ফুটবল বিশ্বকাপে | Newsflash24bd.com

ফুটবল বিশ্বকাপে মহিলারা খোলামেলা পোশাক পরলেই জেল! নতুন বিতর্কে কাতার
কাতারের আইন অনুযায়ী, খোলামেলা পোশাক পরতে পারেন না সে দেশের মহিলারা। সেই একই নিয়ম কার্যকর বিশ্বকাপ দেখতে যাওয়া মহিলা দর্শকদের জন্যও। এই নিয়ে শুরু বিতর্ক।
ফুটবল বিশ্বকাপে মহিলা দর্শকদের পোশাকে থাকে বৈচিত্র। কিন্তু কাতারে কি দেখা যাবে এই দৃশ্য?

ফুটবল বিশ্বকাপের আগে একের পর এক বিতর্কে জড়াচ্ছে কাতার। এ বার বিতর্ক কাতারের আরও একটি আইন নিয়ে। সে দেশে মহিলারা খোলামেলা পোশাক পরতে পারেন না। তাঁদের সব সময় শরীর ঢেকে রাখতে হয়। বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদেরও সেটা মেনে চলতে হবে। কোনও মহিলা দর্শক খোলামেলা পোশাক পরলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। জেলের সাজা পর্যন্ত হতে পারে।

জানা গিয়েছে, কাতারে পা রাখা বিদেশি সমর্থকদের জানিয়ে দেওয়া হচ্ছে, তাঁরা যাতে খোলামেলা পোশাক না পরেন। মূলত কাঁধ ও হাঁটু ঢেকে রাখতে হবে তাঁদের। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দর্শকদের কোনও বিশেষ পোশাক পরতে বলা হচ্ছে না। তাঁরা নিজেদের পছন্দের পোশাকই পরতে পারেন। তবে খোলামেলা পোশাক পরা যাবে না। শুধু স্টেডিয়াম নয়, মিউজ়িয়াম ও অন্যান্য সরকারি দফতরে গেলেও শরীর ঢাকা পোশাক পরতে হবে তাঁদের।

শুধু স্টেডিয়ামের বাইরে নয়, স্টেডিয়ামের ভিতরেও দর্শকদের পোশাকের দিকে নজর রাখা হবে। কাতার বিশ্বকাপের চিফ টেকনোলজি অফিসার নিয়াস আব্দুলরহিমান বলেছেন, ‘‘স্টেডিয়ামে আমরা অত্যাধুনিক ক্যামেরা বসিয়েছি। সেই ক্যামেরার সাহায্যে বিশেষ একটি আসনের দিকেও ভাল করে লক্ষ্য রাখা যাবে। পুরো বিষয়টা রেকর্ড করা হবে। তা হলে পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা রেকর্ডিং দেখতে পারব। দর্শকদের পোশাকের দিকে নজর রাখব আমরা।’’

ফিফা অবশ্য জানিয়েছে, দর্শকরা চাইলে যে কোনও পোশাক পরতে পারেন। সেটা তাঁদের ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু দর্শকদের কাছে অনুরোধ করা হচ্ছে, আয়োজক দেশের আইনের কথা মাথায় রেখে যাতে তাঁরা পোশাক পরেন।

The post ফুটবল বিশ্বকাপে মহিলারা খোলামেলা পোশাক পরলেই জেল! নতুন বিতর্কে কাতার appeared first on Newsflash24bd.com.