ফজলুর রহমান | Newsflash24bd.com

মুক্তিযোদ্ধা পরিবারের লোক জামায়াত করেন, এটা ‘ডাবল অপরাধ’: ফজলুর রহমান
মুক্তিযোদ্ধা পরিবার জামায়াতে ইসলামের রাজনীতি করতেই পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য মু্ক্তিযোদ্ধা ফজলুর রহমান।

জামায়াত আমিরকে ইঙ্গিত করে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হয়ে ‘জামায়াতে ইসলামী করা যায় না’ মন্তব্য করে জাতীয় সংসদে বিরোধী দলের তীব্র প্রতিবাদের মুখে পড়েন কিশোরগঞ্জ ৪ আসনের এই সংসদ সদস্য।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামায়াত করতেই পারে না। আর জামায়াত করলে ডাবল অপরাধ করতেছে।

মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে ফজলুর রহমানের এই বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে হইচই শুরু করেন।

এক পর্যায়ে স্পিকারও দাঁড়িয়ে সদস্যদের বসতে বলেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান তার বক্তব্যে মুক্তিযুদ্ধ, ৫ অগাস্টের অভ্যুত্থান, জামায়াতে ইসলামী, আল বদর, পুলিশ হত্যা, থানা লুট ও অস্ত্র লুটের প্রসঙ্গ তোলেন।

ফজলুর রহমান বলেন, বিরোধী দলের নেতাকে সবসময় আমি মাননীয় বলে কথা বলি কিন্তু ওনার দলের লোকজন এখানে বসে আছে তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে, তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম?

এ সময় স্পিকার বলেন, আপনাকে কেউ এই ধরনের উক্তি করেছে? আপনার সম্বন্ধে এরকম তো সংসদে কেউ বলে নাই।

ফজলুর রহমান বলেন, করেছে, করেছে, আছে এখানে।

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে নিজের ‘মিশ্র ধারণা’ আছে জানিয়ে ফজলুর রহমান বলেন, ভাষণে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও বিস্তারিতভাবে আসা উচিত ছিল।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস মহাসমুদ্রের চেয়েও গভীর ইতিহাস।

৫ অগাস্টের আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ওই আন্দোলনকে তিনি ‘ছোট করে’ দেখেন না। তবে ৫ অগাস্টকে ‘বিপ্লব’ বলতে তিনি রাজি নন।

এই মুক্তিযোদ্ধা বলেন, আগস্ট কোনো বিপ্লব নয়, আগস্ট হল গণঅভ্যুত্থান। সেই গণঅভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদেরকে আমি বলব, সবাইকে আমি বলব, এই কথাটা বলাই অন্যায়।

মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনাকে তিনি ‘প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা’ এবং ‘হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা’ করার মত বলে মন্তব্য করেন।

বক্তব্যে তিনি পাল বংশ, সেন শাসন, মোগল শাসন, পলাশীর যুদ্ধ, সন্ন্যাসী বিদ্রোহ, ক্ষুদিরাম, চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, সুভাষচন্দ্র বসু, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গ টেনে মুক্তিযুদ্ধের দীর্ঘ ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম একদিনে হয়নি। তার ভাষায়, “মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস না।”

ফজলুর রহমান তার বক্তব্যে মুক্তিযুদ্ধের ১১টি সেক্টরের কথাও তুলে ধরেন। সেক্টর কমান্ডারদের মধ্যে জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, কে এম শফিউল্লাহ, সি আর দত্ত, মীর শওকত আলী, এম কে বাশার, কাজী নূরুজ্জামান, এম এ মঞ্জুর, এম এ জলিল ও কর্নেল তাহেরের নাম স্মরণ করেন।

মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ও সোভিয়েত ইউনিয়নের ভেটোর প্রসঙ্গও তোলেন তিনি।

ফজলুর রহমান বলেন, ভারত ১৯৭১ সনের ডিসেম্বর আমাদেরকে সহযোগিতা করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং তার হাজার হাজার সৈন্য এই মাটিতে রক্ত দিয়ে গেছে।

২০২৪ সালের ৫ অগাস্টের পর সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে অভিযোগ করে তিনি বলেন, একটা গান হইতে পারে নাই, একটা নাটক হইতে পারে নাই, একটা লালনের গীতি হইতে পারে নাই, একটা বাউল গান হইতে পারে নাই। সবকিছু কালো শক্তি ধ্বংস করে দিয়েছিল।

এরপর জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে প্রচার করা হচ্ছিল।

‘আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম, জামায়াত জোট যদি মেজরিটি পায়, তাহলে আমি বিষ খাব। এই কথাটা বলেছি, কথা সত্য। আমি বলে যাচ্ছি এবং তারা কোনোদিন যুদ্ধে জয় লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে। কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই।’

তিনি বলেন, যতদিন রয়েল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে। রাজাকার কোনোদিন এদেশে জয় লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম।’

পরে তিনি বলেন, বিরোধী দলের নেতা বলেছেন, উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামায়াতে ইসলামী করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না।

তার এ বক্তব্যের সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে হইচই শুরু করেন।

স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ উনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ অর্ডার অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন।

বিরোধী দলের সদস্যরা আবারও ক্ষুব্ধ হয়ে উঠলে স্পিকার ফজলুর রহমানকে অপেক্ষা করতে বলেন।

ফজলুর রহমান তখন বলেন, আমি কিন্তু উনাদেরকে খারাপ কিছু বলি নাই।

ফজলুর রহমানের বক্তব্যে বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে হইচই শুরু করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

তিনি বারবার সদস্যদের বসার আহ্বান জানিয়ে বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, একটু মনোযোগ দিয়ে আমার কথাটি শোনার চেষ্টা করুন।”

এরপর স্পিকার বলেন, “এটি বাংলাদেশের জাতীয় সংসদ। এখানে প্রত্যেকেই নির্বাচিত হয়ে এসেছেন।”

বিরোধী দলের নেতা শফিকুর রহমানকেও আগে তাকে কথা বলতে দেওয়ার অনুরোধ জানিয়ে স্পিকার বলেন, মাননীয় বিরোধী দলের নেতা, আমি বলি তারপর আপনি বলেন।

ফজলুর রহমানকেও বসতে বলে স্পিকার বলেন, মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি বসেন। আপনাকে সুযোগ দেওয়া হবে বক্তব্য শেষ করার জন্য।

কার্যপ্রণালী বিধি মেনে সংসদ চালানোর ওপর জোর দিয়ে স্পিকার বলেন, আমি প্রতিদিনই বলি যে রুলস অফ প্রসিডিউর বইটা একটু পড়েন। যদি এই সংসদ বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না।

অতীতের অভিজ্ঞতা টেনে তিনি বলেন, নাজমুল হুদা তৎকালীন মাননীয় সদস্য একটা বক্তব্য করলেন। সদস্যরা ওয়াকআউট করে চলে গেলেন। আমরা ভাবলাম যে আধা ঘণ্টা পরে ফিরে আসবে। ওই বয়কট দুই বছর চলেছে।

সামান্য কারণে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, সংসদে প্রত্যেক সদস্যের বাকস্বাধীনতা আছে।

বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে ফজলুর রহমান বলেন, সংসদ নেতা অনেক মহান কাজ’ করেছেন। ৭৮ জনকে ২২২ জনের সমান সমান ভাগ দিয়া কমিটি করেছে।

যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব ও ইনডেমনিটি ইস্যু

বক্তব্য পুনরায় শুরু করে যুদ্ধাপরাধীদের শোক প্রস্তাব ও ইনডেমনিটি ইস্যুতে কথা বলেন ফজলুর রহমান। তিনি বলেন, ১৯৭১ সনের ১৪ ডিসেম্বরকে পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই মুনীর চৌধুরী, আব্দুল আলীম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল তাদেরকে বলা হয় আল-বদর। আমি খুব দুর্ভাগা, এই হাউসে প্রস্তাব হয়েছে— তাদের ব্যাপারেও শোক প্রস্তাব হয়েছে। আমি একা হলেও এটা প্রতিবাদ করতাম। ইতিহাস ভুল বার্তা যাবে যদি আমরা যুদ্ধাপরাধীর ব্যাপারে শোক প্রস্তাব নেই। আরেকটা কথা, পুলিশের ব্যাপারে যে ইনডেমনিটি দেওয়া হয়েছে। ৫ আগস্টের পরে যে থানা লুট হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, তারা তো তখন যুদ্ধ করে নাই, তারা তো নিরপরাধ। এত অস্ত্র গে্লো কোথায়? ৫ আগস্টের পরে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো তো কোনও আইনে ইনডেমনিটি পাওয়ার কথা না। সেটার জন্য তদন্ত হওয়া উচিত।

প্রধানমন্ত্রীকে সতর্কবার্তা

শেষে তিনি প্রধানমন্ত্রী ও সংসদ নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে এক সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, সর্বশেষ কথাটি হলো, আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি যাকে ভীষণ শ্রদ্ধা করি। দেশের ভেতরে যতই চক্রান্ত হোক, আমার নেতা সংসদ নেতা অনেক মহান কাজ করেছেন। সমান সমান ভাগ দিয়ে কমিটি করেছেন। আমি আমার নেতাকে বলবো, সিরাজউদ্দৌলা আর মোহাম্মদী বেগ কিন্তু এক না। মোহাম্মদী বেগ কিন্তু সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। এই কথাটি বলেই আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।

এরপর বিরোধী দলীয় নেতা বক্তব্য দেন।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাঁড়িয়ে কথা বলতে চাইলে স্পিকার জানতে চান, তিনি কোন বিষয়ের ওপর বলবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমি কোনো উত্তেজনা সৃষ্টি করব না সংসদের স্বার্থে।

তিনি বলেন, যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি, মাঝেমধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক।

ফজলুর রহমানকে ‘ইতিহাসে সমৃদ্ধ’ প্রবীণ সংসদ সদস্য হিসেবে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝেমধ্যে কিছু ব্যত্যয় হবে।

সেই সঙ্গে তিনি বলেন, নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদের কার্যক্রম এমনভাবে চালাতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এবং জুলাই যোদ্ধারা বুঝতে পারে, জাতির প্রত্যাশা পূরণের জন্য সংসদ সদস্যরা এখানে আছেন।

The post মুক্তিযোদ্ধা পরিবারের লোক জামায়াত করেন, এটা ‘ডাবল অপরাধ’: ফজলুর রহমান appeared first on Newsflash24bd.com.

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চাইলেন ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সভাপতি এবং মিঠামইন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি।

শনিবার (৪ অক্টোবর) দুপুরের দিকে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এই সময় তার প্রার্থিতা সমর্থন করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদার বলেন, কিশোরগঞ্জ-৪ নির্বাচনী এলাকার মানুষ আওয়ামী দুঃশাসন চলাকালে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সাবেক রাষ্ট্রপতির পরিবারের সীমাহীন দুর্নীতি, অত্যাচার ও স্বজনপ্রীতির কারণে হাওরের মানুষ দলিত, পিষ্ট এবং নজিরবিহীন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে।

তিনি আরো বলেন, রক্তক্ষয়ী আন্দোলনের ধারাবাহিকতায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও এর সুফল ভোগ করতে পারছেনা হাওর এলাকার মানুষ। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সারা দেশে বিএনপির নেতৃত্বে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হলেও হাওর এলাকার রাজনীতিতে অনেকটাই অনুপস্থিত। দুর্বল রাজনৈতিক নেতৃত্ব, ভুল পদক্ষেপ ও নেতাদের নিস্ক্রীয়তার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে তিনি মনে করেন।

এই অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেলে দলের ঐতিহ্য ও গৌরবকে সমুন্নত রেখে হাওরে নতুন জাগরণ সৃষ্টি করতে সক্ষম হবেন বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ত্যাগী ও বলিষ্ট নেতৃত্বের অধিকারী হিসেবে অ্যাডভোকেট ফজলুর রহমান শিকদারকে সমর্থন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম মীর, ঢাকা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফ খান, মিঠামইন উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল আলম শ্যামল, দিদারুল আলম দিদার ও পারভেজ আহমেদ বুলবুল, সাবেক সহ-সভাপতি সোহরাব ভুঁইয়া ও হারুনুর রশীদ, মিঠামইন উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন ঠাকুর, মিঠামইন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইমন মিয়া, মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক, মিঠামইন উপজেলা জাসাসের সাবেক আহবায়ক মো. মহিউদ্দিন, মিঠামইন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবীবুর রহমান ভুঁইয়া, মিঠামইন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক হাদিউল ইসলামসহ আরো অনেকেই।

The post কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন চাইলেন ফজলুর রহমান appeared first on Newsflash24bd.com.

আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে: ফজলুর রহমান
পদ স্থগিত হওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, তৌহিদি জনতা হোক আর যেই হোক আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে। এদেশের ঈমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে বলে দিলাম। সুন্নি এদেশের রাস্তায় নামবে। সুন্নিরা কিন্তু জামায়াতে ইসলাম না, তারা হলো ঈমানে ইসলাম এবং কলবের মধ্যে ইসলাম।

শনিবার (৬ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজবাড়ী ইস্যুতে শুধু একজন মানুষের লাশকে কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। যারা এ কাজ করেছে তারা মুসলমান না। আমি সমস্ত মানুষকে, ধর্মকামী মুসলমানকে এসবের শুধু প্রতিবাদ না, আমি তাদের প্রতিরোধ করতে বলি।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান আরও বলেন, ইউনূস সাহেবের আমলে এসব অপকর্ম হচ্ছে। সরকারকে আমি সাবধান বাণী উচ্চারণ করছি। মানুষকে ঘর থেকে বের করে ঈমানদার মানুষকে দিয়ে আর এই দেশে ধর্মীয় গৃহযুদ্ধ লাগায়েন না। আপনারা এটা বিরত করেন আমি তাদেরকে আহবান করি।

এর আগে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে সবার সঙ্গে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান।

The post আর যদি মাজার ভাঙে তাহলে খবর আছে: ফজলুর রহমান appeared first on Newsflash24bd.com.

কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্যে দেইনি শোকজের জবাবে বিএনপি নেতা ফজলুর রহমান
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে বিএনপির কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জবাবে বলেন, আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেইনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপিতে নোটিশের জবাব জমা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিকেল ৫টার পরে পল্টন অফিসে তিনি শোকজ নোটিশের জবাব দিয়েছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বরাবর পাঠানো লিখিত জবাবে ফজলুর রহমান বলেন, ২৪ আগস্ট রাত ৯টায় আপনার স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ আমি হাতে পাই। এরপর যথাসময়ে নোটিশের জবাব দেওয়ার সময় বাড়ানোর জন্য আমি আবেদন করি। আপনি আমাকে ২৪ ঘণ্টা সময় বৃদ্ধি করেছেন, এজন্য ধন্যবাদ।

তিনি আরো লিখেছেন, আপনার নোটিশে আমার কাছে সবকিছু জানতে চাওয়া হয়েছে। তাই অভিযোগগুলোর উত্তর একত্রে দিচ্ছি।

নোটিশের জবাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন, অভিযোগ করা হয়েছে যে, আমি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছি। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, এই অভিযোগ আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি। আমি কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্য দেইনি।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদকে পুলিশ সরাসরি গুলি করে হত্যার পর আমিই প্রথম বলেছিলাম, তিনি একুশ শতকের প্রথম ‘বীরশ্রেষ্ঠ’। আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি সবসময় জুলাই-আগস্ট শহীদদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়ে আসছি।
আরো বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, আমি নাকি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলেছি। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, এটি সত্য নয়। আমি ইসলাম ধর্ম এবং আল্লাহ-রাসুলে বিশ্বাসী একজন মানুষ।

তবে রাজনৈতিকভাবে ধর্মের ব্যবসায়ীদের (যেমন জামায়াতে ইসলামী) বিরুদ্ধে অতীতেও বলেছি, ভবিষ্যতেও বলব।

১১টি পয়েন্টে ফজলুর রহমান লিখেন,

১। কোটাবিরোধী আন্দোলন যখন ছাত্রদের নেতৃত্বে প্রথম শুরু হয়েছিল তা ছিল নির্দলীয় চরিত্রের এবং রাজনৈতিক দাবি বিবর্জিত। আমিই প্রথম তাদেরকে ইউটিউবের মাধ্যমে উৎসাহ দিয়ে বক্তব্য দিয়েছিলাম, ‌’বাবারা তোমরা শুধু চাকরি চাও, গণতন্ত্র চাও না? তোমরা গণতন্ত্রের জন্য আন্দোলন কর।

২। জুলাই আন্দোলনের পরতে পরতে সব কিছুর সঙ্গে জীবনের শঙ্কা নিয়েও যুক্ত ছিলাম যা আমার দল (বিএনপি) এবং এ দেশের মানুষ জানে।

৩। ২০২৩ সালের ২৮ অক্টোবরে বিএনপি আহুত লাখ লাখ জনতার মহা-সমাবেশকে স্বৈরাচারী সরকার ১ ঘণ্টার আক্রমণে ভেঙে দিয়েছিল। পঁচিশ হাজারেরও বেশি নেতাকর্মী যখন জেলে ছিল, লাখ লাখ নেতাকর্মী যখন মিথ্যা মামলার আবর্তে পড়ে জীবন বাচাঁনোর জন্য প্রাণপণ চেষ্টা করছিল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমি তখন প্রতিদিন অনলাইন এবং টেলিভিশন টকশোর মাধ্যমে নেতাকর্মীদের উজ্জিবিত করেছি এবং জাতির সামনে আশার আলো জাগিয়ে রেখেছি।

৪। ৫ আগস্ট আন্দোলনের বিজয়ের মাধ্যমে শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট শক্তি পালিয়ে গেল এবং জনগণ বিজয়ী হলো আমি সেই সময়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। কিন্তু এর কিছুদিন পরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম ‘ইসলামী ছাত্র শিবিরের’ সোহরাওয়ার্দী উদ্যানের সম্মেলনে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলো ‘জামায়াত শিবিরই ছিল জুলাই আন্দোলনের মূল ভ্যানগার্ড’। আমি সেদিনই প্রথম শুনলাম এবং আন্দোলনের সব বিজয়কে তারা নিজেদের মধ্যে কুক্ষিগত করলো।

৫। আমি জামায়াত-শিবির ও বৈষম্যবিরোধী ছাত্রদের এই অনৈতিক দাবির বিরুদ্ধে প্রতিবাদ করে শতবার বলেছি বিগত ১৫ বছরের আন্দোলনে জমিটি তৈরি করেছিল বিএনপি, বীজ এবং চারা রোপণ করেছিল বিএনপি, তৈল মবিল পানি দিয়ে ধান ফলিয়ে ছিল বিএনপি কিন্তু ধান কাটার লগ্নে ছাত্র আন্দোলনের নেতারা সেই তৈরি ধানটি কেটে দিয়েছিল। তারা ছিল আমার ভাষায় ‘দাওয়াল’, কাজেই আন্দোলনের সব ফসল পাওয়ার দাবিটি অনুচিত। কিন্তু পরবর্তী সময়ে অবাক বিস্ময়ে সবাই দেখলো একাত্তরের পরাজিত শক্তি জামায়াত শিবির স্বদর্পে মাঠে হাজির হয়েছে এবং দাবি করছে সব আন্দোলনের ভ্যানগার্ড তারাই এবং শুধু একটা নির্বাচনের জন্যই তারা আন্দোলন করেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধকে অস্বীকারের মতো দুঃসাহস তারা প্রদর্শন করতে লাগলো। জামায়াত শিবিরের পত্রিকার আহ্বান জানানো হলে ‘৭১-এ যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিল তারা আল্লাহর কাছে মাফ চাও (সূত্র: বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা)। সেদিন থেকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে তাদেরকে সাবধান করার চেষ্টা করেছি।

৬। এরপর থেকে জামায়াত-শিবির এবং এনসিপি একসাথে বলতে শুরু করলো ১৯৪৭ হলো প্রথম স্বাধীনতা এবং ২০২৪ সালে হলো দ্বিতীয় স্বাধীনতা, আর ১৯৭১ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া (সূত্র: বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা)। মুক্তিযোদ্ধা হিসেবে মনে হলো এসব অশ্রাব্য এবং মিথ্যা তথ্য শোনার আগে আমার মৃত্যু হওয়া উচিত ছিল। তাই জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সত্য কথাগুলো বলতে শুরু করলাম এবং জামায়াত-শিবিরকে ‘কালো শক্তি’ চিহ্নিত করে এনসিপিকে তাদের সহযোগী বলতে শুরু করলাম। তারাই এখন দেশের প্রশাসন, অর্থ এবং বিশ্ববিদ্যালয় দখল করেছে।

৭। সবশেষে বলতে চাই মানুষ এখন বুঝতে শুরু করেছে জুলাই আন্দোলনের দুটি রূপ ছিল। প্রথমতো বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে’ ‘গণ-আন্দোলন’ যার লক্ষ্য ছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে পরাজিত করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা। যার প্রধান স্লোগান ছিল ‘এক দফা ‘এক দাবি হাসিনা তুই কবে যাবি’। কিন্তু আমি যাদেরকে অন্ধকারের ‘কালো শক্তি’ বলেছি তারা হলো জামায়াত-শিবির যারা ষড়যন্ত্রের মাধ্যমে গণ আন্দোলনের ফসলকে কুক্ষিগত করে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র এবং শক্তি সৃষ্টি করছে। জাতীয় নির্বাচন তাদের নিকট গৌণ ব্যাপার।

৮। বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের মহান ঘোষক ‘মেজর জিয়া’ পরবর্তী সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দেশের সবচাইতে বৃহৎ রাজনৈতিক দল। তার মহান স্মৃতিকে শ্রদ্ধা এবং স্মরণ করেই আমি মুক্তিযোদ্ধা হিসেবে এই অপশক্তির বিরুদ্ধে নিরন্তর কথা বলা এবং প্রতিবাদ করাকে আমার পবিত্র দায়িত্ব বলে মনে করি। গত ৬ মাস ধরে এ ব্যাপারে আমি শত শত বক্তব্য দিয়ে যাচ্ছি, এর মধ্যে দু-একটা বক্তব্যে আমার কিছু ভুল ত্রুটিও থাকতে পারে কারণ আমি তো মানুষ। আমি আরো দাবি করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনা সরকার অন্যায়ভাবে কারাগারে নিক্ষেপ করার পরে আমি স্বৈরাচারী সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে নেত্রীর মুক্তির জন্য সমগ্র বাংলাদেশে শত শত সভা ও জনসভায় বক্তব্য রেখেছি। এমনকি ইদানিংকালে একটি দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এমন জঘন্যতম কুৎসিত স্লোগান দিয়ে তাকে রাজনৈতিকভাবে অপমান করা হচ্ছিল যার উদাহরণ ‌’গাছের ডালে কাউয়া’। তখন আমিই প্রথম ইউটিউব চ্যানেল পুর্নিয়াতে কঠিনভাবে এর বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিলাম।

৯। আমার সার্বিক বক্তব্য উপস্থাপনায় যদি প্রমাণিত হয় আমি কোন ভুল বক্তব্য দিয়েছি তবে আমি দুঃখ প্রকাশ করবো।

১০। বিএনপির কোন ক্ষতি হয় এমন কোন কথা ও কাজ আমি করিনি এবং করবোও না। জাতীয়তাবাদী দলের নেতৃত্বের বিচার বিবেচনার প্রতি আমার সর্বোচ্চ আস্থা আছে, আশা করি আমি সুবিচার পাবো এবং দলের বৃহত্তর স্বার্থে যে কোন সিদ্ধান্তের প্রতি সর্বদাই অনুগত থাকব।

The post কোনোদিন কুরুচিপূর্ণ বক্তব্যে দেইনি শোকজের জবাবে বিএনপি নেতা ফজলুর রহমান appeared first on Newsflash24bd.com.

মব বা মৃত্যুতে আমার ভয় নেই: ফজলুর রহমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, আমি দুর্নীতি দমন কমিশন ভবনের সামনের কনকর্ড বিল্ডিংয়ে থাকি। সকালে উঠে শুনি সাত থেকে আটজন শিক্ষার্থী ফজলুর রহমানের বিষয়ে স্লোগান দিচ্ছে। এখন তারা আমাকে মারতে চায়, মব সৃষ্টি করতে চায়। মব বা মৃত্যুতে আমার ভয় নেই। আমি মৃত্যুকে সামনে রেখে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মানুষ।

সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান বলেন, ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে, তারা জামায়াতের। আমি একজন মুক্তিযোদ্ধা, ’৭১ সালে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে ১২০০ মুক্তিযোদ্ধার প্রতিনিধিত্ব করেছি। জামায়াতে ইসলামী ’৭১ এর বিষয়ে বসুক কথা বলুক, এ বিষয়ে কোনো আপস করব না।

তিনি বলেন, আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিয়েছে।

জামায়াত কালো শক্তি, ৫ আগস্ট ঘটিয়েছে- এমন কথা তিনি আমি বলেননি উল্লেখ করে তিনি বলেন, এটা বানানো হতে পারে। আমার সব বক্তব্য আপনারা শুনুন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমাকে প্রমাণ দেখান আমি কোথায় এ কথা বলেছি। পুরো বক্তব্যটা বাজাতে হবে। শুধু ইউটিউবের দুই লাইন বললে হবে না। এমন কোনো বক্তব্য আমি দিইনি। পুরো ভিডিও দেখে প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।

এখন তো অনেক কিছু বানানো হচ্ছে। এটা বানানো হতে পারে দাবি করে তিনি বলেন, যদি প্রমাণ হয় আমি এটা বলেছি তাহলে ক্ষমা চাইব।

বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের বিষয়ে এই আইনজীবী বলেন, রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

The post মব বা মৃত্যুতে আমার ভয় নেই: ফজলুর রহমান appeared first on Newsflash24bd.com.

‘বাড়িতে বইসা খাওয়ার জায়গা নাই, তোরা বিমানে যাইস ফাইভস্টারে থাকস’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এখন ২৬ বছর বয়সী ছেলের মুখ থেকে মুক্তিযুদ্ধের কথা শুনতে হয়। এদের বাড়িতে ঘর আছে, দুয়ার নাই। মাটিতে বইসা খাওয়ার জায়গা নাই।

সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি আরো বলেন, ‘মানুষ বলে আপনি এদের এতো বকেন কেন? না, আমি এদের আদর করি।

এদের বাপের চেয়ে আমি ১৫ বছরের বড়। ওদের বাবা মুক্তিযুদ্ধে যায় নাই। মুক্তিযুদ্ধের সময় ওদের বাবা বিয়ে করে নাই।’ তিনি বলেন, ‘ওই ছেলেটার বয়স ২৬ বছর।

আমি তো ৪০ বছর আগে এ দেশে এমপি হইছি। ৫৪ বছর আগে আমি ১২০০ মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলাম। হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার নেতৃত্বে চলছে। আমার নাম শুনলে রাজাকাররা ৭ মাইল দূর থেকে চলে গেছে।

তিনি আরো বলেন, এখন এই ছেলেটার মুখ থেকে যদি আমার মুক্তিযুদ্ধের কথা শুনতে হয়…। যারা ৫০০ বা ৬০০ ছেলের নেতৃত্ব দিয়ে তাদের হত্যা করাইয়া বলি, আর শহীদ করাইয়া বলি, আর শত শত ছেলেকে আহত করাইয়া বলি; ৫ আগস্টে জাতীয় দিবস রাইখা যে ছেলেগুলো কক্সবাজারে যায় আনন্দ করার জন্য; তাদের কথা আমার শুনতে হবে, মানতে হবে? এদেরকে আমি একটা গালি দেব না?

ফজলুর রহমান বলেন, ‘তোরা যে বিমানে যাইস, ফাইভস্টার হোটেলে থাকস, বাপের কয় টাকা ছিল? এদের বাড়ি তো মুরাদনগরে, দেবীদারে, পঞ্চগড়ে। এদের বাড়িতে ঘর আছে, দুয়ার নাই। মাটিতে বইসা খাওয়ার জায়গা নাই। এদের ১০০ টাকা ছিল না, এরা ১০০ কোটি টাকার মালিক হলো কিভাবে! এদের কাছ থেকে আমার মুক্তিযুদ্ধের শিক্ষা নিতে হবে? যারা একাত্তর মানে না, আমি এদেরকে বলি তোমরা বাংলাদেশ থেকে চলে যাও।

The post ‘বাড়িতে বইসা খাওয়ার জায়গা নাই, তোরা বিমানে যাইস ফাইভস্টারে থাকস’ appeared first on Newsflash24bd.com.