ভারতীয় | Newsflash24bd.com

ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে
বহুজাতিক আইওএস সাগর-২০২৬ কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শুক্রবার (৮ মে) জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজটি সফলভাবে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছে। বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট বিএনএস আলী হায়দার (এফ-১৭) বাংলাদেশের জলসীমায় আনুষ্ঠানিকভাবে সেটিকে অভ্যর্থনা জানায়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সফর বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব এবং দুই প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান নৌ-সহযোগিতার প্রতিফলন।

সফরকালে ‘আইওএস সাগর’-এর কমান্ডিং অফিসার বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক সৌজন্য সাক্ষাৎ করবেন। এর মধ্যে রয়েছেন চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, বাংলাদেশ নৌবহরের কমান্ডার এবং ডকইয়ার্ডের এরিয়া সুপারিনটেনডেন্ট। এসব বৈঠকের লক্ষ্য পেশাগত মতবিনিময় ও কার্যকরী সহযোগিতা আরও জোরদার করা। এ ছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার পরিদর্শনকারী জাহাজটির সম্মানে এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করবেন। পরে ‘আইওএস সাগর’ ডেক রিসেপশনের আয়োজন করবে। এসব অনুষ্ঠানে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা অংশ নেবেন।

সফররত জাহাজটির কমান্ডিং অফিসার দুই দেশের যৌথ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম কমনওয়েলথ ওয়ার সিমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়াও তিনি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেখানে সামুদ্রিক লজিস্টিকস, বন্দর ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

সফরসূচিতে দুই দেশের নৌ সদস্যদের মধ্যে ক্রস-ডেক ভিজিট, অর্থাৎ পারস্পরিক জাহাজ পরিদর্শন, পেশাগত মতবিনিময় এবং সক্ষমতা উন্নয়ন ও প্রশিক্ষণ–অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে নৌ সদস্যদের ঈসা খান ট্রেনিং কমপ্লেক্স এবং বাংলাদেশ নেভাল একাডেমি পরিদর্শনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

The post ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে appeared first on Newsflash24bd.com.

গত বছর ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছি রয়টার্সকে জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত বছরের শুরুর দিকে ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গতকাল বাসভবনে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত আমির ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকটি হয়েছিল তাঁর বাইপাস সার্জারির পর।

জামায়াতের আমির রয়টার্সকে বলেন, অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন।

‘কেন? অনেক কূটনীতিক আমার কাছে এসেছিলেন এবং তা প্রকাশ করা হয়েছিল। সমস্যা কোথায়?,’ বলেন শফিকুর রহমান। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের সবার কাছে এবং একে অন্যের কাছে উন্মুক্ত হতে হবে। আমাদের সম্পর্কোন্নয়ন ছাড়া অন্য কোনো বিকল্প নেই।’

জামায়াত আমিরের এই বক্তব্যের বিষয়ে জানতে চেয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিক সাড়া পায়নি রয়টার্স। তবে ভারত সরকারের একটি সূত্র বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

শফিকুর রহমানের কাছে পাকিস্তানের সঙ্গে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে জানতে চেয়েছিল রয়টার্স। জবাবে তিনি বলেন, ‘আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে আগ্রহী নই।’

জামায়াতের আমির রয়টার্সকে আরও বলেন, ঢাকা থেকে পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান উদ্বেগের বিষয়। এরপর দুই দেশের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

ঐক্যের সরকার
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে শক্তি দেখাতে যাচ্ছে। দলটি ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে আগ্রহী। এ বিষয়ে কয়েকটি দলের সঙ্গে কথা বলেছে বলে দলটির প্রধান জানিয়েছেন।

জনমত জরিপগুলোতে দেখা যাচ্ছে, প্রায় ১৭ বছর পর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলা জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পর দ্বিতীয় অবস্থানে থাকবে। সেখানে ব্যবধান থাকবে কম। জামায়াত সর্বশেষ ২০০১ থেকে ২০০৬ সাল মেয়াদে বিএনপির জোটসঙ্গী হিসেবে ক্ষমতার অংশীদার ছিল।

জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) সঙ্গে নির্বাচনী জোট করার কয়েক দিন পর দেওয়া এই সাক্ষাৎকারে ঐক্যের সরকার বিষয়ে জামায়াত আমির রয়টার্সকে বলেন, ‘আমরা অন্তত পাঁচ বছর দেশকে স্থিতিশীল দেখতে চাই। দলগুলো যদি এক জায়গায় আসে, তাহলে আমরা একসঙ্গে সরকার পরিচালনা করব।’

দুর্নীতিবিরোধী অবস্থান
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন, ঐক্যের সরকারের জন্য দুর্নীতিবিরোধী অবস্থান অভিন্ন এজেন্ডা হবে। তিনি আরও বলেন, যে দল সবচেয়ে বেশি আসন পাবে, সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন। যদি জামায়াত সবচেয়ে বেশি আসন পায়, তাহলে তিনি প্রধানমন্ত্রী প্রার্থী হবেন কি না, সেই সিদ্ধান্ত নেবে দল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর এই উত্থান হয়েছে ২০২৪ সালের আগস্টে অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর। আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না।

সাক্ষাৎকারে জামায়াতের আমির বলেন, জামায়াতকে নিয়ে গঠিত সরকার রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে নিয়ে ‘স্বস্তি বোধ’ করবে না। ২০২৩ সালে আওয়ামী লীগের সমর্থনে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। চলতি মাসের শুরুর দিকে মোঃ সাহাবুদ্দিন রয়টার্সকে বলেছিলেন, রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদের মধ্যভাগে তিনি পদত্যাগ করতে চান।

অবশ্য বুধবার রয়টার্সের সঙ্গে টেলিফোন কথোপকথনে জামায়াতের আমিরের অবস্থানের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘এ বিষয়টিকে আর জটিল’ করতে চান না।

The post গত বছর ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছি রয়টার্সকে জামায়াত আমির appeared first on Newsflash24bd.com.

ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায়
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহত রোগীদের চিকিৎসা দিতে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।

বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কমিশন সূত্রে জানা যায়, এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের শীর্ষ রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন। পোড়া রোগীদের চিকিৎসায় যাদের বিশেষ সুনাম রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স।

এরআগে, মঙ্গলবার দিবাগত রাতে (২৩ জুলাই) ঢাকায় পৌঁছান সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বুধবার তারা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বিশেষজ্ঞদের সঙ্গে চিকিৎসা প্রটোকল নিয়ে আলোচনা করেন। তারা চিকিৎসা সহায়তায় বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশনা দেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটটির পরিচালক নাসির উদ্দিন।

বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ভারত, আমেরিকা, চীনসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এই মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এই প্রটোকল নিয়েই সামনে আগাবো। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

The post ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় appeared first on Newsflash24bd.com.

ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত!
ইয়েমেনের এক নাগরিককে হত্যার দায়ে দেশটিতে ফাঁসির মুখে থাকা ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে-একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে এনডিটিভি’র প্রতিবেদনে দাবি করা এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি।

এতে বলা হয়, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড বুধবার (১৬ জুলাই) কার্যকর হওয়ার কথা ছিল। আর ভারত সরকার সোমবার দাবি করে যে তারা এই মৃত্যুদণ্ড ঠেকাতে তার ‘সীমার মধ্যে’ সবকিছু করেছে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, ভারত সরকার ভুক্তভোগীর (ইয়েমেনের নাগরিক) পরিবারকে অন্তত আগামীকালের (১৬ জুলাই) জন্য মৃত্যুদণ্ড স্থগিত রাখতে রাজি করাতে সফল হয়েছে বলে জানা গেছে।

কিন্তু এর অর্থ এই নয় যে প্রিয়াকে মুক্তি দেয়া হবে অথবা ভারতে ফেরত পাঠানো হবে।

প্রতিবেদন মতে, ভারতীয় ওই নার্স বর্তমানে ইয়েমেনের রাজধানী সানায় আছেন, যেটি হুতি নিয়ন্ত্রিত এলাকা। তবে হুতিদের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

সূত্রের মতে, ভারত সরকার এ বিষয়ে সম্ভাব্য সব সহায়তা দিয়ে আসছে, সাম্প্রতিক দিনগুলোতে নিমিশা প্রিয়ার পরিবারকে ভুক্তভোগীর পরিবারের সাথে পারস্পরিক সম্মতিপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় দেয়ার জন্যও সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, সংবেদনশীলতা থাকা সত্ত্বেও, ভারতীয় কর্মকর্তারা স্থানীয় (ইয়েমেনের) কারা কর্তৃপক্ষ এবং প্রসিকিউটরের অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলেন, যার ফলে এই স্থগিতাদেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

সূত্র: এনডিটিভি

The post ভারতীয় নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত! appeared first on Newsflash24bd.com.