ভারতীয় হাইকমিশনারকে | Newsflash24bd.com

ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার
আসন্ন সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে সমর্থকদের আহ্বান জানিয়ে পলাতক শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখতে সুযোগ দেওয়ায় গুরুতর উদ্বেগ জানাতে আজ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সাজা কার্যকরের জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা প্রদান।

এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়, বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়েও ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারতের ভূমিকা প্রত্যাশিত।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক- এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত।

The post ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার appeared first on Newsflash24bd.com.