বরগুনায় | Newsflash24bd.com

বরগুনায় নিজেদের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা,গণ ভোটের পক্ষে প্রচার নেই
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা গণ ভোটের পক্ষে প্রচার করছেন না। নিজেদের প্রচার নিয়ে ব্যস্ত তারা। গত ১০ দিনের জনসভায় বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন প্রার্থী অলি উল্লাহসহ চার প্রার্থীর কাউকে গণ ভোটের পক্ষে প্রচার করেননি এমন অভিযোগ সাধারণ ভোটারদের। এতে গণ ভোটের প্রচারনায় ভাটা পরেছে। গণ ভোটের সুফল পেতে প্রার্থীদের প্রচার চালানোর দাবী সচেতন নাগরিকের।

নাম প্রকাশে অনিচ্ছুক আমতলী উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা বলেন, দলের নির্দেশনা পাইনি। তাই গণ ভোট সম্পর্কে প্রচার করিনা। দলের প্রার্থীর প্রচার করি।
জানাগেছে, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। ওইদিনই একই সঙ্গে সংবিধান সংশোধনে গণ ভোটে হবে। গত ২২ জানুয়ারী থেকে প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা শুরু করেছেন। গত ১০ দিন পেরিয়ে গেলেও বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী অলি উল্লাহ, ১০ দলীয় জোট প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গির হোসাইন ও জাতীয় পার্টি-জেপি প্রার্থী জামাল হোসাইন তাদের প্রচারনা কালে গণ ভোটের পক্ষে প্রচারনা করেনি।এদিকে গত ১৯ জানুয়ারী আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তার গণ ভোট প্রচারে সমন্বিত মতবিনিময় সভার আয়োজন করেন। ওই সভায় সাংসদ প্রার্থীদের প্রতিনিধিরা অংশ নেন। তারা গণভোট প্রচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তাদের প্রচারনা সভায় তারা গণ ভোটের পক্ষে প্রচার করেছেন না। এমনকি তাদের ব্যানারেও গণ ভোটের প্রচারনা নেই। এতে আমতলী-তালতলীর প্রান্তিক জনগোষ্ঠির মাঝে গণ ভোটের পক্ষে প্রচারনায় কিছুটা ভাটা পরেছে।

গত ২২ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত জাতীয়তাবাদি দল-বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ অলি উল্লাহর নির্বাচনী জনসভা ঘুরে দেখাগেছে, দুই প্রার্থীর কেউ গণ ভোটের পক্ষে প্রচার করেননি। তারা নানা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এমনকি তাদের নেতা-কর্মীরাও গণ ভোটের প্রচার করছেন না। এতে গণ ভোটের প্রচার প্রান্তিক মানুষের কাছে পৌছাচ্ছে না। এ নির্বাচনে বরগুনা-১ আসন (আমতলী-তালতলী- বরগুনা সদর) মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। এর মধ্যে আমতলী উপজেলায় ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ এবং তালতলী উপজেলায় ৮৭ হাজার ২০ জন ভোটার রয়েছে। আমতলীর ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৬৫ টি ভোট কেন্দ্র এবং তালতলীর ৩০ টি কেন্দ্র ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

ভোটার হক মৃধা, জুয়েল মিয়া ও শাহ আলম তালুকদার বলেন, বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ও ইসলামী আন্দোলন প্রার্থী অলী উল্লাহ তারা তাদের জনসভায় নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। কিন্তু জনসভা শুরু হওয়ার পর থেকে গত ১০ দিনে দুই প্রার্থীর কাউকে গণভোটের পক্ষে প্রচার করতে শুনিনি। এমনকি তাদের নেতা-কর্মীরাও গণ ভোটের পক্ষে কথা বলেন না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থীর প্রতিনিধি মাওলানা ওমর ফারুক জেহাদী বলেন, আমার দলের নেতা গণভোটের পক্ষে প্রচার করেন।
জাতীয় পার্টি- জেপির প্রার্থী মোঃ জামাল হোসাইন বলেন, পথসভায় সাইকেল প্রতিকে ও গণ ভোটের পক্ষে প্রচারনা করি।

বাংলাদেশ জাতীয়তাদী দল- বিএনপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার সঙ্গে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার ফোন রিসিভ করেননি।

আমতলী সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি ও সচেতন নাগরিক মোঃ জসিম উদ্দিন সিকদার বলেন, গণ ভোট সকল জনগনের। দলমত নির্বিশেষে সকলের গণ ভোটের পক্ষে প্রচারনা চালানো উচিত। কিন্তু প্রার্থীরা গণ ভোটের প্রচার করছেন না।

তিনি আরো বলেন, গণ ভোট প্রচারে শুধু সরকারী সংস্থার একার ওপরে দায় চাপালে হবে না। তাদের পাশাপাশি সকল দলের প্রার্থীরা গণ ভোটের প্রচারনা চালাতে হবে।
তালতলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ শহীদুল ইসলাম বলেন, দলের প্রার্থীর প্রচারনা করি, গণভোটের প্রচারনা করি না। দলের নির্দেশনা পেলে গণ ভোটের প্রচার চালানো হবে।
উল্লেখ বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর জোড়ে শোড়ে প্রচারনা চলছে। অপর দুই প্রার্থীর প্রচারনা নেই বললেই চলে।

The post বরগুনায় নিজেদের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা,গণ ভোটের পক্ষে প্রচার নেই appeared first on Newsflash24bd.com.

বরগুনায় গণ সংর্বধনায় লাঞ্ছিত বিএনপি নেতা, সংবাদ সম্মেলনে জড়িতদের শাস্তি দাবী
বরগুনা জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনকে গণ সংবর্ধনায় বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন মিয়া উপজেলা যুবদল নেতার হাতে লাঞ্ছিত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ হেমেদী জামান রাকিব ও তার সমর্থকদের বিরুদ্ধে শনিবার রাতে অ্যাডভোকেট মহসিন মিয়া তার আইনজীবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, নবগঠিত বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন ও প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল হক মাষ্টারকে গত বৃহস্পতিবার বিকেলে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় গণ সংবর্ধনা দেয়া হয়। ওই সংবর্ধনায় আমি আমার কয়েক হাজার সমর্থক নিয়ে বটতলা অবস্থান করি। ওই সময় উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী জামান রাকিব, ছাত্রদল নেতা সোহাগসহ তার কিছু সমর্থক আমার উপর হামলা চালায় এবং লাঞ্ছিত করেছে। তারা জেলা বিএনপির আহবায়কসহ কমিটির নেতৃবৃন্দকে দেয়া ফুলের তোড়া ছিড়ে ফেলেছেন। জীবন রক্ষায় আমি একটি ঘরে আশ্রয় নেই। তারা ওই ঘরেও ভাংচুর করেছে। জেলা নেতাদের গণ সংবর্ধনা যাতে পন্ড না হয় সেই জন্য আমি গন্ডগোল এড়িয়ে গিয়েছি। আমাকে লাঞ্ছিত করা মানে জেলার বিএনপি নেতাদের লাঞ্ছিত করা। তিনি আরো বলেন, ১৯৯০ সালে আমতলী উপজেলা যুবদল সভাপতি ছিলাম। ওই সময় দলকে সুন্দরভাবে সাজিয়েছি। এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব থেকে শুরু করে জেলা বিএনপির গুরুত্বপুর্ণ পদে দায়িত্ব পালন করেছি। গত ৩৫ বছর বিএনপির রাজনৈতিক জীবনে বহু নির্যাতনের স্বীকার হয়েছি কিন্তু দল ত্যাগ করেছি। ফ্যাসিষ্ট শেখ হাসিনার ১৬ বছরে অনেক নির্যাতনের স্বীকার হয়েছি। সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর রেশানলে পড়ে চাওড়া ইউনিয়ন পরিষদে তিনবার চেয়ারম্যান পদে বিজয় হয়েও ধরে রাখতে পারিনি। সাংসদ শম্ভু প্রভাবখাটিয়ে তার দলীয় প্রার্থী আখতারুজ্জামান বাদল খানকে চেয়ারম্যান ঘোষনা দিয়েছেন। ১/১১ সরকারের সময় মাইনাস টু ফরমুলার বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় ইন্টারভিউ দিয়েছিলাম, ফলে তিন মাস সেনাবাহিনীর ভয়ে পালিয়ে থাকতে হয়েছে। ১/১১ এবং আওয়ামীলীগ আমলেও নির্যাতনের স্বীকার হয়েছি, এখন নিজের দলের নেতাকর্মী দিয়েই লাঞ্ছিত হচ্ছি। আমাকে লাঞ্ছিতের সঙ্গে জড়িত যুবদল নেতা মেহেদী জামান রাকিবসহ তার সমর্থকদের শাস্তি দাবী করছি।

আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মেহেদী জামান রাকিব ঘটনার কথা অস্বীকার করে বলেন, অ্যাডভোকেট মহসিন মিয়া আওয়ামীলীগ দোসর ছিল।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা যুবদলের নেতৃত্বে থাকাকালিন সময়ে অ্যাডভোকেট মহসিন মিয়াকে আমি আমতলী উপজেলা যুবদল সভাপতি করেছি। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছিলাম। তাকে আমি ভালো ভাবেই চিনি এবং জানি। তার ওপর এমন আচরণ ঠিক হয়নি। তিনি আরো বলেন, বিষয়টি আমি জেনেছি।

The post বরগুনায় গণ সংর্বধনায় লাঞ্ছিত বিএনপি নেতা, সংবাদ সম্মেলনে জড়িতদের শাস্তি দাবী appeared first on Newsflash24bd.com.

বরগুনায় নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে বেশকিছু নথিপত্র
বরগুনায় জেলা নির্বাচন অফিস কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বিভিন্ন ধরনের কাগজপত্রসহ কয়েকটি কম্পিউটার ও বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে বিনষ্ট হয়েছে।

সোমবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা যায়, সকালে দায়িত্বরত নৈশ প্রহরী অফিসের পার্দা টানাতে যান। এরপর অফিসের পরিচ্ছন্নতাকর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে শব্দ শুনতে পান। পরে তিনি অন্য লোকজনকে বিষয়টি জানালে তারা এসে অফিসের হিসাব শাখা নামে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত সময়ের মধ্যে অগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ সময়ের মধ্যে ওই রুমে থাকা পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার, একটি ফ্রিজ এবং অন্যান্য কাগজপত্রসহ কিছু আসবাবপত্র পুড়ে যায়।

বরগুনা জেলা নির্বাচন অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মনির উজ্জামান বলেন, অফিসের নৈশ প্রহরী পর্দা টানিয়ে যায় এবং পরিচ্ছন্নতাকর্মী পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় একটি রুম থেকে শব্দ শুনে অন্যদের জানালে তারা এসে একটি রুমে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে সকালে এ ঘটনা ঘটার সময় অনেকেই ঘুমে ছিলেন, যে কারণে ওই রুমটি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য রুমগুলো ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে।

এ বিষয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, সকাল ৭টা ২৬ মিনিটের সময় আমরা আগুন লাগার খবর পাই। পরে স্টেশন কাছাকাছি হওয়ায় দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে পাশে থাকা মূল স্টোরে আগুন ছড়াতে পারেনি। শুধু হিসাব শাখা নামের একটি রুমেই আগুন সীমাবদ্ধ ছিল। এবং সেখানে থাকা কম্পিউটার, ফটোকপি মেশিন এবং কিছু ফাইলপত্র পুড়েছে। মূল স্টোর যেখানে প্রচুর মালামাল ছিল তা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।

কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, যেহেতু নৈশ প্রহরীসহ অফিসের বিভিন্ন লোকজন আছেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে তারপর বলা যাবে।

The post বরগুনায় নির্বাচন অফিসে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে বেশকিছু নথিপত্র appeared first on Newsflash24bd.com.