বিএনপির | Newsflash24bd.com

প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তাঁর গাড়িবহর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়।

এ সময় বিপুলসংখ্যক নেতা–কর্মী স্লোগানে স্লোগানে তাঁকে স্বাগত জানান। এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর একবার তিনি পল্টন কার্যালয়ে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিকেল থেকেই নয়াপল্টন এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তারা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

দলীয় সূত্র জানায়, কার্যালয়ে নেতাদের সঙ্গে মতবিনিময় এবং সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

The post প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবার তারেক রহমান appeared first on Newsflash24bd.com.

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা এ শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

প্রথমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান সিইসি। পরে তারা সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদের পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন।

শেষে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করার কথা রয়েছে।

The post শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা appeared first on Newsflash24bd.com.

ক্ষমতার ভারসাম্য নিশ্চিতের অঙ্গিকার করে বিএনপির ইশতেহার ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার ঘোষণা দিয়েছে বিএনপি। এ লক্ষ্য বাস্তবায়নে দেশজুড়ে একটি সমন্বিত ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারের হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারের প্রথম অধ্যায়ে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার রয়েছে।

দ্বিতীয় অধ্যায়ে স্থান পেয়েছে বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের পরিকল্পনা। দারিদ্র্য হ্রাস, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এই অংশে।

ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে তৃতীয় অধ্যায়ে তুলে ধরা হয়েছে অর্থনৈতিক সংস্কার ও পুনর্গঠনের রূপরেখা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়গুলো এতে অগ্রাধিকার পেয়েছে।

চতুর্থ অধ্যায়ে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের কথা বলা হয়েছে। রাজধানীকেন্দ্রিক উন্নয়নের প্রবণতা কমিয়ে প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের অবকাঠামো, শিল্প এবং সেবা খাতের উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

সবশেষ পঞ্চম অধ্যায়ে গুরুত্ব দেয়া হয়েছে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক সংহতির ওপর। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, তরুণ সমাজকে ক্রীড়া ও সংস্কৃতিতে সম্পৃক্ত করা এবং সামাজিক ঐক্য জোরদারের অঙ্গীকার তুলে ধরা হয়েছে ইশতেহারে।

রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, বৈষম্যহীন উন্নয়ন এবং সামাজিক সংহতি এগুলোই ইশতেহারের মূল ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ইশতেহারে যে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো—

১. প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।

২. কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষিবিমা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষী, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।

৩. দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবাসহ রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

৪. আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করা হবে। প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা ও ‘মিড-ডে মিল’ চালু করা হবে।

৫. তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণসহ মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।

৬. ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা–উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।

৭. পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ১০ হাজার কিলোমিটার নদী–খালখনন ও পুনঃখনন, ৫ বছরে ১৫ কোটি বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।

৮. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।

৯. ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিষ্টেম (পেপাল) চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন ও ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে।

বিএনপি বলছে, এই ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপি প্রতিশোধ নয়, ন্যায় ও মানবিকতার রাজনীতিতে বিশ্বাস করে। ক্ষমতা নয়, জনগণের অধিকারই বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু। লুটপাট নয়, উৎপাদন; ভয় নয়, অধিকার; বৈষম্য নয়, ন্যায্যতা- এই নীতিতেই রাষ্ট্র পরিচালিত হবে।

বিএনপি বলছে, জনগণের রায়ে দায়িত্ব পেলে তারা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে ভোটের মর্যাদা থাকবে। সন্ত্রাস, দুর্নীতি ও বৈষম্যের অবসান হবে। আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। প্রত্যেক নাগরিক গর্ব করে বলতে পারবেন, সবার আগে বাংলাদেশ।

The post ক্ষমতার ভারসাম্য নিশ্চিতের অঙ্গিকার করে বিএনপির ইশতেহার ঘোষণা appeared first on Newsflash24bd.com.

বিএনপির নতুন কমিটিঃ গলাচিপায় আহবায়ক মোস্তফা দশমিনায় আহবায়ক সিদ্দিক
আলহাজ্ব গোলাম মোস্তফা-কে আহবায়ক ও আলতাফ হোসেন-কে সদস্য সচিব করে গলাচিপা উপজেলা বিএনপি’র ২১ (একুশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, সিদ্দিক আহম্মেদ মোল্লা-কে আহবায়ক ও শাহ আলম শানু-কে সদস্য সচিব করে দশমিনা উপজেলা বিএনপি’র ১৬ (ষোল) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং রফিকুল ইসলাম খান-কে আহবায়ক ও সাহেব আলী মাতাব্বর-কে সদস্য সচিব করে গলাচিপা পৌর বিএনপি’র ০২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ সোমবার রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্যাডে এ কমিটি প্রকাশ করা হয়েছে।

জানা যায়, আজ সোমবার রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্যাডে দুই উপজেলা পটুয়াখালী -৩ কমিটি প্রকাশ করা হয়েছে। আলহাজ্ব গোলাম মোস্তফা-কে আহবায়ক ও আলতাফ হোসেন-কে সদস্য সচিব করে গলাচিপা উপজেলা বিএনপি’র ২১ (একুশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি, সিদ্দিক আহম্মেদ মোল্লা-কে আহবায়ক ও শাহ আলম শানু-কে সদস্য সচিব করে দশমিনা উপজেলা বিএনপি’র ১৬ (ষোল) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি এবং রফিকুল ইসলাম খান-কে আহবায়ক ও সাহেব আলী মাতাব্বর-কে সদস্য সচিব করে গলাচিপা পৌর বিএনপি’র ০২ (দুই) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

গত ১৭ ই জানুয়ারী পটুয়াখালী দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোবেট রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়া সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় বিএনপি নেতা হাসান মামুনের পক্ষ নেওয়ায় উপজেলা দুটির কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে মনে করছেন নেতারা। এ আসনটি গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরকে ছেড়ে দিয়েছে বিএনপি। বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার পক্ষে স্থানীয় বিএনপির সমর্থন রয়েছে। এ কারণ কমিটি বিলুপ্তি করা হয়েছিল

The post বিএনপির নতুন কমিটিঃ গলাচিপায় আহবায়ক মোস্তফা দশমিনায় আহবায়ক সিদ্দিক appeared first on Newsflash24bd.com.

বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত
শেরপুরে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টায় চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের উপস্থিতিতে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের সমর্থকেরা আগে থেকেই মঞ্চের সামনে আসন গ্রহণ করেন। পরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের সমর্থকেরা মাঠে পৌঁছালে বসাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

শ্রীবরদী উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকালে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর হামলা করে। এ ঘটনায় ৫০ এর বেশি জামায়াত সমর্থক আহত হন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রেজাউল করিম মারা যান।

শেরপুর জেলা পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় রেজাউল করিমকে শেরপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। আমরা তার মৃত্যুর খবর শুনেছি।

The post বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত appeared first on Newsflash24bd.com.

পটুয়াখালীর দুমকিতে বিএনপির উঠান বৈঠকে সংঘর্ষ, আহত ১‎
‎ পটুয়াখালীর দুমকিতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে চেয়ারে বসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আবু সায়েম খান (৪২) নামে এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী-১ আসনের শ্রীরামপুর ইউনিয়নের বাদুয়া শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উঠান বৈঠকে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি গ্রুপের নেতা তারিকুল ইসলাম খান উপস্থিত হলে তাকে বসতে না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় চৌধুরী গ্রুপের উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন চেয়ার ছাড়তে অস্বীকৃতি জানান। পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা জাকির হোসেনকে ধমক দেন।এ ঘটনায় আবু সায়েম খান জাকির হোসেনকে টেনে নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সাইফুল আলম মৃধার পক্ষে স্বেচ্ছাসেবক সদস্য সচিব  মাসুদ মৃধা সহ ছাত্রসমন্বয়ক আমিনুলসহ ৫/৬জনের একটা গ্রুপ পিছন থেকে মাথায় আঘাত করলে পরে যায় তখন  উত্তেজিতকর্মীসমর্থরা সায়েম খানকে  এলোপাতাড়ি  থাপ্পড়, কিল-ঘুষি দিয়ে মারধর করেন। এতে সায়েম খান গুরুতর আহত হন।

‎​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কর্মীদের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছিল, যা পরে নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে।

The post পটুয়াখালীর দুমকিতে বিএনপির উঠান বৈঠকে সংঘর্ষ, আহত ১‎ appeared first on Newsflash24bd.com.

পটুয়াখালী-৩: বিএনপির তৃণমূল সমর্থন ছাড়া নুরের পক্ষে জয় কঠিন !
ত্রয়োদশ সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করেছে বিএনপি। সংখ্যায় আসন কম হলেও এমন সিদ্ধান্তে শরিক দলগুলোর মধ্যে স্বস্তি দেখা গেলেও ভোটের মাঠে নেমে চাপে পড়েছেন তাদের প্রার্থীরা। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুরের বিপরীতে বিএনপি থেকে বহিষ্কৃত হাসান মামুন শক্তভাবে মাঠে আছেন। ফলে উদ্বেগ বাড়ছে নুরের। বিএনপির তৃণমূল সমর্থন ছাড়া নুরের পক্ষে জয় কঠিন হবে বলে মনে করেন স্থানীয় জনগন।

গত বুধবার ১০ জানুয়ারী বিদ্রোহী প্রার্থী হাসান মামুনকে বুঝিয়ে মনোনয়ন প্রত্যাহারের ব্যবস্থা করতে বিএনপিকে অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে অনুরোধ জানান তিনি। তবে দল থেকে বহিষ্কার করা কাউকে মনোনয়ন প্রত্যাহার করতে বলার সুযোগ বিএনপির আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ অফিশিয়ালি হাসান মামুন এখন আর বিএনপির কেউ নন। এদিকে দল বললেও নির্বাচন থেকে সরে যাওয়ার কোনো উপায় নেই বলে জানিয়েছেন এই বিদ্রোহী প্রার্থী। তেমনটা করলে নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে বেইমানি করা হবে বলে মনে করেন তিনি। বহু বছরের চেষ্টায় নির্বাচনি এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে দল ও নিজের অবস্থান শক্ত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সদস্য হাসান মামুন। এ আসনে বিএনপির একমাত্র মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত তাকে মনোনয়ন দেয়নি দল। আন্দোলন-সংগ্রামের মিত্র গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ছেড়ে দেওয়া হয় আসনটি। দলীয় প্রতীক ‘ট্রাক’ নিয়ে নির্বাচন করছেন তিনি। দল থেকে মনোনয়ন না পাওয়া হাসান মামুনও নেমেছেন ভোটযুদ্ধে। শুরুর দিকে ভাবা হয়েছিল দলের সিদ্ধান্ত অনুযায়ী নুরের সঙ্গে নামবে দুই উপজেলা বিএনপি। কিন্তু তা না করে হাসান মামুনের পক্ষে রয়ে যান সবাই। দুই উপজেলা ও পৌর কমিটি থেকে শুরু করে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা পর্যন্ত তার পক্ষে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ নুর প্রথমে হুঁশিয়ারি দেন। অফিশিয়ালি বিএনপির কাছে অভিযোগ জানানোর কথা বলেন। প্রচ্ছন্নভাবে দেন বিএনপি থেকে বহিষ্কার করানোর হুমকি। এরই মধ্যে ২৮ ডিসেম্বর দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ চেয়ে কেন্দ্রে চিঠি দেন হাসান মামুন। ৩০ ডিসেম্বর তাকে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করে বিএনপি।

এই বহিষ্কারের মধ্য দিয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটবে ভাবা হলেও বাস্তবে ঘটে উলটো। মামুনের পক্ষে প্রকাশ্যে মাঠে নামেন দুই উপজেলা বিএনপির পদ-পদবিধারী সব নেতা। গণহারে বহিষ্কার হলেও হাসান মামুনকে ছেড়ে না যাওয়ার পালটা ঘোষণা দেন তারা। হাতেগোনা কয়েকজন ছাড়া বিএনপির প্রায় সবার এমন অবস্থানে আরও জটিলতায় পড়েন নুর। বুধবার তিনি দেখা করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। বুঝিয়ে-শুনিয়ে হাসান মামুনকে মনোনয়ন প্রত্যাহারে রাজি করানোর অনুরোধ করেন। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদের নুর বলেন, ‘বিএনপি তার মিত্রদের মাত্র ১২টি আসন ছেড়েছে। এসব আসনের প্রায় সবকটিতেই স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে নেমেছেন স্থানীয় পর্যায়ের প্রভাবশালী বিএনপি নেতারা। আসনগুলোর বিএনপি নেতাকর্মীদের কাছ থেকেও কোনোরকম সহযোগিতাও পাচ্ছি না আমরা। এভাবে হলে তো আসন ছাড়া আর না ছাড়ার মধ্যে কোনো পার্থক্য রইল না।

সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির তৃণমূল সমর্থন ছাড়া নুরের পক্ষে জয় কঠিন হবে। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক শাহ আলম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আবু বক্করও ভোটের সমীকরণে প্রভাব ফেলছেন। নুরের বাড়ি গলাচিপা উপজেলায় হওয়ায় সেখানে ভোট বিভক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিপরীতে দশমিনা উপজেলায় একক শক্ত প্রার্থী হিসেবে এগিয়ে আছেন হাসান মামুন। সব দিক বিবেচনায় ভোটের অঙ্কে এগিয়ে রয়েছেন বিএনপির এই বিদ্রোহী প্রার্থী।

গলাচিপা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাত্তার হাওলাদার বলেন, অন্য দলের লোক এনে এমপি বানালে কী হয় তার খেসারত আমরা এর আগে দিয়েছি। ২০১৮ সালে গোলাম মাওলা রনিকে ধরে এনে এখানে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছিল। ফলাফল গত ৭ বছরে আমরা এলাকায় তার চেহারাও আর দেখিনি। সবকিছু বুঝে শুনে হাসান মামুনের পক্ষে নেমেছি। দল যে ব্যবস্থাই নিক, শেষ পর্যন্ত হাসান মামুনের পক্ষে থাকব।

The post পটুয়াখালী-৩: বিএনপির তৃণমূল সমর্থন ছাড়া নুরের পক্ষে জয় কঠিন ! appeared first on Newsflash24bd.com.

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলের স্থায়ী কমিটির কমিটির সভা শেষে এ কথা জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব দেয়া হয়। এর মাধ্যমে তিনি দলীয় গঠনতন্ত্র অনুসারে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

The post বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বদল করায় রেলপথ অবরোধ-বিক্ষোভ
কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর উপজেলা) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের পরিবর্তে সৈয়দ এহসানুল হুদাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন শেখ মজিবুর রহমান ইকবালের সমর্থকরা।

জানা গেছে, গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নিজের দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। এরপর বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর উপজেলা) আসনের প্রার্থী বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবালকে বাদ দিয়ে সৈয়দ এহসানুল হুদাকে দলের মনোনয়ন দেওয়া হয়। এরই প্রেক্ষিতে বিএনপি নেতা শেখ মজিবুর রহমান ইকবাল সমর্থকরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভে নামেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সরারচর রেলস্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেন। অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং শেখ মজিবুর রহমান ইকবালকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। ঘণ্টাখানেক পর বিক্ষোভকারীরা রেলপথ অবরোধ তুলে নেন। তারা নতুন করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এদিকে বিক্ষোভের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

The post কিশোরগঞ্জে বিএনপির প্রার্থী বদল করায় রেলপথ অবরোধ-বিক্ষোভ appeared first on Newsflash24bd.com.

বিএনপির দুই নেতার বহিস্কাদেশ প্রত্যাহার, নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকির ও তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। বহিস্কারাদেশ প্রত্যাহারের খবরে সোমবার বিকেলে আমতলী ও তালতলীতে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
জানাগেছে, ২০২৪ সালের ৩ জানুয়ারী দলীয় কয়েকজন নেতার ষড়যন্ত্রে তুচ্ছ ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটি আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকিরকে বহিস্কার করেন। তাকে বহিস্কার করায় তৃণমুল নেতাকর্মীরা ক্ষুব্দ হন। তিনি বহিস্কার হয়েও ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে সকল কার্যক্রমে সক্রিয় অংশ নেন। শেখ হাসিনার পতনের পর তিনি দলের সকল কর্মকান্ড চালিয়ে যান। তার ডাকে তৃণমুলের হাজার হাজার নেতাকর্মী দলীয় কার্যক্রমে অংশ নেন এমন দাবী হালিম হাওলাদার, মতি মোল্লা, আবু সালেহ ও হানিফ বয়াতির। তিনি আমতলী উপজেলা বিএনপির তৃণমুল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রাণ। অপর দিকে তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক দলীয় নির্দেশনা উপেক্ষা করে ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেন। ফলে তাকে বহিস্কার করা হয়। সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছেন।

তালতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম লিটন মোল্লা বলেন, মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় তৃণমুল বিএনপি নেতাকর্মীরা প্রাণ ফিরে পেয়েছে। মোস্তাক ছিল তৃণমুল নেতাকর্মীদের অভিভাবক।
আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব উল আলম মৃধা বলেন, বিএনপির পরীক্ষিত নেতা জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমতলী উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, তার বহিস্কারাদেশ প্রত্যাহারের ফলে উপজেলা বিএনপি আরো গতিশীল হবে। তার বলিষ্ঠ নেতৃত্বে তৃণমুল নেতাকর্মীদের মাঝে প্রাণ চাঞ্চল্যতা ফিরে আসবে।
তালতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহারের চিঠি হাতে পেয়েছি। তালতলী উপজেলা বিএনপির সুসংগঠিত করতে প্রাণপণ কাজ করবো।

আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকির দলের দলের চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। দলের একটি কুচক্রী মহল দলের কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় নেতারা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বুঝতে পেরেই বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন। তিনি আরো বলেন, উপজেলার সুসংগঠিত তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করবো।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার হয়েছে।

The post বিএনপির দুই নেতার বহিস্কাদেশ প্রত্যাহার, নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ appeared first on Newsflash24bd.com.