ব্রাজিল | Newsflash24bd.com

বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল : প্রধানমন্ত্রী
ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক (আরএমজি) পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে আরএমজি পণ্য তৃতীয় পক্ষের মাধ্যমে সীমিত পরিসরে ব্রাজিলে রপ্তানি করা হচ্ছে। দেশটি সরাসরি বাংলাদেশ থেকে আরএমজি পণ্য আমদানি করলে ব্রাজিলের জন্য এটি আরো সাশ্রয়ী হবে।’

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ভারসাম্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে শেখ হাসিনা বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ব্রাজিলের দিকে ঝুঁকছে।

তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য নিশ্চিত করতে ব্রাজিল বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য এবং চামড়াজাত পণ্যসহ আরো পণ্য আমদানি করতে পারে। সরকার প্রধান বলেন, বাংলাদেশ ব্রাজিল থেকে মূলত: চিনি, সয়াবিন তেল ও তুলা আমদানি করে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।

তিনি বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োাজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী রিও ডি জেনিরোতে ২৪ জুলাই অনুষ্ঠেয় ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে একটি বৈশ্বিক জোট গঠনে জি-২০ টাস্ক ফোর্সের চূড়ান্ত বৈঠকে যোগ দেওয়ার জন্য তার দেশের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার একটি আমন্ত্রণপত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।

মাউরো ভিয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নেরও ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ব্রাজিল উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায়।

ব্রাজিলের মন্ত্রী বলেন, ব্রাজিল ও বাংলাদেশের জনসংখ্যা সমপরিমাণ এবং উভয় দেশ ক্ষুধা ও দারিদ্র্য নিরসনে কাজ করে যাচ্ছে।

তিনি গাজা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে বলেন, তার দেশও গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ ও ব্রাজিল একই মত পোষণ করে।

শেখ হাসিনা গাজায় ইসরায়েলের হামলাকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন। কারণ, ইরায়েলের বর্বরোচিত হামলায় এমনকি হাসপাতাল ও আশ্রয় কেন্দ্রে হামলায় নারী, শিশু ও বয়স্ক মানুষ নিহত হয়েছে।

তিনি বলেন, ‘নারী, শিশু এবং বয়স্ক ব্যক্তিরাও হামলা থেকে রেহাই পাননি।’

প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন যে, দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ব্রাজিল প্রথম ১৯৭২ সালের ১৫ মে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

এছাড়া তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ব্রাজিলের সহায়তা চেয়েছেন।
ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত তার দেশের জাতীয় ফুটবল দলের জার্সিও প্রধানমন্ত্রীকে উপহার দেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

নিউজফ্ল্যাশ/এসএস।

The post বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানি করতে পারে ব্রাজিল : প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

দ. কোরিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
হারলে বিদায়, জিতলে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত। বাঁচা-মরার এমন লড়াইয়ের ম্যাচে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দক্ষিণ কোরিয়া। ম্যাচে একক আধিপত্য বিস্তার করে ৪-১ গোলে জয় পায় ব্রাজিল।

সোমবার রাত ১টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ খেলাটি শুরু হয়। খেলার মাত্র ৭ম মিনিটে ডান প্রান্ত থেকে অসাধারণ এক আক্রমণ সাজান রাফিনহা। তিনি ডানপ্রান্ত দিয়ে বল ঠেলে দিলে ভিনিসিয়ুস জুনিয়র ডান পায়ের জোড়ালো শটে গোল নিশ্চিত করেন।

১৩তম মিনিটে বক্সের মধ্যে রিচার্লিসনকে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার জুং উ ইয়ং। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নেইমারের স্পট কিকে ব্যবধান দ্বিগুন হয়।

দুই গোল করার পরও আক্রমণের পর আক্রমণ করে যায় ব্রাজিল। ২৯ মিনিটে থিয়াগো সিলভার বাড়ানো বল থেকে গোল করেন সার্বিয়ারি বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ জয়ের নায়ক রিচার্লিসন।

চতুর্থ গোলের জন্য সেলেসাওদের অপেক্ষাটা ছিল ৬ মিনিটের। এবার গোলের দেখা পান মিডফিল্ডার লুকাস পাকেতা। রিচার্লিসন, নেইমার হয়ে ভিনিসিয়াসের কাছে আসে বলটা।

বক্সে উঠে আসতে থাকা পাকেতাকে সুযোগ বাড়িয়ে দেন রিয়াল ফরোয়ার্ড, পাকেতাও সেটা লুফে নিতে ভুল করেননি। দারুণ এক ফিনিশে করেন চলতি আসরে নিজের প্রথম গোলটা। তাতেই ৩৫ মিনিটে চতুর্থ গোলের দেখা পেয়ে যায় তিতের দল।

দ্বিতীয়ার্ধে৭৫ মিনিটে ডি বক্সের বাইর থেকে নেওয়া জোড়ালো শটে গোল করে ব্যবধান কিছুটা কমান পাইক সেউং। আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। আর পরাজয়ের মধ্য দিয়ে আসর থেকে ছিটকে যায় দক্ষিণ কোরিয়া।

The post দ. কোরিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল appeared first on Newsflash24bd.com.

একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
মিডফিল্ডার কাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

সোমবার গ্রুপ-জি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে। ম্যাচের ৮৩ মিনিটে একমাত্র গোলটি করেন কাসেমিরো। এর আগে ৬৪ মিনিটে ব্রাজিলের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের গোল অফসাইডের কারনে বাতিল হয়।

এ জয়ে ২ খেলায় ২ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করলো ব্রাজিল। সমানসংখ্যক ম্যাচে সুইজারল্যান্ড ৩, ক্যামেরুন-সার্বিয়ার ১ করে পয়েন্ট আছে।

দোহার ৯৭৪ স্টেডিয়ামে দলের সেরা তারকা নেইমার ও ডানিলোকে ছাড়া খেলতে নামে ব্রাজিল। ইউরোপের দেশ সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে এর আগে কোন জয় নেই ব্রাজিলের। তাই কিছুটা চাপে থেকেই সুইসদের বিপক্ষে মাঠে নামে ব্রাজিল।

বল দখলের লড়াইয়ের মাঝে ষষ্ঠ মিনিটে প্রথম আক্রমনে যায় সুইজারল্যান্ড। কর্ণার থেকে বল পেয়ে ব্রাজিলের বক্সের মধ্যে ক্রস করেন স্ট্র্ইাকার রুবেন ভারগাস। বল পেয়ে গোলমুখে ডিফেন্ডার সিলভান উইডমারের শট ব্রাজিলের ডিফেন্ডার সিলভা প্রতিহত করেন।
২৭ মিনিটে প্রথম আক্রমন করে ব্রাজিল। গোলের সবচেয়ে ভালো সুযোগও ছিলো এটি। ডান-প্রান্ত দিয়ে সুইজারল্যান্ডের বক্সে ক্রস করেন স্ট্রাইকার রাফিনহা। বাঁ-প্রান্তে থাকা স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়র বল পান। তবে সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়েও গোল করতে পারেননি ভিনিসিয়াস। ভিনিয়াসের শট সোমার রুখে দিলে নিশ্চিতভাবে গোল বঞ্চিত হয় ব্রাজিল।

৩১ মিনিটে আবারও আক্রমন করে ব্রাজিল। মধ্যমাঠ থেকে বল নিয়ে রাফিনহোকে বল দেন ডিফেন্ডার এডার মিলিটাও। কিন্তু বক্সের বাইরে থেকে নেয়া রাফিনহোর শট জমা পড়ে সুইজারল্যান্ডের গোলরক্ষকের হাতে।

এরপর প্রথমার্ধের বাঁশি বাজার আগ পর্যন্ত চারটি আক্রমন শানায় ব্রাজিল। কিন্তু আক্রমনগুলোতে ফিনিংশটা যুৎসই করতে পারছিলেন না নেইমারবিহীন ব্রাজিলের আক্রমনভাগের খেলোয়াড়রা। এতে গোলছাড়াই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
এই অর্ধে ৫৫ শতাংশ বল দখলে রেখেছিলো ব্রাজিল। আক্রমন ছিলো ৬টি। গোলমুখে শট ছিলো ২টি। সুইজারল্যান্ডের গোলমুখে ২টি শট নিয়েছিলেন ভিনিসিয়াস ও রাফিনহো। একবার আক্রমন করলেও বল ব্রাজিলের গোলমুখে রাখতে পারেনি সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে নিজেদের গুছিয়ে নিতে মনোযোগী ছিল দুই দলের মিডফিল্ডএরই মধ্যে ৫৪ মিনিটে ডান-প্রান্ত দিয়ে বল নিয়ে বাঁ-দিকে থাকা আক্রমনভাগের সতীর্থ রুবেন ভারগাসকে পাস দেন সুইস স্ট্রাইকার ব্রিল এমবোলো। ব্রাজিলের এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে শট নেন ভারগাস। কিন্তু সেই শট বিফল করে দেন সিলভা।

ঐ আক্রমনের পর আত্মবিশ্বাসী হয়ে উঠে সুইজারল্যান্ড। মধ্যমাঠের দখল নিয়ে আরও ৩টি আক্রমন করে তারা। কিন্তু সেগুলো থেকে কোন সাফল্য পায়নি। সুইজারল্যানন্ড।
৬৪ মিনিটে ব্রাজিলের আক্রমন গোলে রুপ নেয়। কিন্তু অফসাইডের কারনে গোলটি বাতিল হয়। বাঁ-দিক থেকে বল নিয়ে সুইজারল্যান্ডের ডি বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান ভিনিসিয়াস। আনন্দে মেতে উঠে ব্রাজিল। তবে ভিএআরএর সহায়তায় গোলটি অফসাইডে বাতিল হয়।

গোল না পাবার হতাশায় থমকে যায়নি ব্রাজিল। আক্রমনের ধার বাড়িয়ে ৮৩ মিনিটে গোল আদায় করে নেয় তারা। ডান-প্রান্ত দিয়ে বল নিয়ে ডি-বক্সের সামনে দাঁড়ানো স্ট্রাইকার রডরিগোকে বল দেন সিলভা। বলকে না থামিয়ে বক্সের ভেতর থাকা মিডফিল্ডার কাসেমিরোকে পাস দেন রডরিগো। ক্যাসেমিরোও বলকে না থামিয়ে বুদ্ধিমত্তার সাথে সুইজারল্যান্ডের গোলবারের ডান-প্রান্ত দিয়ে শট নিয়ে বলকে জালে জড়ান, ১-০ গোলে লিড নেয় ব্রাজিল।
লিড নিয়ে ৮৭ মিনিটে আবারও আক্রমন করে ব্রাজিল। থিলভার কর্নার থেকে বল পেয়ে জোড়ালো শটে বল বাইরে মারেন স্ট্রাইকার এন্টনি। নির্ধারিত সময় শেষ হবার পর ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে বল পেয়ে গোল করতে ব্যর্থ হন রডরিগো। ষষ্ঠ মিনিটে বাঁশি বাজিয়ে ম্যাচের ইতি টানেন রেফারি। ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। বিশ^কাপের মঞ্চে এই প্রথম সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পেল ব্রাজিল।

আগামী ২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিন সার্বিয়ার বিপক্ষে খেলবে সুইজারল্যান্ড।

The post একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল appeared first on Newsflash24bd.com.