বিজয় | Newsflash24bd.com

সিনেমার গল্প বাস্তবে ঘটালেন বিজয়
দক্ষিণ ভারতের ব্যাপক সাড়া জাগানো সিনেমা ‘সরকার’। ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ভারতুজড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এটির কাহিনি ছিল—একজন প্রবাসী ব্যবসায়ী ভোট দিতে দেশে ফিরে দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে। এর পর তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করে নিজেই রাজনৈতিক দল গঠন করেন এবং শেষ পর্যন্ত রাজ্যে সরকারও গঠন করেন। সিনেমাটির নায়ক ছিলেন থালাপাতি বিজয়।

থালাপাতি বিজয় এবার যেনো সিনেমার গল্পকেই বাস্তবে রূপ দিচ্ছেন। সিনেমা ছেড়ে রাজনীতিতে নেমেই সিনেমার মতই চমকে দিলেন সবাইকে। তার নবগঠিত দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’(টিভিকে) অভাবনীয় সাফল্যের পথে রয়েছে।

প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে রাজ্যে দশকের পর দশক ধরে চলা ডিএমকে এবং এআইএডিএমকে-র দ্বিমুখী আধিপত্যকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছেন বিজয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয়ের এই জয়যাত্রা তামিল রাজনীতির এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে।

জোসেফ বিজয় চন্দ্রশেখর থেকে বিজয় থালাপাতি
তার আসল নাম সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে যিনি পরিচিত থালাপতি বিজয় নামে। ১৯৭৪ সালের ২২ জুন চেন্নাইয়ে জন্ম দক্ষিণী এই সুপারস্টারের। বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল সিনেমার প্রখ্যাত পরিচালক, আর মা শোভা চন্দ্রশেখর একজন গায়িকা ও প্লেব্যাক সিঙ্গার।

শিল্প-সংস্কৃতিময় পরিবারে বেড়ে ওঠা বিজয় ছোটবেলা থেকেই প্রতিভার স্বাক্ষর রাখেন। তবে জীবনের শুরুর দিনগুলো ছিল বেদনাময়ও—মাত্র দুই বছর বয়সে তার একমাত্র বোন বিদ্যা মারা যান। বোনের স্মৃতিকে ধরে রাখতে বিজয় নিজের প্রোডাকশন হাউসের নাম রাখেন ভিভি প্রোডাকশনস বিদ্যা-বিজয় প্রডাকশন)।

প্রথমে তিনি পড়াশোনা করেন ফ্যাথিমা ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি স্কুল ও পরে বাললোক মাতৃকুলেশন স্কুলে। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন চেন্নাইয়ের লয়োলা কলেজে ভিজ্যুয়াল কমিউনিকেশন বিষয়ে। কিন্তু অভিনয়ের টান তাকে পড়াশোনার গণ্ডি থেকে সরাসরি নিয়ে আসে ক্যামেরার সামনে।

মাত্র ১০ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে পর্দায় অভিষেক হয় বিজয়ের। তবে নায়ক হিসেবে যাত্রা শুরু হয় ১৯৯২ সালে, ‘নালাইয়া থিরপু’ ছবির মাধ্যমে। শুরুর দিকে বক্স অফিসে সাফল্য না এলেও কঠোর পরিশ্রম আর প্রতিভার জোরে দ্রুত তিনি জায়গা করে নেন দর্শকদের হৃদয়ে। ২০০৩ সালের ‘থিরুমালাই’ ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এরপর একে একে ‘ঘিলি’, ‘থুপ্পাকি’, আর সাম্প্রতিক ব্লকবাস্টার ‘লিও’ (২০২৩) তাকে নিয়ে যায় তামিল সিনেমার শীর্ষস্থানে। এখন পর্যন্ত ৬৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন ‘থালাপতি’, যার অর্থ ‘সেনাপতি’ বা ‘নেতা’। ভক্তদের কাছে তিনি কেবল তারকা নন, বরং পরিবারের একজন সদস্যের মতো। বর্তমানে তিনি দক্ষিণ ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। ২০২৪ সাল পর্যন্ত তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪২০ কোটি রুপি।

সিনেমা ছেড়ে বাস্তবের নেতা
ব্যক্তিজীবনে বিজয় ১৯৯৯ সালে বিয়ে করেন সঙ্গীথা সোরেশকে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সিনেমার পর্দায় তিনি যেমন অ্যাকশন হিরো, বাস্তব জীবনেও তিনি সামাজিক কাজের জন্য পরিচিত। শিক্ষা ও স্বাস্থ্য খাতে তার অবদান প্রশংসিত হয়েছে বহুবার।

তবে ভক্তদের বিস্মিত করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন থালাপতি বিজয়। গঠন করেন নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)। দল ঘোষণার আট মাস পর অক্টোবরে প্রথম জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’

মাত্র কয়েক মাসের ব্যবধানে টিভিকে হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি মাদুরাই জেলায় আয়োজিত মহাসমাবেশে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি মাদুরাই পূর্ব আসন থেকে প্রার্থী হবেন। সেই সভাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান তিনি, যা সারা ভারতীয় রাজনীতিতে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

The post সিনেমার গল্প বাস্তবে ঘটালেন বিজয় appeared first on Newsflash24bd.com.

বিএনপির ভূমিধস বিজয়, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২শ’র বেশি আসনে জয় পেয়েছেন। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৬৫টি আসন। অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৪টি আসনে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন।

নির্বাচনে জয় উদযাপন উপলক্ষে কোনো ধরনের বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছে বিএনপি। দলের প্রেস উইং জানিয়েছে, নিরঙ্কুশ বিজয়ের জন্য বাদজুমা সারা দেশে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে সকাল ৭টা ৩০ মিনিটে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এরপর কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়।

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের নির্বাচন স্থগিত থাকায় এবার ২৯৯ আসনে মোট ২ হাজার ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র ২৭৪ জন এবং নারী প্রার্থী ৮৩ জন। নারী প্রার্থীদের মধ্যে দলীয় ৬৩ এবং স্বতন্ত্র ২০ জন।

এবার মোট ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন। ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল।

The post বিএনপির ভূমিধস বিজয়, প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান appeared first on Newsflash24bd.com.

বিজয় ঘোষণা করে ট্রাম্প বললেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ভূমিধস জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে ফক্স নিউজের পূর্বাভাসে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে বলেছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট।

ফক্স নিউজের এই পূর্বাভাসের কিছুক্ষণ পরেই ভাষণ শুরু করেন ট্রাম্প। বিজয় ঘোষণা করে ট্রাম্প সবাইকে ধন্যবাদ দিয়ে ভাষণ শুরু করেন। ট্রাম্প ভাষণে বলেন, এটা আমাদের একটা চমৎকার মুহূর্ত। আমাদের দেশকে ঠিক করতে হবে। আমরা আজ রাতে ইতিহাস সৃষ্টি করেছি। সবাই ভেবেছিলেন আমরা করতে পারব না। এটা আমাদের রাজনৈতিক জয়।

এ ছাড়া ট্রাম্প বলেন, প্রতিটা শহরে আমি আপনাদের জন্য লড়াই করব। এটি হবে আমেরিকার স্বর্ণসুযোগ তৈরির সুযোগ। এ সময় তিনি মেইক আমেরিকা গ্রেট এগেইন বললে সমর্থকরাও একই স্লোগান দিতে থাকেন।

সুইং স্টেটগুলোর কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, নর্থ ক্যারোলিনা আমি ভালোবাসি, মিশিগান আমি আপনাদের ভালোবাসি। বিজয় ছাড়া আমাদের অন্য কোনো পথ ছিল না।

আমাদের চমৎকার অনুভূতি হচ্ছে বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ভাষণে তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের কথাও বলেন। তার পাশে দাঁড়িয়ে থাকা মেলানিয়াকে এসময় তিনি ধন্যবাদ জানান। তিনি তার সন্তানদের কথাও উল্লেখ করেছেন ভাষণে।

The post বিজয় ঘোষণা করে ট্রাম্প বললেন, আমরা ইতিহাস সৃষ্টি করেছি appeared first on Newsflash24bd.com.