বন্ধের দাবীতে | Newsflash24bd.com

স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় আমতলীতে ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
স্বাস্থ্য,পরিবেশ ও ফসল রক্ষায় বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামের বিবিসি ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার বিকেলে আকরাড়িয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এতে এলাকার পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহন করেছেন। এলাকাবাসী এ ইটভাটি বন্ধে বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও বন ও পরিবেশ মন্ত্রনালয়কে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন।

জানাগেছে, আমতলী উপজেলার রায়বালা গ্রামে ২০১৭ সালে আব্দুল হান্নান মৃধা বিবিসি ( বিসমিল্লাহ ব্রিকস) নামের একটি ইটভাটি স্থাপন করেন। ফসলী জমিতে ইটভাটি স্থাপন করায় ওই এলাকার অন্তত পাচ’শ একর তিন ফসলি জমি, গাছপালা, জীব বৈচিত্র্য, প্রাণী সম্পদ, খামার, গ্রামীণ সড়ক নষ্ট ও পরিবেশ দুষিত হচ্ছে। এতে ওই গ্রামের পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পরেছে বলে দাবী এলাকাবাসীর। কৃষকরা অভিযোগ করেন, ইটভাটি নির্মাণ করায় জমির উর্বরতা হারিয়েছে। জমিতে এখন আর আগের মত ফসল ফলছে না। ওই ইটভাটি তিন’শ কিলোমিটারের মধ্যে রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতিম খানা ও ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

ইট প্রস্তুত ও ভাটি স্থাপন আইনে উল্লেখ আছে আবাসিক এলাকা, কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটি স্থাপন করা যাবে না। কিন্তু রায়বালা গ্রামে ইটভাটির মালিক আব্দুল হান্নান মৃধা এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইটভাটি স্থাপন করেছেন। ওই আইন লঙ্ঘন করে কেউ ইটভাটি স্থাপন করলে তাকে এক বছর অনধিক পাঁচ বছরের জেল অথবা আর্থিক জরিমানা করার বিধান রয়েছে। কিন্তু ওই আইনের প্রতিফলন ঘটছে না ওই ইটভাটিতে। স্বাস্থ্য, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় বিবিসি ইটভাটি বন্ধে রায়বালা গ্রামের সচেতন নাগরিকরা বৃহস্পতিবার বিকেলে আকবাড়িয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। স্থানীয় জাহাঙ্গির আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নাশির উদ্দিন, কবির গাজী, শাহীন প্যাদা ও খোকন হাওলাদার প্রমুখ। মানববন্ধনে বক্তারা দ্রুত স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় বিবিসি ইটভাটি বন্ধের দাবী জানান। তারা আরো বলেন, ইটভাটির কারনে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। জমিতে আগের মত ফসল হয় না। গাছে ফল ধরেনা। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হচ্ছে। শিশুরা শ্বাস কষ্টসহ নানাবিধ রোধে আক্রান্ত হচ্ছে। বরগুনা জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর এবং বন ও পরিবেশ মন্ত্রনালয়কে ইটভাটি বন্ধের কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, বিবিসি ইটভাটিতে ইট প্রস্তুত করতে কার্যক্রম শুরু করেছে। তিনপাশে ধান ক্ষেত এবং একপাশে গ্রাম রয়েছে।

রায়বালা গ্রামের কৃষক কবির গাজী বলেন, বিবিসি ইটভাটির কারনে ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এখন আর আগের মত জমিতে ফসল ফলছে না। তিনি আরো বলেন, এলাকার পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্থ হচ্ছে। দ্রুত ওই ইটভাটি বন্ধের দাবী জানান তিনি।

নাশির উদ্দিন ও খোকন হাওলাদার বলেন, রায়বালা এলাকার অন্তত পাঁচ’শ একর ফসলি জমি,জীব বৈচিত্র্য, গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে এবং পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ওই গ্রামের কৃষি জমি ও মানুষকে স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষায় ওই ইটভাটি বন্ধের দাবী জানান তারা। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকার শিশুরা শ্বাসকষ্টসহ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে।

বিবিসি ইটভাটির মালিক মোঃ হান্নান মৃধা বলেন, ঝিকঝ্যাক ইটভাটিতে মানুষের স্বাস্থ্যের ঝুঁকি, কৃষি জমি ও পরিবেশ নষ্ট হওয়ার কোন সুযোগ নেই। সকল প্রকার ছাড়পত্র নিয়েই ইটভাটি স্থাপন করেছি। তিনি আরো বলেন, আমার শত্রু পক্ষ আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ রাসেল বলেন, বিবিসি ইটভাটির মালিককে ইটভাটি স্থাপনে কোন প্রত্যায়ন দেয়া হয়নি। কৃষি জমিতে ইটভাটি স্থাপন করলে একদিকে আবাদি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে জমির ফসল ও পরিবেশ নষ্ট হচ্ছে।

বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, পরিবেশ নষ্ট হয় এমন জায়গায় ইটভাটি স্থাপন করতে পারবে না। এলাকার মানুষ ইটভাটি বন্ধে মানববন্ধন করছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, ওই ইটভাটির মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেয়া হয়েছে কিনা , তা আমার খতিয়ে দেখতে হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, সরকারী নিয়ম বর্হিভুত কোন ইটভাটি নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

The post স্বাস্থ্য, পরিবেশ ও ফসল রক্ষায় আমতলীতে ইটভাটা বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন appeared first on Newsflash24bd.com.