নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন ২০১৩ সালের ৪ ডিসেম্বর নিখোঁজ হয়েছিলেন।

পরিবারের দাবি, তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে।
এ সময় সেখান থেকে বেরিয়ে আসার সময় প্রায় ৪৫ বছর আগের গুমের ঘটনা ও সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তার কাছে স্মারকলিপি দেয় ‘মায়ের কান্না’ নামের একটি সংগঠন।

রাষ্ট্রদূতের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ৪৫ বছর আগের গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত করার দাবি জানান তারা। একইসঙ্গে তারা জিয়ার সামরিক শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তদন্ত করতে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

তারা জানান, এরপর মার্কিন রাষ্ট্রদূতের কাছে সেই সময়ের গুমের ঘটনার বিস্তারিত তুলে ধরা হবে।

এ সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত। সুমনের পরিবার থেকেও সাংবাদিকদের কিছু বলা হয়নি। মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় আরো উপস্থিত ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ডেস্কের অফিসার লিকা জনসন।

The post মার্কিন রাষ্ট্রদূত গেলেন নিখোঁজ বিএনপি নেতা সুমনের বাসায় appeared first on Newsflash24bd.com.

মার্কিন রাষ্ট্রদূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে বেশি খুশি হতাম : সেতুমন্ত্রী
বুদ্ধিজীবী দিবসে মার্কিন রাষ্ট্রদূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে বেশি খুশি হতাম মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে দেখলাম ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। অথচ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। তিনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে বেশি খুশি হতাম।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নিষেধাজ্ঞার জন্য বিএনপি ওয়াশিংটনে গিয়েছিল। সেই মিশনে তারা ফেল করেছে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। সেখানে বাংলাদেশের নাম নেই। বিএনপি লবিস্ট নিয়োগ করেছে।

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।

The post মার্কিন রাষ্ট্রদূত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে বেশি খুশি হতাম : সেতুমন্ত্রী appeared first on Newsflash24bd.com.