বিএনপি | Newsflash24bd.com

বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, প্রশ্ন জামায়াত এমপি আজহারের
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, সে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ প্রশ্ন তোলেন।

আজহারুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা হয়। বিএনপি দাবি করে মুক্তিযুদ্ধের দল। অথচ বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর আর মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সালে। মুক্তিযুদ্ধের দল কিভাবে বিএনপি হতে পারে? তাহলে এটা কিভাবে আমি মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, এটা আপনি বলতে পারেন। তদ্রুপ জামায়াতে ইসলামীতেও মুক্তিযোদ্ধা আছে।’

জুলাই গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই আন্দোলন হঠাৎ করে হয়েছে, এটা ঠিক নয়। একটা সরকার যাবে, আরেকটা সরকার আসবে, সে জন্য এ আন্দোলন ছিল না। এটি একটি পরিবর্তনের আন্দোলন ছিল। এটি ছিল বলেই আমাদের ঐকমত্য কমিশনের মাধ্যমে আমরা সুপারিশ দাঁড় করিয়েছিলাম, যার মাধ্যমে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং গণভোটের পক্ষে ৭০ শতাংশ রায় দিয়েছে।’

আজহারুল ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে, বিশেষ করে ১৬ বছরে দল হিসেবে জামায়াতে ইসলামীর চেয়ে বেশি কেউ নির্যাতনের শিকার হয়নি। আর কোনো দলের প্রধান নেতা থেকে আরম্ভ করে, সেক্রেটারি জেনারেল থেকে আরম্ভ করে ১১ জন নেতাকে জেলখানায় ফাঁসি দিয়ে এবং বিনা চিকিৎসায় হত্যা করা হয়নি। জামায়াতে ইসলামী প্রমাণ করেছে, তারা বাংলাদেশের জনগণকে ভালোবাসে।’

তিনি বলেন, ‘জামায়াতের নেতারা ভয় পেয়ে জীবন রক্ষার জন্য, সুন্দর জীবনযাপনের জন্য কোনো সময় দেশ থেকে পালিয়ে যাননি। ফাঁসির মঞ্চে গিয়েছেন, শহীদ হয়েছেন, দেশ ছাড়েননি। এ দেশের জনগণ জানেন কারা ত্যাগ বেশি স্বীকার করেছে। আমি কারো ত্যাগকে অস্বীকার করি না, ছোট করে দেখতে চাই না। এমন কথা বলবেন না, যেটা জনগণ বিশ্বাস করে না এবং আমাদের মনে আঘাত সৃষ্টি করে।’

The post বিএনপি কিভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে, প্রশ্ন জামায়াত এমপি আজহারের appeared first on Newsflash24bd.com.

বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে: প্রধানমন্ত্রী
স্বাধীনতা যুদ্ধের সময় জনগণকে বিভ্রান্ত করা শক্তি এখনো মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি জনগণের জন্য কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) যশোর ঈদগাঁ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকারের পরিকল্পনা বাধাগ্রস্ত করতে চায় একটি মহল, যারা নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করেছিল। মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে দেশের সেবা করার জন্য। দেশের মানুষের আস্থা আছে বিএনপির ওপর।

৫ আগস্টের পর একটি দল ফ্যাসিবাদের অনুসারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দেয় উল্লেখ করে তিনি বলেন, যারা বড় বড় কথা বলছে তারা আওয়ামী লীগকে মাফ করে দেয়ার কথা বলেছে। তারাই ফ্যাসবিবাদের দোসরদের সঙ্গে বৈঠক করছে আর বক্তৃতার মঞ্চে যারা বড় বড় কথা বলে।

জনগণের ন্যায্য দাবি পূরণ করাই সরকারের অগ্রাধিকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদের পাস করা হবে। দেশের মানুষের স্বার্থে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করবে বিএনপি সরকার। মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীদের দেয়া কয়েক লক্ষ ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে কোটিতে পৌঁছাবে।

তারেক রহমান বলেন, দেশের জনগণ শান্তি, সমৃদ্ধি ও ভালোভাবে বাস করতে চায়। আর জনগণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়। তাই জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না।

এ দিকে দুপুর আরেক সভায় ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে অলস বসিয়ে রাখলে চলবে না, এই বিশাল জনশক্তিকে দেশ গড়ার কাজে লাগাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তিলে তিলে রক্ত দিয়ে হলেও তা পালন করা হবে।

দুপুরে যশোরের শার্শা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘উলসী-যদুনাথপুর’ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছর ধরে এই খাল ভরাট ও দখল হয়ে পড়ে ছিল। এতে কৃষকের কোনো উপকার হয়নি। আমরা এই চার কিলোমিটার খাল পুনঃখনন করছি। এর ফলে ২০ হাজার কৃষক সরাসরি উপকৃত হবে, ১৪শ’ টন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে এবং প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি সুফল পাবে। খালের দুই পাড়ে ৩ হাজার বৃক্ষ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, খালে পানি থাকলে মা-বোনেরা হাঁস পালন করে বাড়তি আয় করতে পারবেন। আগামী ৫ বছরে আমরা সারাদেশে ২০ হাজার কিলোমিটার ‘জিয়া খাল’ খনন করতে চাই, যাতে গ্রামীণ অর্থনীতি সচল হয়। দেশনেত্রী খালেদা জিয়া মেয়েদের শিক্ষা ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের শিক্ষা ডিগ্রি (উচ্চতর) পর্যন্ত ইনশাআল্লাহ ফ্রি করা হবে। পাশাপাশি মেধাবীদের জন্য থাকবে বিশেষ উপবৃত্তি।

মা-বোনদের স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘এলপিজি কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, নারী প্রধান পরিবারগুলোকে আমরা ফ্যামিলি কার্ড দেব। এর মাধ্যমে প্রতি মাসে সরকার থেকে ২ হাজার ৫০০ টাকা সরাসরি পৌঁছে দেওয়া হবে। এছাড়া রান্নার কষ্ট লাঘবে দেওয়া হবে এলপিজি কার্ড।

তারেক রহমান বলেন, আমরা ওয়াদা করেছিলাম ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করবো। সরকার গঠনের ১০০ দিনের মধ্যেই আমরা সেই কাজ শুরু করেছি। এছাড়া বন্ধ কলকারখানাগুলো চালুর প্রক্রিয়া চলছে, যাতে বেকার যুবকদের কর্মসংস্থান হয়। মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সরকারি সম্মানী ভাতার কাজও ইতোমধ্যে শুরু হয়েছে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা। আমরা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সব দল মিলে ‘জুলাই সনদ’ স্বাক্ষর করেছি। সেই সনদের প্রতিটি শব্দ আমরা বাস্তবায়ন করব।

দেশের বর্তমান পরিস্থিতিতে ষড়যন্ত্রের আভাস দিয়ে তিনি বলেন, কিছু ব্যক্তি ও দল গণঅভ্যুত্থানের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জনগণের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। ১৭৩ দিন হরতাল করে যারা অর্থনীতি ধ্বংস করেছিল, সেই ভূত এখন আবার অন্য কারো কাঁধে আছর করেছে। এদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে।

বক্তব্যের শেষে ‘গড়বো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ নতুন এই স্লোগান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর যদি ৫০ বছরে বদলে যেতে পারে, তবে বাংলাদেশ কেন পারবে না? ১৯৭১ ও ২০২৪-এ এদেশের মানুষ অসাধ্য সাধন করেছে, এবারও দেশ গড়তে তারা সফল হবে।

সমাবেশে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উলসী খালের ওপর একটি নতুন ও সুন্দর ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি কোদাল হাতে মাটি কেটে খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

The post বিএনপি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে: প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

পটুয়াখালীতে সংরক্ষিত মহিলা আসনে লায়লা ইয়াসমিনকে এমপি চান বিএনপি নেতাকর্মীরা‎
‎পটুয়াখালী জেলায় সংরক্ষিত মহিলা আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে অধ্যাপিকা লায়লা ইয়াসমিনকে দেখতে চাওয়ার কথা জানিয়েছেন।

‎দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। শিক্ষা জীবন থেকেই নেতৃত্বে যুক্ত থাকা লায়লা ইয়াসমিন পটুয়াখালী সরকারি কলেজের সাবেক ছাত্রী মিলনায়তনের সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জেলা রাজনীতিতে সক্রিয় হয়ে তিনি পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
‎দলীয় রাজনীতিতে নারীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে জানান স্থানীয় নেতারা। তিনি জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পটুয়াখালীতে জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

‎নেতাকর্মীদের ভাষ্য, আন্দোলন-সংগ্রামমুখী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ এবং দলীয় আদর্শে অটল অবস্থানের কারণে লায়লা ইয়াসমিন সংরক্ষিত মহিলা আসনের জন্য যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হতে পারেন। বিশেষ করে নারীর অধিকার, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশ্নে তার অবস্থান ইতিবাচক বার্তা দেবে বলেও তারা মনে করেন।

‎এ বিষয়ে অধ্যাপিকা লায়লা ইয়াসমিন বলেন, “দল যদি আমাকে যোগ্য মনে করে দায়িত্ব প্রদান করে, তাহলে পটুয়াখালীর মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো। নারীর শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”

‎তিনি আরও বলেন, “আমি সবসময় দলীয় শৃঙ্খলা ও আদর্শকে প্রাধান্য দিয়েছি। তৃণমূলের নেতা-কর্মীদের ভালোবাসা ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করে। চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় হাইকমান্ড নেবেন—আমরা সেই সিদ্ধান্তই মেনে নেবো।”
‎তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নকে ঘিরে জেলা বিএনপির অভ্যন্তরে আলোচনা অব্যাহত রয়েছে।

The post পটুয়াখালীতে সংরক্ষিত মহিলা আসনে লায়লা ইয়াসমিনকে এমপি চান বিএনপি নেতাকর্মীরা‎ appeared first on Newsflash24bd.com.

‘ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি’
বিএনপি ক্ষমতায় গেলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেল-এ ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের পরিবার ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে দেওয়ার বিষয়টি কথার মধ্যেই সীমাবদ্ধ নয়। গৌরব অর্জন ও ধারণ করার বিষয় বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনীর সম্মান ও মর্যাদা রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর নিজেদেরই নিতে হবে।

তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে, তবে রাজনীতিতে বিলীন হবে না। পেশাদারিত্ব যেন রাজনীতির আড়ালে চাপা না পড়ে, সে বিষয়ে সেনাসদস্যদের সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, সেনাবাহিনীর গৌরব ভূলুণ্ঠিত হয়—এমন কোনো কাজ বিএনপি অতীতে করেনি, বর্তমানেও করছে না এবং ভবিষ্যতেও করবে না। তার মতে, বিএনপি রাজনৈতিকভাবে শক্তিশালী থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও শক্তিশালী থাকে।

তিনি জানান, সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানা হত্যাকাণ্ডের দিবসটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার পরিকল্পনা রয়েছে।

সেনাবাহিনীকে ভিন্ন কাজে যুক্ত করা হলে তাদের মূল দায়িত্ব ব্যাহত হয় বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, গত দেড় দশকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সেনা সদস্যরা নিজের বিবেককে প্রশ্ন করলে অনেক বিষয়ে উত্তর পাওয়া যেতে পারে।

২০০৯ সালের ফেব্রুয়ারিতে বিডিআর পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিকল্পিত ওই হত্যাযজ্ঞের দিনটি যথাযথ গুরুত্ব দিয়ে পালন করা হয়নি বা করতে দেওয়া হয়নি। তার অভিযোগ, ওই ঘটনার পর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিডিআরের নাম ও ইউনিফর্ম পরিবর্তন করা হয়েছিল।

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন এবং সেনাবাহিনীর কিছু বিধিমালা সংস্কারসহ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সুপারিশের বিষয়ে তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির সুপারিশ পর্যালোচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

The post ‘ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করবে না বিএনপি’ appeared first on Newsflash24bd.com.

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐকমত্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেছেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করতে পারবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের দলীয় কার্যালয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তারেক রহমান। একই সঙ্গে তিনি কথা বলেন চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো, জেনজিদের ভোট ও রোহিঙ্গা ইস্যুতে।

আসন্ন নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে জামায়াতে ইসলামীকে। দলটি আগে নিষিদ্ধ থাকলেও এখন আবার রাজনৈতিক শক্তি হিসেবে দেখা দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ও জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল। জামায়াত জানিয়েছে, তারা দেশকে স্থিতিশীল করতে একটি ঐক্য সরকার গঠনের মাধ্যমে আবারও অংশীদারিত্বে আগ্রহী।

২০২৪ সালের আগস্ট থেকে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পরিচালিত হচ্ছে। হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন, যেখানে তিনি দীর্ঘদিনের মিত্র দেশের সুরক্ষায় রয়েছেন।

তবে রয়টার্সকে জোট সরকার গঠনের বিষয়ে পাল্টা প্রশ্ন করেছেন তারেক রহমান, ‘আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধীদলই বা কে হবে?’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমি জানি না তারা কতটি আসন পাবে। তবে যদি তারা বিরোধীদলে থাকে, আমি আশা করি তারা একটি ভালো বিরোধীদল হবে।’

বিএনপি সংসদের ৩০০টি আসনের মধ্যে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী। দলটি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, আর বাকি আসনগুলোতে তাদের মিত্ররা প্রার্থী দিয়েছে।

তারেক রহমান নির্দিষ্ট সংখ্যা জানাননি, তবে বলেন, আমরা আত্মবিশ্বাসী যে সরকার গঠনের জন্য আমাদের যথেষ্ট আসন থাকবে।

সাম্প্রতিক সময়ে করা মতামত জরিপগুলোতে সাধারণভাবে বিএনপির জয় অনুমান করা হয়েছে। যদিও সেখানে জামায়াত-নেতৃত্বাধীন জোটের শক্ত চ্যালেঞ্জের কথাও বলা হয়েছে। এই জোটে জেনজি প্রজন্মের একটি দলও রয়েছে, যারা যুব-নেতৃত্বাধীন শেখ হাসিনা বিরোধী আন্দোলন থেকে উঠে এসেছে।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ভারতের সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। গত বছর ঢাকার একটি আদালত হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। এই পরিস্থিতি বাংলাদেশে চীনের বিনিয়োগ ও রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করেছে।

নির্বাচিত হলে বাংলাদেশ ভারতের দিক থেকে সরে চীনের দিকে ঝুঁকবে কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, প্রায় ১৭ কোটি ৫০ লাখ মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন বাংলাদেশের।

তিনি বলেন, আমরা যদি সরকারে আসি, আমাদের তরুণদের জন্য চাকরি দিতে হবে। দেশে ব্যবসা আনতে হবে, যাতে কর্মসংস্থান তৈরি হয় এবং মানুষ ভালো জীবন পায়। সুতরাং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ বা পক্ষ আমাদের জনগণ ও দেশের জন্য উপযোগী প্রস্তাব দেবে। তাদের সঙ্গেই আমাদের বন্ধুত্ব হবে—কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়।

শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন কি না—এ প্রশ্নে তিনি বলেন, যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হন, যদি মানুষ তাকে স্বাগত জানায়, তাহলে রাজনীতি করার অধিকার সবারই আছে।

The post জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি appeared first on Newsflash24bd.com.

শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করলেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী হাবিবুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামেন।

হাবিবুর রহমান টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক সদস্য। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার নির্বাচনী প্রতীক ফুটবল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার হাবিবুর রহমানসহ জেলার তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাবিবুর রহমান প্রথমে টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা খাদেমুল ইসলাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে যান। এ সময় মূল ফটক বন্ধ থাকায় ৩ নম্বর গেটের বাইরে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারত করেন। সেখান থেকেই নিজের নির্বাচনী প্রতীক ফুটবল নিয়ে প্রচারণা শুরু করেন।

পরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বর ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট ও সমর্থন চান।

হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জ-৩ সংসদীয় আসন দেশের একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিশিষ্ট আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরী শায়িত আছেন। তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি প্রচারণা শুরু করেছেন বলে জানান।

তিনি আরও বলেন, একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অনেক আগেই বিএনপির রাজনীতি থেকে সরে এসেছেন। ডাক বিভাগের মাধ্যমে বিএনপির মহাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলেও দাবি করেন। ৫ আগস্টের পর থেকে তিনি দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এলাকার মানুষের কল্যাণে এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে তিনি নির্বাচনে অংশ নিচেছেন বলে জানান।

The post শেখ মুজিবের কবর জিয়ারত করে প্রচারণা শুরু করলেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী appeared first on Newsflash24bd.com.

ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা (ডানে)।

নানামাত্রিক চ্যালেঞ্জ থাকলেও ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান এ কথা বলেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এছাড়া, ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের আগ্রহ বেড়েছে। সেই প্রেক্ষিতে ভারতের হাইকমিশনার, তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা মতবিনিময় করেছেন। বিএনপি সরকার গঠন করতে পারলে কীভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কীভাবে এগিয়ে যাবে, সেসব নিয়ে আলোচনা হয়েছে কূটনীতিকদের সাথে।

হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে কী সম্পর্ক হবে সেটা ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তাতেই স্পষ্ট লেখা আছে। যেখানে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে। চ্যালেঞ্জ আছে, সেটা অ্যাড্রেস করে শান্তি ও নিরাপত্তা স্থাপনে প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে, খুব বেশি বিস্তারিত আলোচনা হয়নি।

হুমায়ুন কবির আরও জানালেন, কূটনৈতিকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক হবে। আরও অনেকের আগ্রহ আছে সৌজন্য সাক্ষাতের। সেগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

The post ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি appeared first on Newsflash24bd.com.

বিএনপি কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে তাঁর গাড়িবহর কার্যালয়ে পৌঁছলে নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাঁকে অভ্যর্থনা জানাতে নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল নামে।

বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগী হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান।

তিনি বলেন, ‘আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন- আমরা আমাদের দেশটাকে নতুন গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় এমনি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তখনই সেটাকে আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজ করার মাধ্যমে দেশটাকে গড়ে তুলি।’

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় বেলকনিতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে নেতাকর্মী ও সমর্থকদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেন।

নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘এখন সকলকে অনুরোধ করব, দ্রুত রাস্তাটাকে খালি করে দিন, যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।’

তারেক রহমান বলেন, ‘আজকে এখানে আমাদের কোনো অনুষ্ঠান নেই। আমরা যদি এই রাস্তাটা বন্ধ করে রাখি তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু কোনো অনুষ্ঠান নেই। সেজন্য যত দ্রুত সম্ভব আমরা যেন এখান থেকে চলে যাই। ইনশাআল্লাহ কর্মসূচি যখন নেব তখন আপনাদের সামনে বক্তব্য রাখব। সকলে দোয়া করবেন।’

এদিকে তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন শুনে দুপুর থেকে নেতাকর্মীদের ঢল নামে নয়াপল্টনে। বিকেল সাড়ে ৩টায় পুরো সড়ক হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশে পরিণত হয়। ব্যাপক মানুষের ভিড় ডিঙিয়ে তারেক রহমান গাড়ি কার্যালয়ের সামনে আনতে নিরাপত্তা কর্মীদের অনেক বেগ পেতে হয়। তাঁর গাড়িবহর নয়াপল্টনের কার্যালয়ের সামনে পৌঁছলে নেতাকর্মীরা মুহুর্মুহু করতালির দিয়ে তাদের নেতাকে শুভেচ্ছা জানায়। তারেক রহমান হাত নেড়ে কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

বেলা ৩টায় রাজধানীর গুলশান এভিনিউর বাসা থেকে বেরিয়ে বিকেল ৪টা ৫ মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কার্যালয়ের গেটে পৌঁছলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তারেক রহমান দোতলার বেলকনিতে এসে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে কার্যালয়ের দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারে যান তিনি। বিএনপি চেয়ারপারসনের পাশেই এই কক্ষটি নতুনভাবে তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য।

অন্যদিকে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

The post বিএনপি কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল appeared first on Newsflash24bd.com.

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে।

রোববার রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

শায়রুল কবির আরও বলেন, চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পৌঁছে দেন। সেটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।

প্রসঙ্গত, নিরাপত্তা নিশ্চিত করা গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজধানীর ৩শ’ ফিট সড়কে বড় ধরনের সংবর্ধনা দিতে চায় বিএনপি। এ উপলক্ষে শুক্রবার দলের জাতীয় স্থায়ী কমিটির তিন সদস্যসহ গুরুত্বপূর্ণ নেতারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শনও করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর দুপুরে ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তারেক রহমান।

The post তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের অনুমতি পেল বিএনপি appeared first on Newsflash24bd.com.

‘একটি মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে নিতে চায়’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর কাপুরুষোচিত হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ঘৃণা ও নিন্দা জানিয়েছে বিএনপি। একইসঙ্গে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মাঝরাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারসহ কয়েকটি পত্রিকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা, ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে দলটি বলেছে, এসব ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিত ভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়।

শুক্রবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা শেষে আনুষ্ঠানিকভাবে এ প্রতিক্রিয়া জানায় দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে চিহ্নিত মহলটি নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণও মনে করে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে দেশবিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সংবাদপত্রে ন্যক্কারজনক হামলার মধ্য দিয়ে সেখানে কর্মরত সাংবাদিকদের জীবনমৃত্যুর ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়। সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজের সম্পাদক ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের সাহসী ব্যক্তিত্ব সাংবাদিক নূরুল কবিরের ওপর আক্রমণ করা হয়। ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানেও হামলা করা হয়। আমরা এসব ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি।

অবিলম্বে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যেই ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সব দল প্রতিবাদ করে হত্যাকারীদের বিচারের দাবি জানিয়ে চলছে। হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি চাপ সৃষ্টি করে চলেছে। এরূপ পরিস্থিতিতে এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলেই আমরা মনে করি।

স্থায়ী কমিটির সভায় নেতারা বলেন, শুধু ‘হাদি’-অজুহাতে খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা; প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ; ধানমন্ডি ৩২ নাম্বারে আবারো অগ্নিসংযোগ ও ভাঙচুর; ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ; ইন্দিরাগান্ধী কালচালার সেন্টার ভাঙচুর ও অগ্নিসংযোগ; উত্তরাতে ৩২টি দোকান ভাঙচুর ও আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ; রাজশাহীতে ডেইলি স্টার-প্রথম আলোর কার্যালয় ভাঙচুর; ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবককে গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা; চট্টগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় পুনরায় অগ্নিসংযোগ, ভাঙচুর; সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নূরুল কবীরের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বিএনপি মহাসচিব বলেন, শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশকে আমরা ধ্বংস হতে দেব না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সব রাজনৈতিক সামাজিক শক্তির আজ ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই।

মির্জা ফখরুল বলেন, যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, তারই ধারাবাহিকতাতে আমরা সব দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

The post ‘একটি মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে নিতে চায়’ appeared first on Newsflash24bd.com.