বিমানবন্দরে | Newsflash24bd.com

বিমানবন্দরে ২৫ ডিসেম্বর আগেভাগে পৌঁছাতে যাত্রীদের অনুরোধ বিমানের
আগামী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের সড়কে তীব্র যানজটের আশংকায় হাতে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

২৩ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী ২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকা, গুলশান সংযোগ সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট) ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই দিন এলাকাগুলোতে বড় ধরনের যানজটের সৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক-উভয় রুটের সম্মানিত যাত্রীদের অনাকাঙ্ক্ষিত ভোগান্তি এড়াতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে। যাত্রীরা যেন নির্ধারিত সময়ের বেশ আগেই বিমানবন্দরে পৌঁছানোর প্রস্তুতি নিয়ে যাত্রা শুরু করেন।

যাত্রীদের এই সহযোগিতা ওই দিনের ভ্রমণকে নির্বিঘ্ন, আনন্দদায়ক ও ঝামেলামুক্ত করতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

The post বিমানবন্দরে ২৫ ডিসেম্বর আগেভাগে পৌঁছাতে যাত্রীদের অনুরোধ বিমানের appeared first on Newsflash24bd.com.

দেশের বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ বেবিচকের
দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি বিমানবন্দরগুলোতে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি টহল বৃদ্ধি, মনিটরিং শক্তিশালী করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুতি রাখতে হবে। এছাড়া, সর্বাধিক সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন, ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদার এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। জনস্বার্থে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসে আগুনের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার বেবিচক বাড়তি সতর্কতার নির্দেশনা জারি করেছে।

The post দেশের বিমানবন্দরে বিশেষ সতর্কতার নির্দেশ বেবিচকের appeared first on Newsflash24bd.com.

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত করবে ৪ দেশের বিশেষজ্ঞরা : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তের জন্য চার বিদেশি দেশ – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

উপদেষ্টা আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা চারটি দেশকে এখানে কোনও অব্যবস্থাপনা আছে কি না তা তদন্তের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারা চান ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্ক থেকে বিশেষজ্ঞরা এসে অগ্নিকাণ্ডের তদন্ত করুক। তিনি বলেন, তারা তদন্তের মাধ্যমে আগুনের কারণ এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করবে।’

বিমানবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে।

তিনি বলেন, কার্গো ভিলেজে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস পণ্য বেশি ছিলো এবং কিছু কেমিক্যালও ছিলো।

তিনি আরো বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। তাছাড়া অনেক সময় বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে সময় লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ব্যর্থ হয়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস যথাসাধ্য চেষ্টা করেছে। তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করেছে।

এছাড়া শনিবার রাত ৯টায় পুনরায় ফ্লাইট ওঠা-নামা চালু করাও সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এ ছাড়া প্রবাসী শ্রমিক তথা রেমিট্যান্স যোদ্ধাদের জন্য পাসপোর্টের ফি কমিয়ে আনার পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি এসময় বিমানবন্দরে ইমিগ্রেশন সময় যথাসম্ভব কমিয়ে আনা এবং যাত্রীদের অযথা হয়রানি বন্ধে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন।

এসময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে-যেখানে আমদানিকৃত পণ্য সংরক্ষণ করা হয়- সেখানে এই আগুনের সূত্রপাত ঘটে।

The post বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত করবে ৪ দেশের বিশেষজ্ঞরা : স্বরাষ্ট্র উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.

বিমানবন্দরে আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)।

সোমবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংস্থাটির সভাপতি মোহাম্মদ হাতেম।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীরা শঙ্কিত। এর মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক দুর্বলতা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ১২ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বিমা দাবি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানাচ্ছি। বিমার বাইরে করা পণ্যের ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিপূরণ ও সহায়তা নিশ্চিত করতে হবে।

ইএবি’র সভাপতি বলেন, আগুনে ৩২টি ওষুধ প্রতিষ্ঠানের ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

উল্লেখ্য, শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আসে।

The post বিমানবন্দরে আগুনে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি appeared first on Newsflash24bd.com.

হযরত শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে আকস্মিকভাবে এ আগুনের সূত্রপাত ঘটে।

ঘটনার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

এ অবস্থায় বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ২৬টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে সবকটি ইউনিট এখন পৌঁছায়নি, ৯টি ইউনিট কাজ শুরু করেছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

The post হযরত শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৮ ইউনিট appeared first on Newsflash24bd.com.

সাইবার হামলা প্রতিরোধে দেশের সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সকল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে। সাইবার হামলা প্রতিরোধে দেশের সবগুলো বিমানবন্দরে এ সর্তকতা জারি করা হয়। বিশ্বের বড় কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পর তৎপর দেখা গেছে।

জানা গেছে, গত মাসে বেবিচকের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অ্যাভিয়েশন ও সংশ্লিষ্টরা গোয়েন্দাদের পরামর্শে বিমানবন্দরগুলোকে ১০টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খানের স্বাক্ষরিত নির্দেশনাপত্রটি দেশের সব বিমানবন্দর প্রধান, সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকতাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সম্প্রতি সাইবার হামলা হয়েছে। সেকারণে বাংলাদেশে বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে। এর জন্য ১০টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক ই-মেইল ও লিংক থেকে বিরত থাকা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসেব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) ব্যবহার।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো সাইবার নিরাপত্তা-সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করতে হবে।

বেবিচক সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর সংস্থাটির প্রধান কার্যালয়ে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, লন্ডনের কয়েকটি বিমানবন্দরে হামলার পর ফ্লাইট পরিচালনা বন্ধ করতে হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশও আগাম সতর্কতা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

এছাড়া, বেবিচকের ওয়েবসাইট সম্প্রতি সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টিও বৈঠকে আলোচিত হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি বেবিচকের সাইবার ঝুঁকি মূল্যায়ন কওে দ্রুত একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের পরামর্শ দিয়েছে।

The post সাইবার হামলা প্রতিরোধে দেশের সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি appeared first on Newsflash24bd.com.

নিউইয়র্কে বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলাচলের সময় বুধবার রাতে ডেল্টা এয়ারলাইন্সের দুটি আঞ্চলিক বিমানের মধ্যে ধীরগতিতে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্সটি।

প্রাথমিক তথ্যে বলা হয়েছে, যাত্রা শুরুর প্রস্তুতিতে থাকা এন্ডেভর ফ্লাইট ৫১৫৫-এর ডান ডানা অবতরণের পর গেটে ঢোকার পথে থাকা এন্ডেভর ফ্লাইট ৫০৪৭-এর ফিউজলাজে আঘাত হানে।

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে এক পাইলটকে বলতে শোনা যায়, ‘তাদের ডান ডানা আমাদের সম্মুখভাগে আঘাত করেছে, আমাদের ককপিটের উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরের কিছু স্ক্রিনেও সমস্যা দেখা দিয়েছে।’

ডেল্টা জানিয়েছে, দুর্ঘটনায় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সামান্য আহত হয়েছেন, তবে কোনো যাত্রী আহত হননি।

সতর্কতার অংশ হিসেবে ওই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কাছের হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৫৬ মিনিটে সংঘর্ষটি ঘটে, তবে বিমানবন্দরের কার্যক্রমে এর কোনো প্রভাব পড়েনি।

ডেল্টা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গ্রাহকদের যেন যথাযথ যত্ন নেওয়া হয়, তা লা গার্ডিয়া হাবে আমাদের টিম নিশ্চিত করছে। এন্ডেভর এয়ার পরিচালনা করা আমাদের দুটি ডেল্টা কানেকশন ফ্লাইট ট্যাক্সিওয়েতে ধীরগতির সংঘর্ষে লিপ্ত হয়।

আমরা সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে ঘটনাটি পর্যালোচনা করব, কারণ গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে। এ অভিজ্ঞতার জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

ডেল্টা জানিয়েছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবে।

সূত্র : এবিসি নিউজ

The post নিউইয়র্কে বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ appeared first on Newsflash24bd.com.

বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তাজউদ্দীন আহমদের কন্যা ও সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘সোহেল তাজের বিদেশযাত্রা বাধা দেওয়া হয়েছে।’ কবে এ ঘটনা ঘটেছে জানতে চাইলে মিমি বলেন, ‘সম্ভবত বুধবার ঘটেছে।

অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশত্যাগ করতে পারেননি।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ।

২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ।

The post বিমানবন্দরে আটকে দেওয়া হলো সোহেল তাজকে appeared first on Newsflash24bd.com.

জাহাজ ডুবিয়ে দিয়ে এবার ইসরাইলি বিমানবন্দরে হুতির হামলা!
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি জাহাজ ডুবিয়ে দেয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরেও হামলার চেষ্টা করেছে বলে জানিয়েছে আল জাজিরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী হামলা প্রতিহত করার খবর দেয়ার পর, তাদের দলটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘গুণগত সামরিক অভিযান’ (ইসরাইলে) চালিয়েছে।

এদিকে সামুদ্রিক নিরাপত্তা সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতিরা গ্রিসের মালিকানাধীন লাইবেরিয়া-পতাকাবাহী ‘এটারনিটি সি’ জাহাজের ছয়জন ক্রু সদস্যকে আটক করেছে, যে জাহাজটিতে গেল সোমবার হামলা চালানো হয়। এতে কমপক্ষে ৪ নাবিক নিহত হন।

লোহিত সাগরে টহলরত ইউরোপীয় ইউনিয়নের নৌ টাস্ক ফোর্স অ্যাসপাইডস জানিয়েছে, ইটারনিটি সি জাহাজে মোট ২৫ জন আরোহী ছিলেন। মঙ্গলবার জাহাজটি ডুবে যাওয়ার পর ১০ জন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে এবং ১১ জন এখনও নিখোঁজ, যাদের মধ্যে ছয়জন হুতিদের হাতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার সারি বলেন, হুতিরা ‘জাহাজের বেশ কয়েকজন ক্রুকে উদ্ধার করতে, তাদের চিকিৎসা সেবা দিতে এবং নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার’ পদক্ষেপ নিয়েছে।

আল জাজিরা বলছে, হুতিরা ম্যাজিক সিজ জাহাজ ডুবিয়ে দেয়ার একদিন পর এটারনিটি সি-তে আক্রমণ করে।

The post জাহাজ ডুবিয়ে দিয়ে এবার ইসরাইলি বিমানবন্দরে হুতির হামলা! appeared first on Newsflash24bd.com.