ভাঙচুর | Newsflash24bd.com

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুর, গোলাগুলি
চট্টগ্রামে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনার’ পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে একটি কনভেনশন সেন্টারে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে খুলশি থানা এলাকার জিইসি মোড়ের সিইসি কনভেনশন হলে এ ঘটনা ঘটে। গোলাগুলিতে মো. নাজিম ও মো. শরীফ নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

তবে আরেকটি পক্ষ দাবি করেছে-জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে নয়, কনসার্টে প্রবেশের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। কনভেনশন সেন্টারটি ভেতরে বাইরে ভাঙচুর করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের অনুমতি সাপেক্ষে একটি মোটরসাইকেল কোম্পানি অনুষ্ঠানের আয়োজন করেছিল।

শনিবার বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা থেকে আসা ব্যান্ড দল গান শুরু করে। রাত সাড়ে ৯টায় অনুষ্ঠান শেষ করতে চাইলে বাধে গণ্ডগোল। উঠতি বয়সের তরুণরা রাতভর গান শোনার আবদার করেন। এর মধ্যে ব্যান্ডদল তাদের জিনিসপত্র গুছানোর উদ্যোগ নিলে অনুষ্ঠানস্থলে থাকা তরুণরা চিৎকার শুরু করে। এক পর্যায় তারা আয়োজকদের ওপর চড়াও হয়।

অনুষ্ঠানে উপস্থিত থাকা রনি নামে একজন গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে আসা ব্যান্ড দল আর্টসেল গান পরিবেশন করছিল। এ সময় একটি পক্ষ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

খুলশি থানার ওসি শাহীনুর আলম গণমাধ্যমকে জানান, জিইসি কনভেনশন হলে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আহত কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

The post চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুর, গোলাগুলি appeared first on Newsflash24bd.com.