বাংলাদেশ ব্যাংকে | Newsflash24bd.com

বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন
বাংলাদেশ ব্যাংকের ডিজিটাইজেশন প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ হলো ই-ডেস্ক সিস্টেম উদ্বোধনের মাধ্যমে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান কার্যালয়ে এ সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ডেপুটি গভর্নরগণ, নির্বাহী পরিচালকগণ এবং সংশ্লিষ্ট ডিরেক্টররা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নোটিং প্রক্রিয়ায় অনলাইন-ভিত্তিক আধুনিক ব্যবস্থায় প্রবেশ করল। শুরুতে শুধুমাত্র প্রধান কার্যালয়ে সিস্টেমটি চালু হলেও ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের সব অফিসে এটি সম্প্রসারণ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এবং আইসিটি ডিপার্টমেন্টের কর্মকর্তারা যৌথভাবে ই-ডেস্ক সিস্টেমটি ডেভেলপ করেছেন। এসময় গভর্নর ড. মনসুর সিস্টেম বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সিদ্ধান্ত অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে বিভাগীয় পর্যায়ে ডিরেক্টর লেভেল পর্যন্ত নিষ্পত্তিযোগ্য সকল নোটিং ই-ডেস্কের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। পরবর্তীতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সকল পর্যায়ের নোটিং সম্পূর্ণরূপে ই-ডেস্ক সিস্টেমের আওতায় আনা হবে।

The post বাংলাদেশ ব্যাংকে ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন appeared first on Newsflash24bd.com.

নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে মঙ্গলবার একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, মুদ্রানীতি কাঠামোর ইন্টারেস্ট রেট করিডর এর আওতায় আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কল মানি মার্কেট) এর কার্যক্রম আরও গতিশীল করা এবং তারল্য ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে নীতি সুদহার করিডরের নিম্ন সীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৮.৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, নীতি সুদহার করিডরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১.৫ শতাংশ এবং ওভার নাইট রেপো নীতি সুদহার ১০ শতাংশ অপরিবর্তিত থাকবে।

এই সিদ্ধান্ত ১৬ জুলাই থেকে কার্যকর হবে।

The post নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কার স্বার্থে : ইআরএফ সভাপতি
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা বলেছেন, বর্তমান সরকার অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার কথা বলছে। অথচ ৫৩ বছরের প্রথা ভেঙে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; এটা সরকারের অবস্থানের বিপরীত। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে গভর্নর কার স্বার্থ রক্ষা করছেন, সে প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার রাজধানীর পুরানা পল্টনে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।

ইআরএফের নেতারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

গত ২১ মার্চ থেকে বাংলাদেশ ব্যাংকে অলিখিতভাবে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ সমস্যার সমাধান চেয়ে ইআরএফের পক্ষ থেকে ইতিমধ্যে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে এবং দুই দফা চিঠি দেওয়াসহ বিভিন্নভাবে এই সমস্যা সমাধানের অনুরোধ জানানো হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের পর প্রায় দুই মাস অতিবাহিত হলেও সমস্যার সমাধান না করে এখন বিভিন্ন ভুল তথ্য ছড়ানো হচ্ছে।

ইআরএফ সভাপতি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই। সাংবাদিকেরা আগে নিজের কার্ড প্রদর্শন করে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করতে পারতেন। বাংলাদেশ ব্যাংক থেকে সাময়িক পাস দেওয়া হতো; এখন তা বন্ধ করা হয়েছে। হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়ায় নানা গুজব ডালপালা মেলার আশঙ্কা তৈরি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে কি না, সে প্রশ্নও উঠছে।’

ইআরএফের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের আগের মতো অস্থায়ী পাস নিয়ে নির্বিঘ্ন প্রবেশাধিকার দিতে হবে। যদি নিয়মতান্ত্রিক আলোচনায় প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকেরা প্রবেশ করতে পারে কি না, তা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন-এমন প্রসঙ্গ তুলে ইআরএফ সভাপতি বলেন, ‘আমাদের জানতে হবে, অন্য দেশের কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশের প্রয়োজনীয়তা আছে কি না। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ, ব্যাংক অব ইংল্যান্ড, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াসহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট অনেক সমৃদ্ধ। সেখানে অর্থনীতির সব সূচকের নিয়মিত হালনাগাদ ছাড়াও পর্ষদ সভার কার্যবিবরণী, বিভিন্ন ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ সব ধরনের তথ্য প্রকাশ করা হয়; কোনো সাংবাদিক প্রশ্ন করলে দ্রুত তার জবাব দেওয়া হয়। আবার এসব দেশের আর্থিক খাতের সুশাসনের মাত্রা অনেক উঁচুতে। পদ্ধতিগত কারণে সেখানে কোনো অনিয়ম-দুর্নীতির তথ্য আড়াল করা কঠিন। এ ছাড়া বেনামি ঋণ, ঋণখেলাপি, অর্থ পাচারকারী বা অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারে বলে আমাদের জানা নেই। এখন বাংলাদেশ ব্যাংকের দ্বার সবার জন্য উন্মুক্ত রেখে কেবল সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে কি তথ্য আড়াল করার চেষ্টা হচ্ছে, আমরা সে প্রশ্ন রাখতে চাই।’

দাবি না মানা হলে কী কর্মসূচি দেওয়া হবে-এমন প্রশ্নের জবাবে ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, আগামী জাতীয় বাজেটের আগে যদি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হয়, তাহলে বাজেটের পর কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান ও সমাবেশ করা হবে। দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও মুখপাত্রের সব ধরনের অনুষ্ঠান বর্জন এবং বাংলাদেশ ব্যাংকের মিথ্যাচার-প্রোপাগান্ডামূলক বক্তব্য প্রকাশ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা সিদ্ধান্ত সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন হারানোর কারণে আর্থিক খাতের দুরবস্থার কথা বিভিন্ন অর্থনীতিবিদ ও গবেষকের বক্তব্যে উঠে এসেছে বলে উল্লেখ করেন ইআরএফ সভাপতি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় দুর্বলতা, তদারকি ব্যবস্থার ভঙ্গুরতা, বিভিন্ন গোষ্ঠীর চাপে নীতির ধারাবাহিকতা রাখতে না পারার বিষয়টি সবার জানা।

একইভাবে ব্যাংক একীভূতকরণ নিয়ে তড়িঘড়িজনিত অস্থিরতা এবং ব্যাংক খাতের বর্তমান তারল্য–সংকটের বিষয়টি সবার জানা। এসব সমস্যার সমাধান না করে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে; এতে জনমনে আতঙ্ক আরও বেড়েছে। তথ্যপ্রবাহ আটকানোর চেষ্টা দেশের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে; এটাও কারও কাম্য নয়।

সে জন্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিয়ে আগের মতো আর্থিক খাতের প্রকৃত তথ্য সবাইকে জানার সুযোগ দেওয়ার জোর দাবি জানায় ইআরএফ।

The post বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কার স্বার্থে : ইআরএফ সভাপতি appeared first on Newsflash24bd.com.

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনা তদারকিতে পরিবর্তন
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগ এবং দুটো ব্যাংক পরিদর্শন বিভাগের তদারকির দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সব কটি বিভাগের দায়িত্ব পেয়েছেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এ রদবদল এনেছেন।

তবে এসব রদবদল কেন করা হয়েছে, এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। চেষ্টা করেও বাংলাদেশ ব্যাংকের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগ বৈদেশিক মুদ্রার মজুদ, বিনিয়োগ ও বিক্রির বিষয়টি দেখাশোনা করে। চলমান ডলার–সংকটের মধ্যেই গভর্নর এ বিভাগের তদারকির দায়িত্বে পরিবর্তন আনলেন।

ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের সঙ্গে কাজী ছাইদুর রহমানের দীর্ঘদিনের সংশ্লিষ্টতা ছিল। তিনি ২৫ বছর ধরে বিভিন্ন পদে রিজার্ভ ব্যবস্থাপনা বিভাগেই ছিলেন। ফলে ডলারের দাম নির্ধারণ, রিজার্ভ ব্যবস্থাপনা, ডলার বিক্রিসহ নানা ক্ষেত্রে তাঁর কর্তৃত্ব তৈরি হয়েছিল। ডলার–সংকটে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটে এ পদক্ষেপ নিয়েছেন গভর্নর।

ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান একই সঙ্গে ব্যাংক পরিদর্শন-৪ ও ব্যাংক পরিদর্শন-৭ বিভাগের তদারকির দায়িত্বে ছিলেন। তাঁকে সেই দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এ দায়িত্বও পেয়েছেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

ব্যাংক পরিদর্শন-৭ বিভাগের অধীনে আছে সোশ্যাল ইসলামী, আল-আরাফাহ্‌, এক্সিম, ইউনিয়নসহ কয়েকটি ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে সোশ্যাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে সম্প্রতি বড় ধরনের অনিয়ম চিহ্নিত হয়েছে, যা নিয়ে এখন ব্যাংক খাতে আলোচনা চলছে। আর এ আলোচনার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের এক অভ্যন্তরীণ অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের ৫০টি বিভাগের তদারকির দায়িত্বে আছেন চারজন ডেপুটি গভর্নর। নতুন আদেশের ফলে ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমানের অধীনে থাকছে কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস, ডেট ম্যানেজমেন্ট, আইনসহ ১৪টি বিভাগ। রদবদলের মাধ্যমে তাঁকে মূলত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, ব্যাংক তদারকি ও নীতি প্রণয়নের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো।

আর আবু ফরাহ মো. নাছেরকে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, এসএমই বিভাগের পাশাপাশি বৈদেশিক রিজার্ভ ব্যবস্থাপনা ও ব্যাংক পরিদর্শনে তাঁকে যুক্ত করা হয়েছে। আর অপর দুই ডেপুটি গভর্নর আহমেদ জামাল ও এ কে এম সাজেদুর রহমান খানের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হয়নি।

The post কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ব্যবস্থাপনা তদারকিতে পরিবর্তন appeared first on Newsflash24bd.com.