ভৈরবে রেললাইন | Newsflash24bd.com

ভৈরবে রেললাইন অবরোধ করে ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুর
কিশোরগঞ্জের ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে রেললাইন অবরোধ করে ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুর করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ভৈরব রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ভৈরব রেলস্টেশনে জড়ো হয়ে ছাত্র-জনতা রেলপথ অবরোধ শুরু করেন। সকাল ১০টা ২৫ মিনিটে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে এসে আটকা পড়ে। এরপর অবরোধ চলাকালীন সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনে আন্দোলনকারীদের একাংশ পাথর নিক্ষেপ ও ভাঙচুর চালায়। এতে করে ট্রেনের হেডলাইটসহ কিছু গ্লাস ভাঙচুর হয়। এছাড়াও কয়েকজন যাত্রী আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবরোধের কারণে কয়েকটি ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে অবস্থান নেয়। এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়।

ভৈরব রেলস্টেশন মাস্টার মো. ইউসুফ জানান, পুলিশ ট্রেনের ওপর ও লাইন থেকে আন্দোলনকারীদের সরাতে চাইলে আন্দোলনকারীদের একটা অংশ ট্রেনে পাথর নিক্ষেপ করে। সকাল ১১টা ৪২ মিনিটে উপকূল এক্সপ্রেস ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। অবরোধের কারণে কয়েকটি ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে অবস্থান নেয়। এতে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে।

এই বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ জানান, রেলপথ অবরোধের কারণে ১০টা ২৫ মিনিটে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব রেলস্টেশনে আটকা পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশের সহযোগিতায় রেলস্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

The post ভৈরবে রেললাইন অবরোধ করে ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুর appeared first on Newsflash24bd.com.