বিশ্বকাপ | Newsflash24bd.com

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বিকল্প দল নিল আইসিসি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শনিবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

আইসিসির প্রধান নির্বাহী (সিইও) সাঞ্জোগ গুপ্তা আইসিসি বোর্ডের কাছে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ডের সব সদস্যের কাছে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দাবি এবং অবস্থান আইসিসির নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত মেনে নেয়নি, তাই এই মেগা ইভেন্টে বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প নেই আইসিসির হাতে।

গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। কিন্তু তার কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এই ওয়েবসাইট জানতে পেরেছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ হয়েছে।

The post বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, বিকল্প দল নিল আইসিসি appeared first on Newsflash24bd.com.

ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল
আইসিসি আজ পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া সত্ত্বেও ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি।

উপদেষ্টার মতে, ভারতের পক্ষে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দেয়া সম্ভব হয়নি। সে কারণে সরকার মনে করছে বাংলাদেশ দলেরও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। এক মাসের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়েছে, আইসিসির এমন আশ্বাসে সরকার আস্থা রাখতে পারছে না বলে জানিয়েছেন উপদেষ্টা।

তবে ভেন্যু স্থানান্তর নিয়ে বিসিবির চেষ্টা অব্যহত থাকবে বলে জানান উপদেষ্টা। এই ইস্যুতে আজ আবারও আইসিসির সঙ্গে বিসিবি যোগাযোগ করবে বলে জানান তিনি। ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে কী কথা হয়েছে, সে প্রশ্নের অবশ্য উত্তর দেননি উপদেষ্টা। বলেছেন এটি তাদের ‘অভ্যন্তরীণ’ বিষয়।

উপদেষ্টা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত। আমি বাংলাদেশ ক্রিকেট টিমে লিটন আছে, মিরাজ আছে, নাজমুল আছে, সোহান, তামিম—সবারই ভক্ত। স্বভাবতই চেয়েছি, আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি। কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অর্জন করেছে। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আমাদের যেই নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে, এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি। এটা একটা সত্যিকারের ঘটনা থেকে হয়েছে। যেখানে আমাদের দেশের একজন সেরা খেলোয়াড়কে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড ভারত থেকে বের করে দিয়েছে—সোজা কথা, বের করে দিতে বলেছে।’

‘এখন আইসিসি যে টুর্নামেন্টটা, এটা তো ভারতেই হবে। আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই, আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই। যেই দেশে আমার একটা খেলোয়াড় নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহা প্রকাশ করেছে—সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদের নিরাপত্তা দেওয়া। আমরা তাহলে ওই ঘটনার পর…..কী এমন পরিবর্তন হয়েছে ভারতের, যে আমরা ভাবতে পারব যে কোনো উগ্রবাদী আস্ফালন হবে না। ভারত আমাদের মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো কি আমাদের ক্রিকেটারদের, সাংবাদিকদের, দর্শকদের নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্স হব?’

উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ঘটনা (মোস্তাফিজ ইস্যু), সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রটোকল, সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে মূল কাহিনী, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো অবস্থান নেয়নি। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে কনভিন্স করানোর চেষ্টা করা… ঘটনাটা ঘটেছে মোস্তাফিজের ক্ষেত্রে, এটা একটা বিচ্ছিম্ন ঘটনা বা আমরা এটার জন্য দুঃখিত, আমরা এই এই ব্যবস্থা নিচ্ছি তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য—কোনোরকম যোগাযোগের চেষ্টা করে নাই। কোনোরকম কনভিন্স করার চেষ্টা করে নাই।’

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অপরিবর্তিত জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনোরকম সুযোগ নেই। আমরা মনে করি আমরা আইসিসির থেকে সুবিচার পাইনি। আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে—এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে নিরাপত্তা ইস্যুর কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে নিরাপত্তা ঝুঁকি আছে। তবে আমরা এখনও আশা ছাড়িনি। আশা করব আইসিসি আমাদের নিরাপত্তা ঝুঁকি সুবিবেচনার সঙ্গে নিয়ে আমাদের শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে।’

ভারতে বিশ্বকাপ না খেলাসহ বাংলাদেশ ক্রিকেটে সৃষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য আজ বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটারদের সঙ্গে সরকার এবং বিসিবির বৈঠক। তিনটায় শুরু হওয়ার কথা থাকলেও সভাটি শুরু হয় সাড়ে তিনটায়।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি শাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমসহ শীর্ষ কর্তারা ছিলেন বৈঠকে। ক্রিকেটারদের পক্ষ থেকে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসসহ বিশ্বকাপে স্কোয়াডের ক্রিকেটাররা এসেছেন সভায়। এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অংশ নিয়েছেন বৈঠকে।

ঘণ্টাব্যপী বৈঠক শেষে বিশ্বকাপ ইস্যুতে কথা বললেও এখানে ঠিক কী আলোচনা হয়েছে ক্রিকেটারদের সঙ্গে বা তাদের কী মতামত ছিল, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বিসিবি সভাপতি এবং ক্রীড়া উপদেষ্টা।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারত থেকে ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল আইসিসির কাছে। তবে আইসিসি সেই আবেদন সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে খেলতে না এলে বাংলাদেশের পরিবর্তে অন্য দলকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হবে।

বুধবার আইসিসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ভারতের মাটিতে না খেলার পক্ষে নিজেদের বাইরে কেবল একটি ভোট পায়। বাকি সদস্য দেশগুলোর ভোট বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় আইসিসির সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে। আইসিসি জানিয়েছে, ভারতে খেলতে গিয়ে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তাই বিসিবিকে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের কথা বিবেচনা করতে বলে আইসিসি।

The post ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল appeared first on Newsflash24bd.com.

আমাদের ছেলে-মেয়েরা একদিন বিশ্বকাপ খেলবে: প্রধানমন্ত্রী
আন্ত:স্কুল, আন্ত:কলেজ, আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছেলে-মেয়েরা আরো বিকশিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন যে এভাবেই তারা একদিন চুড়ান্ত উৎকর্ষতা অর্জন করে বিশ্বকাপে প্রতিযোগিতা করতে সক্ষম হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে প্রাইমারী থেকে যে খেলাধূলার শুরু হয়েছে সেখান থেকে আন্ত:বিশ^বিদ্যালয়-আমি মনে করি, এই প্রতিযোগিতার মধ্যদিয়েই একদিন আমরা বিশে^ খেলাধুলায় উন্নত হতে পারবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে বঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের সমাপনী ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি সশরীরে যোগ দেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উক্ত মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন স্বাগত বক্তৃতা করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১২টি ইভেন্টের অধীনে দেশের ১২৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১,৮৫০ জন মহিলাসহ প্রায় ৬,৯৫০ জন অংশগ্রহণকারীকে নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার ৩য় সংস্করণের আয়োজন করে।

ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন, কাবাডি এবং দাবা সহ ১২টি ইভেন্টের অধীনে সেরা পারফরমারদের মধ্যে প্রায় ৭২০টি পদক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘যদিও বিশ^কাপ হচ্ছে (বিশ^কাপ ফুটবল), আমাদের কোন অবস্থানই নাই।’

এটা তাঁর জন্য অনেক কষ্টদায়ক উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বকাপের খেলা টেলিভিশনে দেখেন আর ভাবেন কবে, আমাদের ছেলে-মেয়েরা এই বিশ্ব আসরে খেলবে।
আমাদের মেয়েরা সাফ গেমস, এশিয়ান গেমসসহ বিভিন্ন বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে, ক্রিকেটে পারদর্শিতা দেখাচ্ছে উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন ছেলোরাও একদিন পারবে। সেজন্য তার সরকার বিকেএসপি’র শাখা ৮টি বিভাগে করছে যাতে সকল ইভেন্টে খেলেয়াড়রা উৎকর্ষতা অর্জন করতে পারে। আর এজন্য প্রশিক্ষণ একান্ত অপরিহার্য।

তিনি বলেন, জাতির পিতা স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্থ দেশ পুণর্গঠনকালে প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করেই প্রশিক্ষণের জন্য সে সময় জার্মানী, ভারতসহ অন্যান্য দেশে খেলোয়ার পাঠিয়ে প্রশিক্ষণ দিয়ে আনেন।

কাজেই, তাঁর সরকারও ছেলে-মেয়েদের স্পোর্টসের বিভিন্ন শাখায় প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং খেলাধূলার জন্য আরো সুযোগ সৃষ্টি করে দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, সীমিত সুযোগের মধ্যেও সরকারের এক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সীমিত সুযোগের মধ্যেও আমাদের ছেলে-মেয়েরা যথেষ্ট ভাল করছে এবং ভবিষ্যতে আরো ভালো করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০১৯ সাল থেকে সরকার এ প্রতিযোগিতা শুরু করেছে। প্রথমে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়, আন্তঃস্কুল, আন্তঃকলেজ এবং এখন আন্তঃবিশ^বিদ্যালয় আর এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের খেলোয়াড়রা বিকশিত হচ্ছে। তারা যতই এর সঙ্গে যুক্ত হবে, ততই আমাদের ভাল হবে।

জাতির পিতা হত্যার পর ৬ বছর রিফিউজি হিসেবে বিদেশে কাটানোর পর যখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে ১৯৮১ সালে একরকম জোর করে দেশে ফিরলেন তখন থেকেই তিনি এবং তাঁর দল আওয়ামী লীগের প্রচেষ্টা খেলাধূলা এবং ক্রীড়া জগতকে উত্তমরূপে গড়ে তোলা এবং সরকার গঠনের পর থেকেই তাঁর সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, খেলাধূলা ও প্রতিযোগিতা আমাদের যুব সমাজকে পথ দেখায়। শিশু বা কিশোর বয়স থেকে যত বেশি খেলাধূলা করবে তত বেশি মন বড় হবে, শরীর ভাল থাকবে। তাছাড়া, আমি মনে করি, এই যে চ্যাম্পিয়নশীপের জন্য একের সঙ্গে অপরের যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাই আমাদের যুব সমাজ ও ছেলে- মেয়েদের দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে, নিজেদেরও আত্মশুদ্ধি হবে এবং তারা সুন্দর ভাবে বাঁচবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মাদক, জঙ্গিবাদ বা সন্ত্রাস চাই না। আমরা শান্তিতে বিশ্বাস করি। উন্নতিতে এবং প্রগতিতে বিশ্বাস করি। আমি জানি, শিক্ষাদীক্ষা, খেলাধূলা এবং সাংস্কৃতি চর্চার মত বিষয়গুলোয় সবসময় সরকারের পৃষ্ঠাপোষকতা লাগে, পৃষ্ঠাপোষকতা ছাড়া এগুলো কখনও বিকশিত হয় না।

প্রধামন্ত্রী বলেন, তিনি এমন একটা পরিবারে জন্মেছেন যেটি ক্রীড়া অন্তপ্রাণ পরিবার। তাঁর দাদা ফুটবলার ছিলেন, দাদার ছোট ভাই তিনিও ফুটবলার ছিলেন, বাবা বঙ্গবন্ধুও ফুটবলার ছিলেন। তাঁর দাদা যখন অফিসার্স টিমের ক্যাপ্টেন তখন তাঁর বাবা ছিলেন ছাত্রদের ক্যাপ্টেন।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর কাছেই আমরা শুনেছি একদিকে বাবার টিম অপর দিকে ছেলের টিমের খেলা হোত। বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে খুব চমৎকারভাবে সেকথা লিখে গেছেন।

তাঁর দুই ভাই শেখ কামাল ও শেখ জামাল স্পোর্টসের সঙ্গে জড়িত ছিল। তাঁদের সহধর্মিনী সুলতাানা কামাল ঢাকা বিশ^বিদ্যালয়ের ব্লু ছিল এবং পারভিন জামাল রোজীও স্পোর্টসের জড়িত ছিল।

খেলাধূলার পৃষ্ঠাপোষকতায় পদক্ষেপ হিসেবে তাঁর সরকার সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি ষ্টেডিয়াম নির্মাণ করছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, জেলায় জেলায়ও ষ্টেডিয়াম করেছি। খেলাধূলার প্রতিযোগিতায় সবসময় সকলে যেন বেশি বেশি সবসময় অংশ নিতে পারে সে লক্ষ্যেই এগুলো করা।

দেশের প্রতিবন্ধীরা পর্যন্ত বিভিন্ন ক্রীড়া প্রাতযোগিতায় অংশ নিচ্ছে এবং ভাল ফল বয়ে আনছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি সবসময় চাই আমাদের ছেলে-মেয়েরা একদিকে যেমন লেখাপড়া শিখবে, কারণ, আমি মনে করি, বাংলাদেশের ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত গুণী, একটু সুযোগ পেলেই তারা যে অসাধ্য সাধন করতে পারে সেটা আমি বিশ্বাস করি।

জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের উদ্ধৃতি ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবা না’ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাঙালিকে কেউ দাবিয়ে রাখতে পারেনি, পারবে না।

যারা চ্যাম্পিয়ন হয়েছে এবং পুরস্কার পেয়েছে তাদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে তারা আরও ভাল করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

The post আমাদের ছেলে-মেয়েরা একদিন বিশ্বকাপ খেলবে: প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

পর্দা উঠলো বিশ্বকাপ ফুটবলের
নানা আলোচনা-সমালোচনার পর পর্দা উঠলো কাতার ফিফা বিশ্বকাপের। প্রায় ৬০ হাজার দর্শকের উপস্থিতিতে কাতারে আল খোর শহরের আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। ১০টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ।

রোববার (২০ নভেম্বর) কাতারের আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ৩২ দলের শ্রেষ্ঠত্বের লড়াই। মরুর বুকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এবারের ফুটবল বিশ্বকাপের। অনুষ্ঠান মঞ্চে হাজির হন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের শাসক তামিম বিন হামাদ আল থানি।

উদ্বোধনী ভাষণে হামাদ আল থানি বলেন, ‘মানুষে মানুষে বিভেদ ভুলে এই ঐক্য দেখতে কী দারুণ লাগছে! বিশ্বকে দোহায় স্বাগতম!’

কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। অনুষ্ঠান মঞ্চে বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে আসেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্সের সাবেক ডিফেন্ডার মার্সেল দেশাই। এরপর তুলে ধরা কাতারের ঐতিহ্য।

এরপর এবারের বিশ্বকাপের থিম সং ড্রিমার গেয়ে মঞ্চ মাতান বিটিএস তারকা জং কুক। এসময় তাদের সঙ্গে গলা মেলাতে থাকেন মাঠে উপস্থিত দর্শকরা। উদ্বোধনী অনুষ্ঠানে কাতারের আঞ্চলিক গানের সঙ্গে পারফর্ম করে কাতারের শিল্পীরা।

The post পর্দা উঠলো বিশ্বকাপ ফুটবলের appeared first on Newsflash24bd.com.

বিশ্বকাপ ফুটবল শুরু আজ
বিশ্বকাপ ফুটবল আজ শুরু। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত এ খেলা চলবে।এশিয়ার অন্যতম ধনী দেশ কাতারে হচ্ছে বিশ্বকাপ।

উত্তপ্ত গরম, তাই বিশ্বকাপ শীতে আনা হয়েছে। ফিফার টেবিল থেকে সিদ্ধান্ত আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আয়োজকের নাম ঘোষণা হওয়ার পরও বহুভাবে চেষ্টা হয়েছিল যেন কাতার থেকে বিশ্বকাপের মঞ্চটা তুলে নিয়ে অন্য কোনো দেশে বসিয়ে দেওয়া হয়। গরমে খেলতে পারবে না বলে কাতারের কাছ থেকে কেড়ে নিতে কমচেষ্টা হয়নি। কাতার বলে দিল স্টেডিয়ামে ঠান্ডা বাতাস ছড়িয়ে দেওয়া হবে।

রাজনৈতিক হানাহানি, দেশে দেশে যুদ্ধ, মারণাস্ত্র নিক্ষেপ, যেখানে যেটাই হোক, বিশ্বকাপ ফুটবল ময়দানে ফোটা ফুলগুলো সৌরভ ছড়াবে আহত মানুষগুলোর মধ্যেও। করোনায় পেছায়নি একমাত্র খেলা সেটা বিশ্বকাপ ফুটবল। বাইশতম আসর বাইশেই হচ্ছে। বিশ্বকাপ ফুটবল জুনে শুরু হয়ে জুলাইয়ে শেষ হয়। এবার ব্যতিক্রম। শীত মৌসুমে নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হচ্ছে।

কাতারে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপিয়ান দর্শক আসতে পারবে না। তারা যেমন পরিবেশ চায় সেটি দিতে আনন্দের চাদর দিয়ে ঢেকে দেবে কাতার। সেটিও করে দিল। কোনো ভাবেই কাতারকে তীরবিদ্ধ করা যাচ্ছিল না। গোটা দুনিয়া ছিল তাদের বিপক্ষে। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে আজ সেই মাহেন্দ্রক্ষণ। অবশেষে কাতারের মরুভূমিতে ইতিহাস লিখতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল।

চাট্টেখানি কথা নয়। ২০০২ সাল, আজ থেকে ২০ বছর আগে যেখানে শতভাগ সুযোগসুবিধা থাকার পরও অর্থনৈতিক উন্নত দেশ জাপান-কোরিয়াকে যৌথভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে দিল ফিফা। আর সেখানে ২০ বছর পর অপ্রতুলতার মধ্যে কাতারকে একাই আয়োজক বানিয়ে দিয়েছিল ফিফা। এটি একটি ইতিহাস যে, এশিয়ার প্রথম কোনো দেশ এককভাবে বিশ্বকাপ আয়োজন করছে। এটাই এশিয়ার শেষ আয়োজন কি না, নিশ্চিত না। তবে ৩২ দেশ নিয়ে ফিফা বিশ্বকাপ ফুটবলের এটাই যে শেষ বিশ্বকাপ। আগামী আসরে ৪৮ দেশ খেলবে।

আয়োজক দেশ হিসেবে কাতার লড়াই করবে। বাছাইয়ে খেলেছিল কাতার। বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসেছিল। যোগ্যতার ভিত্তিতে না হলেও কাতার সরাসরি লড়াই করবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ফুটবল ময়দানে এই যুদ্ধের লড়াইয়ে কাতার কোনো আলোচনায় নেই। সব আলো পড়ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, স্পেন, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়ামের দিকে। সার্বিয়া, তিউনিশিয়া, মরক্কো, ক্যামেরুন, পোল্যান্ড, ইকুয়েডর, ওয়েলস, কতটা বাধা হয়ে দাঁড়াতে পারবে সেটা সময় বলে দেবে।

The post বিশ্বকাপ ফুটবল শুরু আজ appeared first on Newsflash24bd.com.