বর্জ্য অপসারন | Newsflash24bd.com

মাদারগঞ্জে উন্মুক্ত স্থানে বর্জ্য অপসারন হুমকীর মুখে জনস্বাস্থ্য
১৯৯৯ সালে তৃতীয় শ্রেণির পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা । সময়ের পরিক্রমায় এটি দ্বিতীয় শ্রেণি পেরিয়ে ২০১৯ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়েছে । অথচ সুযোগ-সুবিধার দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে এই পৌর এলাকাটি।
১০.৭৮ বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভায় বসবাস করেন প্রায় ৫০ হাজার মানুষ। প্রতিদিন গড়ে প্রায় ১ টন বর্জ্য উৎপন্ন হলেও তা অপসারণের জন্য নেই কোনো আধুনিক ব্যবস্থা কিংবা স্থায়ী কোন ডাম্পিং স্টেশন।

স্থায়ী ডাম্পিং স্টেশন না থাকায় শহরের প্রধান বাজারের পাশেই উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা । এতে দুর্গন্ধ ও পরিবেশ দূষণের পাশাপাশি নানা রোগ-জীবাণুতে আক্রান্ত হচ্ছে এলাকার জনসাধারন। বাজারের পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়, শিক্ষার্থীরা প্রতিদিন দুর্গন্ধের মধ্য দিয়েই যাতায়াত করছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান- দুর্গন্ধের কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী আক্কাস রানা ও হাফিজুর রহমান বলেন-“আমাদের দোকানের সামনেই ময়লা ফেলা হয়, যার দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হয়। এই সমস্যার কারনে আগের মতো এখন আর ক্রেতা আসে না। অক্সফোর্ড একাডেমির দশম শ্রেণির ছাত্র লিখন হোসেন জানান- প্রতিদিন ময়লার দুগর্ন্ধের ভিতর দিয়েই স্কুলে যেতে হয়, এতে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছি।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা রোজী বলেন- আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ। অনেকেই শারীরিক সমস্যার কথা জানাচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান- বর্জ্যের দুর্গন্ধ থেকে ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়া সহ বিভিন্ন রোগ ছড়াতে পারে।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নাদির শাহ বলেন- পর্যাপ্ত রাজস্ব আয় ও উপযুক্ত জমির অভাবে এখনো ডাম্পিং স্টেশন নির্মাণ সম্ভব হয়ে উঠেনি । একটি স্টেশন স্থাপন করতে প্রায় এক একর জমি প্রয়োজন, যা পৌর এলাকার ভিতরে পাওয়া যাচ্ছে না। তবে খুব শীঘ্রই ডাম্পিং স্টেশন নির্মানের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

The post মাদারগঞ্জে উন্মুক্ত স্থানে বর্জ্য অপসারন হুমকীর মুখে জনস্বাস্থ্য appeared first on Newsflash24bd.com.