মরদেহ উদ্ধার | Newsflash24bd.com

কলাপাড়ায় বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসত ঘর থেকে স্বামী সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকাল দশটার দিকে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃত আকলিমা সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ উদ্দিনের বাড়ি পাশ্ববর্তী মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রাম সংলগ্ন আন্ধারমানিক নদীর খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সেখানেই নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘরে আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি। মৃত সিরাজ উদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ এবং আকলিমার শরীরেও রক্তাক্ত চিহ্ন রয়েছে বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানান, সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় সিরাজ উদ্দিনকে না দেখে তিনি তাদের ঘরে গিয়ে দেখতে পান সিরাজ উদ্দিন মাটিতে পড়ে আছেন এবং তার স্ত্রী চৌকিতে শুয়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ঘটনাস্থল থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর রহস্য উদঘাটনে সিআইডি টিম ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

The post কলাপাড়ায় বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার appeared first on Newsflash24bd.com.

গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের ৩দিন পর বাডির পাশের বিল থেকে চার বছর বয়সী শিশু আনাছ খানের মরদেহ সোমবার উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক প্রতিবেশী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়রা জানান, গেলো শুক্রবার শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া গ্রামের প্রবাসী আল আমিন খানের ছেলে আনাছ নিখোঁজ হয়। পরে আশপাশে খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় থানায় অভিযোগ দেয়া হয়। তদন্তে নেমে পুলিশ স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পর সন্দেহের জেরে রোববার প্রতিবেশী দম্পতি নজরুল ইসলাম ও শাহিনুরকে আটক করে। রাখবো তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, রাস্তার পাশের একটি সেফটি ট্যাংকিতে মরদহাটি বস্তা বন্দী করে ফেলেছে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে জানায় বাড়ির কাছে একটা বিলের মাঝে ডুবাই ফেলেছে। পুলিশের হাতে আটক থাকা শাহিনুর দেখানো মতে পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত দম্পতি আনাসদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতো। তাদেরও আব্দুল্লাহ নামের সমবয়সী এক সন্তান রয়েছে। প্রতিনিয়তই খেলনা নিয়ে আনাছ ও আব্দুল্লাহর সাথে বিরোধ লেগেই থাকতো। সেদিনও প্রতিবেশী সেই দম্পতির বাড়িতে গিয়েছিলো আনাস। এ ঘটনাকে সামনে রেখেই রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা সংস্থা।

গাজীপুর জেলা ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, হত্যাকান্ডের ঘটনাটি স্বীকার করেছে তারা। অনাছের একটি খেলনা সাইকেল ছিল, এই বিষয়টি হত্যার পেছনের মূল কারণ কিনা আমরা খতিয়ে দেখছি। তবে কি কারনে এই ঘটনা ঘটিয়েছেন সেই বিষয়ে সুনিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে।

The post গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার appeared first on Newsflash24bd.com.

মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার
নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌপুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলাগাছিয়া ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। মরদেহের ছবি রমনা থানায় পাঠানো হয়েছে এবং স্বজনদের খবর দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা শনাক্তের জন্য মুন্সীগঞ্জে যাচ্ছেন।

তিনি আরও জানান, মরদেহের পরনে ছিল হাফ হাতা শার্ট এবং গলায় ফিতাসহ চশমা ঝুলানো ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন বিভুরঞ্জন সরকার। তবে তিনি আর বাসায় ফেরেননি এবং অফিসেও যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ সাংবাদিকের ছেলে ঋত সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বের হন। কিন্তু পরে আর ফেরেননি। আমরা সর্বত্র খুঁজেছি, তবুও কোনো খোঁজ পাইনি।’

জিডির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের গণমাধ্যমকে বলেন, ‘বিভুরঞ্জন সরকারের নিখোঁজ হওয়ার বিষয়ে গতকাল রাতে একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।’

বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবে পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন।

The post মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার appeared first on Newsflash24bd.com.

কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার বেলা ২টা ২০ মিনেটের দিকে সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয় এ পর্যটক।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার খুলনা থেকে সাত বন্ধু ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ বুধবার সকালে সমুদ্র সৈকত এলাকার জিরো পয়েন্টে গোসলে নামেন। হঠাৎ ঢেউয়ের তোড়ে তলিয়ে যায় সামাদ। এরপর কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে স্থানীয় উদ্ধারকর্মীরা কুয়াকাটা সৈকতে উদ্ধার তৎপরতা চালায়। বেলা ২টা ২০ মিনেটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ পর্যটক সামাদ সিদ্দিকী পারভেজকে প্রায় তিন ঘন্টা অভিযান পরিচালনা করে মৃত অবস্থায় একই জায়গা থেকে ডুবুরিদল উদ্ধার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

The post কুয়াকাটা সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার appeared first on Newsflash24bd.com.