ভৈরবে | Newsflash24bd.com

ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে সজল মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া ও বাঁশগাড়ী সংযোগ ব্রিজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজল মিয়া (২০) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাত ১০ টার দিকে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কুমিরমারা গ্রামের ফুফার বাড়ির থেকে সজল মিয়া (২০) ও তার ফুফাতো ভাই রামিমসহ তিনজন মিলে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এই সময় আদর্শপাড়া ও বাঁশগাড়ী সংযোগ ব্রিজ এলাকায় সড়কে পৌঁছালে হঠাৎ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি সড়কের পাশে দাঁড়িয়ে তাদের থামানোর চেষ্টা করেন। পরিস্থিতি আঁচ করতে পেরে ছিনতাইয়ের আশঙ্কায় সজল মিয়া দ্রুত মোটরসাইকেলের গতি বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে সজলসহ তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে মোটরসাইকেল আরোহী সজল মিয়া ও রামিম গুরুতর আহতসহ জোনায়েদ আহত হন। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক সজল মিয়াকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহত রামিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকদ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

The post ভৈরবে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সংঘর্ষে যুবক নিহত appeared first on Newsflash24bd.com.

ভৈরবে র‌্যাবের অভিযানে ১০২ কেজি গাঁজা উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা।

রোববার (২১ সেপ্টেম্বর) র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে ভৈরব পৌরসভার নাটাল মোড় সংলগ্ন সিরাজ নগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে ভৈরব পৌরসভার নাটাল মোড় সংলগ্ন সিরাজ নগর এলাকায় অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এই সময় একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি রেখে চালক ও মাদক ব্যবসায়ী পরশ খান দ্রুত পালিয়ে যান। পলাতক প্রাইভেটকার চালক পরশ খান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের রবিন মিয়ার ছেলে। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে কয়েকটি বন্তায় একান্নটি প্যাকেটে রাখা ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এইসব উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজার বাজারমূল্য প্রায় ২০ লাখ ৪০ হাজার টাকা। এই ঘটনায় ব্যবহৃত সাদা রঙের টয়োটা অ্যাক্সিও প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-গ-২৯-৪৬৪৮) জব্দ করা হয়। পরবর্তীতে এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা গাঁজা ও প্রাইভেটকার আলামত হিসেবে থানায় জমা দেওয়া হয়েছে।

র‌্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় চালক পালিয়ে গেলেও প্রাইভেটকার থেকে ১০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

The post ভৈরবে র‌্যাবের অভিযানে ১০২ কেজি গাঁজা উদ্ধার appeared first on Newsflash24bd.com.

ভৈরবে সংঘর্ষে কিশোর নিহত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ছাগাইয়া গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ভৈরব পৌরসভার গাছতলাঘাট এলাকার ভাড়াটিয়া। তার বাবা পেশায় একজন পাদুকা ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে তোফাজ্জল হোসেন আনন্দ (১৬) তার বন্ধুদের সঙ্গে ভৈরব বাজার থেকে বাসায় ফিরছিলেন। এই সময় দুর্জয় মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সেখানে তোফাজ্জল হোসেন আনন্দের মাথায় ইটপাটকেলের আঘাত লাগে। এতে তিনি আহত হন। বাসায় আসার পর অতিরিক্ত বমি করায় তাকে দ্রুত বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

The post ভৈরবে সংঘর্ষে কিশোর নিহত appeared first on Newsflash24bd.com.