বিজয় দিবসের | Newsflash24bd.com

বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হট্টগোল
ময়মনসিংহের মুক্তাগাছায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। সৃষ্ট বিশৃঙ্খলার কারণে কর্তৃপক্ষ অনুষ্ঠান সংক্ষিপ্ত করে শেষ করতে বাধ্য হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার বেলা ১১টার পর অনুষ্ঠান শুরু হয়। সেখানে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা বছির উদ্দিন। তিনি বক্তব্যের শেষাংশে বলেন, ‘ইতিহাস মোছা যাবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বঙ্গবন্ধুকেই আমরা মানি, জাতির পিতা হিসেবেই মানি। সেদিন যুদ্ধে জয় বাংলা ছাড়া অন্য কোনো স্লোগান কি ছিল? এই বাংলাদেশেই মুক্তিযোদ্ধা থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এর কিছুক্ষণ পর, মুক্তাগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন তার বক্তব্য শেষ করেও একই স্লোগান দেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থাকা এনসিপি ও বিএনপির নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এবং হট্টগোল শুরু হয়। পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে উপজেলা প্রশাসন দ্রুত অনুষ্ঠান সংক্ষিপ্ত করে সমাপ্তি ঘোষণা করে।

বছির উদ্দিনের বক্তব্য শেষে ‘মুজিববাদ মুর্দাবাদ’ বলে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবসংগঠন জাতীয় যুবশক্তি ময়মনসিংহের সংগঠক আল মামুন, গণ অধিকার পরিষদের মুক্তাগাছা উপজেলার সভাপতি শাহীনুর আলমসহ আরও অন্তত ১৫-২০ জন। তাঁদের একটি অংশ মঞ্চে উঠে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগানে প্রতিবাদ জানাতে থাকলে সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেন।

বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিন মুঠোফোনে বলেন, ‘আমার বক্তব্যে বঙ্গবন্ধুর নেতৃত্বের কথা বলি। বক্তব্য দিয়ে নামার পর জুলাই যোদ্ধারা প্রতিবাদ করেন। তাঁরা বলতে থাকেন, বঙ্গবন্ধুর নাম বলা যাবে না।’

জাতীয় যুবশক্তি ময়মনসিংহের সংগঠক আল মামুন বলেন, ‘তিনি শুরু থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু—এসব কথা বলে বক্তব্য দেন। এ সময় আমিসহ কয়েকজন প্রতিবাদ করি। সবাই যখন উত্তেজিত হয়ে যায়, তখন বিষয়টি অন্যভাবে চলে যায়। পরে অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। পরে মুক্তিযোদ্ধাসহ সবাই চলে গেলে ঘণ্টাখানেক পর ইউএনও স্যারের কক্ষে আলোচনায় বসা হয়। আমরা মুক্তিযুদ্ধকে সম্মান করি। এ পর্যন্ত আমরা কোনো মুক্তিযোদ্ধার সঙ্গে বেয়াদবি করিনি। আমাদের দাবি, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের জায়গায়। এখন ফ্যাসিস্টদের বন্দনা পূর্বপরিকল্পিত। পরবর্তীতে এমন লোককে আর অনুষ্ঠানে ডাকা হবে না এমন আশ্বাস দেওয়া হয়েছে।’

মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি কৃষ্ণ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে দুয়েকজন মুক্তিযোদ্ধার বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ছাত্র-জনতা আপত্তি জানায়, যারা এ ধরনের বক্তব্য দিয়েছে তারা যেন আর কোনোদিন উপজেলা চত্বরে না আসে। পরে আমরা উভয় পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বিশৃঙ্খলা এড়াতে অনুষ্ঠান দ্রুত সমাপ্ত করা হয়।’

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে দুয়েকজন মুক্তিযোদ্ধার বক্তব্যে পরিস্থিতি কিছুটা ঘোলাটে হয়েছিল। যারা এ ধরনের বক্তব্য দিয়েছিলেন তাদের বয়স ৯০-এর বেশি। এ ঘটনায় কোনও পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।’

The post বিজয় দিবসের অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় হট্টগোল appeared first on Newsflash24bd.com.

৮ম ঢাকা ব্যাংক লিমিটেড বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
চার দিনব্যাপী ‘৮ম ঢাকা ব্যাংক লিমিটেড বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট-২০২২’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ৬৫জন বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ হতে লেফটেন্যান্ট জেনারেল এম. হারুন-অর-রশিদ, বীর প্রতীক (অবঃ) বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার জন্য সেনাবাহিনী প্রধান এবং ঢাকা ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর সেনাবাহিনী প্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ০৭ ডিসেম্বর ২০২২ তারিখ হতে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধন করেন এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি।

প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটাগরীতে দেশি ও বিদেশী খেলোয়াড়সহ সর্বমোট ৭৯১ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে মেজর সুলতান মেহেদী রহিম চ্যাম্পিয়ন এবং ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর কবির (অবঃ) ভ্যাটারান উইনার ও লেঃ কর্নেল মোঃ মাহফুজ হোসেন (অবঃ) সিনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এছাড়াও, মিসেস নিলা আজিজ লেডি উইনার ও মাস্টার ইমমাদ বিন আরমান জুনিয়র উইনার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে এ্যাডজুটেন্ট জেনারেল ও প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি; জনাব আব্দুল হাই সরকার, চেয়ারম্যান, ঢাকা ব্যাংক লিমিটেড; চেয়ারম্যান, টুর্নামেন্ট কমিটি, আর্মি গলফ ক্লাব; ঊধর্¡তন সামরিক কর্মকর্তাগণ এবং দেশী-বিদেশী বিশিষ্ট ব্যক্তিবর্গ; খেলোয়াড়বৃন্দ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে মহান বিজয়ের মাসে আয়োজিত এই গলফ টুর্নামেন্টের তাৎপর্য বৃদ্ধিতে বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ এবং এ ধরনের মহতি উদ্যোগের জন্য ঢাকা ব্যাংক এর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

The post ৮ম ঢাকা ব্যাংক লিমিটেড বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ appeared first on Newsflash24bd.com.

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিজয় দিবস পালন উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণ ও প্রত্যক্ষ করেছেন।
সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বাংলাদেশের বিজয়ের ৫১ বছর উদযাপন উপলক্ষ্যে অভিবাদন গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন এ কুচকাওয়াজের আয়োজন ও পরিচালনা করে।
রাষ্ট্রপতি হামিদ একটি খোলা জীপে করে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন প্যারেড কমান্ডার ও নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সাভারের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ শাহীনুল হক।

এ কুচকাওয়াজে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, কোস্টগার্ড, আনসার, আধাসামরিক বোর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অংশগ্রহণ করে।

রাষ্ট্রপতি হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যারেড গ্রাউন্ড ত্যাগ করার আগে কুচকাওয়াজে অংশগ্রহণ করা কন্টিনজেন্ট কমান্ডারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ উপলক্ষে প্যারেড গ্রাউন্ড বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় চার নেতা, সাতজন বীরশ্রেষ্ঠের ছবি এবং পদ্মাসেতু ও মেট্রোরেলের ছবিসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ছবি দিয়ে সাজানো হয়।
এর অংশ হিসেবে প্যারেড গ্রাউন্ডের পাশের সড়কও মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের চেতনা তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কন্যা সায়মা ওয়াজেদ ও নাতনি সামা হোসাইন এবং আমন্ত্রিত অতিথিরা সশস্ত্র বাহিনী বিভাগের বিভিন্ন রেজিমেন্ট ও কন্টিনজেন্টের কুচকাওয়াজ, সমরাস্ত্র প্রদর্শন, আর্মি এভিয়েশন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও নেভি এভিয়েশনের বিভিন্ন হেলিকপ্টারের দর্শনীয় ফ্লাই-পাস্ট উপভোগ করেন।পরে সুসজ্জিত অশ্বারোহী বাহিনী ও ডগ স্কোয়াড দল প্যারেড গ্রাউন্ডে তাদের উপস্থিতি জানান দেন। কর্মসূচির শেষ পর্যায়ে সেখানে দর্শনীয় বিমানচালনা প্রদর্শন করা হয়।

সর্বস্তরের হাজার হাজার মানুষ প্যারেড গ্রাঊন্ডে উপস্থিত হয়ে, টেলিভিশন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ দর্শনীয় কুচকাওয়াজ উপভোগ করেন।
এরআগে সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য ও তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বিভাগের উর্ধতন কর্মকর্তারা স্বাগত জানান।

অনুষ্ঠানে প্রধান বিচারপতি ফয়েজ সিদ্দিক, মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক নেতা, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, সামরিক ও বেসামরিক সিনিয়র কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
৫১ বছর আগে পাকিস্তানী দখলদার বাহিনীর বিরুদ্ধে নয় মাস মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ এই দিন বিজয় অর্জন করে।

১৯৭১ সালের এই দিনে হানাদার পাকিস্তানী সামরিক বাহিনী যৌথ বাহিনীর কাছে পরাজয় স্বীকার করে এবং পাকিস্তানী বাহিনীর কমান্ডিং অফিসার জেনারেল এএকে নিয়াজি তার বাহিনীর সকল সদস্যেকে নিয়ে আত্মসমর্পণ করে।

The post রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ appeared first on Newsflash24bd.com.