বিশ্বকাপে | Newsflash24bd.com

বিশ্বকাপে খেলবে কি না আগামী শুক্র অথবা সোমবার জানাবে পাকিস্তান
আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সে ব্যাপারে আগামী শুক্র অথবা সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) চেয়ারম্যান মহসিন নাকভি।

নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে স্কটল্যান্ডকে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় পিসিবি।

এমনকি দল ঘোষণা করলেও বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন পিসিবি চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্তটা দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতে ছেড়ে দেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেন পিসিবি চেয়ারম্যান। বৈঠক শেষে এক্সে এক পোস্টে নাকভি লেখেন, ‘প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত বিকল্প বিবেচনা করেই এটি সমাধান করবো। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে একমত হয়েছে।’

উল্লেখ্য, কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানায় বিসিসিআই। ওই ঘটনার পরই নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ দল ভারতে গিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বলে জানায় বিসিবি।

এরপর একাধিকবার বৈঠক করে আইসিসি-বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত থেকে সরে আসতে ২৪ ঘণ্টা সময় বেধে দেয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান তিনি।

এরপর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসি। টাইগারদের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সূত্র: ডন নিউজ।

The post বিশ্বকাপে খেলবে কি না আগামী শুক্র অথবা সোমবার জানাবে পাকিস্তান appeared first on Newsflash24bd.com.

মরক্কোকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার তৃতীয় হলো ক্রোয়েশিয়া
কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েছে গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া।
আজ বিশ^কাপের স্থান নির্ধারনী ম্যাচে ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে মরক্কোকে। সবগুলো গোলই হয়েছে ম্যাচের প্রথমার্ধে । ক্রোয়েশিয়ার পক্ষে গোল দু’টি করেন জোসকো গাভারডিওল ও মিসলাভ ওরসিচ। মরক্কোর পক্ষে একমাত্র গোলটি করেন আচরাফ ডারি।
এর আগে ১৯৯৮ আসরে বিশ^কাপে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। এবারই প্রথমবার বিশ^কাপের স্থান নির্ধারনী ম্যাচে খেলার সুযোগ পেয়েছে মরক্কো। চতুর্থ হয়েই বিশ্বকাপ শেষ করতে হলো এবারের আসরে সাড়া জাগানো দল মরক্কোকে।

দোহার খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় হওয়ার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয় সেমিফাইনালে হেরে যাওয়া ক্রোয়েশিয়া ও মরক্কো। গ্রুপ পর্বে একই গ্রুপে ছিলো এই দু’দল। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিলো।

এ ম্যাচের শুরু থেকেই মরক্কোকে চাপে রাখে ক্রোয়েশিয়া। সেই সুবাদে ৭ মিনিটেই গোল পেয়ে যায় ক্রোয়েশিয়া। ডি বক্সের সামনে ফ্রি-কিক পায় ক্রোয়েশিয়া। মিডফিল্ডার লুকা মড্রিচের ফ্রি-কিক থেকে হেডে গোলমুখে বল ক্রস করেন স্ট্রাইকার ইভান পেরিসিচ। বাতাসে ভেসে আসা বলে হেডে গোল করেন ডিফেন্ডার জোসকো গাভারডিওল(১-০)। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা।

২ মিনিট পরই গোল পরিশোধ করে দেয় মরক্কো। ক্রোয়েশিয়ার মত ফ্রি-কিক থেকেই গোল করে তারা।
ডান-প্রান্ত দিয়ে ফ্রি-কিক নেন স্ট্রাইকার হাকিম জিয়েচ। জিয়েচের ফ্রি-কিক ক্লিয়ার করতে গিয়ে পেছনে হেড নেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লোভরো মায়ের। বল চলে যায় ক্রোয়েশিয়ার গোলমুখে। সেখানে ছিলেন মরক্কোর ডিফেন্ডার আচরাফ ডারি। নিচু হয়ে হেড করে বলকে ক্রোয়েশিয়ার জালে পাঠিয়ে ম্যাচে ১-১ সমতা আনেন ডারি।

১-১ সমতা আসায় আত্মবিশ^াসী হয়ে ওঠা মরক্কো যেন ক্রোয়েশিয়ার উপর চাপ বাড়াতে চেষ্টা করে তারা। কিন্তু মধ্যমাঠ দখলে নিয়ে নেয় ক্রোয়েশিয়া। বল দখলে নিয়ে মরক্কোর সীমানায় আক্রমনে চেষ্টা করে তারা। কিন্তু তাদের আক্রমনগুলো মরক্কোর ডিফেন্স ভেদ করতে পারেনি। অবশেষে ৪২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ক্রোয়েশিয়া।

আক্রমনের জন্য মরক্কোর বক্সের মধ্যে পাস দিয়ে খেলতে থাকেন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। এক ফাঁকে মরক্কো বল দখলে নিলেও সেটি আয়ত্বে রাখতে পারেনি। বল পেয়ে বাঁ-দিকে আক্রমনভাগের আরেক খেলোয়াড় মিসলাভ ওরসিচকে বল পাস দেন স্ট্রাইকার মার্কো লিভায়া। বক্সের ভেতর বল পেয়েই কোনাকুনি শট নেন ওরসিচ। ওরসিচের শট মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর মাথার উপর দিয়ে গিয়ে বারে লেগে জালে প্রবেশ করে (২-১)। এই লিডকে সাথে নিয়েই ম্যাচের প্রথমার্ধ শেষ করে ক্রোয়েশিয়া।

ম্যাচের প্রথমভাগে ৫৯ শতাংশ বল দখলে রেখেছিলো ক্রোয়েশিয়া। আটবার আক্রমন করে গোলমুখে চারবার শট নিতে পারে তারা। মাত্র একবার ক্রোয়েশিয়ার গোলমুখে শট নিতে সক্ষম হয় মরক্কো।

বিরতির পর রক্ষণাত্মক ফুটবল খেলেছে ক্রোয়েশিয়া। আক্রমনের চেষ্টা করেছে মরক্কোও। ম্যাচের ৬৫ মিনিটে ডিফেন্ডার আচরাফ হাকিমির ক্রস থেকে হেড নেন আরেক ডিফেন্ডার জাওয়াড এল ইয়ামিক। কিন্তু তার হেড ক্রোয়েশিয়ার জাল খুঁজে পায়নি।

৭৫ মিনিটে মধ্যমাঠ থেকে বল পেয়ে ক্রোয়েশিয়ার বক্সের ছয় গজ দূর থেকে শট নেন স্ট্রাইকার ইউসেফ এন-নেসরি। তার শট প্রতিহত হয় ক্রোয়েশিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে।
৮৭ মিনিটে গোলের ভালো সুযোগ হাতছাড়া করে ক্রোয়েশিয়া। বক্সের বাইরে থেকে ওরসিচের পাস থেকে বল পেয়েছিলেন মিডফিল্ডার মাতেও কোভাচি। বক্সের ভেতর থেকে কোভাচির মাটি কামড়ানো শট বার ঘেষে বাইরে চলে যায়।

নির্ধারিত সময় শেষে ইনজুরি টাইমের ৬মিনিটে ক্রোয়েশিয়ার সীমানায় আক্রমন করেছে মরক্কো। এরমধ্যে শেষ মিনিটে বাঁ-দিক দিয়ে ডিফেন্ডার ইয়াহিয়া আতিয়াত আল্লাহর ক্রস থেকে ক্রোয়েশিয়ার গোলমুখের সামনে হেড নিয়েছিলেন স্ট্রাইকার ইউসেফ এন-নেসরি। তার হেড বারের উপর দিয়ে চলে যায়। গোলের ভালো সুযোগ বঞ্চিত হয় মরক্কো। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে দ্বিতীয়বারের মত বিশ^কাপের আসরে তৃতীয় হয় ক্রোয়েশিয়া।

The post মরক্কোকে হারিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার তৃতীয় হলো ক্রোয়েশিয়া appeared first on Newsflash24bd.com.

বিশ্বকাপে ‘যৌন আবেদনময়ী’ ইভানা
এবার বিশ্বকাপে সবচেয়ে আবেদনময়ী হিসেবে পরিচিতি পেয়েছেন সাবেক মিস ক্রোয়েশিয়া- ইভানা নোল। রক্ষণশীল কাতারের নির্দেশনা অমান্য করে তিনি প্রকাশ্যে এসেছেন খোলামেলা পোশাক পরে। স্টেডিয়ামে সেই পোশাকে হাজির হয়ে গরম করে দিয়েছেন চারপাশ। তাকে নিয়ে পশ্চিমা বিভিন্ন মিডিয়ায় এরই মধ্যে রিপোর্ট হয়েছে। তাতে বলা হয়েছে এ জন্য তাকে গ্রেপ্তার করা হতে পারে। এমনকি হতে পারে জেলও। কিন্তু শাস্তির ভয়ে ভীত নন তিনি। এ খবর দিয়েছে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকার অনলাইন সংস্করণ।

সাধারণত বিশ্বকাপ ফুটবলে আবেদনময়ী, বিশেষ করে যৌন আবেদনময়ী, নিষিদ্ধ ব্যবসার সঙ্গে জড়িত যুবতীদের রমরমা অবস্থা থাকে। কিন্তু এবারের বিশ্বকাপ চলছে রক্ষণশীল কাতারে। সেখানে নগ্নতা, মদ, অসামাজিকতা নিষিদ্ধ।

নারীদেরকে মর্যাদা রক্ষা করে পোশাক পরতে পরামর্শ দেয়া হয়েছে। এর ফলে ইংল্যান্ড সহ সব দেশের খেলোয়াড়দের স্ত্রী অথবা প্রেমিকা কাতারে রয়েছেন শালীন পোশাকে। কিভাবে এমন পোশাক পরতে হয়, কি ধরনের পোশাক পরলে শালীনতা রক্ষা হয়- এ জন্য তারা বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছেন বা নিচ্ছেন।

কিন্তু কোনো বিধিনিষেধের ধার ধারেননি ইভানা নোল। তিনি খোলামেলা পোশাকে উপস্থিত হয়ে ফুটবল ভক্তদের, বিশেষ করে পশ্চিমা ফুটবল ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছেন। তারাই তাকে এবার বিশ্বকাপের সবচেয়ে ‘সেক্সিস্ট ফ্যান’ হিসেবে অভিহিত করেছেন। তবে সমালোচনা যে হয়নি তা নয়। অনেকেই বলেছেন, তিনি কাতারে পোশাকের শালীনতার প্রতি অসম্মান দেখিয়েছেন। আলোচনা-সমালোচনা বা শাস্তির হুমকি থাকলেও তিনি পোশাকের রীতি পরিবর্তন করেননি।

ইভানা নোল মিডিয়াকে বলেছেন, প্রথমে আমি ভেবেছি বিশ্বকাপটা যদি কাতারেই হয়, তাহলে কোনো রকম বাধাবিপত্তি ছাড়াই সব ভক্তকে তাদের ইচ্ছেমতো সবকিছু করতে দেয়া উচিত। এটাই স্বস্তির কথা হওয়া উচিত ছিল। কিন্তু তারপরই জেনেছি ওইসব নিয়মকানুনের কথা। এটা জেনে আমি হতাশ। যে ড্রেসকোড দেয়া হয়েছে তার অধীনে নারীদের কাঁধ ঢাকা থাকতে হবে। বুকের ভাঁজ দেখানো যাবে না। হাঁটু ঢাকা থাকতে হবে। পেট ঢাকা থাকতে হবে। সবকিছু ঢাকা থাকতে হবে। তারপরই দেখলাম আমি তো এসব রীতি অনুসরণ করে এমন কোনো পোশাকও আনি নি।

ইভানা নোল বলেন, আমি মুসলিম নই। তবে ইউরোপে আমরা যদি হিজাব এবং নিকাবের প্রতি সম্মান দেখাই তাহলে কেন আমাদের পোশাকের প্রতি সম্মান দেখানো হবে না। এটা নিয়ে আমি ভীষণ ক্ষুব্ধ হয়েছি। আমার মনে হয়, তাদের উচিত আমাদের জীবনধারা, আমাদের ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানো। আমরা পরি যেসব পোশাক তার মধ্যে আছে বিকিনি। কারণ, আমি একজন ক্রোয়েশিয়ান ক্যাথলিক। আমার দেশ বিশ্বকাপে খেলছে।

কিন্তু আমি যখন কাতারে পৌঁছালাম, বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম এখানে পোশাক নিয়ে তারা কোনো সমস্যা করছে না। আপনার যা পছন্দ তেমন পোশাকই পরতে অনুমতি দিচ্ছে। এতে এক্ষেত্রে ব্যতিক্রম শুধু সরকারি অফিসগুলো। সব মিলিয়ে এটাকে একটি ভাল বিবেচনা বলতে হয়।

ইভানা নোল-এর কাছে জানতে চাওয়া হয়েছিল, তাকে রগরগে পোশাক পরার কারণে গ্রেপ্তার করা হতে পারে। এতে তিনি ভয়ে আছেন কিনা। জবাবে তিনি বলেন, এমন কোনো কিছু নিয়ে আমি কখনোই ভীত নই। উল্লেখ্য, রোববার কানাডার বিরুদ্ধে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ খেলে ক্রোয়েশিয়া। সেই ম্যাচে তিনি উপস্থিত ছিলেন। সেখানে ইভানার দেশ ক্রোয়েশিয়া কানাডাকে নাস্তানাবুদ করে ছাড়ে। খোলামেলা পোশাকে এদিন মাঠে বসেই খেলা উপভোগ করছিলেন তিনি। তার পরনে ছিল জাতীয় পতাকার রঙ লাল এবং সাদা চেক পোশাক। তবে তা অনেক বেশি খোলামেলা।

কাতারে ক্রোয়েশিয়ার থিম ব্যবহার করে একটি সৈকত সাজানো হয়েছে। সেখানে এর আগে তিনি প্রায় একই রকম রগরগে পোশাক পরে উপস্থিত হন। আসলে তিনি সেখানে ফটোশুট করেন। এ নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয। ২০১৪ এবং ২০১৮ সালের বিশ্বকাপেও তিনি একই রকমভাবে উপস্থিত হয়েছিলেন। ফলে তখন থেকেই পরিচিতি পেয়েছেন।

The post বিশ্বকাপে ‘যৌন আবেদনময়ী’ ইভানা appeared first on Newsflash24bd.com.