বাণিজ্যমন্ত্রী | Newsflash24bd.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গড়ে ওঠে। এতে উভয় পক্ষের স্বার্থের বিষয়গুলো বিবেচনায় রেখেই একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করা হয়। কাজেই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, তবে রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে, ইচ্ছামতো বাতিল করা যাবে। এটি একটি বাস্তবতা এবং আমরা সেটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চাই।

তিনি জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া (ইনভেস্টিগেশন) শুরু করা হয়েছে, যার বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত ব্যাখ্যার প্রেক্ষিতে নিজেদের অবস্থান ও পর্যবেক্ষণ জানানো হয়েছে। মন্ত্রী বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়েছি, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এ ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো।

বাংলাদেশের উৎপাদন ও বাণিজ্য বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, দেশে কোনো ক্ষেত্রেই ‘ওভার ক্যাপাসিটি’ নেই এবং বাংলাদেশ ডাম্পিং করে এমন অভিযোগও ভিত্তিহীন। আমরা অধিকাংশ পণ্য আমদানি করি। যেগুলো রপ্তানি করি, বিশেষ করে তৈরি পোশাক খাত—তা কঠোর আন্তর্জাতিক কমপ্লায়েন্সের মধ্যে পরিচালিত হয়। সেখানে শ্রম আইন লঙ্ঘন বা শিশুশ্রমের কোনো সুযোগ নেই, তিনি যোগ করেন।

চুক্তি বাতিলের প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, এই সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়। কোনো চুক্তির কোনো ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, তা সংশোধনের সুযোগ সেই চুক্তির মধ্যেই রয়েছে। তিনি এটিকে ‘সেলফ কারেক্টিং এলিমেন্ট’ হিসেবে উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, চুক্তির মধ্যেই সংশোধন বা সমন্বয়ের প্রয়োজনীয় বিধান রয়েছে। তাই এটি নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা আতঙ্কের কোনো কারণ নেই।

বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব রুটিন দায়িত্ব মো. আবদুর রহিম খান এ সময় উপস্থিত ছিলেন।

The post যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

রমজানে প্রতি কেজি চিনি ৫ টাকা কমে পাওয়া যাবে : বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমদানি শুল্ক ও ভ্যাট কমানোর কারণে খুচরা পর্যায়ে চিনির মূল্য সাড়ে ৪ টাকা কমে আসবে। তবে রমজান মাসকে সামনে রেখে ব্যবসায়ীদের এই মূল্য ৫ টাকা পর্যন্ত কমানোর অনুরোধ করা হয়েছে। এতে তারা রাজি হয়েছেন। তিনি জানান, রমজানের প্রথম সপ্তাহে ট্যারিফ সুবিধায় আমদানি হওয়া চিনি বাজারে পাওয়া যাবে।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ট্যারিফ হ্রাসকৃত চিনি এখনও বাজারে আসেনি। রমজানের প্রথম সপ্তাহে ট্যারিফ সুবিধায় আমদানি হওয়া পণ্য পাওয়া যাবে।’

তিনি আরও বলেন, মিলগেট মূল্য থেকে খুচরা পর্যায়ে প্রায় ৫/৬ টাকা বেশি দামে চিনি বিক্রি হয়। আমদানিকারকরা প্রতিশ্রুতি দিয়েছেন মিলগেটের দামে ট্রাকসেলে তারা চিনি বিক্রি করবে। এতে ভোক্তাদের ৫ থেকে ৬ টাকা সাশ্রয় হবে বলে তিনি উল্লেখ করেন।

রমজান মাসে চিনির কোন সংকট হবে না উল্লেখ করে টিপু মুনশি বলেন, বর্তমানে চিনির যে মজুদ আছে এবং যে পরিমাণ চিনি পাইপলাইনে রয়েছে, তাতে সরবরাহে কোন ঘাটতি হবে না।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড চিনির উপর আমদানি ও নিয়ন্ত্রণমূলক শুল্ক হ্রাস করে।

ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্যতেল, পেঁয়াজ, ছোলা, ডাল, শাকসবজিসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোন পণ্যের ঘাটতি বা মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই।

তিনি এক সঙ্গে বেশি পণ্য ক্রয় করে বাজারে কোন ধরনের ‘প্যানিক’ সৃষ্টি না করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি এক্ষেত্রে ভোক্তাদের সচেতন করতে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানান।

পেঁয়াজের বিষয়ে তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। রমজান মাসে আমরা পেঁয়াজের বাজার নিবিড় মনিটারিং করবো। কোন কারণে দাম বেড়ে গেলে, ভারত থেকে আমদানির পরিমাণ বাড়ানো হবে।

টিপু মুনিশি আরও বলেন, রমজান উপলক্ষে বেগুন, টমেটো, শসা, মুরগির মাংসসহ অন্যান্য কৃষিজাত পণ্যের ব্যবহার বেড়ে যায়। সেই সুযোগে মহাসড়কে খাদ্যদ্রব্য ও শাকবসজি আনার পথে কোনভাবেই যেন চাঁদাবাজি না হয় সে ব্যাপারে কঠোর মনিটারিং করা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এব্যাপারে বলা হয়েছে। পাশাপাশি সকল জেলা প্রশাসনকেও বলা হবে।

তিনি জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ১ কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে। হিসাব করলে দেখা যায়-প্রায় ৫ কোটি মানুষ এর ফলে উপকৃত হচ্ছেন। তিনি বলেন, দেশে দরিদ্রসীমার নিচে ২০ শতাংশ মানুষকে যদি ধরা হয়, তাহলেও দেখা যায় টিসিবির মাধ্যমে ২০ থেকে ৩০ শতাংশ মানুষ সুবিধা পাচ্ছে।

তিনি আরও বলেন, এবার রমজান মাসে দুইবার করে টিসিবির পণ্য দেওয়া হবে। সাধারণ মানুষকে সহায়তা দিতে সরকার বছরে টিসিবির মাধ্যমে ৯৮০০ কোটি টাকার ভর্তুকি দিচ্ছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী জানান, কোন ব্যবসায়ী অবৈধভাবে পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাজারে মুরগির মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে। কিন্তু দেশে মার্কিন ডলারের বাড়তি দাম থাকায় আন্তর্জাতিক বাজারের মূল্যহ্রাসের সুফলটা পাওয়া যাচ্ছে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে টাস্কফোর্স সভায় বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. ফয়জুল ইসলাম, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ সিটি, মেঘনা, দেশ, বসুন্ধরা, টিকে গ্রুপসহ বিভিন্ন সংস্থা ও বিভাগের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এর আগে আজ সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশবন্ধু গ্রুপের উদ্যোগে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি রমজান মাসে দেশবন্ধু গ্রুপের ন্যায় অন্যান্য বড় গ্রুপকে এ ধরনের সামাজিক কর্মসূচি পালনের অনুরোধ করেন।

সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে, জাতীয় প্রেসক্লাব, নিউমার্কেট এলাকা, কারওয়ান বাজার এবং কলমিলতা মার্টেক (বিজয় সরনী) এলাকায় দেশবন্ধু গ্রুপ চিনি ও চালসহ বেশ কিছু নিত্য পণ্য ভর্তুকি মুল্য বিক্রি করবে। রমজান মাস জুড়ে তাদের এই কার্যক্রম চলবে।

The post রমজানে প্রতি কেজি চিনি ৫ টাকা কমে পাওয়া যাবে : বাণিজ্যমন্ত্রী appeared first on Newsflash24bd.com.