ভোট চুরি | Newsflash24bd.com

বিএনপি মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন নিয়ে নোংড়া খেলা খেলে। তারা ক্ষমতায় গেলে মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে এবং দেশকে পিছিয়ে দেয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলাটা বিএনপি’র চরিত্র। কারণ একটাই ওরা গণমানুষের দল নয়, ওরা মানুষকে পরোয়া করেনা।’

ক্ষমতা ওদের কাছে ভোগের বস্তু লুটের সুযোগ, লুটের মাল। আর বাংলাদেশের মানুষতো তাদের কাছে কিছুই না বললেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আজকে বিএনপি নির্বাচন নিয়ে কথা বলে। ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো কথা হয়নি। জাতীয়-আন্তর্জাতিকভাবে কেউ তো সে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেনি। ৩০০ সিটের নির্বাচনে বিএনপি মাত্র ৩০টা সিট পেয়েছে। জাতীয় পার্টি পেয়েছিল ২৭টা সিট। জাতীয় পার্টি আর কয়েকটা সিট পেলে খালেদা জিয়া বিরোধীদলীয় নেতা হতে পারতেন না।

শেখ হাসিনা বলেন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তখন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আওয়ামী লীগই দেশের মানুষকে কিছু দিতে পারে। বিএনপিসহ যারাই আগে ক্ষমতায় ছিল, দেশের মানুষকে কিছুই দিতে পারেনি। ২১ বছর এ দেশের মানুষ নির্যাতিত, শোষিত ও বঞ্চিত হয়েছে।

তিনি বলেন, সাংবাদিকরা ভুলে গেছেন, ২০০১ সালে দক্ষিণাঞ্চলে কোনো সাংবাদিক ঢুকতেই পারতেন না। সে অঞ্চলে তান্ডব চালিয়েছিল। গৌরনদী থেকে ২৫ হাজার মানুষ এসে কোটালিপাড়ায় আশ্রয় নিতে বাধ্য হয় ৭১’ এর মতো।

যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অপু উকিল সম্মেলন সঞ্চালনা করেন ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিলের উদ্বোধন করেন।পরে তিনি বাংলাদেশ যুব মহিলা লীগের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও প্রত্যক্ষ করেন।

কাউন্সিলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ সকল শহীদ, মুক্তিযুদ্ধ এবং সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

২০০২ সালের ৬ জুলাই গঠিত হয় যুব মহিলা লীগ এবং নাজমা আক্তার ও অপু উকিল নেতৃত্বে আসেন। ২০১৭ সালের ১৭ মার্চ যুব মহিলা লীগের সর্বশেষ সম্মেলনেও পুণরায় নাজমা আক্তার ও অপু উকিলই নেতৃত্বে আসেন।

The post বিএনপি মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে : প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

ভোট চুরি, মানুষ খুন বিএনপির গুণ : প্রধানমন্ত্রী
‘বিএনপির দুটি গুণ আছে। একটি হলো ভোট চুরি, অপরটি মানুষ খুন’―এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে বিএনপি ক্ষমতায় না গিয়ে অগ্নিসন্ত্রাস করেছে। তিন হাজারের বেশি মানুষ তখন আহত হয়েছে। পাঁচ শর বেশি মানুষ মারা গেছে। অনেক গাড়িতে আগুন দিয়েছে তারা। ’

রোববার (৪ ডিসেম্বর) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। বিমানবাহিনী-সেনাবাহিনীর হাজার হাজার অফিসারকে হত্যা করেছে। আওয়ামী লীগের মৌলবি সৈয়দকে তুলে নিয়ে দিনের পর দিন টর্চার করে হত্যা করে। এ রকম আওয়ামী লীগের বহু নেতাকর্মীকে হত্যা করেছে। ঠিক একইভাবে খালেদা জিয়াও। তার আমলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন করেছে। কত লাশ গুম করেছে। আমি সবাই আত্মার মাগফেরাত কামনা করি।

১০ ডিসেম্বর বিএনপির খুব প্রিয় তারিখ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর নাকি বিএনপি ঢাকা অচল করে দেবে। ১০ ডিসেম্বর ১৯৭১ সালে এ দেশে বুদ্ধিজীবীদের হত্যার মিশন শুরু হয়েছিল। ১০ ডিসেম্বর সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনসহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে পাকিস্তানিরা ধরে নিয়ে যায়। পরে তাদের হত্যা করা হয়। অর্থাৎ এই দিনে বুদ্ধিজীবী হত্যার মিশন শুরু হয়। এ কারণেই এই তারিখ বিএনপির এত প্রিয়।

তিনি বলেন, বিএনপি ভোটে যেতে চায় না। জিয়াউর রহমান যেমন জাতির পিতাকে হত্যা করে, সংবিধান লঙ্ঘন করে, সেনা আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল। ওদের ধারণা ওই ভাবেই তারা ক্ষমতায় যাবে। গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না। আজকে গণতান্ত্রিক ধারা আছে বলেই তো বাংলাদেশের উন্নয়ন হয়েছে। দীর্ঘ দিন গণতান্ত্রিক আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। আজকে আপনাদের কাছে এই বিজয়ের মাসে আমি উপহার নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে ২৯টি প্রকল্পের উদ্বোধন, ৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছি। বিজয়ের মাসে চট্টলাবাসীর জন্য আমার উপহার।

সন্ত্রাস-জঙ্গিবাদ ছাড়া বিএনপি কিছু দিতে পারে না বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যার জবাব খালেদা জিয়া ও তারেক রহমানকে দিতে হবে।

চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘বিজয়ের মাসে আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। ২৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। বিজয়ের মাসে এগুলো চট্টগ্রামবাসীর জন্য আমার উপহার। ’

চট্টগ্রাম শহর আজ মিছিলে মিছিলে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ১১ বছর পর চট্টগ্রামের কোনো জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেন। এ উপলক্ষে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা নিজেদের শক্তির জানান দিতে নানা রঙের ব্যানার, ফেস্টুন আর বাদ্য বাজিয়ে কর্মীর বহর নিয়ে সভাস্থলেহাজির হন।

তিনি বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে যাবে না, তারা ২০১৩ সাল থেকে শুরু করলো অগ্নিসন্ত্রাস। লঞ্চে আগুন, ট্রেনে আগুন, বাসে আগুন, রাস্তায় আগুন, গাছ কেটে ফেলছে । চারিদেক শুধু অগ্নিসন্ত্রাস। ৩ হাজার মানুষ অগ্নিসন্ত্রাসে আহত হয়েছে। ৫০০ মানুষ নিহত হয়েছে, সাড়ে তিন হাজার গাড়ি তারা পুড়িছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ২১ আগস্ট আমাদের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভি রহমানসহ আমাদের ২২জন নেতাকর্মী মারা যান। আমাকে আমার নেতকর্মীরা মানবঢাল তৈরি করে রক্ষা করেন। আমিও সেদিন মারা যেতে পারতাম। নেতকর্মীরা আমাকে বাঁচিয়েছেন।

The post ভোট চুরি, মানুষ খুন বিএনপির গুণ : প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.