প্রশাসকের | Newsflash24bd.com

ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বে মমিনুর রহমান
ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মমিনুর রহমান। আজ বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

ঢাকা জেলার প্রশাসক শহিদুল ইসলামের পদোন্নতির পর তাঁর স্থলে মোহাম্মদ মমিনুর রহমানকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি এর আগে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন।

গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৩ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এরই অংশ হিসেবে চট্টগ্রাম থেকে মোহাম্মদ মমিনুর রহমানকে ঢাকা জেলায় বদলি করা হয়।

তিনি ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ কামালুর রহমান, গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা রওশন আরা একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।

মোহাম্মদ মমিনুর রহমান ঢাকা বিশ্ববদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৯৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচে প্রথমস্থান অধিকার করেন। তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেন। পরে তিনি রাজশাহী জেলা প্রশাসকেরে কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারের যাত্রা শুরু করেন।

২০০৭ সালে তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন। এরপর তিনি বিসিএস প্রশাসন একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে পদায়িত হন।

২০০৯ সালে তিনি উচ্চ শিক্ষার্থে বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে যান এবং সেখানে তিনি মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ২০১০ সাল থেকে ২০১৩ পর্যন্ত উপ পরিচালক হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে দায়িত্ব পালন করেন।

২০১২ সালে তিনি থাইল্যান্ডে লিডারশিপ ইন দ্যা সিভিল সার্ভিস কোর্স এবং ২০১৪ সালে ভারতে অনুষ্ঠিত মিড ক্যারিয়ার ট্রেইনিং কোর ফিল্ড এডমিনিস্ট্রেশন কোর্সে অংশগ্রহণ করেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২১ এপ্রিল পর্যন্ত গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ২০১৭ সালের ২৩ এপ্রিল উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যোগ দেন এবং এ পদে ২০১৭ সালের ১০ মে পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ২০১৭ সালের ১১ মে থেকে ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন ২০২১ সালের ৩ ডিসেম্বর। এ পদে ২০২২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ মমিনুর রহমান এবং রাবেয়া নাহার চেরী দম্পতি তিন ছেলের জনক-জননী।

The post ঢাকা জেলা প্রশাসকের দায়িত্বে মমিনুর রহমান appeared first on Newsflash24bd.com.