বিজিবি | Newsflash24bd.com

কঠোর অবস্থানে বিজিবি, সীমান্তে ৮টি পুশইন প্রতিহত
দেশের বিভিন্ন সীমান্তে গত ২৪ ঘণ্টায় বিএসএফের মাধ্যমে অবৈধ পুশইনের আটটি পৃথক অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটি জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো পুশইন গ্রহণযোগ্য নয় এবং সীমান্ত নিরাপত্তায় তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

শনিবার (৬ জুন) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির তথ্য অনুযায়ী, ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) যাদবপুর সীমান্তে তিনজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল শূন্যরেখায় অবস্থান নিয়ে বাধা দেয়। পরে তারা ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) করমুডাঙ্গা সীমান্তে ১৭ জনকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হয়। তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ২১ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে বিজিবি।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে পুশইনের চেষ্টা রুখে দেওয়া হয়। বর্তমানে ওই ব্যক্তিরা ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারবিহীন চর এলাকায় অবস্থান করছেন বলে জানিয়েছে বিজিবি।

নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্তে ১০ জনকে কাঁটাতারের বাইরে এনে রাখা হয়। এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক দাবি করলেও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে বিজিবি জানিয়েছে।

এদিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) কচুগড়া সীমান্তের বিপরীতে ভারতের আসামের মহাদেব থানার বলিশী গিতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগে জড়ো করে রাখা ১৬-১৭ জনকে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেখান থেকে সরিয়ে বিএসএফের চিকনী ক্যাম্প সংলগ্ন এলাকায় নেওয়া হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট এলাকায় বিজিবি নজরদারি জোরদার রেখেছে।

বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় তারা দৃঢ় অবস্থানে রয়েছে এবং অবৈধভাবে কাউকে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হবে না।

The post কঠোর অবস্থানে বিজিবি, সীমান্তে ৮টি পুশইন প্রতিহত appeared first on Newsflash24bd.com.

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ অন্তত ১৩ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি।

রোববার (৩১ মে) গভীর রাতে শার্শা উপজেলার সাদিপুর গ্রামের খড়ের মাঠ এলাকায় সীমান্ত পিলার ১৯/এস-৬–এর কাছে এ ঘটনা ঘটে। সোমবার (১ জুন) সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তিরা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

বিজিবি সূত্র জানায়, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার জয়ন্তীপুর সীমান্ত দিয়ে কাঁটাতারের গেট খুলে বিএসএফ সদস্যরা কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উত্তরের সাদিপুর সীমান্ত এলাকায় জড়ো করা হয়। আগে থেকেই সতর্ক অবস্থানে থাকা বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুশইনের চেষ্টা প্রতিহত করে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘গতকাল রাতে বিএসএফ অন্তত ১৩ জনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে। আমরা তাদের বাংলাদেশে প্রবেশ করতে দিইনি।’ তিনি জানান, রাতভর সীমান্ত এলাকায় টহল জোরদার রাখা হয় এবং জেলার সব সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা বিএসএফকে জানিয়েছি, তারা যদি বাংলাদেশের নাগরিক হন, তাহলে রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে পাঠালে আমরা গ্রহণ করব। কিন্তু অবৈধভাবে ঠেলে দিলে তা গ্রহণযোগ্য নয়। আমরা কোনোভাবেই জিরো লাইন অতিক্রম করতে দেব না।’

এ ঘটনায় সোমবার সন্ধ্যায় সাদিপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের উপ-অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতি সমাধানে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্ত-সমন্বয় প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

The post সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি appeared first on Newsflash24bd.com.

রাজধানীতে বিজিবি মোতায়েন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়- বিমানবন্দর এলাকা, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এ লক্ষ্যে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশন এলাকা, ডোমেস্টিক টার্মিনাল এলাকা এবং এয়ারপোর্ট অভ্যন্তরীণ গোলচত্বর এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

মূলত, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর সংবাদের পর রাজধানীজুড়ে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঢাকার বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তরুণ এ বিপ্লবী নেতা মারা যান।

The post রাজধানীতে বিজিবি মোতায়েন appeared first on Newsflash24bd.com.

আইনশৃঙ্খলা পরিস্থিতি: সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে সরকার।

আজ রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানান।

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সেভাবে প্রকাশ্যে কোনও কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে আজ বেলা ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি। তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। রাত থেকেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সেখানে অবস্থান নিতে শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লিখেছেন, তারা আজ কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।

নিউজফ্ল্যাশ/ আর/এ

The post আইনশৃঙ্খলা পরিস্থিতি: সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন appeared first on Newsflash24bd.com.