বিচারকের | Newsflash24bd.com

রাজশাহীতে বিচারকের ছেলে খুন
রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৪) বাসায় ঢুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হামলার সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী (৪৪) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত হামলাকারী লিমন মিয়াকে (৩৫)।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজপাড়া থানার ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের ৫ তলায় তাদের বাসায় এ হামলার ঘটনা ঘটে।

অভিযুক্ত হামলাকারী লিমন মিয়া (৩৫) গুরুতর আহত হলে তাকেও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিমন গাইবান্ধা জেলার ফুলছরি থানার ভবানিগঞ্জের এইচএম সোলাইমান শহীদের ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বিচারকের স্ত্রীর পূর্ব পরিচিত ছিল লিমন (অভিযুক্ত হামলাকারী)। কোয়ান্টাম ফাউন্ডেশনে সদস্য হওয়ায় তার সঙ্গে পরিচয় হয় আহত তাসমিন নাহারের। তিনি লিমনকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা করতেন। একপর্যায়ে প্রতিনিয়ত তার কাছে সহযোগিতা চাইলে আহত তাসমিন নাহার অপারগতা প্রকাশ করেন। এর জের ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন অভিযুক্ত হামলাকারী। এ ঘটনায় জিডিও করা ছিল। তবে হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। জিজ্ঞাসাবাদে জানা যাবে।

গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় ভুক্তভোগী তাসমিন নাহার লুসী একটি সাধারণ ডায়েরি করেন। সেখানে তিনি অভিযোগ করেন, হামলাকারী লিমন মিয়ার (৩৫) সঙ্গে কোয়ান্টাম ফাইন্ডেশনের সদস্য হওয়ার পর আমার পরিচয় হয়। পরিচিত হওয়ার পর থেকে সে আমার মোবাইল নম্বর নেয়। তার পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় সে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত। একটা পর্যায়ে সে প্রতিনিয়ত আমার কাছে সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করি।

অভিযোগে তাসমিন নাহার আরও উল্লেখ করেন, আমি সহযোগিতা করতে না চাওয়ায় সে তার মোবাইল থেকে আমাকে ফোন দিয়ে হুমকি দেয়। গত ৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটের দিকে লিমন আমার মেয়ের ফেসবুক ম্যাসেঞ্জারে কল করে আমাকে ও আমার পরিবারের লোকজনদের হত্যার হুমকি দেয়। আমিসহ আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, দুপুর আড়াইটায় লিমন নিজেকে মিলন নামে বিচারক আব্দুর রহমানের ভাই পরিচয়ে বাসায় প্রবেশ করেন। এসময় বাসায় বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসী ও ছেলে তাওসিফ রহমান সুমন ছিলেন।

বাসার কেয়ারটেকার মাহবুব হোসেন বলেন, কাজের মেয়ের মাধ্যমে বাসায় মারামারি হচ্ছে জানতে পারি। তখন ঘরে গিয়ে দেখি তিনজনই নিস্তেজ হয়ে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। গুরুতর আহত তাওসিফকে প্রথমে হাসপাতালে নিয়ে যাই। তখনো সে কাতরাচ্ছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে জজের স্ত্রী এবং লিমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত হামলাকারী লিমন মিয়াও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালের একই ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

The post রাজশাহীতে বিচারকের ছেলে খুন appeared first on Newsflash24bd.com.

এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর
সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের সাবেক নেতা লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম হাসিব উল্লাস পিয়াস শুনানি নিয়ে জামিন নামঞ্জুর করেন। এদিকে, সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম। বিচারক এজলাসে ওই সাংবাদিককে কয়েকজন আইনজীবী এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে গুরুতর আহত হন সিয়াম। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক পান্নার জামিন শুনানির দিন ধার্য ছিল দুপুরে। লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির করা না হলেও সাংবাদিক পান্নাকে আদালতে হাজির করা হয়। এই সংবাদ সংগ্রহ করতে আদালতে যান কয়েকজন সাংবাদিক। বেলা ২টা ৫৫ মিনিটের দিকে সাংবাদিক পান্নাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের ৮ম তলায় ৩০নং এজলাসে তোলা হয়। এক সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার কাছে জানতে চান, কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে কিনা? এ সময় এজলাসের বেঞ্চে বসে থাকা অ্যাডভোকেট মহিউদ্দিন মাহি আসামির সঙ্গে কথা বলার কারণ জিজ্ঞাসা করেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় সাংবাদিককে এজলাস থেকে বের হয়ে যেতে বলেন অ্যাডভোকেট মহিউদ্দিন। ওই সাংবাদিক তার কাছে জানতে চান, আপনি কোর্ট ইন্সপেক্টর কিনা যে আমাকে বেরিয়ে যেতে বলছেন। বিচারক বললে আমি বেরিয়ে যাব। এরই মধ্যে বিচারক এজলাসে ওঠেন। মামলার শুনানি শুরু হয়। এ সময় একটু দূরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক সিয়াম এসে ওই আইনজীবীকে বলেন, উনি বহিরাগত না, একজন সাংবাদিক। এ কথা বলার সঙ্গে সঙ্গে বেঞ্চ থেকে লাফ দিয়ে উঠেই তার কানের ওপর ঘুষি মারেন।

এ সময় সিয়াম তার হাতে থাকা সময় টিভির মাইক্রোফোন উঠিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তখন আইনজীবী তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান। সিয়াম কিছু বুঝে ওঠার আগেই তার কয়েকজন সহযোগী তাকে ঘিরে মারধর শুরু করে। আদালত কক্ষে এ পরিস্থিতি দেখে এজলাস থেকে নেমে খাস কামড়ায় চলে যান বিচারক। এ সময় প্রসিকিউশনের পক্ষে থাকা কাইয়ুম হোসেন নয়ন ওই সাংবাদিককে উদ্ধার করে তাকে সাক্ষীর কাঠগড়ার কাছে নিয়ে যান।

এ বিষয়ে সাংবাদিক সিয়াম জানান, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নাকে আদালতে আনা হয়। জামিন শুনানি শুরুর আগে বিচারক আদালত কক্ষ থেকে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন। এসময় আইনজীবীরা পত্রিকার একজন সাংবাদিককেও বেরিয়ে যেতে বলেন। আমি এই ঘটনার প্রতিবাদ করলে আইনজীবী মহিউদ্দিনসহ কয়েকজন আমার উপরে হামলা করে।

সাংবাদিকের ওপর হামলায় এলআরএফের প্রতিবাদ: আদালতে সাংবাদিক আসিফ হোসাইন সিয়ামের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ল’ রিপোর্টার্স ফোরাম। সংগঠনের সভাপতি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, এই ধরনের ঘটনা দেশের স্বাধীন সাংবাদিকতার ওপর চরম আঘাত।

The post এজলাসে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর appeared first on Newsflash24bd.com.