বাংলাদেশের | Newsflash24bd.com

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: জয়সওয়াল
বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ভারত।’

শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেন। তিনি নরেন্দ্র মোদির একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।’

জয়সওয়াল জানান, ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারতের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়। ঐতিহাসিক ও উষ্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। নতুন সরকারের অধীনে এই সম্পর্ক আরও গভীর হবে বলেই আশা করছে নয়াদিল্লি।

ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।

এদিকে ভারত সরকার ইরানের সাম্প্রতিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, ‘ইরানে অবস্থানরত আমাদের নাগরিকদের জন্য আমরা প্রয়োজনীয় পরামর্শ (অ্যাডভাইজরি) জারি করেছি।’

The post বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত: জয়সওয়াল appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের সাংবিধানিক শাসন সংকট নিয়ে সিডনিতে আন্তর্জাতিক সেমিনার
বাংলাদেশে চলমান সাংবিধানিক শাসন সংকট ও এর আইনি দিকসমূহ নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়েছে।
“বাংলাদেশে বর্তমান সাংবিধানিক শাসন সংকট: একটি আইনি পর্যালোচনা” শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশনস অব অস্ট্রেলিয়া (FBAA)।

সোমবার সিডনির নিউ সাউথ ওয়েলসের পার্লামেন্ট হাউসের জুবিলি রুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট আইনবিদ ও ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এমেরিটাস অধ্যাপক এম. রফিকুল ইসলাম। প্রবন্ধে তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ও আইনি অবস্থান, তাদের গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের বৈধতা এবং এসব সিদ্ধান্ত ভবিষ্যৎ শাসনব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিশ্লেষণ করেন।

প্রবন্ধে বলা হয়, বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সংবিধানের মাধ্যমে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে দেশটি সংসদীয় ব্যবস্থা, রাষ্ট্রপতির শাসন, সামরিক আইন ও ভিন্নমুখী গণতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক পর্যায়ের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার এবং তাদের কার্যক্রম ঘিরে নতুন করে সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। যা নিয়ে আলোচনা চলছে সব মহলে।
অধ্যাপক ইসলাম তাঁর বক্তব্যে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি, তাদের প্রধান কর্মকাণ্ডের সাংবিধানিক বৈধতা, জুলাই জাতীয় সনদ ২০২৫ এবং সম্ভাব্য গণভোটের সাংবিধানিক দিকসমূহ নিয়ে আলোকপাত করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের সাংবিধানিক শাসনের ভবিষ্যৎ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচলা ও বিশ্লেষণ করে বলেন, আগামী সরকার ও এই পথে এগিয়ে যাবে।

সেমিনারের সভা প্রধান, বিশিষ্ট আইনজীবী ড. সিরাজুল হক বলেন, গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসন বিষয়ে আগ্রহী গবেষক, আইনজীবী, সাংবাদিক ও প্রবাসী বাংলাদেশিদের জন্য এ সেমিনার একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।

ড. সিরাজুল হক স্বাগত বক্তব্যে আরো বলেন, এনএসডব্লিউ পার্লামেন্ট হাউস হলো গণতান্ত্রিক সরকার, জবাবদিহিতা এবং আইন শৃঙ্খলার প্রতীক। তাই এখানে এমন বিষয় নিয়ে আলোচনা করা যথাযথ, যা সাংবিধানিক শাসনের মূল প্রশ্নগুলোকে স্পর্শ করে।

১৯৭২ সালে স্বাধীনতা সংগ্রামের পর গৃহীত সংবিধান দৃঢ় গণতান্ত্রিক আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু তারপর থেকে দেশটি বারবার সংবিধানগত অস্থিরতার মুখোমুখি হয়েছে। সামরিক হস্তক্ষেপ, সামরিক আইন, এবং অনানুষ্ঠানিক সরকার-যা প্রায়শই পরে আদালতের মাধ্যমে বৈধতা পেয়েছে এবং সংবিধানিক ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন অতীতের এই অভিজ্ঞতাগুলো একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে। সংবিধান অনুযায়ী শাসন আইন দ্বারা পরিচালিত হয়, নাকি রাজনৈতিক প্রয়োজনীয়তার নামে পরে আইনি আকারে সাজানো হয় তা জনগণের কাছে প্রশ্ন।

জুলাই ২০২৪ সালের কথিত গণঅভ্যুত্থানের পরের ঘটনা বাংলাদেশের সংবিধানিক অনিশ্চয়তার একটি পর্যায়ে নিয়ে এসেছে। যা ঝুঁকিতে রয়েছে তা শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন নয়, বরং সংবিধানিক কর্তৃত্বই। তিনি বলেন, বর্তমান সরকারের আইনগত ক্ষমতা কোথা থেকে আসে; নির্বাচনি ম্যান্ডেট ছাড়া নির্বাহী ক্ষমতার সীমা কত; সংবিধান ভঙ্গের সময়ে বিচারব্যবস্থা কী ভূমিকা রাখবে; এবং সংবিধান কতটা শক্তিশালী, যখন ব্যতিক্রমী বা সাময়িক ক্ষমতার দাবি উত্থাপিত হয় ।

১৯৭৫ সাল থেকে বাংলাদেশে সংবিধানগত যাত্রা বারবার বিঘ্নিত হয়েছে—গণতান্ত্রিক শাসন এবং অনানুষ্ঠানিক শাসনের মধ্যে ওঠানামা করেছে। বর্তমানে দেশটি একটি নির্বাচিত নয় এবং সংবিধানগতভাবে প্রশ্নবিদ্ধ অন্তর্বর্তী সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যা ২০২৪ সালের রাজনৈতিক উত্থাপনের ফলস্বরূপ গঠিত। এই পরিস্থিতি গভীর আইনগত উদ্বেগ উত্থাপন করেছে, যা সংবিধানিক বৈধতার মূল প্রশ্নগুলোর সাথে সম্পর্কিত।

সেমিনারে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অধ্যাপক আলী কাজী, অধ্যাপক রতন কুন্ডু, অধ্যাপক মোল্লা হক, নোমান শামীম, অধ্যাপক টিটু সোহেল, কাউন্সিলর এলিজা আজাদ রহমান প্রমুখ। বাংলাদেশের অন্যতম প্রধান কমিউনিটি নেতা গামা আব্দুল কাদের সবাইকে ধন্যবাদ জানান।

আলোচকরা প্রফেসর এম. রফিকুল ইসলামের প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে বলেন,প্রফেসর ইসলামের দক্ষতা দক্ষিণ এশিয়ার সাংবিধানিক ব্যবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে।
প্রফেসর ইসলামের কাজ স্পষ্টতা, সূক্ষ্ম আইনগত বিশ্লেষণ এবং সংবিধানের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির জন্য সুপরিচিত। বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক । ভোটাভুটি, যা বর্তমান অন্তর্বর্তী সরকারের দ্বারা আয়োজন করা হয়েছে, যা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এমন কর্মকাণ্ড, যদি পর্যালোচনা না করা হয়, তা অ-সাংবিধানিক প্রথাকে দৃঢ় করতে পারে এবং ভবিষ্যতের শাসনের জন্য বিপজ্জনক নজির স্থাপন করতে পারে বলে বক্তরা উল্লেখ করেন। যদিও আজকের আলোচনা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে, এর প্রভাব এক দেশের বাইরে বিস্তৃত।

আইনের শাসনে প্রতিশ্রুত ব্যক্তিদের জন্য, এগুলো বিমূর্ত প্রশ্ন নয়। এগুলো সংবিধানিক শাসনের মূলকথা স্পর্শ করে। বিচারক, আইনজীবী এবং গবেষক হিসেবে আমাদের দায়িত্ব হলো সংবিধানিক যুক্তিকে ন্যায্য, প্রায়োগিক এবং আইনগতভাবে প্রয়োগ করা। সংবিধানগত বিপর্যয়ের মুখে নীরব থাকা মানে অবৈধতা স্বাভাবিক করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

The post বাংলাদেশের সাংবিধানিক শাসন সংকট নিয়ে সিডনিতে আন্তর্জাতিক সেমিনার appeared first on Newsflash24bd.com.

ভারতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও শান্তি-নিরাপত্তাকে বিপন্ন করছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্য অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বিস্ময় ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

সরকার বলছে, ওই বক্তব্যে বাংলাদেশের সরকার উৎখাত এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করার উদ্দেশ্যে সহিংসতায় উসকানি দেওয়া হয়েছে, যা দেশের গণতান্ত্রিক উত্তরণ ও শান্তি-নিরাপত্তাকে মারাত্মকভাবে বিপন্ন করছে।

রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৩ জানুয়ারি নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত পলাতক শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ওই বক্তব্যে তিনি প্রকাশ্যে বাংলাদেশে সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তার দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে স্পষ্ট উসকানি দেন। এতে বাংলাদেশ সরকার ও জনগণ হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ সরকার বারবার অনুরোধ জানালেও ভারত এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এর পরিবর্তে ভারতের মাটিতে দাঁড়িয়ে তাকে এ ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা বাংলাদেশের জন্য অত্যন্ত সংক্ষুব্ধকর। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও সমৃদ্ধিকে সরাসরি হুমকির মুখে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া এবং সেখানে ‘গণহত্যাকারী’ শেখ হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কের স্বীকৃত নীতিমালা—সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের—পরিপন্থী। এটি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি একটি স্পষ্ট অবমাননা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। একই সঙ্গে এতে ভবিষ্যৎ নির্বাচিত সরকারের পক্ষে পারস্পরিক কল্যাণমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা ও এগিয়ে নেওয়ার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বের উসকানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। নির্বাচনের আগে ও নির্বাচনের দিন যেকোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় সংশ্লিষ্ট দলকেই বহন করতে হবে।

এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

The post ভারতে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ ও শান্তি-নিরাপত্তাকে বিপন্ন করছে: পররাষ্ট্র মন্ত্রণালয় appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ক্রিকেটের স্বার্থে নয় : হর্ষবর্ধন শ্রিংলা
ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ক্রিকেটের স্বার্থে নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। তার দাবি, এতে খেলাটির ক্ষতি হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শ্রিংলা বলেন, ‘বাংলাদেশে আমার অনেক বন্ধু আছেন, যাদের অনেকে ক্রীড়াজগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের মতে, এই টুর্নামেন্টে বাংলাদেশের ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত সামগ্রিকভাবে ক্রীড়া এবং বিশেষ করে ক্রিকেটের স্বার্থে নয়। ’

তিনি আরও বলেন, ‘দেশটি বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, নির্বাচিত সরকারের মাধ্যমে নয়। এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের ওপর প্রভাব ফেলতে পারে।’

জামায়াতে ইসলামী নির্বাচনে কী ফল করতে পারে—এমন প্রশ্নে শ্রিংলা বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে ইসলামপন্থী দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা নেই।

তিনি বলেন, ‘নির্বাচন যদি অসুষ্ঠু হয় এবং কারচুপি করা হয়, তবেই তারা ক্ষমতায় আসতে পারে। নাহলে সম্ভাবনা কম। তাদের ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, সেটাও আবার অন্যান্য রাজনৈতিক শক্তির সহায়তায়।’

বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক সচিব বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি। নির্বাচন হবে কিনা, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। আর নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে লোকজন এখানে আসছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হচ্ছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা এবং এই চর্চা বন্ধ করতে হবে। আমরা চাই বাংলা (পশ্চিমবঙ্গ) উন্নয়নের পথে এগিয়ে যাক।’

The post বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত ক্রিকেটের স্বার্থে নয় : হর্ষবর্ধন শ্রিংলা appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এক দিন আগে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চিঠিতে তারা জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করে পিসিবি। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ওই চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে।

এদিকে জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ নিয়ে আলোচনা করতে বুধবার আইসিসি বোর্ড সভা ডেকেছে। তবে এই সভা পিসিবির চিঠির কারণে ডাকা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পিসিবির চিঠির সময় নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠলেও, বিষয়টি আইসিসির অবস্থান বদলাবে না বলেই ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আইসিসি অনড় রয়েছে—বিশ্বকাপের সূচি পরিবর্তন করা হবে না এবং বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলতে দেওয়ার সুযোগও নেই। গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনাতেও আইসিসি একই অবস্থান স্পষ্ট করেছে।

বাংলাদেশ সরকারের সমর্থনে বিসিবি শুরু থেকেই ভারতে গিয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এ ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক হয়েছে, সর্বশেষটি গত সপ্তাহান্তে ঢাকায়। তবে কোনো পক্ষই নিজ অবস্থান থেকে সরে আসেনি—আইসিসি বলছে ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ীই হবে, আর বিসিবি জানাচ্ছে তারা দলকে ভারতে পাঠাতে পারবে না। বুধবার, ২১ জানুয়ারি—টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে—চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা হিসেবে নির্ধারিত ছিল।

এই অচলাবস্থার মধ্যে হঠাৎ পিসিবির সম্পৃক্ততা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত এক সপ্তাহ ধরে গুঞ্জন চলছিল, পিসিবি বিকল্প হিসেবে পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিতে পারে। এমনকি আরও চাঞ্চল্যকরভাবে শোনা যায়, বাংলাদেশের বিষয়টির ওপর নির্ভর করে বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়েও ভাবছে পাকিস্তান। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি পিসিবি এবং ইএসপিএনক্রিকইনফোর প্রশ্নেরও জবাব দেয়নি তারা।

এই টানাপোড়েনের সূত্রপাত হয়, যখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল ২০২৬-এর জন্য কলকাতা নাইট রাইডার্সকে দলে রাখা থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দিতে নির্দেশ দেয়। সিদ্ধান্তটির সুনির্দিষ্ট কারণ কখনোই স্পষ্ট করা হয়নি, যদিও বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্কের অবনতির বিষয়টি আলোচনায় এসেছে। এরপরই বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে জানায়, জাতীয় দল ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না।

পরিস্থিতি ক্রমেই জটিল আকার নেয়। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন খেলোয়াড় বয়কটের ঘটনাও ঘটে। বিসিবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিশ্বকাপে না খেললে বোর্ডের আর্থিক ক্ষতি নিয়ে প্রশ্নের জবাবে দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে অবমাননাকর মন্তব্য করলে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

The post বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় : ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর নয়াদিল্লি নিবিড়ভাবে নজর রাখছে এবং কোনো ধরনের ‘ভুল-বোঝাবুঝি বা ভুল ব্যাখ্যা’ এড়াতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগের সব চ্যানেল খোলা রাখা হয়েছে।

বুধবার(১৩ জানুয়ারি) বিকালে নয়া দিল্লিতে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তার এমন মন্তব্য আসে।

একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের যে নতুন সমীকরণ, সেটা ভারতের জন্য ‘হুমকি’ হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী বিষয়টি কিভাবে দেখছে।

জবাবে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ‘প্রথমত, বাংলাদেশের ক্ষমতায় কী ধরনের সরকার রয়েছে, তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে— তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে, সেগুলো আগামী ৪–৫ বছরের জন্য নাকি কেবল আগামী ৪–৫ মাসের জন্য। আমাদের বিবেচনা করতে হবে— এখনই আমাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন আছে কিনা।’

তিনি বলেন, ‘দ্বিতীয়ত, এই মুহূর্তে তিন বাহিনীই তাদের যোগাযোগের সব চ্যানেল পুরোপুরি খোলা রেখেছে। ভারতীয় সেনাবাহিনীর একাধিক যোগাযোগের চ্যানেল সক্রিয় রয়েছে এবং আমি সেখানে তাদের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। একইভাবে, অন্যান্য চ্যানেলের মাধ্যমেও আমরা যোগাযোগ বজায় রাখছি। আমরা সেখানে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলাম, যারা মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে সাক্ষাৎ করেছে। একইভাবে, নৌবাহিনীর প্রধান এবং বিমানবাহিনীর প্রধানও কথা বলেছেন।’

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘এর উদ্দেশ্য হল, কোনো ধরনের যোগাযোগের বিভ্রাট বা ভুল বোঝাবুঝি যেন না হয়। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই মুহূর্তে তিন বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, তার কোনোটিই কোনোভাবেই ভারতের বিরুদ্ধে নির্দেশিত নয়। সক্ষমতা উন্নয়নের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। ভারতও তা করছে, অন্যান্য দেশও করছে। আর আমাদের প্রস্তুতির দিক থেকে বলতে গেলে, আমরা সেখানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

The post বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয় : ভারতের সেনাপ্রধান appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লি থে‌কে ডেকে আনা হলো ঢাকায়
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। ডাক পাওয়ার পর সোমবার রাতেই তিনি ঢাকায় পৌঁছান।

হাইকমিশনারের ঢাকা ফেরার বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ও সরাসরি ধারণা নিতেই তাকে ঢাকায় তলব করা হয়েছে।

সূত্র অনুযায়ী, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ও সাম্প্রতিক উত্তেজনা পর্যালোচনায় সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে এক দফা আলোচনা অনুষ্ঠিত হয়। আজ বা আগামী দিনের মধ্যে তারা দিল্লি ফেরত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠকে বসতে পারেন।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে। এসব ঘটনাকে ঘিরে দুই দেশের সম্পর্ক একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েছে।

এ পরিস্থিতির মধ্যে ভারতে বাংলাদেশের বিভিন্ন মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় ভারতের হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়। একই সময়ে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালায় কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। পরে ওই ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয় বাংলাদেশ। এ ছাড়া চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনেও হামলার ঘটনা ঘটে।

এসব ঘটনার জেরে ঢাকা ও দিল্লিতে দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ও ভারত পরস্পরের কূটনীতিকদের দু’দফা করে তলব করে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ ও উদ্বেগ জানায়।

সবশেষ গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর কয়েক ঘণ্টা পরই একই দিন বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে। একই দিনে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের পারস্পরিক তলবের এই ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে নজিরবিহীন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

The post বাংলাদেশের হাইকমিশনারকে দিল্লি থে‌কে ডেকে আনা হলো ঢাকায় appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকার কী বার্তা?
ও পার বাংলা থেকে বড়পর্দায় নায়িকা হওয়ার যাত্রা শুরু করেন ইধিকা পাল। তাঁর প্রথম ছবি ‘প্রিয়তমা’ শাকিব খানের বিপরীতে। সে দেশের এমন অবস্থা দেখে আহত ইধিকা।

উত্তপ্ত বাংলাদেশ। ওসমান হাদির মৃত্যু ও সংখ্যালঘুদের উপর আক্রমণের অভিযোগ, রণক্ষেত্র পরিস্থিতি। আগুন ধরিয়ে দেওয়া হয় সংবাদমাধ্যমের অফিসেও। ও পার বাংলাতেই বড়পর্দায় নায়িকা হওয়ার যাত্রা শুরু করেন এ পারের অভিনেত্রী ইধিকা পাল। তাঁর প্রথম ছবি ‘প্রিয়তমা’ শাকিব খানের বিপরীতে। আর প্রথম ছবিতেই তিনি হিট্। সেখানকার বর্তমান অবস্থা দেখে আহত ইধিকা। করলেন কী প্রার্থনা?

বাংলাদেশে শাকিবের সঙ্গে একাধিক ছবি করেছেন ইধিকা। ঘন ঘন যাতায়াতও ছিল তাঁর সে দেশে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে এখন যাতায়াত খানিক নিয়ন্ত্রিত। প্রতিবেশী রাষ্ট্রের পরিস্থিতি দেখে ইধিকা বলেন, ‘‘এরকম একটা দেশ, যাকে আমি খুবই ভালবাসতে দেখেছি।

দেখেছি শিল্প এবং শিল্পীকে সম্মান করতে। সে দেশ আমাকে খুব ভালবেসেছে। পারিপার্শ্বিক মানুষকে ভালবাসতে দেখেছি। দেশটার মধ্যেই ভালবাসা দেখেছি। সেই দেশেই যখন সবাই রেগে যাচ্ছে, ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে খুব খারাপ লাগছে। আমি এটাই চাইব, খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হোক এবং সবাই শান্ত ভাবে থাকুন। ভাল থাকুন।’’

The post বাংলাদেশের পরিস্থিতি নিয়ে শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকার কী বার্তা? appeared first on Newsflash24bd.com.

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে নয়া দিল্লিতে তলব করেছে ভারত। এটি করা হয়েছে ঢাকায় ভারতের হাইকমিশনে ‘সাম্প্রতিক হুমকি’ এবং কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানাতে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। এর আগে সোমবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভি লিখেছে, এই তলবের পেছনে রয়েছে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য। এনডিটিভি লিখেছে, তিনি হুমকি দিয়েছেন যে, ঢাকা এমন শক্তিকে আশ্রয় দেবে যা দিল্লির বিরুদ্ধে কার্যকর এবং ভারতের ‘সেভেন সিস্টারস’ (উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য) দেশ থেকে আলাদা করার চেষ্টা করবে।

হাসনাত আব্দুল্লাহ এই উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উদযাপনের সময়। এক প্রতিবাদ সভায় তিনি বলেন, ‘সেভেন সিস্টারসকে ভারত থেকে আলাদা করা হবে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা আশা করি, বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রশাসন অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে, শান্তিপূর্ণ নির্বাচনের জন্যও।

The post দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের রাজনৈতিক সংকটের আর্বতে ভারত ও ইসলামী রাজনীতি
বাংলাদেশের রাজনীতি আজ গভীর অস্থিরতার ভেতর দাঁড়িয়ে আছে। রাজনৈতিক দলগুলোর পরস্পরের প্রতি অবিশ্বাস, বিদেশি প্রভাবের বাড়াবাড়ি, আর জনগণের আস্থাহীনতা-সব মিলিয়ে দেশ এক অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগোচ্ছে। এর মধ্যে ভারতের ভূমিকাই সবচেয়ে আলোচিত, কারণ দক্ষিণ এশিয়ায় তার প্রভাব শুধু কূটনীতি নয়, এখন সরাসরি নীতিনির্ধারণ ও প্রশাসনিক কাঠামোর ভেতর পর্যন্ত বিস্তৃত।

আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ভারতের ঘনিষ্ঠ মিত্র। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দলটি ক্ষমতা হারানোর পর ভারতের রাজনৈতিক বলয়ে সাময়িক ভাটা এলেও, খুব দ্রুত ভারত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ও মধ্যবর্তী শক্তিগুলোকে নিজেদের প্রভাবে নিয়ে নেয়। এই প্রক্রিয়ায় কিছু প্রাক্তন মন্ত্রী, ব্যবসায়ী ও রাজনৈতিক মধ্যস্ততাকারী ভারতের সহযোগিতায় রাজনৈতিক পুনর্বাসনের আশায় কাজ করছে।

অন্যদিকে, বিএনপি যারা এই মূহুর্তে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা নিজস্ব সংকটে জর্জরিত। দলের চেয়ারপারসন গুরুতর অসুস্থ, আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে অবস্থান করছেন। এ অবস্থায় দলটির ভেতরে একটি বিপথগামী গোষ্ঠী মিথ্যা মামলা ও ব্যক্তিগত প্রতিশোধের রাজনীতি চালিয়ে দলটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে। ফলে বিএনপিকে এখন শুধু সরকারের বিরোধী শক্তি নয়, বরং নিজস্ব বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারের দলীয় যাত্রা শুরু করতে হচ্ছে।

এই অবস্থায় বিএনপির সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে-একদিকে দেশি–বিদেশি ষড়যন্ত্র, যারা চায় না দলটি পুনরায় ক্ষমতায় ফিরুক; অন্যদিকে নিজেদের অভ্যন্তরীণ ঐক্য ও নীতি-দিকনির্দেশনা।
কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে, তাদের নীতি তুলনামূলক স্বতন্ত্র ও জাতীয়তাবাদকেন্দ্রিক হবে-যা ভারতের ভূরাজনৈতিক কৌশলের বিপরীতে দাঁড়াবে।

এখন বিএনপির জন্য প্রয়োজন একটি নতুন পররাষ্ট্র ও রাজনৈতিক দর্শন-যেখানে থাকবে প্রতিবেশীদের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতার প্রতি উন্মুক্ততা, এবং গণতন্ত্রের প্রতি প্রকৃত প্রতিশ্রুতি। এমন একটি দর্শনই দলটিকে ভবিষ্যতের জন্য গ্রহণযোগ্য ও শক্তিশালী বিকল্প শক্তিতে রূপ দিতে পারে।

জামায়াতে ইসলামীর রাজনীতিতেও এক ধরনের কৌশলগত রূপান্তর দেখা যাচ্ছে। যারা একসময় ভারতের ঘোরবিরোধী ছিল, তারা এখন মন্দিরে গিয়ে পূজায় অংশ নিচ্ছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয় করতে গান–সংস্কৃতির আশ্রয় নিচ্ছে। তারা বলছে, “পূজা ও রোজা একই মুদ্রার দুই পিঠ।” এটি নিছক ধর্মীয় সহনশীলতার প্রকাশ নয়-বরং রাজনৈতিক কৌশল। এই অবস্থান ভারতের কাছে এক ধরনের সংকেত-“আমরাও মধ্যপন্থী, ভয় নেই।”

কিন্তু ভারতের নিরাপত্তা কৌশল বলে, দক্ষিণ এশিয়ায় ইসলামী বা জাতীয়তাবাদী শক্তির উত্থান মানেই সম্ভাব্য হুমকি। এই দৃষ্টিকোণ থেকেই ভারত বাংলাদেশের রাজনীতিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

বিশ্ব রাজনীতির সাম্প্রতিক উদাহরণগুলোও এ সত্য প্রমাণ করে- মিশরে মুসলিম ব্রাদারহুড, পাকিস্তানে ইমরান খান, বা আফগানিস্তানে তালেবান-সব ক্ষেত্রেই দেখা গেছে, গণতান্ত্রিক বা জনপ্রিয় সরকার হঠাৎই বিদেশি বা সামরিক হস্তক্ষেপে পতিত হয়েছে। বাংলাদেশও এখন সেই ঝুঁকির মধ্য দিয়ে হাঁটছে।

যদি ইসলামী বা জাতীয়তাবাদী কোনো শক্তি জনপ্রিয়তার শীর্ষে উঠে আসে, ভারত সেটিকে “নিরাপত্তা হুমকি” হিসেবে ব্যাখ্যা করবে। তখন কোনো অজুহাতে ভারতের রাজনৈতিক বা সামরিক প্রভাব পুনরায় প্রবল হয়ে উঠবে। আর আওয়ামী লীগ বলবে-“আমরাই তো উগ্রবাদ দমন করতাম এ কারনেই ।”

এই অবস্থায় আওয়ামী লীগের জন্যও নতুন সুযোগ তৈরি হবে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব পুনর্গঠনের। তবে বাংলাদেশের সংকটের মূল কারণ একটাই রাষ্ট্রের ওপর দলের প্রভাব, নীতির ওপর ব্যক্তির আধিপত্য, এবং গণতন্ত্রের ওপর ভয়ের রাজনীতি। এই তিনটি বিষয় দূর না হলে বাংলাদেশের গণতন্ত্র কখনোই পরিপূর্ণ হবে না।

এখন সময় রাজনৈতিক দলগুলোর নিজেদের দিকে ফিরে তাকানোর। রাষ্ট্রের স্বার্থকে দলের স্বার্থের উপরে রাখতে হবে। দেশকে যদি ভারতীয় আধিপত্য, বৈদেশিক প্রভাব বা সামরিক আগ্রাসনের ঝুঁকি থেকে রক্ষা করতে হয়, তাহলে রাজনীতিতে নৈতিকতা ও নীতির পুনর্জাগরণ জরুরি।

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কি নিজেদের রাজনীতি নিজেরাই চালাতে পারব,
নাকি বাইরের শক্তির ছত্রছায়া বেঁচে থাকার পথ বেছে নেব। ইতিহাস কিন্তু বারবার একই শিক্ষা দিয়েছে-যে জাতি নিজের পথ নিজে নির্ধারণ করতে পারে না, তার জন্য পথ নির্ধারণ করে দেয় অন্য কেউ।

লেখক: হাফিজ আল আসাদ , বিশ্লেষক ও সমাজ ভিক্তিক উন্নয়ন পরামর্শক সাবেক সিনিয়র কনসালটেন্ট, এমডিসি বাংলাদেশ ডিরেক্টর আর্থ ফাউন্ডেশন।

The post বাংলাদেশের রাজনৈতিক সংকটের আর্বতে ভারত ও ইসলামী রাজনীতি appeared first on Newsflash24bd.com.