বিপক্ষে | Newsflash24bd.com

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়
দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে যেন এক বিশাল বাধা ছিল অজিরা, যা টপকাতে পারছিল না বাংলাদেশ। অবশেষে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই অসাধ্য সাধন করলেন টাইগাররা। চার বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে ডিএল মেথডে ৮৬ রানে হারিয়ে এক স্মরণীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও সুখকর ছিল না বাংলাদেশের। দলীয় ৫ রানেই সাইফ হাসান বিদায় নেন। তবে তানজিদ তামিমের ৫৪ এবং নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ৬৭ রানের ইনিংসে ভিত পায় বাংলাদেশ। কিন্তু মাঝপথে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল টাইগাররা। সেই পরিস্থিতি সামাল দিয়ে দলকে ২৮৪ রানের লড়াকু পুঁজি এনে দেন মোসাদ্দেক হোসেন। ক্যারিয়ার সেরা অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, দলে তার ফেরার মাহাত্ম্য কতটা। লোয়ার অর্ডারে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন তাসকিন আহমেদ, যিনি ১৬ বলে করেছেন ২০ রান।

২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন ম্যাথু শট ও মার্নাস ল্যাবুশেনকে। এরপর অজিদের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন পেসার রানা। তিনি ৪১ রান খরচায় শিকার করেন ৪টি উইকেট। বল হাতে মোসাদ্দেকও ছিলেন দুর্দান্ত; ৩৭ রান দিয়ে তার ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। ক্যামেরুন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৫২ রান করলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া ১৯১ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর খেলা না গড়ালে ডিএল মেথডে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।

২০০৫ সালের পর এই প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেল বাংলাদেশ। এতদিন ওয়ানডে ক্রিকেটে অজিরা ছিল বাংলাদেশের জন্য এক কঠিন ধাঁধা। সেই ধাঁধার জট খুলে মোসাদ্দেক হোসেনের এই প্রত্যাবর্তন ম্যাচটি ক্রিকেট ইতিহাসের পাতায় নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। অজিদের বিপক্ষে এই জয়টি বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগাবে, বিশেষ করে বিশ্বকাপের আগে যা দলের জন্য অত্যন্ত ইতিবাচক।

The post ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় appeared first on Newsflash24bd.com.

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়
পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। বোলাররা অর্ধেক কাজ আগেই করে রেখেছিলেন। মোস্তাফিজ-তাসকিনের তোপের মুখে অল্প রানেই গুটিয়ে যায় পাকিস্তান। রান তাড়ায় শুরুতেই জোড়া উইকেট হারালেও পারভেজ হোসেন ইমন আগলে রাখেন একপ্রান্ত। তাকে সঙ্গ দেন তাওহীদ হৃদয় ও শেষে জাকের আলী। তাতে শেষ পর্যন্ত দাপুটে জয় পায় টাইগাররা। ৯ বছর পর টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালো বাংলাদেশ।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। টস হেরে ব্যাটিং করতে নেমে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ৪.৩ ওভার বাকি রেখে জয়ের বন্দরে পৌছে যায় লিটনের দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ইমন।

রান তাড়ায় শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩ ওভারের মধ্যে ফিরে যান তানজীদ হাসান তামিম ও লিটন কুমার দাস। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে এগোতে থাকেন হৃদয়। দুজনে মিলে গড়েন ৭৩ রানের জুটি। ৩৭ বলে ৩৬ রান করা হৃদয় ফিরে গেলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ইমন। শেষদিকে ১০ বলে ১৫ রান করেন জাকের।

এর আগে শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লেতেই সফরকারীদের ৪ উইকেট তুলে নেন টাইগার বোলাররা। দুই ওভার পর মোহাম্মদ নেওয়াজ রান আউট হয়ে দলকে আরও বিপদে ফেলেন। শুরুতেই দুইবার জীবন পাওয়া ফখর জামান একাই রানের চাকা সচল রাখছিলেন। রান আউটে কাটা পড়ার আগে ৩৪ বলে ৪৪ রান করেন ফখর। ৭০ রানে ৬ উইকেট হারানোর পর খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি মিলে ৩৩ রান যোগ করেন। এই জুটি ভেঙেছেন মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে ৩ উইকেট হারায় পাকিস্তান, দুই উইকেট নেন তাসকিন আর বাকিটা রান আউট। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন তাসকিন আর ২ উইকেট নেন মোস্তাফিজ।

The post পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় appeared first on Newsflash24bd.com.

শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
স্পিনার মাহেদি হাসান এবং ওপেনার তানজিদ হাসানের নৈপুন্যে প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ ক্রিকেট দল।

বুধবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকা ৭ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮৩ রানে জিতেছিল।

এবারের শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জিতে এবারের লংকান সফর শেষ করল লিটন দাসের দল।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে বল করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে কুশাল মেন্ডিসকে ৬ রানে বিদায় দেন পেসার শরিফুল ইসলাম।

পরের ওভারে তিন নম্বরে নামা কুশাল পেরেরাকে থামান সিরিজে প্রথম খেলতে নামা স্পিনার মাহেদি। গোল্ডেন ডাক মারেন পেরেরা।

পঞ্চম ওভারে শ্রীলংকার তৃতীয় উইকেটের পতন ঘটান মাহেদি। ৪ রানে দিনেশ চান্ডিমালকে বিদায় দেন মাহেদি। এতে পাওয়ার প্লেতে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা।

শ্রীলংকাকে চাপমুক্ত করতে জুটি বাঁধার চেষ্টা করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও অধিনায়ক চারিথ আসালঙ্কা। কিন্তু জুটিতে ১৫ রানের বেশি যোগ করতে পারেননি তারা। ৩ রান করা আসালঙ্কাকে বোল্ড করেন মাহেদি।

এক প্রান্ত আগলে রানের চাকা সচল রেখে হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন নিশাঙ্কা। অর্ধশতক থেকে ৪ রান দূরে থাকতে মাহেদির বলে ফিরতি ক্যাচ দেন নিশাঙ্কা। ৪টি চারে ৩৯ বলে ৪৬ রান করেন নিশাঙ্কা।

দলীয় ৬৬ রানে পঞ্চম ব্যাটার হিসেবে নিশাঙ্কা ফেরার পর শ্রীলংকাকে সম্মানজনক সংগ্রহ এনে দেন কামিন্দু মেন্ডিস ও দাসুন শানাকা। তবে সেটি সম্ভব হয়েছে শানাকার কল্যাণে। শরিফুলের করা শেষ ওভারে ২টি করে চার-ছক্কায় ২২ রান তুলেন শানাকা। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করে শ্রীলংকা।

৪টি চার ও ২টি ছক্কায় শানাকা ২৫ বলে অপরাজিত ৩৫ রান করেন। ১টি করে চার-ছক্কায় ১৫ বলে ২১ রান করেন কামিন্দু।

৪ ওভারে ১১ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেন মাহেদি।

১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। পেসার নুয়ান থুশারার বলে লেগ বিফোর আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন।

শুরুর ধাক্কা শক্ত হাতে সামাল দেন আরেক ওপেনার তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাস। পাওয়ার প্লেতে ৪৭ রান তুলেন তারা।

নবম ওভারে লিটনকে হারায় বাংলাদেশ। কামিন্দুকে শিকার হবার আগে ২ চার ও ১ ছক্কায় ২৬ বলে ৩২ রান করেন লিটন। দ্বিতীয় উইকেটে তানজিদের সাথে ৫০ বলে ৭৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন টাইগার দলনেতা।

দশম ওভারে চার মেরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ। ২৭ বলে হাফ-সেঞ্চুরি করতে ৫টি ছক্কার সাথে ১টি চার মারেন তিনি।

হাফ-সেঞ্চুরির পর ব্যক্তিগত ৬০ রানে কামিন্দুর বলে থিকশানার হাতে ক্যাচ দিয়ে বাঁচেন তানজিদ।

লিটন ফেরার তাওহিদ হৃদয়কে নিয়ে ৪৮ বলে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২ উইকেটে ১৩৩ রান তুলে ২১ বল বাকি থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তানজিদ।

১টি চার ও ৬টি ছক্কায় ৪৭ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তানজিদ। ১টি করে চার-ছক্কায় ২৫ বলে অনবদ্য ২৭ রান করেন হৃদয়।

শ্রীলংকার থুশারা ও কামিন্দু ১টি করে উইকেট নেন।

The post শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ appeared first on Newsflash24bd.com.

ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়
বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে জিততে জিততে হেরে যাওয়ার বেশ কয়েকটি নজির আছে বাংলাদেশের। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ―ভারতের বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া করেছে টাইগাররা। তবে চলতি ওয়ানডে সিরিজে তেমনটি হয়নি। প্রথম দুই ম্যাচ জিতেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে এক উইকেটে জয়ের পর বুধবার লিটন দাসরা জিতল ৫ রানে।

বাংলাদেশের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৬ রান করতে সক্ষম হয়েছে ভারত। ফিল্ডিংয়ের সময় রোহিত শর্মা চোট পাওয়ায় ভারতের ইনিংসের সূচনা করেন বিরাট কোহলি ও শিখর ধাওয়ান। দ্বিতীয় ওভারে কোহলিকে বোল্ড করে দেন এবাদত হোসেন। ৬ বলে মাত্র ৫ রান করেন কোহলি। এরপর ধাওয়ানকে মেহেদী হাসান মিরাজের সহজ ক্যাচ বানান ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। ওয়াশিংটন সুন্দর ১১ ও লোকেশ রাহুল ১৪ রানে সাজঘরে ফিরলে ৬৫ রানে ৪ উইকেট হারায় ভারত।

পঞ্চম উইকেটে ১০৭ রানের জুটি গড়েন শ্রেয়াস আয়ার ও অক্ষর প্যাটেল। এরপর ১০২ বলে ৮২ রান করা আয়ারকে আউট করেন মিরাজ। আর ৫৬ বলে ৫৬ রান করা অক্ষরকে ফেরান এবাদত হোসেন। দলীয় ২১৩ রানে দীপক চাহার বিদায় নিলে বাংলাদেশের জয় পাওয়াটা খুব সহজই মনে হচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যাট করতে নামেন চোটাক্রান্ত রোহিত। ঝোড়ো ফিফটিতে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা বের করেই নিচ্ছিলেন তিনি। শেষ দুই বলে ১২ রান দরকার ছিল ভারতের। সে সময় রোহিত মুস্তাফিজকে ছক্কা হাঁকালে শেষ বলে ৬ রানের প্রয়োজন হয় তাদের। তবে শেষ বলটি ডট দিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুস্তাফিজ। ৪৫ রানে তিন উইকেট নিয়েছেন এবাদত।

এর আগে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৬৯ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশকে লজ্জার হাত থেকে বাঁচান মেহেদী হাসান মিরাজ ও মাহমুদ উল্লাহ রিয়াদ। ৯৬ বলে ৭৭ রান করে মাহমুদ উল্লাহ ফিরলেও মিরাজ হাঁকান ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক। মাত্র ৮৩ বলে ৪টি চার ও ৮টি চারের সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে শতক আর বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মিরাজ।

The post ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় appeared first on Newsflash24bd.com.