ফাইনালে | Newsflash24bd.com

চিটাগংকে উড়িয়ে সবার আগে ফাইনালে বরিশাল
চিটাগং কিংসকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটলো তামিম ইকবালের ফরচুন বরিশাল। সোমবার (৩ ফেব্রুয়ারি) টসে হেরে আগে ব্যাট করতে নেমে শামীমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪৯ রানের সংগ্রহ পায় চিটাগং। লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় পায় বরিশাল।

১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে দেখেশুনে খেলতে থাকেন তামিম ইকবাল ও তাওহীদ হৃদয়। দুজনের ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। ২৬ বলে ২৯ রান করে তামিম আউট হলে ভাঙে এই জুটি। খালেদ আহমেদের বলে খাওয়াজা নাফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

এরপর আর কোনও বিপর্যয় ঘটেনি। দাউইদ মালানকে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন তাওহীদ হৃদয়। ১৭.২ ওভারে ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে ফরচুন বরিশাল। ৫৬ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন তাওহীদ হৃদয়। অপর প্রান্তে ২২ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন দাউইদ মালান।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ ওভার ৩ বলে দলীয় ৩৪ রানে ৪ উইকেট হারায় চিটাগং। কাইল মায়ার্সের করা ইনিংসের প্রথম বলে ৪ মারার পর দ্বিতীয় বলেই বোল্ড হন পাকিস্তানি ব্যাটার খাওয়াজা নাফে। তৃতীয় ওভারে গ্রাহাম ক্লার্ককেও ফেরান মায়ার্স। চতুর্থ ওভারে মোহাম্মদ আলীর শিকার হয়ে আউট হন অধিনায়ক মোহাম্মদ মিথুন। ক্রিজে থিতু হতে পারেননি হায়দার আলীও। ৭ রান করে ফেরেন ইবাদত হোসেনের বলে।

তবে শুরুর সেই বিপর্যয়ের পর দ্রুতই হাল ধরেন পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেন পাটোয়ারী। পঞ্চম উইকেটে ৪৮ বলে ৭৭ রানের জুটি গড়েন তারা। চতুর্দশ ওভারে রিশাদ হোসেনের শিকার হয়ে ইমন ফিরলে ভাঙে সেই জুটি। ৩৬ বলে ৩৬ রান করে আউট হয়েছেন ইমন।

ইমনের বিদায়ের পর একাই লড়াই করেছেন শামীম। মারকুটে ব্যাটিংয়ে দলকে পার করান ১৪০ এর গণ্ডি। দলীয় ১৪৪ রানে মোহাম্মদ আলীর বলে রিভার্স স্কুপ করতে গিয়ে ইবাদত হোসেনের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার। প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে অবশ্য ৪ ছক্কা ও ৯ চারে ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলে গেছেন তিনি।

চট্টগ্রামের হয়ে এদিন ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ আলী। অবশ্য এর চারটিই তিনি নিয়েছেন ১৯তম ওভারে। দুই উইকেট পেয়েছেন কাইল মায়ার্স। একটি করে উইকেট গেছে ইবাদত হোসেন এবং রিশাদ হোসেনের ঝুলিতে।

The post চিটাগংকে উড়িয়ে সবার আগে ফাইনালে বরিশাল appeared first on Newsflash24bd.com.

ফাইনালে হেরে ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গা
ফাইনালে হেরে ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গাফাইনালে হেরে ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গা

কাতার বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত হেরে গেছে ফ্রান্স। এমবাপ্পের অসাধারণ নৈপূন্যও কাপ ঘরে তোলার জন্য যথেষ্ট ছিল না। শিরোপার লড়াইয়ে হেরে গিয়ে ফ্রান্সের কয়েকটি শহরে দাঙ্গা বেধে গেছে। প্যারিসের সড়কে হাজার হাজার ফুটবল ভক্ত বিক্ষোভ করেছেন। খবর ইন্ডিয়া টুডের।

ফরাসিরা এই পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না। বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাঙ্গা থাকাতে বিভিন্ন শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভিডিওগুলো দেখা গেছে, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকলেও বিশৃঙ্খলা করছেন নগরবাসী।

বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ছে। একজন টুইটার ব্যবহারকারী দাবি করেছেন, লিয়নে একজন নারী গাড়ি নিয়ে বিক্ষোভকারীদের কাছ দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন।

ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্যারিসের সড়কে টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয়।

গতরাতে কাতার বিশ্বকাপে টাইব্রেকারে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলে হেরে যায় ফ্রান্স। এরপরই হাজারো ফুটবল ভক্ত সড়কে নেমে আসে। ভক্তরা সেখানে আগুন জ্বালায় এবং আকাশের দিকে আতশবাজি নিক্ষেপ করে।

নেক্সটা টিভির প্রতিবেদন বলছে, কাতারে পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে যাওয়ার পর ফ্রান্সের হাজার হাজার ফুটবল ভক্ত প্যারিস, নিস এবং লিয়ন শহরের রাস্তায় নেমে আসেন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে ফ্রান্সের রাস্তায় বিশাল হট্টগোল এবং বিশৃঙ্খলার দৃশ্য উঠে এসেছে। অবশ্য পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করার পরও উত্তেজনা চলছিল।

এছাড়া দাঙ্গার সময় পুলিশ অফিসারদের ওপর ঢিল ও আতশবাজি দিয়ে হামলা চালানোর ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লিয়ন শহরে সহিংসতা শুরু হওয়ার সাথে সাথে পুলিশ ফুটবল ভক্তদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে বলে জানা গেছে। অবশ্য বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে খেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্সজুড়ে প্রায় ১৪ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল বলে কর্মকর্তারা ডেইলি মেইলকে জানিয়েছেন।

The post ফাইনালে হেরে ফ্রান্সের বেশ কয়েকটি শহরে দাঙ্গা appeared first on Newsflash24bd.com.

দাপুটে মরক্কোকে হারিয়ে ফাইনালে ফ্রান্স
পুরো ম্যাচেই যেন আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল মরক্কো। কিন্তু গতিশীল ফ্রান্সের সামনে কাজে আসেনি সেই আক্রমণ; গোল করতে পারেনি বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠা আফ্রিকান দলটি। শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপে চমক দেখানো মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ফ্রান্স। আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে মাঠে নামবে দেশমের ফ্রান্স।

বিশ্বকাপে আরেকবার মেসি-এমবাপ্পে লড়াই দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। তার আগে কঠিন এক সেমিফাইনালে মরক্কোকে হারাল ফ্রান্স। ফরাসিরা জয় পেলেও, পুরো ম্যাচে দাপুটে খেলা খেলেছে মরক্কো। পাঁচ মিনিটে পাওয়া লিডের পর তেমন কোনো আক্রমণই করতে পারেনি ফ্রান্স। কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ শুরুর পাঁচ মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। ডি-বক্সের ভেতরে দেম্বেলে প্রথমে গ্রিজম্যানকে পাস দেন। সে পাস জিরুদের দিকে বাড়িয়ে দিলেও তা ব্লক করে দেন মরক্কোর ডিফেন্ডার। কিন্তু বল পেয়ে যান ফরাসি ডিফেন্ডার থিও হার্নান্দেজ, যা হাফ ভলিতে গোল করে ফরাসিদের এগিয়ে দেন তিনি।

ম্যাচের ১৬ মিনিটে বুফালের পাস ডি-বক্সে পেয়ে যান জিয়েচ। তবে জিয়েচের ডানপায়ের শট বাইরে চলে যায়। তার পরের মিনিটেই বল পেয়ে জোরাল শট করেন জিরুদ। তবে তা বারে লেগে বেরিয়ে যায়। এরপর মাঝ মাঠেই বল ঘোরাতে থাকে দুই দলের খেলোয়াড়রা।

ম্যাচের ২১ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মরক্কোর ডিফেন্ডার সাইস। এরপর ৩৬ মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে যান ফরাসি মিডফিল্ডার ফোফানা। বল পেয়েই এমবাপ্পেকে পাস দেন। পাস পেয়েই ডি-বক্সে ঢুকে মরক্কোর গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল চিপ করেন। তবে তা গোল লাইনের কিছুটা আগে থেকে ফিরিয়ে দেন মরক্কোর ডিফেন্ডার। সেই ফেরানো বল যায় জিরুদের পায়ে। কিন্তু তার শট বাইরে চলে যায়।

ম্যাচের ৪৪ মিনিটে কর্নার পায় মরক্কো। জিয়েচের কর্নারে বাইসাইকেল কিক করেন ইয়ামিক। তবে তার শট গোলপোস্টে লাগে। পরে বল ক্লিয়ার করেন কোনাটে। এরপর বেশকিছু আক্রমণ করে মরক্কো; তবে ফরাসি ডিফেন্ডারদের নৈপুণ্যে বেঁচে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয় হাফেও বল দখলে এগিয়ে থাকে মরক্কো। তাদের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে ফ্রান্স। ম্যাচের ৪৮ মিনিটে এমবাপ্পে ডি-বক্সে ঢুকে যান; তবে সেখানে কেউ না থাকায় বলটা চলে যায় ডি-বক্সের বাইরে।

ম্যাচের ৫৪ মিনিটে আবারো দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল মরক্কো। তবে কোনাটের দারুণ ডিফেন্ডে বেঁচে যায় ফ্রান্স। এরপর বারবার ডি-বক্সে ঢুকে ফরাসি ডিফেন্ডারদের বুকে ভয় জাগিয়ে দিলেও গোল করতে পারেনি মরক্কো।

ম্যাচের বেশিরভাগ সময় বল নিজেদের দখলে রেখে আক্রমণের হার বাড়িয়ে ফ্রান্সকে চাপে রাখে আফ্রিকান দলটি। কিন্তু ডি-বক্সের ভেতরে ভালো পাস না দিতে পারায় গোল করতে ব্যর্থ হয় মরক্কো।

শেষ দিকে জিরুদের বদলি হিসেবে নেমেই গোল করেন কলো মুয়ানি। মাঠে বদলি হিসেবে নামার ৪৪ সেকেন্ডেই গোল পান ফ্রাঙ্কফুর্টের এ খেলোয়াড়, যা আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোল। মুয়ানির ৭৯ মিনিটে করা গোলের পরই মূলত নিশ্চিত হয়ে যায় ফ্রান্সের জয়। তবুও শেষ দিকে বেশকিছু আক্রমণ করেছিল মরক্কো। কিন্তু তাতে তারা সফল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে টানা দ্বিতীয় এবং বিশ্বকাপের ইতিহাসে চতুর্থবারের মতো ফাইনাল নিশ্চিত করল ফ্রান্স।

The post দাপুটে মরক্কোকে হারিয়ে ফাইনালে ফ্রান্স appeared first on Newsflash24bd.com.

দ. কোরিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
হারলে বিদায়, জিতলে কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত। বাঁচা-মরার এমন লড়াইয়ের ম্যাচে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি দক্ষিণ কোরিয়া। ম্যাচে একক আধিপত্য বিস্তার করে ৪-১ গোলে জয় পায় ব্রাজিল।

সোমবার রাত ১টায় কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ খেলাটি শুরু হয়। খেলার মাত্র ৭ম মিনিটে ডান প্রান্ত থেকে অসাধারণ এক আক্রমণ সাজান রাফিনহা। তিনি ডানপ্রান্ত দিয়ে বল ঠেলে দিলে ভিনিসিয়ুস জুনিয়র ডান পায়ের জোড়ালো শটে গোল নিশ্চিত করেন।

১৩তম মিনিটে বক্সের মধ্যে রিচার্লিসনকে ফাউল করেন দক্ষিণ কোরিয়ার জুং উ ইয়ং। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নেইমারের স্পট কিকে ব্যবধান দ্বিগুন হয়।

দুই গোল করার পরও আক্রমণের পর আক্রমণ করে যায় ব্রাজিল। ২৯ মিনিটে থিয়াগো সিলভার বাড়ানো বল থেকে গোল করেন সার্বিয়ারি বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ জয়ের নায়ক রিচার্লিসন।

চতুর্থ গোলের জন্য সেলেসাওদের অপেক্ষাটা ছিল ৬ মিনিটের। এবার গোলের দেখা পান মিডফিল্ডার লুকাস পাকেতা। রিচার্লিসন, নেইমার হয়ে ভিনিসিয়াসের কাছে আসে বলটা।

বক্সে উঠে আসতে থাকা পাকেতাকে সুযোগ বাড়িয়ে দেন রিয়াল ফরোয়ার্ড, পাকেতাও সেটা লুফে নিতে ভুল করেননি। দারুণ এক ফিনিশে করেন চলতি আসরে নিজের প্রথম গোলটা। তাতেই ৩৫ মিনিটে চতুর্থ গোলের দেখা পেয়ে যায় তিতের দল।

দ্বিতীয়ার্ধে৭৫ মিনিটে ডি বক্সের বাইর থেকে নেওয়া জোড়ালো শটে গোল করে ব্যবধান কিছুটা কমান পাইক সেউং। আর কোনো গোল না হওয়ায় ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। আর পরাজয়ের মধ্য দিয়ে আসর থেকে ছিটকে যায় দক্ষিণ কোরিয়া।

The post দ. কোরিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল appeared first on Newsflash24bd.com.

মেসির মাইলফলকের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
লিওনেল মেসির মাইলফলকের ম্যাচ জিতে কাতার বিশ^কাপের কোয়াটার্র ফাইনালে উঠলো দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজের মাইলফলকের ম্যাচে এক গোল করেছেন মেসি।

আজ বিশ^কাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ২—১ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এক আসর পর আবারও কোয়াটার্র ফাইনালে উঠলো মেসির আর্জেন্টিনা। ২০১৪ সালের ফাইনালে উঠলেও, ২০১৮ সালে শেষ ষোলো থেকে বিশ^কাপ শেষ করেছিলো আর্জেন্টিনা।

আর্জেন্টিনার পক্ষে গোল দু’টি করেন মেসি ও আলভারেজ। ক্যারিয়ারে ক্লাব ও দেশের হয়ে ১ হাজারতম ম্যাচ খেলতে নেমে গোল করে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যান মেসি। বিশ^কাপের মঞ্চে ম্যারাডোনার ৮ গোলকে টপকে মেসির গোল সংখ্যা এখন ৯টি।

আল—রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে ইনজুরিতে থাকা ডি মারিয়াকে ছাড়াই খেলতে নামতে হয় আর্জেন্টিনাকে পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুর ইনজুরিতে পড়েন ডি মারিয়া। তার পরিবর্তে একাদশে সুযোগ পান সৌদি আরবের বিপক্ষে খেলা আলেহান্দ্রো গোমেজ।

প্রথম ১০ মিনিটে কোন আক্রমন করতে পারেনি কোন দলই। ১৩ মিনিটে বাঁ—প্রান্ত দিয়ে আর্জেন্টিনার ডিফেন্ডার মার্কোস এ্যাকুনার শট অস্ট্রেলিয়ার বক্সের ভেতর ডিফেন্ডার আজিজ বেহিচের হাতে লাগলেও রেফারি তা এড়িয়ে যান। নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় আর্জেন্টিনা।

তবে থেমে না থেকে ১৭ মিনিটে প্রথম আক্রমন করে আর্জেন্টিনা। লিওনেল মেসির বাড়ানো বল অস্ট্রেলিয়ার গোলবারের উপর দিয়ে মারেন গোমেজ।

কিছুক্ষণ পর ২৯ মিনিটে প্রথম আক্রমন শানায় অস্ট্রেলিয়া। মিডফিল্ডার রিলে ম্যাকগ্রীর নেয়া কণার্র থেকে উড়ে আসা বলে ডিফেন্ডার হ্যারি সুটার হেড নিলেও প্রতিহত হয় আর্জেন্টিনার রক্ষণভাগে।

৩৪ মিনিটে পাওয়া ফ্রি—কিক নেন মেসি। তার দুর্দান্ত শটটি অস্ট্রেলিয়ার গোলমুখে হেড দিয়ে রক্ষা করেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার সুটার। ফিরে আসা বল বক্সের বাইরে পেয়ে যান মিডফিল্ডার ডি পল। এরপর বক্সের ভেতর থাকা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডিকে বল দেন পল। আলতো ছোঁয়ায় মেসিকে বল দেন ওটামেন্ডি। বল নিয়ে বাঁ—পায়ের মাটি কামড়ানো শটে অস্ট্রেলিয়ার তিন ডিফেন্ডারের পায়ের নিচ দিয়ে ৩৫ মিনিটে বল জালে পাঠান মেসি। অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাট রায়ান ঝাপিয়ে পড়েও বলের নাগাল পাননি। ১—০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

বিশ^কাপের নক—আউট পর্বে এই প্রথমবার গোল করলেন ক্লাব ও দেশের হয়ে ১ হাজারতম ম্যাচ খেলতে নামা মেসি। বিশ^কাপে আগের ৮ গোলই মেসি করেছিলেন গ্রুপ পর্বে। এই গোলে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন মেসি। বিশ^কাপের মঞ্চে মেসির গোল এখন ৯টি। ম্যারাডোনার ৮টি।

মেসির বাঁ—পায়ের জাদুর গোলে এগিয়ে থেকেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা। এই অর্ধে ৬২ শতাংশ বল দখলে ছিলো মেসি—আলভারেজদের। অস্ট্রেলিয়ার গোলমুখে দু’টি শটের মধ্যে মাত্র ১টি টার্গেটে ছিলো।

বিরতির পর বল দখলের চেষ্টায় ছিলো আর্জেন্টিনা—অস্ট্রেলিয়া উভয় দলই। ৫০ মিনিটে মিডফিল্ডার এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টারের কাছ বক্সের বাইরে বল পান মেসি। অস্ট্রেলিয়ার গোলমুখে নেয়া মেসির দুর্বল শট জমা পড়ে অস্ট্রেলিয়ার গোলরক্ষকের হাতে।

৫২ মিনিটে নিজেদের বক্সের মধ্যে বল পাস দিয়ে ভুল বুঝাবুঝিতে পড়েন আর্জেন্টিনার গোলরক্ষক ও ডিফেন্ডাররা। অল্পের জন্য বল পাননি অস্ট্রেলিয়ার স্ট্রাইকার মিচেল ডিউক। এ সময় বল পেলে বিপদ হতে পারতো আর্জেন্টিনার।

তবে একই কারনে বিপদ হয়েছে অস্ট্রেলিয়ার। ৫৭ মিনিটে নিজেদের সীমানায় বল পাস নিয়ে খেলতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে অস্ট্রেলিয়া। ডিফেন্ডার মিলোস ডিগেনেক বল দেন গোলরক্ষককে। তখন গোলরক্ষকের কাছে বল ধরতে যান পল। পলকে কাটাতে পারলেও পাশ থেকে ছুটে এসে বল দখলে নিয়ে ডান পায়ের শটে গোল করেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। ২—০ গোলে এগিয়ে থেকে ম্যাচের লাগাম হাতে নিয়ে নেয় আর্জেন্টিনা।

এর পরপরই ৬২ ও ৬৫ মিনিটে আর্জেন্টিনার দু’টি আক্রমন নসাৎ করে দেয় অস্ট্রেলিয়ার ডিফেন্ডাররা।

কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই ডি—বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে ৭৭ মিনিটে গোল ক্রেইগ গুডউইনের গোলে ব্যবধান কমায় অস্ট্রেলিয়া।

৮০ মিনিটে ভাগ্য সাথে না থাকায় নিশ্চিত গোল পায়নি অস্ট্রেলিয়া। মাঝমাঠের পর বল পেয়ে আর্জেন্টিনার চার খেলোয়াড়কে কাটিয়ে বক্সের বল নিয়ে ঢুকে পড়েন ডিফেন্ডার আজিজ বেহিচ। তখন তার সামনে শুধুমাত্র আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বেহিচ যখনই শট নেন তখনই তার সামনে পা বাড়িয়ে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। বল চলে যায় মাঠের বাইরে। বেহিচের দুদার্ন্ত আক্রমনটি ভেস্তে যায়।

৮৯ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে অস্ট্রেলিয়ার ডি—বক্সের ভেতর ঢুকে যান মেসি। বাঁ—দিকে দাঁড়ানো স্ট্রাইকার লটারো মার্টিনেজকে বল দেন মেসি। মার্টিনেজের সামনে তখন কেবল অস্ট্রেলিয়ার গোলরক্ষক। কিন্তু বলকে অস্ট্রেলিয়ার গোলবারের উপর দিয়ে মারেন মার্টিনেজ।

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে একইভাবে বল নিয়ে অস্ট্রেলিয়ার বক্সের ভেতর ঢুকে আবারও মার্টিনেজকে বল দেন মেসি। এবার গোলমুখে শট নেন মার্টিনেজ। সেই শট রুখে দেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক।

শেষ মিনিটে আর্জেন্টিনার বিপদ সীমানায় বল পেয়ে গোলমুখে শট নেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার গারাং কুল। তার শট আর্জেন্টিনার গোলরক্ষকের গায়ে লেগে ফিরে গেলে গোল বঞ্চিত হয় অস্ট্রেলিয়া। এরপর কয়েক সেকেন্ড পরই ম্যাচের শেষ বাঁশি বাজলে জয়ের আনন্দে নেচে উঠে আর্জেন্টিনা। এক আসর পর আবারও বিশ^কাপের শেষ আটে উঠে মেসির দল।

২০১৪ সালের ফাইনালে উঠে রানার্স—আপ হয়েছিলো আর্জেন্টিনা। ২০১৮ সালে শেষ ষোলোতে বিদায় ঘটে তাদের।

The post মেসির মাইলফলকের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা appeared first on Newsflash24bd.com.