বিএনপিতে | Newsflash24bd.com

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ
বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. আবু সাইয়িদ।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন অধ্যাপক ড. আবু সাইয়িদ।

অধ্যাপক সাইয়িদ ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন। ১/১১’র পর আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতি থেকে ছিটকে পড়েন দলটির সাবেক এই তথ্য ও গবেষণা সম্পাদক। দশম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ওই নির্বাচনে শামসুল হক টুকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান তিনি।

আবু সাইয়িদ ১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ছিলেন। ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৭৫ সালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাবনা জেলার গভর্নর নিযুক্ত হন। তিনি সামরিক শাসকের একজন কঠোর সমালোচক ছিলেন। ২০১৩ সালে আবু সাইয়িদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ: এ ডিপ্লোমেটিক ওয়ার’।

The post বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ appeared first on Newsflash24bd.com.

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান
বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে রোববার আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগ দেন। অবশ্য রাশেদ খানের দলবদলের বিষয়টি অনুমিতই ছিল।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলটিতে যোগ দেন।

বিএনপিতে যোগদান অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মো. রাশেদ খান ধানের শীষ প্রতীকে ভোট করবেন। আপনারা সবাই দলের পক্ষ থেকে রাশেদ খানকে সর্বাত্মক সহায়তা করবেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাশেদ যুগান্তরকে বলেন, ধানের শীষে ভোট করতে আগ্রহী আমি। এলাকার জনগণও চায় আমি শহীদ জিয়ার মার্কায় ভোট করি। আমি বিএনপির প্রার্থী হিসেবে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট করছি।

এর আগে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে রাশেদ খানের পদত্যাগের বিষয় যুগান্তরকে নিশ্চিত করেন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর।

নুর যুগান্তরকে বলেন, গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে রাশেদ খান ধানের শীষে নির্বাচন করবেন এবং তিনি বিএনপিতে যোগদান করে বিএনপির সদস্য পদ নেবেন। তিনি বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করবেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে একদফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই সময় থেকেই আমাদের আলাপ আলোচনা হয়েছে যে, ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে আগামীতে জাতীয় সরকার করব। যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে। বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে। সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে।

নুরুল হক বলেন, আন্দোলন ও গণঅভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ আলোচনা সমন্বয়ের মাধ্যমে একই অবস্থানে থেকে কাজ করেছি। সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে নির্বাচনে জয়লাভের কৌশলের অংশ হিসেবে দল থেকে ধানের শীষে নির্বাচন করার অনুমতি দিয়েছি। সে গণঅধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করে বিএনপির সদস্য পদ নিয়ে নির্বাচন করবে। আমরা খুব দ্রুত একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।

নুরুল হক নুরও বিএনপির সঙ্গে সমঝোতা করে ভোট করছেন। তিনি গলাচিপা আসন থেকে নির্বাচন করছেন।ওই আসনে বিএনপি তাকে সমর্থন দিয়েছে।

The post বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান appeared first on Newsflash24bd.com.

চট্টগ্রাম-কুমিল্লার বিএনপিতে বাস্তবতা, ত্যাগ এবং সুবিধাবাদ
বিগত প্রায় দুই দশকের রাজনৈতিক ইতিহাসে বিএনপি এক অদ্ভুত সংকটচক্রের ভেতর দিয়ে অতিক্রম করছে। নির্বাচনী হিসাব–নিকাশ, প্রশাসনিক বাস্তবতা, তৃণমূলের ত্যাগ এবং কেন্দ্রের দ্বিধার মাঝে দলটি সম্ভবত নিজেকেই নিজের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। মাঠের রাজনীতিতে যেখানে ত্যাগী নেতাকর্মীরা রক্ত, ঘাম, জীবন এবং পরিবার উজাড় করে দিয়েছে, সেখানে সুবিধাবাদী রাজনৈতিক অনুপ্রবেশ ও কৌশলগত অদূরদর্শিতা দলীয় সংগঠনকে ক্রমশ দুর্বল করে তুলছে।

চট্টগ্রাম এই বাস্তবতার সবচেয়ে স্পষ্ট প্রতিচ্ছবি। সেখানে অধ্যাপক আসলাম চৌধুরী এক অসাধারণ রাজনৈতিক চরিত্র-যিনি নেতার অভিধায় সীমাবদ্ধ নন, বরং ত্যাগ, প্রজ্ঞা ও সংগঠনী দৃঢ়তার জীবন্ত উত্তরাধিকার। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একমাত্র মানুষ হিসেবে তিনি টানা ৮ বছর ৬ মাস কারাবন্দী থেকেও প্রতিটি নেতাকর্মীর খোঁজ রেখেছেন; কারাগারের অন্ধকার থেকে তিনি তাদের হাতখরচ পাঠিয়েছেন, পরিবারের প্রয়োজন মিটিয়েছেন, রাজনৈতিক মনোবল ধরে রেখেছেন। একই সময়ে তাঁর নিজের হাজার কোটি টাকার ব্যবসা ধসে গেছে, পরিবার সংগ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করেছে , তাঁর একমাত্র কন্যা এসএসসি পরীক্ষার দিনে পিতার হাত ধরে পরীক্ষার হলে যাওয়ার কথা থাকলেও ঠিক সেই দিনই পিতা কারাগারে যায়, আর কন্যা একা একা পরীক্ষা দিতে যায়। তবু দল ও নেতাকর্মীর প্রতি তার অটল বিশ্বাস এতটুকু ভাঙেনি।

কারামুক্তির পর তিনি যখন ধ্বংসপ্রাপ্ত ব্যবসা পুনর্গঠনে, কর্মচারীদের ধরে রাখতে, ব্যাংক দায় শোধ করতে এবং প্রতিদিন জন-মানুষের মাঝে জনসংযোগ করতে ব্যস্ত, তখনই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে ওঠে। কারণ তাঁর ব্যাপক জনসমর্থন, বিশাল প্রভাব এবং সংগঠনী সক্ষমতা তাদের অস্বস্তির কারণ। লন্ডন কার্যালয়ে পাঠানো কোন তথ্যভিত্তিক সিদ্ধান্তে তাকে মনোনয়ন বঞ্চিত করলো-তা এখনো স্পষ্ট নয়। কিন্তু যে ব্যক্তি একই সময়ে চট্টগ্রাম ১০, বন্দর ও সীতাকুণ্ডে স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ালে পুরো চট্টগ্রামের রাজনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে-তাকে উপেক্ষা করা রাজনৈতিক ভুল বা কৌশলগত আত্মঘাত।

এই প্রেক্ষাপটে চট্টগ্রামে যেমন ষড়যন্ত্রের তীব্রতা বেড়েছে, ঠিক তেমনি কুমিল্লা হয়ে উঠেছে সুবিধাবাদী রাজনীতির নির্মম উদাহরণ। কুমিল্লা–৬ আসনের শাহ সেলিম—২০০৯ সালে বিএনপি থেকে পদত্যাগ করে পরবর্তী ১৬ বছর নিরাপদ ব্যবসায় জীবন কাটিয়েছেন, কোন মামলা–হামলার মুখোমুখি হননি, কোন আন্দোলনে ছিলেন না। কিন্তু ৫ আগস্টের পর হঠাৎ করেই তিনি আবার বিএনপিতে ফিরে এলেন এবং প্রার্থী মনিরুল হক চৌধুরীর পাশে অবস্থান নিলেন। একই সময়ে তাঁর ছেলে নাভিদ নওরোজ শাহ একই আসন থেকে এনসিপির প্রার্থী। এক বাবা বিএনপির হয়ে ভোট চাইছেন, আর ছেলে এনসিপির হয়ে ভোট চাইছে-এ যেন সুবিধাবাদী রাজনীতির সর্বোচ্চ রূপ। যেখানে তৃণমূলের নেতাকর্মীরা ১৬ বছর মামলা, হামলা, গ্রেফতার, নির্যাতন সয়ে দলকে বাঁচিয়ে রেখেছে, সেখানে সুবিধাবাদীদের জন্য জায়গা করে দেওয়া কি তৃণমূলের সঙ্গে নির্মম বিশ্বাসঘাতকতা নয়?

এভাবে যখন মাঠে ত্যাগী কর্মীরা প্রহৃত হচ্ছে, জেল–জুলুম সহ্য করছে, তখন কিছু নেতার নীরবতা প্রশ্ন তোলে-এরা সত্যিই কার? ভোটের মাঠে কোথায় ছিল তারা এতদিন? প্রশাসনে তাঁদের যোগাযোগ কতটা বাস্তব? ২০০৮ সালের পাতানো নির্বাচনের অভিজ্ঞতা ভুলে গিয়ে আজও ভাবা হচ্ছে-ড. ইউনুস নেতৃত্বাধীন কোন শক্তি হয়তো বিএনপির জন্য শুভ হবে। বাস্তবতা হলো-এই আশা রাজনৈতিক অজ্ঞতা এবং মানসিক সান্ত্বনা ছাড়া আর কিছুই নয়। কারণ প্রশাসনের অনেক শক্তি আজও আওয়ামী লীগ, জামাত ও এনসিপি–ঘনিষ্ঠ আমলাতন্ত্রের হাতে। ভোট যাদের অধীনে অনুষ্ঠিত হবে-তারা মাঠের বাস্তবতা চেনে, এবং তাদের প্রভাব অস্বীকার করার সুযোগ নেই।

এইসব উদাহরণ দেখায়-বিএনপি এখনও কৌশল, সংগঠন ও নেতৃত্বের জায়গায় একটি কঠিন সঙ্কটে আছে। তৃণমূলের ওপর দাঁড়িয়ে থাকা দলটি যদি সুবিধাবাদীদের হাতে নিয়ন্ত্রণ ছাড়তে থাকে, এবং পরীক্ষিত, ত্যাগী নেতাদের উপেক্ষা করে যায়-তাহলে রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চিত হতে বাধ্য। বিএনপিকে অবশ্যই বুঝতে হবে-একজন আসলাম চৌধুরীর ত্যাগ, তার সংগ্রাম, তার রাজনৈতিক ঐতিহ্য এবং জনসমর্থন দলের জন্য কী অর্থ বহন করে। তেমনি কুমিল্লার উদাহরণও দেখিয়ে দেয় যে, সুবিধাবাদীদের উপর নির্ভর করা মানে ভবিষ্যৎ সংকটকে আমন্ত্রণ জানানো।

আজকের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সামনে কেবল একটি পথ-ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা ফিরিয়ে আনা, সুবিধাবাদী চক্রকে ছেঁটে ফেলা, বাস্তব প্রশাসনিক হিসাব–নিকাশ বোঝা এবং মাঠের মানুষের মনস্তত্ত্বকে গুরুত্ব দেওয়া। অন্যথায় যে রাজনৈতিক বিপর্যয় সামনে দাঁড়িয়ে আছে, তা সামাল দেওয়ার শক্তি তখন দলের কারো কাছেই অবশিষ্ট থাকবে না।

লেখক: মো: হাফিজ আল আসাদ, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক।

The post চট্টগ্রাম-কুমিল্লার বিএনপিতে বাস্তবতা, ত্যাগ এবং সুবিধাবাদ appeared first on Newsflash24bd.com.

বিএনপি ক্ষমতায় এসে হানাদার বাহিনীর মতো অত্যাচার করে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরাই (আওয়ামী লীগ) ক্ষমতায় এসে দেশের জনগণের কল্যাণে কাজ করি। একমাত্র আওয়ামী লীগই উন্নয়ন করে, কিন্তু বিএনপি কী করে?

শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) ২০০১ সালে ক্ষমতায় এসে কত মেয়েকে নির্যাতন করেছে? বাংলাদেশের এমন কোনো জায়গা নেই তারা অত্যাচার করেনি। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে নির্যাতন করেছিল, বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ঠিক একইভাবে অত্যাচার করেছিল।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, হানাদার বাহিনী মেয়েদের ধরে ক্যাম্পে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। তখন জাতির পিতা সুইজারল্যান্ড থেকে নার্স এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করেন। জাতির পিতা সবসময় নারীর ক্ষমতায়নে বিশ্বাস করতেন।

শেখ হাসিনা বলেন, যেকোনো অর্জনে নারীদের অবদান থাকতে হবে। সমাজের অর্ধেক নারী। তারা অচল থাকলে সমাজ এগিয়ে যাবে না। নারী-পুরুষকে সমানতালে এগিয়ে যেতে হবে। আমি নারীদের বিচারপতি, সচিব, ডিসি, এসপি হিসেবে নিয়োগ পাওয়ার পথ সুগম করি। আজকে আমাদের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, যেকোনো অর্জনে নারীদের অবদান থাকতে হবে। সমাজের অর্ধেক নারী। তারা অচল থাকলে সমাজ এগিয়ে যাবে না। নারী-পুরুষকে সমান তালে এগিয়ে যেতে হবে। আজ আমাদের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দিচ্ছে।

ইসলাম ধর্মই একমাত্র নারীদের সমান অধিকার দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মই একমাত্র ধর্ম, যেখানে নারীদের সমান অধিকার দেওয়া হয়েছে। সম্পদে স্বামী ও বাবার সম্পদে নারীর অধিকার দিয়েছে ইসলাম। অথচ ধর্মের নামে নারীদের ঘরে রেখে দিতে চায়, তারা জানে না।

তিনি বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘর করে দিচ্ছি। সেখানে নারী ও পুরুষকে সমান ভাগ দিচ্ছি। কেউ বউ ছেড়ে দিলে ওই বাড়ি হবে নারীর, পুরুষের নয়। যাতে নতুন ঘর পেয়ে কেউ নতুন বউ না নিয়ে আসে।

নারীদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, মেয়েরা স্বামীদের কাছে কত কিছু দাবি করে। আমার মাকে দেখিনি কোনো দিন কিছু দাবি করতে বরং তিনি বাবাকে বলতেন, তুমি তোমার কাজ করে যাও। সংসারসহ সব কিছু আমি দেখব। ঘাতকের দল যখন আমার বাবাকে হত্যা করে, তখন আমার মা বলেছিলেন, আমার স্বামীকে হত্যা করেছ, আমাকেও হত্যা করো।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

The post বিএনপি ক্ষমতায় এসে হানাদার বাহিনীর মতো অত্যাচার করে: প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

আমতলীতে শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান
আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মোঃ সফেজ উদ্দিন প্যাদার নেতৃত্বে সাবেক ইউপি সদস্য ওহাব হাওলাদার, রুহুল আমিন ফকিরসহ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা বিএনপি আহবায়ক জালাল আহম্মেদ ফকির ও সদস্য সচিব মোঃ তুহিন মৃধার মাধ্যমে তারা বিএনপিতে যোগদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মকবুল আহম্মেদ খান, আলতাফ হাওলাদার, ইলিয়াস খান, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব, মোমেন আকন ও রেজাউল করিম পান্না আকন প্রমুখ।

চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সফেজ উদ্দিন প্যাদা বলেন, আওয়ামীলীগ নেতৃবৃন্দের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বৃহস্পতিবার রাতে শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেছি।

আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ তুহিন মৃধা বলেন, চাওড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সফিজ উদ্দিন প্যাদার নেতৃত্বে শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

The post আমতলীতে শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান appeared first on Newsflash24bd.com.