প্রেসিডেন্ট ট্রাম্প | Newsflash24bd.com

তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের মেয়াদকালের সফলতা কামনা করেন।

গত ১৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়টের এক্স হ্যান্ডেল (সাবেক টুইটার) থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে।

চিঠির শুরুতেই ডোনাল্ড ট্রাম্প লেখেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করছি।

দুই দেশের সম্পর্কের ভিত্তি ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত রাখা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত; যেখানে শক্তিশালী ও সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করতে পারে।’

বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ট্রাম্প লেখেন, ‘মেয়াদ শুরুর এই সময়ে আমি আশা করি, আমাদের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকদের জন্য কল্যাণকর।’

চিঠিতে প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়ে গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘আমি আরও আশা করি, আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে দ্রুত ও নির্ণায়ক পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে।’

ট্রাম্প আরও লেখেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরও সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে।

The post তারেক রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প appeared first on Newsflash24bd.com.

মাস্কের নতুন দল : দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কী হয়? বললেন প্রেসিডেন্ট ট্রাম্প
আমেরিকার শাসনব্যবস্থা দ্বিদলীয়। দু’টি দলের মধ্যেই মূলত নির্বাচনী লড়াই হয়ে থাকে। আমেরিকার ক্ষেত্রে সেই দুই দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটিক পার্টি। কিন্তু তৃতীয় দল গঠন করেছেন মাস্ক।

মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল নিয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোঝালেন, দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কী হয়। মাস্কের দলকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন তিনি। এ-ও বুঝিয়ে দিয়েছেন, এই নতুন দলকে কোনও গুরুত্ব দিতেই রাজি নন তিনি।

শনিবার নতুন দল গঠনের কথা ঘোষণা করেছেন মাস্ক। নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। আমেরিকার শাসনব্যবস্থা দ্বিদলীয়। দু’টি দলের মধ্যেই মূলত নির্বাচনী লড়াই হয়ে থাকে। আমেরিকার ক্ষেত্রে সেই দুই দল রিপাবলিকান পার্টি এবং ডেমোক্র্যাটিক পার্টি। এই দুইয়ের বাইরে থেকে মাস্ক তৃতীয় দল আনলেন। আমেরিকার দ্বিদলীয় শাসনব্যবস্থাকেও চ্যালেঞ্জ করার ইঙ্গিত দিয়েছেন টেসলা, স্পেসএক্সের কর্ণধার।

রোববার (আমেরিকার স্থানীয় সময়) নিউ জার্সি থেকে ওয়াশিংটনে যাওয়ার সময় ট্রাম্পকে এই নতুন দল নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘‘আমার মনে হয় তৃতীয় দল গঠন করা হাস্যকর। এখানে শাসনব্যবস্থা দ্বিদলীয়। বরাবরই তা-ই ছিল। এর মধ্যে তৃতীয় দল শুধুই বিভ্রান্তি তৈরি করে। কখনওই কোনও তৃতীয় দল সফল হয় না এখানে। সুতরাং, ও (মাস্ক) এটা উপভোগ করুক, কিন্তু আমার মনে হয় এটা হাস্যকর।’’

মাস্ক নতুন দল ঘোষণা করার পর সমাজমাধ্যমেও তাঁকে কটাক্ষ করেছেন ট্রাম্প। লিখেছেন, ‘‘মাস্ক একেবারে লাইনের বাইরে বেরিয়ে গিয়েছেন, এটা দেখে আমি দুঃখিত। গত পাঁচ সপ্তাহে উনি ট্রেনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন। আমেরিকায় তৃতীয় দল একটা জিনিসই ভাল করতে পারে, সেটা হল সম্পূর্ণ বিশৃঙ্খলা তৈরি করা। র‌্যাডিক্যাল লেফ্‌ট ডেমোক্র্যাটদের আমরা সেটাই করতে দেখেছি।’’

ট্রাম্পের মন্তব্যে আমেরিকায় রিপাবলিকানদের সঙ্গে মাস্কের বিরোধ আরও তীব্র হল। কয়েক মাস আগে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের হয়ে ঢালাও প্রচার করেছিলেন মাস্ক। রিপাবলিকান পার্টির অন্যতম বড় সমর্থক এবং আর্থিক সহায়ক ছিলেন তিনি। ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক এতই ঘনিষ্ঠ ছিল যে, ক্ষমতায় আসার পর হোয়াইট হাউসে আলাদা দফতর তৈরি করে মাস্ককে নিয়োগ করেন ট্রাম্প। তবে সে সব এখন অতীত। মাস্ক ইস্তফা দিয়েছেন ট্রাম্পের প্রশাসন থেকে। মার্কিন প্রশাসনে খরচ ও কর কাটছাঁটের একটি বিল এনেছেন ট্রাম্প।

সম্প্রতি তা কংগ্রেসের উভয়কক্ষে পাশ হয়েছে এবং আইনে পরিণত হয়েছে। ট্রাম্পের সেই ‘বড় ও সুন্দর’ বিল নিয়ে বিতর্কের সূত্রপাত। মাস্ক দাবি করেন, এই আইনের ফলে আমেরিকার অর্থনীতি ধ্বংসের পথে এগিয়ে যাবে। ট্রাম্প সে দাবি উড়িয়ে দিয়েছেন। বরং তাঁর দাবি, মাস্ক ব্যক্তিগত সুবিধা-অসুবিধার কথা ভেবে নতুন আইনের বিরোধিতা করছেন।

নিজের নতুন দলকে মাস্ক আমেরিকার নির্বাচনী প্রক্রিয়ায় নথিভুক্ত করিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে তিনি জানিয়েছেন, ২০২৬ সালের ‘মিড-টার্ম ইলেকশন’-এই লড়বে তাঁর আমেরিকা পার্টি। আমেরিকার ইতিহাসে এর আগেও একাধিক তৃতীয় দল গঠিত হয়েছে। তবে ভোটের ময়দানে তারা স্থায়ী হতে পারেনি। মাস্কের দল কতটা সাফল্য পায়, সে দিকে নজর রয়েছে সকলের।

আনন্দবাজার পত্রিকা।

The post মাস্কের নতুন দল : দ্বিদলীয় ব্যবস্থায় তৃতীয় দল এলে কী হয়? বললেন প্রেসিডেন্ট ট্রাম্প appeared first on Newsflash24bd.com.