বিমান বাহিনী | Newsflash24bd.com

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার নৌবাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

নৌবাহিনী সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমডোর, কমান্ডার হতে ক্যাপ্টেন ও লেঃ কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমডোর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লীডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্যায়ের সামরিক কর্মকর্তাবৃন্দের সমন্বয়ে গঠিত এ পর্ষদ, সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নির্বাচনী পর্ষদ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সেনা, সকল শ্রেণি-পেশার মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মত্যাগকারী সকল শহীদকে।

তিনি বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর গৌরবময় ইতিহাস, সংগ্রাম ও বীরত্বের কথা স্মরণসহ শান্তিকালীন সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় প্রয়োজনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নানা সংকটে বিশেষত ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী দেশের নিরাপত্তা সংকটে আপামর জনসাধারণের পাশে দাঁড়িয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশ গঠনে উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণ করে দেশের মানুষের ভালোবাসা ও পরম নির্ভরতা অর্জন করায় নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের সাধুবাদ ও অভিনন্দন জানান।

প্রধান উপদেষ্টা দেশের সমুদ্র সম্পদের সংরক্ষণ ও আহরণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন, ভবিষ্যতের অর্থনৈতিক প্রাণকেন্দ্র গভীর সমুদ্র বন্দরের ব্যবস্থাপনায় বাংলাদেশ নৌবাহিনীর অবদান এবং সার্বিকভাবে সুনিল অর্থনীতির বিকাশে প্রয়োজনীয় দক্ষ মানবসম্পদ গড়ার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। একইসাথে তিনি দেশের সুনীল অর্থনীতির বিকাশে চলমান বিভিন্ন কর্মকাণ্ড, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (এমআইডিএ) প্রতিষ্ঠা, উপকূলীয় অঞ্চলের উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের ওপর আলোকপাত এবং এক্ষেত্রে নৌবাহিনী ও বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন।

অধ্যাপক ইউনূস নৌবাহিনী ও বিমানবাহিনী কর্তৃক দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানসহ দেশমাতৃকার সেবায় ও সুরক্ষায় বাহিনী দ্বয়ের ভূমিকা ও সর্বোপরি সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের ব্যাপারে গুরুত্বারোপ করেন। নৌবাহিনী এবং বিমান বাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে যে কোন রাষ্ট্রীয় সংকটে এবং দুর্যোগে আর্তমানবতার সেবায় জনগণের পাশে দাঁড়ানোর এই ধারা ভবিষতেও অব্যাহত রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর নেতৃত্বে দেশপ্রেমিক, মেধাবী, দক্ষ, পেশাদার, সৎ, মানবিক এবং নৈতিক গুণাবলীসম্পন্ন যোগ্য কর্মকর্তাদের নির্বাচনের জন্য নির্বাচনী পর্ষদকে যথাযথ নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানস্থলে পৌঁছালে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগত জানান।

নির্বাচনী পর্ষদ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সম্পৃক্ততা ও দিকনির্দেশনা নৌবাহিনী এবং বিমান বাহিনীর সকল সদস্যের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করেছে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও, প্রধান উপদেষ্টার মূল্যবান দিকনির্দেশনায় নৌবাহিনী ও বিমান বাহিনীতে নেতৃত্ব প্রদানে দেশপ্রেম, পেশাগত দক্ষতা, মানবিক ও অধিনায়কত্বের গুণাবলির মাপকাঠিতে দক্ষ ও উপযুক্ত কর্মকর্তা নির্বাচনের মাধ্যমে সুদক্ষ বাহিনী গড়ে তোলার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন বাহিনী প্রধানগণ ।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করে নৌবাহিনী, বিমান বাহিনী ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করেন ।

The post নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন প্রধান উপদেষ্টার appeared first on Newsflash24bd.com.

শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালিত
যথাযোগ্য মর্যাদায় শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বাংলাদেশ বিমান বাহিনী এ দিবস পালন করে।

১৯৬৯ সালের এই দিনে তৎকালীন পাকিস্তান বিমান বাহিনীর বাঙ্গালী সদস্য সার্জেন্ট জহুরুল হক আগরতলা ষড়যন্ত্র মামলায় ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক নিহত হন। সার্জেন্ট জহুরুল হক ছিলেন একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক সৈনিক।

১৯৬৭ সালের ডিসেম্বর মাসে পাকিস্তান সরকার কর্তৃক আরোপিত আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রাখা হয়। পরবর্তীতে এয়ারফোর্স এ্যাক্ট অনুযায়ী সার্জেন্ট জহুরুল হক- কে ঢাকা সেনানিবাসে বন্দী রাখা হয়।

১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের উত্তাল আন্দোলনের মুখে আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে বাধ্য হন। কিন্তু এসময়ই ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ তারিখে সার্জেন্ট জহুরুল হক ঢাকা সেনানিবাসে আটক অবস্থায় পাকিস্তানি সৈনিকের গুলিতে নৃশংসতম হত্যার শিকার হন। দেশের মুক্তির লক্ষ্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র হল এর নামকরণ করা হয় ‘সার্জেন্ট জহুরুল হক হল’ এবং ১৯৮২ সালে চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নামকরণ করা হয় ‘বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক’।

২০১৮ সালে তিনি সরকার কর্র্তৃক স্বাধীনতা পদকে ভূষিত হন। শহিদ সার্জেন্ট জহুরুল হক এর মৃত্যুদিবস উপলক্ষে চট্টগ্রামস্থ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক এর কেন্দ্রীয় মসজিদে বাদ ফজর এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উক্ত মিলাদ মাহফিলে ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি,

The post শহিদ সার্জেন্ট জহুরুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী পালিত appeared first on Newsflash24bd.com.

নিউ সুপারমার্কেটে অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কাজে বিমান বাহিনী
রাজধানীর নিউ সুপারমার্কেটে (দক্ষিণ পাশের দালানের তৃতীয় তলায়) আজ শনিবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৫ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

এ খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ১০৮ সদস্যের একটি অগ্নি নির্বাপণ ও উদ্ধারকারী দল (৮ জন কর্মকর্তা ও ১০০ জন অন্যান্য পদবীর বিমান বাহিনী সদস্য) বিমান বাহিনী প্রধান এর নির্দেশক্রমে তাৎক্ষণিক দুইটি অগ্নি নির্বাপণ যান ও প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে আনুমানিক ৬ টা ৫০ মিনিটে উপস্থিত হয়ে অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কার্যক্রম শুরু করে।

এ অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর ২ টি ইউনিট ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২৮ টি ইউনিট এর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এছাড়াও, অগ্নি নির্বাপনে সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছিল বিমান বাহিনীর হেলিকপ্টার। এক সংবাদ বিজ্ঞপ্ততে আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

The post নিউ সুপারমার্কেটে অগ্নি-নির্বাপণ ও উদ্ধার কাজে বিমান বাহিনী appeared first on Newsflash24bd.com.

বিমান বাহিনীর ১০ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ
বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশার এ অবস্থিত কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত ১০ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্স (এসসিসি) এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন।

সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকার, জিইউপি, বিপিপি, এনডিসি, পিএসসি এবং কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (সিএসটিআই) এর অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, এনডিসি, পিএসসি তাঁকে স্বাগত জানান।

ইনস্টিটিউটের অধিনায়ক তার স্বাগত ভাষণে ১০ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রমের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। উক্ত কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ০৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডারগণের কার্যকরী ব্যবস্থাপনা এবং নেতৃত্ব প্রদানের প্রশিক্ষণ এই কোর্সের উদ্দেশ্য। ২০০৯ সাল থেকে এসসিসি উত্তীর্ণ কর্মকর্তাগণ তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞান সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক দায়িত্ব পালনে প্রয়োগ করে আসছে। প্রধান অতিথি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের মাঝে সনদপত্র প্রদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

তিনি উক্ত কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করার জন্য সিএসটিআই এর ভূয়সী প্রশংসা করেন। সবশেষে তিনি প্রশিক্ষণোত্তীর্ণ সকল কর্মকর্তাদের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। আইএসপিআর।

The post বিমান বাহিনীর ১০ম স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদপত্র বিতরণ appeared first on Newsflash24bd.com.

বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) কর্তৃক সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও তৎসংলগ্ন এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে প্রতি বছর শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
এরই ধারাবাহিকতায় বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী তাহ্মিদা হান্নানের দিক-নির্দেশনায় আরো ব্যাপকভাবে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক শাখাসমূহের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে ১১০০টি শীতবস্ত্র (কম্বল)বিতরণ করা হয়। এই কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতঃ বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সভানেত্রী এ বছর ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এরই অংশ হিসাবে গত ৮ জানুয়ারি রাত ১১টা হতে রাত ২টা পর্যন্ত ঢাকা এলাকার তেজগাঁও, ক্যান্টনমেন্ট, মিরপুর, কমলাপুর রেলওয়ে স্টেশনের ছিন্নমূল শীতার্ত মানুষ এবং গুলশান এলাকার বিভিন্ন পায়ে-চলা পথে ছিন্নমূল ঘুমন্ত শীতার্তদের মাঝে এবং এতিমখানার শিশুদের মাঝে বাফওয়ার সম্মানিত সভানেত্রী উপস্থিত থেকে নিজ হস্তে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। আইএসপিআর।

The post বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ appeared first on Newsflash24bd.com.