বাংলাদেশে | Newsflash24bd.com

হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত ভারত
জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় উভয়পক্ষ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। তারা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেন।

শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় খলিলুর রহমান ভারত সরকারকে ধন্যবাদ জানান। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে নির্ধারিত পদ্ধতি অনুসারে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয়পক্ষ সম্মত হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্যও বাংলাদেশ পক্ষ তাদের অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়।

আলোচনার সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করা হবে।

সম্প্রতি ভারত কর্তৃক বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য খলিলুর রহমান মন্ত্রী হরদীপ পুরীকে ধন্যবাদ জানান এবং ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন। মন্ত্রী পুরী ইঙ্গিত দেন যে, ভারত সরকার এই অনুরোধটি সানন্দে ও অনুকূলভাবে বিবেচনা করবে।

The post হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত ভারত appeared first on Newsflash24bd.com.

গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান ও নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান বলেছেন, সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা দেশের গণতন্ত্রের পথ সুগম করেছি। এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের। গণতান্ত্রিক বাংলাদেশে এখন সবাই মুক্ত।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন এই কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানাই। নির্বাচনে অংশ নেয়া সবগুলো রাজনৈতিক দলের ধারণা এবং দৃষ্টিভঙ্গি আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ও রাষ্ট্র কাঠামো থেকে আমরা শুরু করছি। আর কোনো অপশক্তি যেন ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। সরকার ও বিরোধীদলের অবদানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বলে বিশ্বাস করি। মত ও চিন্তা ভিন্ন হলেও দেশের স্বার্থে সবাই এক।’

তিনি আরও বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যেকোনো মূল্যে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে। কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না।

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘নোট অব ডিসেন্টসহ জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, ইশতেহারও সেগুলো উল্লেখ করেছি। জুলাই সনদের প্রতিটি অঙ্গিকার আমরা বাস্তবায়ন করবো।

তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ‘এমন মুহূর্তে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদের ভারাক্রান্ত করেছে। তিনি দেশ ও জাতির স্বার্থে ছিলেন অটল ও অবিচল।’

দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘দেশ গঠনে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শত উসকানির মুখেও দায়িত্বশীলতার মাধ্যমে শান্ত থাকতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। কোনো অপশক্তি যেন নির্বাচনের পর কোনো অপ্রিতিকর পরিস্থিতি তৈরি না করে, সেজন্য বিজয় মিছিল করতে নিষেধ করা হয়েছে।’

বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে কি না এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে কনভিন্স করাই হয়েছে আমাদের ইঞ্জিনিয়ারিং।’

এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা ঠিক করা, জননিরাপত্তা নিশ্চিত করা, সব প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ থেকে মুক্ত ও সুশাসন নিশ্চিত করাই প্রধান চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ডা. জাহিদ হোসেন।

The post গণতান্ত্রিক বাংলাদেশে সবাই এখন মুক্ত: তারেক রহমান appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশে চীনের প্রভাব মোকাবিলায় তৎপর যুক্তরাষ্ট্র রয়টার্সের প্রতিবেদন
বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। এ অবস্থায় নির্বাচনের পর নতুন সরকারকে চীনা হার্ডওয়্যারের বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন। ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর তিনি ভারতে আশ্রয় নেন। তখন থেকেই ঢাকার ওপর নয়াদিল্লির প্রভাব কমতে শুরু করে। এতে বেইজিং নিজেদের প্রভাব আরও গভীর করার সুযোগ পেয়েছে।

সম্প্রতি বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে চীন। এর আওতায় ভারত সীমান্তবর্তী এলাকায় ড্রোন তৈরির একটি কারখানা নির্মাণ করা হবে। বিষয়টি বিদেশি কূটনীতিকদের উদ্বিগ্ন করে তুলেছে। এ ছাড়া, বাংলাদেশ পাকিস্তানের কাছে থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা করছে। যা মূলত চীনের সঙ্গে যৌথভাবে তৈরি একটি বহুমুখী যুদ্ধবিমান।

মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। চীনা সম্পৃক্ততার ঝুঁকিপূর্ণ বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরতে যক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীনা সরঞ্জামের বিকল্প এবং বাংলাদেশের সামরিক সক্ষমতার চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র মিত্রদের বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি একাধিক বিকল্প প্রস্তাব দিচ্ছে।’ তবে এই বিকল্প কী, তা নিয়ে বিস্তারিত তথ্য দেননি মার্কিন রাষ্ট্রদূত।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কৌশলগত অংশীদার হিসেবে চীন ও বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। এটি উভয় দেশের জন্য সুফল বয়ে এনেছে। রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, দুই দেশের পারস্পরিক লাভজনক ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপও বরদাশত করা হবে না।

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভারত ও বাংলাদেশের মধ্যে একটি ভালো সম্পর্ক দেখতে চায়। যদিও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশ দুটির সম্পর্কে চরম অবনতি ঘটেছে। এর প্রভাব দেখা গেছে ভিসা পরিষেবা ও ক্রিকেট ঘিরে।

বাণিজ্যিক কূটনীতিতে অগ্রাধিকার
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে। এ জন্য তারা পরবর্তী সরকারের কাছে থেকে ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ থাকার বিষয়ে দ্রুত ও স্পষ্ট ইঙ্গিত দেখতে চাইবে।

ক্রিস্টেনসেন বলেন, ‘বাণিজ্যিক কূটনীতি আমাদের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম। অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে আমরা নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। বিশেষ করে বাণিজ্যিক, অর্থনৈতিক ও নিরাপত্তা শক্তিশালী করার ক্ষেত্রে।’

জ্বালানি খাতের প্রতিষ্ঠান শেভরন কয়েক দশক ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু প্রায় ১৭ কোটি মানুষের এই দেশে অন্যান্য মার্কিন কোম্পানির উপস্থিতি খুব একটা দেখা যায় না। এর পেছনে বাধা হিসেবে কাজ করে উচ্চ কর এবং মুনাফা বিদেশে নিয়ে যাওয়ার জটিলতা। বিখ্যাত মার্কিন প্রতিষ্ঠান স্টারবাকস বা ম্যাকডোনাল্ডসের কোনো শাখাও বাংলাদেশে নেই। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের মানুষের দ্বারা যারা নির্বাচিত হবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে।

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, মানবিক কার্যক্রমে যুক্তরাষ্ট্র এখনও সবচেয়ে বড় অবদানকারী দেশ। রোহিঙ্গা শরণার্থী সংকটেও যুক্তরাষ্ট্র একক বৃহত্তম দাতা। সম্প্রতি সারা বিশ্বে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে ২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তার রূপরেখায় স্বাক্ষর করেছে। এটি বাংলাদেশসহ অন্যান্য স্থানে সহায়তার কার্যকারিতা বাড়াবে।

এই কার্যক্রমে অন্যান্য আন্তর্জাতিক দাতাদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এই প্রচেষ্টা ওয়াশিংটন একা এগিয়ে নিতে পারবে না। তাই রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের সমর্থন আরও বাড়ানো দরকার।

গত কয়েক বছর ধরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রোহিঙ্গা শরণার্থীদের জন্য পর্যাপ্ত তহবিল সংগ্রহে হিমশিম খাচ্ছে। ফলে রেশন কমিয়ে দেওয়া হয়েছে। রোহিঙ্গা শিশুদের জন্য গড়ে তোলা কিছু স্কুলও বন্ধ হয়ে গেছে।

The post বাংলাদেশে চীনের প্রভাব মোকাবিলায় তৎপর যুক্তরাষ্ট্র রয়টার্সের প্রতিবেদন appeared first on Newsflash24bd.com.

বৈষম্যহীন বাংলাদেশে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ চাই : আইডিইবি
‘বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ।’

সোমবার ২৬ জানুয়ারি কাকরাইলে আইডিইবি ভবনে জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে এই আহ্বায়ন জানান সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, সরকার যখন গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নেয়ার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ডিগ্রি প্রকৌশলী ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য সংখ্যাগরিষ্ঠ ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ও বিভিন্ন সংস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, সরকারের ব্যাপক রাজস্ব ব্যয়ে তৈরি ডিগ্রি প্রকৌশলীরা গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে দেশকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করার পরিবর্তে নিম্নপদে সুপারভিশন ও রক্ষণাবেক্ষণ কাজে যোগদান করার অপপ্রয়াস নিয়েছে। তারা মেট্রোরেল ও ওজোপাডিকো সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ প্রক্রিয়া রীটের মাধ্যমে আইনি জটিলতা সৃষ্টি করে বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন সংস্থায় মাথাভারী অর্গানোগ্রাম প্রণয়নের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পদ সংখ্যা সংকুচিত করছে এবং উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে শিক্ষাগত যোগ্যতায় প্রকৌশলে উচ্চতর ডিগ্রি উল্লেখ করে সরকারি প্রজ্ঞাপনের লংঘন করছে। ডিগ্রি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা নিরসনে যখন সরকারের উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে যাচ্ছে, তখন ডিগ্রি প্রকৌশলীদের এধরনের ষড়যন্ত্র দেশকে অস্থিতিশীল করার অপকৌশল কিনা, তা খতিয়ে দেখার জন্য সংবাদ সম্মেলন থেকে সরকারের আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ ঘোষিত ৭ দফার দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংবাদ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইডিইবি’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ কবীর হোসেন ও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী মোঃ আখেরুজ্জামান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, প্রকৌশলী আবিদুর রহমান, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী মোঃ মোস্তাফা কামাল, প্রকৌশলী মোঃ বাচ্চু মিয়া, প্রকৌশলী আজিজুর রহমান, প্রকৌশলী মোঃ পারভেজ মোশাররফ রাঢ়ী প্রমুখ।

The post বৈষম্যহীন বাংলাদেশে সুষ্ঠু প্রকৌশল কর্মপরিবেশ চাই : আইডিইবি appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি
বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য পুরো দেশজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

সোমবার সন্ধ্যায় দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সতর্ক বার্তা জারি করা হয়।

এতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি পরবর্তী সংসদ নির্বাচন এবং জাতীয় গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরও ঘন ঘন এবং তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত।

পাশাপাশি মনে রাখা উচিত যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। মার্কিন নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্ক বার্তায় বলা হয়, আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের করণীয় হিসেবে পরামর্শ দিয়েছে ঢাকার দূতাবাস। যে কোনো ধরনের সহায়তার জন্য ঢাকার মার্কিন দূতাবাসে যোগাযোগের উপদেশ দেয়া হয়েছে।

The post বাংলাদেশে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা অন্যায্য কর-দুর্নীতি-আমলাতন্ত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর
নির্ভরযোগ্য বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার প্রচেষ্টা থাকলেও অপর্যাপ্ত অবকাঠামো, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা, বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর অন্যায্য করের বোঝা এবং দুর্নীতি বাংলাদেশে বিদেশি বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০২৫ সালে বিবৃতিতে এমন তথ্য তুলে ধরা হয়েছে।

এতে আরও বলা হয়-বিনিয়োগ পরিবেশ উন্নয়নে অন্তর্র্বর্তী সরকারের প্রচেষ্টা বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া মেধাসম্পদ (আইপিআর) এবং শ্রম অধিকার ইস্যুতে বিধিবিধান বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কার্যকর উদ্যোগ নেই। সরকার মেধাসম্পদ সংরক্ষণে যথেষ্ট সম্পদ বরাদ্দ করছে না। যদিও বাংলাদেশ গত দশকে তৈরি পোশাক কারখানার অগ্নি ও ভবন নিরাপত্তায় উন্নতি করেছে। তবে শ্রমিকরা সংগঠিত হওয়া এবং যৌথ দরকষাকষিতে তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে আইনি বাধার সম্মুখীন হচ্ছে।

২০২৪ সালে পণ্যের মূল্যবৃদ্ধি এবং উচ্চ আমদানির ফলে বাংলাদেশের ব্যালেন্স অব পেমেন্ট ভারসাম্যে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দেয়। মোট বৈদেশিক মুদ্রার মজুত ২০২১ সালের আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের সর্বোচ্চ থেকে ২০২৪ সালে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।

বাংলাদেশ ব্যাংকের মতে, ২০২৫ সালের মার্চ মাসে তা সামান্য পুনরুদ্ধারের ফলে ২০ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছে। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করে, শেখ হাসিনা আমলের এমন দুটি পদ্ধতি অপসারণের জন্য কাজ করছে। এগুলো হলো-রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর প্রদেয় বৈদেশিক মুদ্রার পরিশোধ বিলম্ব করা এবং বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা স্থানান্তরে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজনীয়তা।

ব্যাংকিং কেলেঙ্কারির কারণে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দেয়। বেশ কয়েকটি প্রথম সারির ব্যাংক আওয়ামী লীগের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের ও সন্দেহজনক ঋণ দেয়, যারা পরবর্তী সময়ে ঋণখেলাপি হয়। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ বেড়ে ২৮ দশমিক ৫৭ বিলিয়ন ডলার হয়। অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক মানের সঙ্গে এ খাতকে সামঞ্জস্য করার জন্য ব্যাংকিং খাতের সংস্কারকে অগ্রাধিকার দিয়েছে।

The post বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা অন্যায্য কর-দুর্নীতি-আমলাতন্ত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর appeared first on Newsflash24bd.com.

যুক্তরাষ্ট্রের কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

বুধবার নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রুবাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে ইউএসুবাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)।

প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে মেটলাইফ, শেভরন এবং এক্সেলেরেটসহ শীর্ষ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন এবং তাদেরকে মার্কিন শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

The post যুক্তরাষ্ট্রের কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশে সবার অধিকার সমান : সেনাপ্রধান
নিউজফ্ল্যাশ প্রতিবেদক

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে সবার অধিকার সমান। এই দেশে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা সবাই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলছি, ভবিষ্যতেও চলব।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে তিনি বলেন, এই দেশে শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি।

তিনি বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে সম্প্রীতির এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা সবসময় বজায় রাখবো এবং একসঙ্গে সবাই শান্তিতে সুন্দরভাবে বসবাস করব। এখানে কোন ধর্ম, জাতি, বর্ণ গোত্রের মধ্যে কোন ভেদাভেদ থাকবে না। এই দেশ সবার।

সবাই আমরা এই দেশের নাগরিক। প্রতিটা অধিকার আমাদের সবার সমান অধিকার। এবং সেভাবেই আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই।
ওয়াকার-উজ-জামান বলেন, এখানে নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর প্রধান আছেন।

সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো। এক হয়ে আপনাদের সঙ্গে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সব জায়গায় ছড়িয়ে পড়ুক। এই আদর্শের ভিত্তিতে আমরা সুন্দরভাবে এ দেশে একসঙ্গে বসবার করবো।

অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সাহসই যোগায় না, ন্যায়ের পথেও চলতে শেখায়।

‘এই বাংলাদেশ আমাদের সবার। স্বাধীনতাকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। সবাই মিলে কাজ করলে বিশ্বের মানচিত্রে এই বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব’, যোগ করেন বিমানবাহিনীর প্রধান।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন, আসুন, পারস্পরিক সহনশীলতার মাধ্যমে দেশকে আরো শক্তিশালী করি। শ্রীকৃষ্ণ যেন সমাজে ন্যায় ও আলোর সত্য প্রজ্জ্বলিত করেন।

পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিন বাহিনীর প্রধান জন্মাষ্টমীর শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পলাশীর মোড় থেকে শুরু হয় জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

The post বাংলাদেশে সবার অধিকার সমান : সেনাপ্রধান appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশে স্টারলিংক চালুতে সহায়তার প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট
বাংলাদেশে স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কখনও দেখিনি। স্পেসএক্স-এর সব সহকর্মীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই। আমরা আপনার লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছি।’

প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখন বর্ষাকাল, দেশের এক মনোরম সময়। সুন্দর পরিবেশ। চারদিকে সবুজ আর পানি। কিন্তু বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির বাস্তবতাও আছে। সেজন্য আমাদের ভালো কানেক্টিভিটির স্বার্থে নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমাদের পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোতে উন্নত কানেক্টিভিটির বিশেষ প্রয়োজন। এসব অঞ্চলে ভালো স্কুল শিক্ষক ও ডাক্তার নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছি, যা বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীদের উপকারে আসবে।’

অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকদের পরামর্শ নিতে পারে। তাদের চিকিৎসার ইতিহাস ডিজিটালি সংরক্ষিত থাকবে, এর ফলে ভবিষ্যতে পরামর্শ দেয়া সহজ হবে।’

তিনি বলেন, ‘এটি প্রেগনেন্সি পিরিয়ডে খুব কার্যকর ভূমিকা রাখে। নারীদের এ সময় ডাক্তারের কাছে যাওয়ার জন্য আরেকজন সহযোগীর প্রয়োজন হয়। ডিজিটাল হেলথ সেবা হলে তারা ঘরে বসেই ডাক্তার দেখাতে পারবেন।’

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিরাও ডিজিটাল হেলথ সেবা থেকে উপকৃত হবেন। তিনি বলেন, ‘প্রবাসীরা ভাষার কারণে অনেক সময় ডাক্তারের কাছে যেতে অস্বস্তিতে ভোগেন। কী বলবেন-এটা নিয়ে ভাবেন। তবে ডিজিটাল হেলসথ সেবা হয়ে গেলে বিদেশ থেকেই বাংলাদেশের ডাক্তারের সাথে তারা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পরামর্শের জন্য কথা বলতে পারবেন।’

প্রধান উপদেষ্টা লরেন ড্রেয়ারের উদ্দেশে বলেন, ‘আমরা এখানে ছোট ছোট যে উদ্যোগ নিচ্ছি, আপনারা এগুলোকে বৈশ্বিক পরিসরে নিয়ে যেতে পারেন।’

লরেন ড্রেয়ার অধ্যাপক ইউনুসের আইডিয়ার প্রশংসা করেন। তিনি বলেন, ‘আপনি যে দৃষ্টান্ত তৈরি করছেন, তা নিয়ে অন্য নেতাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। আমরা বলবো-অধ্যাপক ইউনূস যদি নিজের দেশে এগুলো করতে পারেন, তাহলে আপনারাও আপনার দেশে করতে পারেন।’

তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের প্রচেষ্টার প্রশংসা করেন।

স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘সরকারি সেবাগুলো দেশের মানুষের কাছে পৌঁছে দিতে আপনি যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। আমি প্রায়ই বিভিন্ন দেশে ভ্রমণ করি, তাই জানি দুর্নীতি কীভাবে একটি গুরুতর সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ এবং সুশাসন নিশ্চিত করা একটি অর্থবহ দৃষ্টিভঙ্গি।’

বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

The post বাংলাদেশে স্টারলিংক চালুতে সহায়তার প্রশংসা করলেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি বা জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১০ মাসে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই।

মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া ইস্যুতে উপদেষ্টা বলেন, যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে, তাদের কেউ জঙ্গি নয়। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছে। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনজনকে ফেরত পাঠানো হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন, সেই পাঁচজন দেশে আসেনি। তাদের সাথে আমাদের সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আমরা তদন্ত করে দেখব। তবে বাংলাদেশে এদের কোনো সম্পৃক্ততা নেই।

রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা বলেন, কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এখান থেকে শাক-সবজি, ফলমূল প্রভৃতি বিদেশে রপ্তানি করা হয়। রপ্তানি প্রক্রিয়া দেখার জন্যই কার্গো ভিলেজ পরিদর্শনে আসা।

তিনি বলেন, যেহেতু আমাদের দেশের রপ্তানির পরিমাণ অনেক বেড়ে গেছে, তাই কোল্ড স্টোরেজ আরও বড় করার পরিকল্পনা করা হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের জন্য বড় সুখবর হচ্ছে আমাদের নতুন এক্সপোর্ট টার্মিনাল, সেখানে যদি কোনো মালামাল বা পণ্য স্ক্যানিং হওয়ার পরও বিমানে যেতে না পারে, তাহলে সঙ্গে সঙ্গে এসব মাল কোল্ড স্টোরেজে রাখা যাবে।

তিনি বলেন, বর্তমানে বিমান যদি ওভারলোড হয়, তাহলে যেসব মাল রেখে দিতে হয়, সেগুলো রাখার জন্য কোল্ড স্টোরেজ নেই। কিন্তু নতুন টার্মিনালে এই সুযোগটা থাকছে।

উপদেষ্টা বলেন, আমরা শুধু একটা-দুইটা পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। কীভাবে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা করছি।

The post বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা appeared first on Newsflash24bd.com.