বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র | Newsflash24bd.com

দূতাবাস কর্মীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র
বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শারমেন বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ফোনালাপে এ কথা জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান। মার্কিন ডেপুটি সেক্রেটারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন।

বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রসহ সব দেশের কূটনীতিক ও দূতাবাস কর্মীদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত ১৪ ডিসেম্বর ঢাকার শাহীনবাগে মায়ের ডাক নামে একটি সংগঠনের সদস্যদের সঙ্গে দেখা করতে যান। সে সময় মায়ের কান্না নামে আরেকটি সংগঠন তার সঙ্গে দেখা করতে চান। রাষ্ট্রদূত দ্রুত ওই এলাকা ছেড়ে যান। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে তাদের উদ্বেগ জানিয়েছে।

The post দূতাবাস কর্মীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র appeared first on Newsflash24bd.com.

রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে : নয়েস
রোহিঙ্গা সংকট মোকাবেলায় এবং বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জীবনযাত্রার মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
মার্কিন সহকারি সেক্রেটারি জুলিয়েটা ভালাস নয়েস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, ‘শরণার্থীদের (রোহিঙ্গা) ও তাদের আশ্রয়দাতা বাংলাদেশিদের চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়ার জন্য আমরা বাংলাদেশের পাশে আছি, কারণ সকল মানুষ নিরাপদে এবং মর্যাদার সঙ্গে বসবাসের অধিকার রাখে।’

যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারি সেক্রেটারি নয়েস গত ৩ থেকে ৭ ডিসেম্বর কক্সবাজার ও ভাষানচরে রোহিঙ্গা ক্যাম্পসমূহ পরিদর্শনের পাশাপাশি সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশ সফর করেন।

বিবৃতিতে তিনি বলেন, রোহিঙ্গা সম্প্রদায়কে উদারভাবে আশ্রয়দানের জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের প্রশংসা করে এবং একই সঙ্গে এটাও স্বীকার করে যে মিয়ানমারে বাস্তুচ্যুত নাগরিকদের এখনও ঘরে ফিরে যাওয়া নিরাপদ নয়।

তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের দৃঢ় অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রতি আমাদের ব্যাপক সহায়তার অংশ হিসাবে মার্কিন সরকার জাতিসংঘের শরণার্থী কমিশনার এবং অন্যান্য পুনর্বাসনকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় করে অরক্ষিত রোহিঙ্গাদের জন্য একটি পুনর্বাসন কর্মসূচি প্রনয়ণ করতে পেরে খুবই আনন্দিত।’

সফরকালে নয়েস বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গাদের মিয়ানমারের সহিংসতার প্রভাব অনুধাবনের জন্য তিনি বাংলাদেশি কর্মকর্তা ও অন্যান্যে এবং রোহিঙ্গা ও মানবিক অংশীদারদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের প্রতিনিধিদল কক্সবাজার ও ভাসান চরে শরণার্থী শিবির পর্যবেক্ষণ করেছে, যেখানে আমরা রোহিঙ্গা শরণার্থী এবং ক্ষতিগ্রস্ত বাংলাদেশী সম্প্রদায়ের প্রতি অন্যান্য অনেক দেশ, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি আমাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছি।’

তিনি বলেন যে, ২০১৭ সাল থেকে আমেরিকান জনগণ মিয়ানমার, বাংলাদেশ এবং এই অঞ্চলের অন্যত্র ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং তাদের আশ্রয়দানকারী সম্প্রদায়ের জন্য ১.৯ বিলিয়ন ডলারেরও বেশি মানবিক সহায়তা প্রদান করেছে।

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে ও সহিংসতা বন্ধে আমরা বার্মার (মিয়ানমার) উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছি।’

এসিসটেন্ট সেক্রেটারি বলেন, তার দেশ রোহিঙ্গা গণহত্যার সঙ্গে জড়িত অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন করে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তার বৈঠকে নয়েস জানান যে, যুক্তরাষ্ট্র প্রতি বছর বাংলাদেশ থেকে কিছু রোহিঙ্গাকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের জন্য নিয়ে যাবে।

The post রোহিঙ্গা সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে : নয়েস appeared first on Newsflash24bd.com.

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ শেষ
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ও বাংলাদেশ নৌবাহিনী ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা বাড়াতে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, শান্তিপূর্ণ উন্নয়নকে উত্‌সাহিত করা ও সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার মাধ্যমে একসাথে কাজ করছে।

বৃহস্পতিবার চট্টগ্রামৈ (১০ নভেম্বর ) যুক্তরাষ্ট্র দূতাবাস গত ১৭ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেভাল স্পেশাল ওয়ারফেয়ার (এনএসডব্লিউ) এবং বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজ (এসডব্লিউএডিএস) এর মধ্যে ২০২২ সালের দ্বিতীয় জয়েন্ট কম্বাইন্ড অ্যাক্সচেঞ্জ ট্রেনিং (জেসিইটি) মহড়া করেছে। সমুদ্রে হুমকি মোকাবেলায় নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নেয়া ধারাবাহিক উদ্যোগগুলোর মধ্যে জেসিইটি সবচেয়ে সাম্প্রতিক উদ্যোগ।

বাংলাদেশ নৌবাহিনীর এসডব্লিউএডিএস এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এনএসডব্লিউ প্রশিক্ষকবৃন্দ চার সপ্তাহের কঠোর অনুশীলনে অংশ নেন। যার মাধ্যমে অংশগ্রহণকারীগণ টহল ও সঙ্কট মোকাবেলার কৌশলগুলোর সাথে নিজেদেরকে পরিচিত করতে পেরেছে। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য গুলোর মধ্যে চিকিত্‌সা প্রদান ও যুদ্ধজাহাজ রক্ষণাবেক্ষণ, সমুদ্রে অভিযান পরিকল্পনা, নৌযানে তল্লাশি চালানো ও জব্দ করার কৌশল এবং সামুদ্রিক যোগাযোগের মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীর এসডব্লিউএডিএস এর ৪২ জন অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর বহরে থাকা আমেরিকার তৈরি ডিফেন্ডার এবং মেটালশার্ক টহল বোটগুলো কর্নফুলি নদী ও বঙ্গোপসাগরে দক্ষতার সাথে পরিচালনার মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা এবং বাংলাদেশের সামুদ্রিক স্বার্থ সুরক্ষিত করার ব্যাপারে পেশাগত দক্ষতা ও প্রস্তুতি প্রদর্শন করেছে।

২০০৯ সাল থেকে যুক্তরাষ্ট্রের নেভাল স্পেশাল ওয়ারফেয়ার এর নাবিক এবং স্পেশাল ফোর্সের সৈন্যরা জয়েন্ট কম্বাইন্ড অ্যাক্সচেঞ্জ ট্রেনিং (জেসিইটি)-এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সালভেজ (এসডব্লিউএডিএস) এর ৪০০ এর বেশি সদস্যকে সফলভাবে প্রশিক্ষণ দিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, শান্তিপূর্ণ উন্নয়নকে উত্‌সাহিত করা ও সঙ্কটময় পরিস্থিতি মোকাবেলার মধ্য দিয়ে এই অঞ্চলে স্থিতিশীলতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকান দূতাবাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

The post যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ শেষ appeared first on Newsflash24bd.com.