বোমারু বিমান | Newsflash24bd.com

মার্কিন অত্যাধুনিক বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক একটি বি-৫২ স্ট্র্যাটেজিক বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটিতে থাকা ক্রুসহ মোট আটজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বেলা ১১টা ২০ মিনিটে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশন চলাকালে এই দুর্ঘটনা ঘটে।

বিমানটি আছড়ে পড়ার পরপরই আকাশজুড়ে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়, যা মাইলের পর মাইল দূর থেকেও দেখা যাচ্ছিল। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল এবং দুর্ঘটনার পর সেটিতে আগুন ধরে যায়। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে।

এক সংবাদ সম্মেলনে কর্নেল জেমস হেইস সাংবাদিকদের বলেন, ‘আজ এডওয়ার্ডস বিমানঘাঁটি এক ভয়াবহ ট্র্যাজেডির মুখোমুখি হয়েছে। আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি।’

নিহতদের পরিচয় প্রকাশ না করে তিনি জানান, তারা সামরিক কর্মকর্তা, সরকারি বেসামরিক কর্মচারী এবং সরকারি ঠিকাদারদের একটি সংমিশ্রণে একটি দল ছিলেন।

বিমানঘাঁটি কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, দুর্ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে সেখান থেকে কারো বেঁচে ফেরা সম্ভব ছিল না।

হেইস জানান, নিহতদের স্বজনদের বিষয়টি জানানো হচ্ছে। তাদের নাম স্বজনদের অবহিত করার ২৪ ঘণ্টা পর প্রকাশ করা হবে।

তার ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে এডওয়ার্ডস ঘাঁটির রানওয়ের ভেতরে ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে ঘাঁটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, বি-৫২ বিমানটি ঘাঁটির রাডার আধুনিকীকরণ কর্মসূচিতে সহায়তা করছিল। উড্ডয়নের পরপরই এটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়।

The post মার্কিন অত্যাধুনিক বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ appeared first on Newsflash24bd.com.