ফখরুল | Newsflash24bd.com

চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল
চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপি যখনই সরকারে আসে তখনই একটা করে বড় রকমের ঝামেলা আসে, এর আগেও এমনটা দেখা গেছে। এবার এসেছে ইরান যুদ্ধ, এই যুদ্ধের ফলে বিশ্বে তেলের দাম বৃদ্ধি পেয়ে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।
তবে বিএনপি সরকার এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে এই বিষয়গুলো মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে দেশে তেলের দাম এখনো বাড়েনি। এ ছাড়াও এবার গার্মেন্টস্ ফ্যাক্টরিগুলোতে বেতন না দেয়ার যেসব ঝামেলা হয়, সেগুলো হয়নি। কারণ, এসব বিষয়ে এবার আগাম ব্যবস্থা নেয়া হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই সনদের ব্যাপারে আমরা কিন্তু শতভাগ কমিটেড (প্রতিশ্রুতিবদ্ধ), যেগুলো আমরা সই করেছি। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলোতে একমত হয়েছি, সেই বিষয়গুলোতে আমরা কমিটেড। সেই কমিটমেন্ট থেকে আমরা এক চুলও নড়ব না। আর যেগুলো আমাদের ওপর চাপিয়ে দেয়া, এগুলো মেনে নেয়া তো আমাদের জন্য নিশ্চয়ই সবসময় সম্ভব নাও হতে পারে।

তবে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। এ সময় সংসদে এ বিষয়ে আলোচনার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, পার্লামেন্টে আমরা খুব পরিষ্কার করে বলেছি, আপনারা বিষয়টিকে পার্লামেন্টে আনুন, পার্লামেন্টে আমরা আলোচনা করি। সেই আলোচনার ভিত্তিতে প্রয়োজন হলে বিষয়গুলো নিয়ে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারব। কিন্তু পার্লামেন্টে আলোচনা না করে যদি আগে থেকেই রাস্তার হুমকি দিতে থাকে, তাহলে তো যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করেছি সেটিতে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। সবেমাত্র তো পার্লামেন্ট শুরু হলো। এখন বিভিন্ন বিষয়ে কথা হবে, ডিবেট হবে, ওয়াকআউট হবে। এগুলোই তো পার্লামেন্টের বিউটি। পার্লামেন্টে যদি তর্ক-বিতর্ক না হয়, ওয়াকআউট না হয়, তাহলে তো বোঝা যাবে এই পার্লামেন্ট ইফেকটিভ পার্লামেন্ট না।

The post চলতি বছরেই স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল appeared first on Newsflash24bd.com.

একাত্তর আমাদের অস্তিত্ব, এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই-একাত্তর আমাদের অস্তিত্ব। অথচ আজ আমি পত্রিকায় দেখলাম, ১৯৭১ সালের প্রজন্ম নাকি নিকৃষ্টতম প্রজন্ম। কোন সাহসে এই কথা বলার দুঃসাহস দেখান তারা, ঔদ্ধত্য দেখান তারা?’

তিনি বলেন, ‘বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল, বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল, বিএনপি হচ্ছে গণতন্ত্রের সংগ্রামের দল।’

বৃহস্পতিবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি আপনাদের জানাতে চাই—আমাদের নেতা (তারেক রহমান) খুব শিগিগরই আমাদের মধ্যে আসবেন।

আমাদের নেতা যেদিন আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি।

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবার জন্য, আমাদের নেতার যে চিন্তাভাবনা-তা বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এখন সংগ্রাম-লড়াই হচ্ছে-আমাদের সংগ্রাম এই নির্বাচনে জয় লাভ করবার সংগ্রাম। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে। যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ পাই। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে; কিন্তু এগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’

The post একাত্তর আমাদের অস্তিত্ব, এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল appeared first on Newsflash24bd.com.

নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না: ফখরুল
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এই সরকারের ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। তবে এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না।

বুধবার (২৩ জুলাই) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে।

উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা নিয়ে মির্জা ফখরুল বলেন, বিমান দুর্ঘটনায় অনেক কচি প্রাণ গেছে। আমি নিজেও দেখতে গিয়েছিলাম। আমরা দুঃখপ্রকাশ করেছি, শোক জানিয়েছি। উদ্ভূত পরিস্থিতিতে মাইলস্টোন স্কুলে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। পরীক্ষা সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে যেটা সবার কাছে মনে হয়েছে এটা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। কয়েকদিন আগে গোপালগঞ্জে ফ্যাসিস্ট শক্তির লোকজন যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তাদের উত্থানের নমুনা মনে হয়েছিল।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডেকেছিলেন। ডাকেন মাঝে মাঝে যখন ক্রাইসিস তৈরি হয় সরকারের। আমরা যাই কারণ আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই সরকারকে সহযোগিতা করবো। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করা দরকার করবো। তবে আমরা মনে করি এই মতবিনিময়টা আরও ঘনঘন হলে ভালো হতো।

এই বিএনপি নেতা বলেন, এটার জন্য উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন রাজনৈতিক দলগুলো ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাদের সবার সঙ্গে আলোচনার জন্য তিনি ডেকেছেন। আমরা সেখানে আলোচনা করেছি। নির্বাচন প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করা, ফেব্রুয়ারি-মার্চ মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানে ওনার যে প্রতিশ্রুতি, আমরা মনে করি সে ব্যবস্থা নেয়া উচিত এবং তিনি বলেছেন সেই ব্যবস্থা নেবেন।

রাজনীতি মানেই কথার লড়াই, এটাই গণতন্ত্রের সৌন্দর্য মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি জানান, গোপালগঞ্জের সংঘাত নিয়েও আলোচনা হয়েছে। এই জুলাই মাসেই ফ্যাসিস্ট শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে।

The post নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না: ফখরুল appeared first on Newsflash24bd.com.

একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। ঐকমত্য কমিশনের প্রস্তাবের পর, আবারো নতুন করে প্রস্তাব দিয়ে সংস্কারকে বিলম্বিত করা হচ্ছে।

রোববার (৬ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কয়েকজন ব্যক্তি, একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাবে, আর জনগণ তা বিশ্বাস করবে? জনগণ বিশ্বাস করছে না। শহুরে কতিপয় মানুষই দেশের জনগণ নয়।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপির সংস্কার নিয়ে কিছু দল কথা বলছে। সংস্কার বিষয়ে বিএনপির আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে সংস্কারের নামে দুর্বল করার প্রস্তাবকে বিএনপি সমর্থন করে না।

তিনি আরও বলেন, নিত্যনতুন এমন সব প্রস্তাব আসছে, যা জনগণের স্বার্থে হলে, জনগণ স্বাগত জানাবে। কিন্তু, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বড় কোনো পরিবর্তন তাদেরকে সম্পৃক্ত না করে গ্রহণ করা উচিত হবে না। যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, জুলাই-আগস্ট অভ্যুত্থানের পক্ষের শক্তি নয়।

এসময় দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে ঐকমত্য কমিশন বিএনপিকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে তা অস্পষ্ট। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের ধারণার সঙ্গে বিএনপি একমত নয়।

The post একটি মহল বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা করছে: ফখরুল appeared first on Newsflash24bd.com.

বেগম জিয়াকে মুক্তি দিন,নতুবা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে গিয়ে আজও হাজার হাজার নেতাকর্মী কারাগারে বন্দি। উদ্দেশ্য একটিই, গণতন্ত্রকামী মানুষকে আটক করে গণতন্ত্রকে চিরদিনের জন্য নির্বাসিত করা। করেছেও তাই। অবৈধ সরকার একতরফা নির্বাচন করে ক্ষমতায় বসেছে। রাতের ভোট দিনে করছে। ইতিহাসে তাদের নাম লেখা থাকবে।

শনিবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে ঢাকা মহানগরসহ আশপাশের জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হোন।

ফখরুল ইসলাম বলেন, কবিরা বলেছেন, মানুষের মৃত্যু হয় একবার, দুইবার নয়। ভয়ে মরে যাওয়ার চেয়ে সাহস করার প্রতিরোধ করতে হবে। তাই সকল অন্যায়ের প্রতিরোধ করতে হবে। আর এ জন্য তরুণদের জেগে উঠতে হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে সমাবেশের মূল লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি। শহীদ জিয়া যখন নিজের জীবনবাজি রেখে স্বাধীনতা ঘোষণা করেন তখন দুই শিশু সন্তানসহ গ্রেপ্তার হন খালেদা জিয়া। স্বামী যুদ্ধের ময়দানে স্ত্রী বন্দি। তাই বলি বেগম জিয়া দেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। তিনি শুধু স্বাধীনতা যুদ্ধের সময় নয়, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারেও তার প্রধান ভূমিকা ছিল। তিনি ক্ষমতায় এসে সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য ১৫ বছর আন্দোলন করছি। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারিতে তাকে আটক করে নিয়ে যায়। তার কয়েকদিন আগে হোটেল মেরিডিয়ানে তিনি বলেছিলেন আমাকে আটক করা হতে পারে। আপনারা রাজপথ ছেড়ে যাবেন না, যতদিন গণতন্ত্র পুনরুদ্ধার হবে না, ততদিন সংগ্রাম চলবেই।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার দেশের কাঠামো ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। ব্যাংকগুলো লুট করে টাকা বিদেশে পাচার করছে। স্তম্ভিত হই, যখন দেখি সাবেক সেনা প্রধান গণতন্ত্র ধ্বংসর সঙ্গে জড়িত। সাবেক পুলিশ প্রধান হাজার হাজার কোটি টাকার মালিক। এ তো মাত্র শুরু। এরকম আজিজ, বেনজীর ও মতিউর হাজার হাজার আছে। আজকে বড়বড় রাঘব বোয়ালকে ধরা হচ্ছে না। অথচ, গণতন্ত্রের মাকে ছয়বছর যাবত বন্দি রাখা হয়েছে। এখনও সময় আছে বেগম জিয়াকে মুক্তি দিন। নতুবা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন।

ভারতের সাথে চুক্তি প্রসঙ্গে ফখরুল বলেন, চুক্তি নিয়ে শুধু বিএনপি নয়, দেশের আইন বিশেষজ্ঞরাও বলেছেন, এটি অসম চুক্তি। আমরা পানি চাই। আমরা পানির ন্যায্য হিস্যা চাই। মানুষ এ চুক্তিতে কি পেয়েছে? পেয়েছে ঘৃণা। সম্পদ লুণ্ঠন করার পাঁয়তারা।

তিনি বলেন, আসুন আজ সবাই খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক হই। আজকে তারেক রহমানকে মিথ্যা সাজা দিয়ে দেশান্তরী করে রাখা হয়েছে। তার মিথ্যা মামলা প্রত্যাহার চাই। সকল রাজবন্দির মুক্তি চাই। আন্দোলনে নিহত সকলের ক্ষতিপূরণ চাই।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম, ড.আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, ডা. ফরহাদ হালিম ডোনার, মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

The post বেগম জিয়াকে মুক্তি দিন,নতুবা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন: মির্জা ফখরুল appeared first on Newsflash24bd.com.

প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় খুচরা চালাকি: ফখরুল
বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের নির্বাচিত সরকার নয় বলেই চরম দুর্দিনে বিদ্যুতের দাম বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত গণবিরোধী এবং অবিবেচনাপ্রসূত। প্রতি মাসে দাম সমন্বয়ের নামে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি, জনগণের সাথে খুচরা চালাকি।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে মহাসচিবের এই বক্তব্য তুলে ধরা হয়।

ফের বিদ্যুতের দাম বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি, ভ্রান্ত নীতির ফলে দেশের অর্থনীতিতে এবং জনজীবনে তীব্র সংকট চলছে। চাল, ডাল, তেল, চিনিসহ সকল দ্রব্য মূল্যের চরম ঊর্ধ্বগতিতে জনজীবনে যখন নাভিশ্বাস উঠেছে, জনগণের জীবনযাত্রার ব্যয় যখন লাগামহীনভাবে ক্রমাগত বাড়ছে, যখন মানুষ কাজ হারিয়ে বেকার হচ্ছে, কর্মসংস্থান নেই বললেই চলে, তখন সরকারের এই তুঘলকি সিদ্ধান্ত ‘মরার ওপর খাড়ার ঘা’। দুই মাস আগে পাইকারি পর্যায়ে মূল্যবৃদ্ধির পর এবার খুচরা তথা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি সেচে, কল কারখানায় উৎপাদনে ব্যয় বৃদ্ধিসহ জীবনযাত্রার ব্যয় এবং প্রতিটি জিনিসের মূল্য আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল দিতে হচ্ছে জনগণকে। কুইক রেন্টাল, বিদ্যুৎ উৎপাদন না করেই বসিয়ে রেখে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতাসীনদের মদতপুষ্ট মালিকদেরকে ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকায় লাভবান করা হচ্ছে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনার জন্য বিদ্যুৎ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় এখন জনগণের পকেট কাটা হচ্ছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে বলেন, ইতোমধ্যে ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি থেকে ১০ দফা দাবিসহ বিদ্যুতের দাম কমানোর দাবিতে বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দল ও জোট আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী মহানগর এবং উপজেলা পর্যায়ে সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে। তিনি জনসাধারণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আগামী ১৬ই জানুয়ারি প্রতিবাদ সমাবেশ ও মিছিলে যোগ দিয়ে সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

The post প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় খুচরা চালাকি: ফখরুল appeared first on Newsflash24bd.com.

১০ই ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে: ফখরুল
১০ই ডিসেম্বর বিএনপির পূর্বঘোষিত সমাবেশ নয়াপল্টনেই হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে অপ্রীতিকর কিছু ঘটলে সরকার দায়ী থাকবে বলে মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় দলটির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানের বর্ণনা দিয়ে মির্জা ফখরুল বলেন, আপনারা দেখেছেন গতকাল প্রতিদিনের ন্যয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সমবেত হয়। আকষ্মিকভাবে বেলা ২টা থেকে পুলিশ সমবেত নেতা-কর্মীদের উপর হঠাৎ করেই বিনা উস্কানিতে অতর্কিতভাবে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপেক্ষমান নেতা-কর্মীদের উপর ক্র্যাকডাউন শুরু করে। তারা বর্বরোচিতভাবে নির্বিচারে মুহুর্মূহু গুলি, টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড, ককটেল, লাঠিচার্জ করতে থাকে। যা আপনাদের চোখের সামনেই ঘটেছে এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। এই কাপুরষোচিত ও লোমহর্ষক ঘটনা স্বাধীন দেশে কল্পনাতিত।

তিনি বলেন, পুলিশের গুলিতে পল্লবী থানার স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন নিহত হন এবং অসংখ্য নেতা-কর্মী ও পথচারী গুলিবিদ্ধ হন। যাদের সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত নিরূপন করা যায় নাই।

ফখরুল আরও বলেন, পুলিশের হামলায় অনেক সাংবাদিক বন্ধুও আহত হন। পুলিশ তাদের পেশাগত দায়িত্ব পালনেও বাধা দেয় এবং তাদের ক্যামেরা ছিনিয়ে নেয় ও অশোভন আচরণ করে।

তিনি বলেন, আমি খবর পেয়ে সেখানে উপস্থিত হই এবং আপনারা দেখেছেন আমাকেও আমার অফিসে ঢুকতে দেয়া হয়নি। এর মধ্যে পুলিশ সহ আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অযাচিতভাবে প্রবেশ করে সিমেন্টের ব্যাগে করে হাত বোমা নিয়ে যায় এবং সেখানে রেখে আসে, যা বিভিন্ন মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হয়েছে। এর পর দলীয় কার্যালয়ে তারা ন্যাক্কারজনকভাবে অভিযান চালিয়ে নিচ তলা থেকে ৬ তলা পর্যন্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন কক্ষ তছনছ করে। এমনকি বিএনপি চেয়ারপার্সনের কক্ষ, মহাসচিবের কক্ষ, অফিস কক্ষের দরজা তারা অন্যায়ভাবে ভেঙ্গে প্রবেশ করে এবং সকল আসবাবপত্র, ফাইল, গুরুত্বপূর্ণ নথি, তছনছ করে। তারা কম্পিউটার, ল্যাপটপ, হার্ডডিক্স এবং এমনি কি দলীয় সদস্যদের প্রদেয় মাসিক চাঁদার টাকা, ব্যাংকের চেক বই, নির্বাচন কমিশন সংক্রান্তসহ অনেক গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায়।

এসময় গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি চেয়ে বিএনপি মহাসচিব বলেন, পুলিশ বিএনপি’র কার্যালয়ে অবস্থানরত বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক হারুন-উর-রশিদ, সেলিমুজ্জামান সেলিম, আব্দুল খালেক, সহ-দপ্তর সম্পাদক মনির হোসেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সেলিম রেজা হাবিব, অধ্যাপক আমিনুল ইসলাম, তারিকুল ইসলাম তেনজিং, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক, মৎসজীবী দলের আহ্বায়ক মাহাতাব উদ্দিন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা শাহ মো: নেছারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম তালুকদার, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রাবিকুল ইসলাম সহ অসংখ্য নেতা-কর্মীকে দলীয় কার্যালয়ের ভেতর থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এমনকি বিএনপি’র কেন্দ্রীয় দফতরের কর্মচারী রেজাউল করিম, দলিল উদ্দিন, সেলিম, ফারুক, রফিক, সহ অন্যান্য কর্মচারীদের কেও পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এর পর পুলিশ নিজেদের রেখে আসা বোমা উদ্ধার ও বিষ্ফোরনের নামে নাটক সাজায় ও মিথ্যাচার করে। আমার সামনেই পুলিশ সেখানে অসংখ্য বোমা বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে। শুধু পুলিশ নয়, পুলিশের সাথে ডিবি, সোয়াদ বাহিনী এবং আওয়ামী সন্ত্রাসীরাও এই রাষ্ট্রীয় সন্ত্রাসে নিয়োজিত ছিল।

আওয়ামী গতকাল সমগ্র ঢাকা শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে দাবি করে তিনি বলেন, তাদের সশস্ত্র ও উশৃঙ্খল কর্মীরা পাড়ায় মহল্লায় জঙ্গি মিছিল করে এবং বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা ও তাদের পরিবার পরিজনের উপর হামলা করে। আওয়ামী সন্ত্রাসীরা ওয়ারী থানার যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল মাহবুব মিজুকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ পিতা মিল্লাত হোসেন (৬৭) কে বেদমভাবে প্রহার করে যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

এসময় বিএনপি কার্যালয়ে পুলিশের বিষ্ফোরক দ্রব্য পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, তারা তা উদ্ধারের তল্লাশী চালানোর জন্য ক্রাইম সিন ঘোষণা করে সেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে। অথচ আইন হচ্ছে- কোন বাড়িতে তল্লাশী চালাতে হলে সেই বাড়ির মালিককে সাথে রাখতে হবে এবং নিরপেক্ষ সাক্ষী থাকতে হবে। সাধারণত এই ধরনের তল্লাশী চালাতে হলে সার্স ওয়ারেন্ট ইস্যু করতে হয়। এক্ষেত্রে কিছুই করা হয়নি। উপরন্ত গতকাল আমাকে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে না দিয়ে বাইরে রেখে দীর্ঘ চার ঘন্টা বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ভাংচুর করে, বোমা রেখে ত্রাসের রাজত্ব কায়েম করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন সরকারের ব্যর্থ, অযোগ্য সরকারের দূর্নীতি, লুটপাট, দুঃশাসনে এবং অগণতান্ত্রিক, গণবিরোধী কার্যকলাপে দেশের মানুষ আজ চরম বিপর্যয়ে নিপতিত।

The post ১০ই ডিসেম্বর নয়াপল্টনেই সমাবেশ হবে: ফখরুল appeared first on Newsflash24bd.com.

বিএনপি নয়, ক্ষমতাসীনরাই অগ্নি সন্ত্রাসের মূল হোতা:মির্জা ফখরুল
বিএনপি নয়, ক্ষমতাসীনরাই অগ্নি সন্ত্রাসের মূল হোতা বলে পাল্টা অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকালে তিনটি সমমনা রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সরকারের মন্ত্রী-নেতাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন।
তিনি বলেন, বিএনপির চলমান আন্দোলনের গতি প্রতিদিন ধারাবাহিকভাবে বাড়ছে। এটাতে ভীত হয়ে ক্ষমতাসীনরা তাদেরই সৃষ্ট অগ্নি সন্ত্রাসের বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে। এই অগ্নি সন্ত্রাসের মূল হোতা আওয়ামী লীগ নিজেই, সরকার নিজেই। ২০১৪ ও ২০১৫ সালে যতগুলো ঘটনা ঘটেছে তার প্রত্যেকটি (অগ্নি সন্ত্রাসের ) ঘটনায় আওয়ামী লীগের লোকেরাই সঙ্গে জড়িত। যে বাসে আগুন দেওয়া হয়েছে সেই বাসের মালিক হচ্ছেন আওয়ামী লীগের সংসদ সদস্য, স্বেচ্ছাসেবক লীগ নেতা। কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নি সন্ত্রাসের ঘটনায় খালেদা জিয়াকে আসামী করে যে মামলাগুলো দেয়া হয়েছে তার মহৃলেও ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের লোকেরাই জড়িত।

বিএনপি কোনো সšস্লাসের সাথে জড়িত নয় দাবি করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কখনোই অগ্নি সন্ত্রাসের বা সন্ত্রাস করে ক্ষমতায় যায়নি অতীতে, এখনো যেতে চাই না।

উদাহরণ দিয়ে তিনি বলেন, এতোগুলো সমাবেশ হয়েছে প্রত্যেকটিতে বিএনপির নেতাকর্মীদের ওপরে অত্যাচার-নির্যাতন হয়েছে। কিন্তু দল থেকে কোনো রকমের কোনো সন্ত্রাসের উস্কানি দেয়া হয়নি। তারাই উস্কানি দিয়ে সন্ত্রাসের সৃষ্টি করতে চাচ্ছে। অর্থাত তারা এই চলমান আন্দোলনকে আবার ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই পদ্ধতিটা বেঁছে নিয়েছে। কিন্তু তাতে কাজ করবে না। কারা কি করছে তা জনগণ দেখছে। এখন সরকারের সেটা কাজ দেবে না। জনগণের একটাই দাবি- এই সরকারকে পদত্যাগ করে চলে যেতে হবে।

‘কোনো ছাড় দেয়া হবে না’ সরকারের মন্ত্রীদের এরকম বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ছাড় কেউ কাউকে দেয় না তো। দাবি আদায় করে নিতে হয়। আর উনারা যে বডি ল্যাংগুয়েজে কথা বলছেন- ওটা থাকে না। শেষ পর্যন্ত এই ধরনের ফ্যাসিবাদ সরকার তাসের ঘরের মতো মসনদ পড়ে যায়। ৫ ডিসেম্বর পর্যন্ত এইচএম এরশাদের একই ধরনের কথাবার্তা ছিলো, বডি ল্যাংগুয়েজ ছিলো। ৬ তারিখে কিন্তু ধপাস।

বিকেল ৪টায় মাইনরিটি জনতা পার্টি, বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ ন্যাপ ও বিকাল ৫টায় সাম্যবাদী দলের সঙ্গে সংলাপে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মাইনোরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী এবং বাংলাদেশ সাম্যবাদী দলেরে সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম নিজ নিজ দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বিএনপির মহাসচিবের সাথে ছিলেন ২০ দলীয় জোটের সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সরকার পতন আন্দোলনের কর্মকৌশল চূড়ান্ত করতে গত সেপ্টেম্বর থেকে বিএনপি মহাসচিব ২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেন।

এনএফ/ জে আর।

The post বিএনপি নয়, ক্ষমতাসীনরাই অগ্নি সন্ত্রাসের মূল হোতা:মির্জা ফখরুল appeared first on Newsflash24bd.com.