প্রধানমন্ত্রীকে | Newsflash24bd.com

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল ‘বুঙ্গা রায়া কমপ্লেক্সে’ প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী হানানি হারুন। এ সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং সুসজ্জিত বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিমানবন্দরে দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে কুয়ালা লামপুরের ‘শাংগ্রি-লা’ হোটেলে নিয়ে যাওয়া হয়, যা পুরো পথজুড়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকায় সুসজ্জিত ছিল।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল। এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

সোমবার সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে। সেখানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক এবং পরবর্তীতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সফর শেষে দুই সরকারপ্রধান যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সংক্রান্ত দুটি দলিল সই হওয়ার সম্ভাবনা। ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এই সফরে এসেছেন। মালয়েশিয়া সফর শেষ করে তিনি সরাসরি চীনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

The post কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা appeared first on Newsflash24bd.com.

আগামী নির্বাচনে এবার নৌকা জিতবেই : প্রধানমন্ত্রী
দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ অব্যাহত রাখতে দেশবাসীকে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ইনশাল্লাহ দেশের জনগণ আগামীতেও নৌকায় ভোট দেবে বললেন তিনি।

আজ শনিবার বিকেলে রাজধানীর আরামবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে বক্তৃতা করেন। আরো বক্তৃতা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। স্থানীয় সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননও বক্তৃতা করেন।

দৃঢ়তার সঙ্গে শেখ হাসিনা বলেন, ‘এবার নৌকা জিতবেই’।

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন এবং নর্দান রুটে এমআরটি লাইন-৫ এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

আগামী সাধারণ নির্বাচন ঘনিয়ে আসছে এবং যে কোনো সময় তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে তিনি তাঁর দলের নেতাকর্মীদের আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি দলের মনোনয়ন প্রসঙ্গে বলেন, আগামী নির্বাচনে কাকে নমিনেশন দেওয়া হবে সেটা আমরাই ঠিক করে দেব। যাকে নমিনেশন দেব ঐক্যবদ্ধ ভাবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে, যেন আবার আমরা এ দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি।

তিনি বলেন, এখনও অনেক উন্নয়ন কাজ বাকী। সেগুলো যেন সম্পন্ন করতে পারি। কারণ, অগ্নিসন্ত্রাসি এবং জঙ্গিবাদিরা ক্ষমতায় এলে এদেশকে আর টিকতে দেবে না। সেজন্যই জনগণের স্বাথের্, জনগণের কল্যাণে সকলকে ঐক্যবব্ধ হতে হবে।

তিনি বলেন, একমাত্র নৌকা মার্কাই পারে স্বাধীনতা ও উন্নয়ন দিতে। এই নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য তিনি সকলের প্রতি বিশেষ করে ঢাকাবাসী মানুষের প্রতি তাঁর অনুরোধ জানান।
তিনি বলেন, এই নৌকা মার্কায় ভোটি পেয়েছিলাম বলেইতো এত উন্নতি হয়েছে সেই কথাটা যেন তারা মনে রাখেন।

তিনি তাঁর দল যাকেই মনোনয়ন দেয় তাকে ভোট দিয়ে বিজয়ী করতে ঢাকাবাসীর প্রতিশ্রুতি কামনা করলে সকলে দুইহাত তুলে সমস্বরে অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি সকলের দোয়া চেয়ে দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা দলের সবাই ঐকবদ্ধ থাকবেন এবং ঘাতকের দল, সন্ত্রাসি দল বিএনপি এবং যুদ্ধাপরাধীর দল জামায়াত-এরা যেন এদেশের মানুষকে আর জ্বালিয়ে পুড়িয়ে মারতে না পারে। অত্যাচার করতে না পারে। তার জন্য সজাগ থাকতে হবে। এদেরকে প্রতিহত করতে হবে।

আগুন সন্ত্রাসিদের শাস্তির আওতায় আনার প্রত্যয় পুণর্ব্যক্ত করে তিনি বলেন, যারা এরমধ্যে জড়িত কারা হুকুমদাতা সে দেশে থাকুক আর বিদেশিই থাকুক। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেই সুযোগ ব্যবহার করে বিদেশে বসে হুকুম জারি করে ঐ বিদেশ থেকে ধরে এনে ইনশাল্লাহ এই বাংলাদেশে শান্তি দেব ঐ কুলাঙ্গারকে। কেউ ছাড় পাবে না।

বার বার তাঁকে হত্যার প্রচেষ্টায় তিনি ভীত নন উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমি বাংলাদেশের জনগণের জন্য কাজ করতে এসেছি এবং বাবা-মা-ভাই সব হারিয়েছি। আমার হারাবার কিছু নেই আবার পাওয়ারও কিছু নেই। একটাই লক্ষ্য এই দেশের মানুষকে শান্তিতে রাখা।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী সভায় সভাপতিত্ব করেন।

এরআগে প্রধানমন্ত্রী মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন। পরে তিনি মতিঝিল প্রান্তে এমআরটি লাইন-৫ এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। যেটি হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ১৩ কিলোমিটার হবে পাতাল রেল।

তিনি আগাঁরগাও প্রান্তে এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের অংশের উদ্বোধন শেষে টিকেট কেটে আগারগাঁও থেকে মতিঝিল প্রথম মেট্রো রেল যাত্রায় অংশগ্রহণ করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, ডিসিসির দুই মেয়র, সংসদ সদস্যসহ উর্ধ্বতন বেসমারিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট নাগরিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং কর্তব্যপালনরত সাংবাদিকবৃন্দ মেট্রোরেলে তাঁর সহযাত্রী হন।

বিদেশিদের কাছে বিএনপি’র দৌড়-ঝাঁপ ও নালিশের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তারা কথায় কথায় বিদেশের মানুষের কাছে নালিশ করে। কারণ, দেশের মানুষের কাছে ঠাঁই নাই। সেজন্য বিদেশে নালিশ করাটাই তাদের একটা বদ অভ্যেস।

আজকে বাংলাদেশের যে অগ্রযাত্রা তা কেউ ব্যাহত করতে পারবে না। বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাবই, বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ডিজিটাল বাংলাদেশ করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছে, রেল সংযোগসহ নিজস্ব অর্থে পদ্মাসেতু করেছে, কর্ণফুলী নদীর নিচে টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ রাস্তা-ঘাট-সেতু নির্মাণ করছে এবং আধুনিক প্রযুক্তি নির্ভর করে সমস্ত প্রতিষ্ঠান গড়ে তুলছে। কেননা, আগামীর বাংলাদেশ, ২০৪১ সালের বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। শিক্ষা-দীক্ষা, জ্ঞানে-বিজ্ঞানে আমাদের দেশের মানুষ উন্নত হবে।

কোভিড-১৯ পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন পাল্টা স্যাংশনকে কেন্দ্র করে সৃষ্ট অর্থনৈতিক মন্দাভাবের উল্লেখ করে তিনি বলেন, আমি জানি এখন মুদ্রাস্ফীতি বেড়েছে, সারাবিশ্বেই এটা বেড়েছে। তার জন্য সরকার পারিবারিক কার্ড করে দিয়েছে এবং ১ কোটি মানুষ এটা দিয়ে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সুলভে ক্রয় করতে পারছে। পাশাপাশি, কৃষিতে সরকার ভর্তুকি দেয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, গাার্মেন্টস শ্রমিকদের মজুরি বর্তমান সরকারই ’৯৬ সালে ৮শ’ থেকে ১৬শ’ টাকা এবং ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত টানা তিন মেয়াদে তিন দফায় বৃদ্ধি করে ৮ হাজার ৩শ’ টাকা করে দিয়েছে। কিন্তু আজকে যে শ্রমিক অসন্তষ হয়েছে এতে উস্কানি রয়েছে। কেননা মজুরি বৃদ্ধির জন্য সরকার ইতোমধ্যে মজুরি কমিশন করে দিয়েছে তারা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু, এজন্য তো ধৈর্য্য ধরতে হবে।

তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, যে কারখানা আপনাদের রুজি-রুটি দেয়, যেখানে শ্রম দিয়ে আপনারা পয়সা কামাই করেন, সেই কারখানা ভাংচুর করলে আল্লাহও নারাজ হবেন। কেননা, আপনাদের সকল সুবিধা-অসুবিধা আমরা দেখি। সরকারের দেয়া পারিবারিক কার্ড যেন গার্মেন্টস শ্রমিকরা নিতে পারেন এবং তা দিয়ে সুলভে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারেন তার ব্যবস্থাও সরকার করেছে।

এ সময় কারখানায় শ্রমিকদের নিরাপত্তার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, বিএনপি ক্ষমতায় ছিল তখন তো কিছু করেনি। যা করেছে আওয়ামী লীগ সরকারই।

বিএনপিকে ধ্বংসযজ্ঞ বন্ধ করার সাবধানবাণী উচ্চারণ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের এই ধ্বংসযজ্ঞ বন্ধ করতে হবে। আর এটি যদি বন্ধ করতে না পারে, কীভাবে বন্ধ করাতে হয় তা আমাদের জানা আছে। এটি আমরা ছাড়ব না।

২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জ্বালাও পোড়াও ধ্বংস করাই যেন তাদের একটি উৎসব। এই হলো বিএনপি’র চরিত্র। আমার প্রশ্ন তারা মানুষকে ভাত দিতে পারেনি। মানুষকে ঘর দিতে পারেনি। মানুষকে কাপড় দিতে পারেনি। তাদের আমলে বিদেশ থেকে পুরান কাপড় এনে আমাদের দেশের মানুষকে পরাত। আর সেই মানুষগুলোর ওপর তারা এই অত্যাচার কীভাবে করে?

তিনি ২৮ অক্টোবর পিটিয়ে ও কুপিয়ে পুলিশ হত্যা, পুলিশ হাপসপাতালে হামলা, অ্যাম্বুলেন্সহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ-ভাংচুরসহ মহিলা আওয়ামী লীগের মিছিলে হামলা করে নারী নির্যাতনের প্রসঙ্গ টেনে ঢাকাবাসীসহ সমগ্র দেশবাসীর প্রতি এদের আবারো ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধের আহ্বান জানান।

তিনি বলেন, দরকার হলে যে হাত দিয়ে আগুন দেবে সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। তাহলেই তাদের শিক্ষা হবে।

‘এখনও দেশের মানুষ ধৈর্য্য ধরে আছে। কিন্তু এভাবে কতদিন?’ সেই প্রশ্নও রাখেন তিনি।
তিনি আরও বলেন, আজকে কোনো জিনিসপত্র-খাদ্যপণ্য আসতে দেয় না। সেখানেও বাধা দেয়। কাজেই আমি তাদের সাবধান করে দিচ্ছি। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আর এইদিকে জনগণের ভোট। আমার বাবা-মা ভাই, আমার ছোট রাসেলকেও তো হত্যা করেছিল। ভেবেছিল জাতির পিতার রক্তের আর কেউ কোনোদিন ক্ষমতায় আসবে না। খালেদা জিয়া তো বলেছিল, একশ’ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহর রহমতে ওই কথা তাদের বেলায় ফলে গেছে। আর আওয়ামী লীগ এই চার চার বার ক্ষমতায় আছে। ইনশাআল্লাহ আগামীতেও জনগণ নৌকায় ভোট দেবে এবং আমরা জনগণের সেবা করে যাব।

দেশের সকল ভূমিহীন-গৃহহীনকে বিনামূল্যে ঘর-বাড়ি নির্মাণসহ জীবন-জীবিকার ব্যবস্থা করে দেওয়ায় তাঁর সরকারের পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৮ লাখ ৪১ হাজার পরিবারকে বিনামূল্যে ঘর করে দিয়েছি। বস্তিবাসীর জন্য ফ্লাট নির্মাণ করে দিচ্ছি। ইতোমধ্যে ৩শ’ পরিবার ফ্লাটে উঠেছে। হরিজনসহ নিন্ম শ্রেনী পেশার মানুষকেও ফ্লাট দেওয়া হয়েছে। বেদে, মান্তা, কুষ্ঠরোগী, তৃতীয় লিঙ্গের জনগণ কেউ সরকারের এই উন্নয়ন কর্মসূচি থেকে বাদ যাচ্ছে না। সামাজিক নিরাপত্তাবলয়ে ১০ কোটি সাধারণ মানুষ আজ উপকারভোগী।

জাতির পিতা যে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তাঁদের একমাত্র কাজ, বলেন প্রধানমন্ত্রী।

The post আগামী নির্বাচনে এবার নৌকা জিতবেই : প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

বিমানবন্দরে নির্মাণাধীন আন্ডারপাসের নকসা দেখলেন প্রধানমন্ত্রী
যাত্রীদের চলাচল সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এএইচএসআইএ), বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) এবং হাজী ক্যাম্পকে যুক্ত করে সরকার একটি ‘আন্ডারপাস’ নির্মাণ করছে।

‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস’ নামের এক কিলোমিটারের বেশি দীর্ঘ এই প্রকল্পটিকে বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে উপস্থাপন করা হয়েছে।

প্রকল্পটির নকসা ও অন্যান্য দিক দেখে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এটি অত্যন্ত চমৎকার একটি প্রকল্প। আমি যেমনটি চেয়েছি, তার সবই এখানে রয়েছে।’

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, ‘এটা অত্যন্ত চমৎকার একটি প্রকল্প। এটি বাস্তবায়িত হলে, একটি যুগান্তকারী ঘটনা হবে।’

শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে- এটি বাস্তবায়িত হলে ওই এলাকাগুলোতে যানজট ও সড়ক দুর্ঘটনাও হ্রাস পাবে। এছাড়াও মানুষ ট্রেন থেকে নেমেই বিমানে উঠতে পারবেন। এর পাশাপাশি পরিবেশও আরো ভাল হবে।

তিনি আরো বলেন, এটি হবে অনন্য, সুন্দর ও টেকসই একটি প্রকল্প- যাতে করে মানুষ খুব সহজেই সেবা পেতে পারে।
সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে ১ হাজার ১৮৩ দশমিক ৮৭ কোটি টাকা ব্যয়ে ১০৭০ মিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণ প্রকল্পটি নির্মাণ করছে আর্মি সদরদপ্তরের ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড।

উপস্থাপনায় দেখানো হয়েছে, এই আন্ডারপাসটিতে এস্কেলেটর, এলিভেটর এবং এয়ার কন্ডিশনিং সিস্টেম, প্রাকৃতিক আলো ও ভেন্টিলেশন (বায়ু চলাচল)সহ বিমানবন্দরের মতো মালামাল পরিবহনের জন্য বগি চলাচলের সুবিধাও থাকবে।

কোন কারণে বিদ্যুৎ চলে গেলে যেন প্রাকৃতিক অক্সিজেনের প্রবাহ অব্যহত থাকে- সেজন্য এতে ভেন্টিলেশন সিস্টেম স্থাপন করা হবে। এতে আটটি বহির্গমন ও প্রবেশ পথ থাকবে। একই সাথে এই আন্ডারপাসটিতে আধুনিক অগ্নিনির্বাচন পদ্ধতি ও এ জন্য প্রায় ১.১৫ লাখ লিটার পানি সংরক্ষিত থাকবে।

আন্ডারপাসের ভেতরে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা হবে।

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, চিফ অব আর্মি স্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বেসামরিক বিমান ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি)’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

The post বিমানবন্দরে নির্মাণাধীন আন্ডারপাসের নকসা দেখলেন প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

বাংলাদেশের তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করুন : প্রধানমন্ত্রী
পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের জন্য নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

আজ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বস্ত্র দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ আহবান জানান। অনুষ্ঠানে তিনি ছয়টি জেলায় ছয়টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠানেরও উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, “যারা পোশাক এবং তা রপ্তানি নিয়ে কাজ করছেন তাদের নতুন বাজার খুঁজতে হবে। বিভিন্ন দেশের পছন্দ ভিন্ন ভিন্ন হয়। তা মাথায় রেখে নতুন পণ্য তৈরি করতে হবে।”

প্রধানমন্ত্রী আমাদের পুরনো ঐতিহ্যের সাথে নতুন চিন্তাধারার সম্মিলন ঘটানোরও আহবান জানান। তিনি বলেন, ইতোমধ্যে বেসরকারি খাতে দেশে একটি ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করা হয়েছে। ফ্যাশন ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। কোন সময়ে কোন রং ও ডিজাইন ব্যবহার হবে, কোনটার চাহিদা বেশি এটা একটা ঘুর্ণায়মান অবস্থা এবং প্রতি নিয়ত পরিবর্তনশীল। তাই এই পরিবর্তনশীলতার সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে।
তিনি বলেন, আমাদের গার্মেন্টস শিল্পের সঙ্গে যারা সংশ্লিষ্ট বা রপ্তানিকারক তাদের আমি অনুরোধ করবো আপনাদের নতুন বাজার খুঁজে বের করতে হবে। নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। বিভিন্ন দেশে বিভিন্ন পোষাক ব্যবহার হয়ে থাকে সেভাবে আমরা নতুন বাজার খুঁজে বের করতে পারি।

আসন্ন ৪র্থ শিল্প বিপ্লবে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বড় বড় ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, এজন্য তাঁর সরকার দেশের জনগণকে বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। দক্ষ কর্মী বাহিনী গড়ে তুলছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের যুব সমাজ অত্যন্ত দক্ষ। তাদেরকে একটু প্রশিক্ষণ দিলেই তারা উন্নতমানের কাজ করতে পারে।

তিনি বলেন, দ্রুততর সেবা প্রদানের লক্ষ্যে বস্ত্র অধিদপ্তরে ওয়ান স্টপ সার্ভিস প্রবর্তন করা হয়েছে এবং ই-নথির মাধ্যমে বস্ত্রশিল্পের উদ্যোক্তাদের সব ধরনের সেবা প্রদান করা হচ্ছে। এর ফলে বস্ত্র ও তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা এখন সহজে এবং স্বল্প সময়ে তাদের প্রয়োজনীয় সকল সেবা গ্রহণ করতে পারছেন।

পাশাপাশি বস্ত্রখাতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য তাঁর সরকার বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের (বিটিএমসি) ১৬টি বন্ধ মিল পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ পদ্ধতিতে (পিপিপি) চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

নতুন উদ্বোধন করা ছয়টি টেক্সটাইল ইনষ্টিটিউট হচ্ছে- ‘শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ’, ‘শহিদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইনস্টিটিউট, গৌরনদী, বরিশাল’, ‘শহিদ কামারুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউট, মান্দা, নওগাঁ’, ‘বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, কাজিপুর, সিরাজগঞ্জ’, ‘ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট’ এবং ‘শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট, মাদারগঞ্জ, জামালপুর।’
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ আজিম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

প্রধানমন্ত্রীর পক্ষে অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী তৈরী পোশাক খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। বর্তমান সরকারের আমলে তৈরী পোষাক শিল্পের উন্নয়নের ওপর একটি প্রামান্য চিত্রও অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ২০২২ সালে বাংলাদেশের ৪৫ দশমিক ৭০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়। সেদিক থেকে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা বিরাট অবদান রেখে যাচ্ছে এই তৈরী পোশাক খাত। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রাখছে।

পোশাক শিল্প নারীর কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করেছে উল্লেখ করে তিনি বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে নারীদের কাজের ফলে গ্রামীণ অর্থনীতিতে তারা বিশেষ অবদান রাখছে। প্রতিটি পরিবারও আর্থিক সক্ষমতা ফিরে পাচ্ছে।

তিনি আমাদের আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়ানোর জন্য জাতির পিতার ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের অংশবিশেষ তুলে ধরেন।

জাতির পিতা বলেছিলেন, “বাংলাদেশের রপ্তানির বাজার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। আমরা যদি উৎপাদন বাড়াতে পারি তাহলে বিনা দ্বিধায় এ আশ্বাস আপনাদের দিতে পারি যে, আমাদের আমদানি নির্ভর অর্থনীতি প্যাটার্ন খুব শীঘ্রই পাল্টে যাবে এবং জিনিপত্রের দাম কমানোও সম্ভব হবে।”

তিনিও সেটাই বিশ্বাস করেন এবং আমদানি নির্ভর না থেকে ‘বাণিজ্যে বসতী লক্ষ্মী’ সেটাই তিনি আনতে চান এবং এক্ষেত্রে আইসিটি পণ্য বা ডিজিটাল ডিভাইসও রপ্তানি ক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী আমাদের পণ্যগুলোকে ভ্যালু এডেড করেও বাজারজাতকরণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন, যাতে একদিকে আমাদের দক্ষ জনশক্তি আরেক দিকে ভ্যালু এডেড পণ্য অধিক বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হয়।

সরকার প্রধান বলেন, তাঁতশিল্প আমাদের ঐতিহ্য এবং আমরা এই ঐতিহ্য ধরে রাখতে চাই। কারণ বাংলাদেশের সর্ববৃহৎ কুটির শিল্প হচ্ছে এই তাঁত শিল্প। দেশের অভ্যন্তরীণ বস্ত্র চাহিদার প্রায় ৪০ শতাংশ তাঁতশিল্প যোগান দিয়ে থাকে।

তিনি বলেন, আমাদের সরকার তাঁতিদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি, মূলধন যোগান, গুণগত মানসম্মত তাঁতবস্ত্র উৎপাদন এবং বাজারজাতকরণের সুবিধা সৃষ্টির মাধ্যমে তাঁতিদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাঁতিদের ব্যবহার্য উপকরণে ৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ও সমুদয় মূল্য সংযোজন কর মওকূফ করে আমদানির সুযোগ প্রদান করেছে। ইতোপূর্বে ’৯৬ সালে প্রথম সরকারে এসেই তাঁতিদের বিশেষ ঋণ সুবিধা প্রদানের কথাও উল্লেখ করেন তিনি।

এক সময়কার বিশ^বিখ্যাত ঢাকাই মসলিনের হৃত গৌরব ফিরিয়ে আনতে তাঁর সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রকল্পের আওতায় নিবিড় গবেষণার মাধ্যমে ঢাকাই মসলিন কাপড় তৈরির কাঁচামাল ফুটি কার্পাস তুলা, সুতা তৈরির প্রযুক্তি ও ঢাকাই মসলিন কাপড় পুনরুদ্ধার করে হৃত গৌরব ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানোর পাশাপাশি এই উচ্চমূল্যের পণ্যটি সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য গবেষকরা কাজ করে যাচ্ছেন এবং এর মেধাস্বত্ত সংরক্ষনেরও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান।

তিনি বলেন, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউ আই পি ও) এর পক্ষে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক ঢাকাই মসলিনকে ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন প্রদান করা হয়েছে। মসলিনের উন্নয়ন ও সম্প্রসারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো-তে ‘ঢাকাই মসলিন হাউস’ স্থাপন করা হয়েছে।

প্রধানমন্ত্রী পাটের জন্ম রহস্য উন্মোচনে বাংলাদেশের সাফল্য তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বে আবার পাট ও পাটজাত পণ্যের কদর বেড়েছে।

তবে, পোশাকশিল্পকে যতটা প্রণোদনা দিয়ে থাকি, সেক্ষেত্রে পাট কৃষিপণ্য হওয়া সত্ত্বেও যে সুযোগ পাচ্ছেনা। সে সুযোগ দেওয়া একান্ত প্রয়োজন বলে আমি মনেকরি। আর পরিবেশ রক্ষার জন্য পাটজাত পণ্যের বিকল্প কিছু হতে পারেনা। এর য

তবেশি উৎকর্ষ সাধন হবে তত বেশি বাজারজাতকরণ সহজ হবে। আমরা এদিকেও বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি।

শেখ হাসিনা বলেন,আমাদের সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপেরে ফলে তৈরি পোশাক খাতে বাংলাদেশের কারখানাগুলো সবুজ কারখানার মানদন্ডে বিশ্বে এগিয়ে আছে। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) এর হিসাব মতে শীর্ষ ১০০ গ্রিন ফ্যাক্টরির মধ্যে ৫০টিই বাংলাদেশের। ‘ইউএসজিবিসি’ থেকে লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন সার্টিফিকেশন প্রাপ্ত বাংলাদেশে সবুজ কারখানার সংখ্যা এখন ১৮৭টি। এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, যুদ্ধ ও স্যাংশনের কারণে গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নানা উপকরণের দাম বেড়েছে। মূল্যস্ফীতি ভীষণভাবে বৃদ্ধি পাওয়ার ফলে একটি কঠিন অবস্থার মধ্যদিয়ে আমাদের চলতে হচ্ছে। তারপরও কঠোর মনিটরিংয়ের মাধ্যমে আমরা ব্যয় সাশ্রয়ের ব্যবস্থা নিচ্ছি। আর উৎপাদনশীলতা বৃদ্ধির পদক্ষেপও সরকার নিয়েছে।

The post বাংলাদেশের তৈরী পোশাকের নতুন বাজার অনুসন্ধান করুন : প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

বেলজিয়ামের রানী এবং জাতিসংঘের এসডিজি বিষয়ক বিশেষ দূত ম্যাথিল্ড ম্যারি ক্রিস্টিনের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর এজেন্ডাগুলোকে অষ্টম পঞ্চম বার্ষিক পরিকল্পনা এবং ২০২১-২০৪১ সাল পর্যন্ত পরিপ্রেক্ষিত পরিকল্পনার লক্ষ্য গুলোকে অন্তর্ভুক্ত করে বাস্তবায়নের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে গোটা বিশ্ব অস্থিতিশীল হয়ে পড়েছে এবং মূল্যস্ফীতির হার বেড়েছে।

তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত কারণ, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জনগণের দুর্ভোগ বাড়ছে।’

সফররত বেলজিয়ামের রানী বিভিন্ন খাতে বিশেষকরে নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর উন্নয়ন এবং নারী শিক্ষায় বাংলাদেশের ব্যাপক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।
রানী বলেন, ‘আমি আপনাদের অগ্রগতি দেখে খুব খুশি।’

বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী, নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

শেখ হাসিনা রাজনীতি, প্রতিরক্ষা ও বিচার বিভাগ এবং অন্যান্য ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য তাঁর সরকারের পদক্ষেপ সম্পর্কে রানীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী নারীর কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নারী শিক্ষার প্রসারে তাঁর সরকারের প্রচেষ্টার কথাও সংক্ষেপে বর্ণনা করেন।

তিনি বলেন, তাঁর সরকার সমাজের ঝুকিপূর্ণ নারীদেরও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়ে এসেছেন। এরমধ্যে বয়স্ক নারী, বিধবা এবং স্বামী পরিত্যক্ত নারীও রয়েছে।

শেখ হাসিনা বলেন, দেশব্যাপী ৫২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্র একজন পুরুষ ও একজন মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সারাদেশে ১৮ হাজারের ও বেশি কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করেছে, যেখান থেকে বেশিরভাগ নারী ও শিশুরা প্রাথমিক স্বাস্থ্যসেবা পাচ্ছে।
তিনি বলেন, এসব ক্লিনিক থেকে ৩০ প্রকারের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছেন।

তিনি আরও বলেন, কক্সবাজার ক্যাম্পে ফিল্ড হাসপাতাল স্থাপন করে বাংলাদেশে আশ্রয় নেয়া কয়েক হাজার গর্ভবতী নারীকে জরুরী স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৩৪ হাজার রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাষানচর দ্বীপে স্থানান্তর করা হয়েছে, যা তাদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করেছে।

দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও অন্যান্য দুর্যোগে হতাহতের সংখ্যা ব্যাপকহারে হ্রাস পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও টেকসই ঘর নির্মাণ করেছে এবং দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সারা দেশে ৮৫ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়েছে।
বাংলাদেশ অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ প্রবণ দেশ উল্লেখ করে শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাঁর সরকারের উদ্যোগের চিত্র তুলে ধরেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিজস্ব অর্থায়নে জলবায়ু ট্রাস্ট ফান্ড গঠন করেছে। সবুজ বেস্টনী তৈরি করেছে। উপকূলীয় এলাকায় বাঁধ ও টেকসই বাড়ি নির্মাণ করেছে।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র বিষয়ক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম উপস্থিত ছিলেন।

তিনদিনের বাংলাদেশ সফরে সোমবার সকালে ঢাকায় আসেন জাতিসংঘের এসডিজি বিষয়ক বিশেষ দূত বেলজিয়ামের রানী ম্যাথিল্ড ম্যারি ক্রিস্টিন।

The post রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করা উচিত : প্রধানমন্ত্রী appeared first on Newsflash24bd.com.

তিন ফসলি জমিতে প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
তিন ফসলি জমিতে এখন থেকে আর কোনো উন্নয়ন প্রকল্প কিংবা স্থাপনা তৈরি না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

মন্ত্রিসভার বৈঠক শেষ হলে এ বিষয়ে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভার আজকের বৈঠকের নির্ধারিত এজেন্ডার বাইরেও একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটি হলো—লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন ক্ষেত্রে তিন ফসলি জমিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, স্থাপনা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে বা আবেদন পাওয়া যাচ্ছে। বিশেষ করে সৌর প্যানেল থেকে শুরু করে বিভিন্ন ভবন তৈরির প্রস্তাব বিভিন্ন মন্ত্রণালয় দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন— এখন থেকে কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না

তিনি জানান, ‘তিন ফসলি জমিতে কোনো প্রকল্প নেয়া যাবে না, এটি সংরক্ষণ করতে হবে। এটি সুস্পষ্টভাবে বলেছেন প্রধানমন্ত্রী। এটা এখন থেকে নিয়মিতভাবে মনিটরিং করা হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে চিঠি দেয়া হবে।

সরকারি-বেসরকারি সব ক্ষেত্রে কি এর মধ্যে পড়বে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো ক্ষেত্রেই কোনো প্রকল্প হতে পারবে না। সেটা সরকারি কিংবা বেসরকারি পর্যায় হোক না কেন। কোনো তিন ফসলি জমি নষ্ট করা যাবে না। প্রকল্প নেয়ার সময় যাচাই করে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছেও তা পাঠানো হবে।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

The post তিন ফসলি জমিতে প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর appeared first on Newsflash24bd.com.

সিটবেল্ট না পরায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে পুলিশ
ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরায় ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে জরিমানা করা হয়েছে। গাড়িতে থাকা অবস্থায় সিটবেল্ট খুলে সোশ্যাল মিডিয়ার জন্য একটি ভিডিও করছিলেন মি. সুনাক।

১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে মি. সুনাক এই ঘটনার জন্য ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং তিনি জরিমানার টাকা পরিশোধ করবেন।

চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরলে একশ পাউন্ড জরিমানার বিধান রয়েছে ব্রিটেনে। এই জরিমানার অংক ৫০০ পাউন্ড পর্যন্ত বাড়ানো হতে পারে যদি ঘটনাটি আদালত পর্যন্ত গড়ায়।

ঋষি সুনাক যখন ল্যাঙ্কাশায়ার ছিলেন তখন গাড়িতে ভিডিওটি ধারণ করা হয়েছিল। তিনি ইংল্যান্ডের উত্তরাঞ্চলে ভ্রমণ করছিলেন।

এই ভিডিওটি মি. সুনাক তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন।

মি. সুনাক প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয়বারের মতো এ ধরণের জরিমানার নোটিস পেলেন।

করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালে লকডাউনের নিয়ম ভঙ্গ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে ঋষি সুনাককেও জরিমানা করা হয়েছিল।

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ‘ফিক্সড পেনাল্টি’ দেয়া হয়েছে। জরিমানার টাকা তাকে ২৮ দিনের মধ্যে পরিশোধ করতে হবে নতুবা এটি চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হতে হবে।

কেউ যদি এই জরিমানাকে চ্যালেঞ্জ করে তখন পুলিশ বিষয়টি পর্যালোচনা করবে
সেক্ষেত্রে তারা জরিমানা প্রত্যাহার করতে পারে কিংবা বিষয়টিকে আদালতেও নিয়ে যেতে পারে।

লেবার পার্টির ডিপুটি লিডার অ্যাঞ্জেলা রায়নার এক টুইট বার্তায় লিখেছেন, এর ‘পুরো দায় মি. সুনাককে’ নিতে হবে।

লেবার পার্টির একজন মুখপাত্র বলেছেন, দুর্ভাগা ঋষি সুনাকের এই ছবি তাকে হাসির পাত্রে পরিণত করেছে।

লিবারেল ডেমোক্রেটরা বলেছেন, ঋষি সুনাক হচ্ছেন ব্রিটেনের দ্বিতীয় প্রধানমন্ত্রী যাকে পুলিশ জরিমানা করেছে। বরিস জনসন যেভাবে আইনকে অসম্মান করেছিলেন ঠিক একই কাজ করলেন ঋষি সুনাক।

লিবারেল ডেমোক্রেটদের ডেপুটি লিডার ডেইজি কুপার বলেন, “পার্টি কেলেঙ্কারি থেকে সিটবেল্ট কেলেঙ্কারি, কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদরা ব্রিটেনের মানুষজনকে বোকা বানাচ্ছে।”

“তারা এমনভাবে আচরণ করছে যাতে মনে হয় তাদের জন্য আইন এক রকম এবং বাকিদের জন্য অন্যরকম। এই জরিমানার মাধ্যমে তাদের প্রাপ্য ছিল।”

কিন্তু কনজারভেটিভ পার্টির এমপি স্কট বেন্টন বলেছেন, সবাই ভুল করে।

মি. বেন্টন বলেন, “পুলিশের উচিত আমাদের সমাজে গুরুতর অপরাধগুলোর দিকে মনোযোগ দেয়া।”

“ প্রতিবছর ব্রিটেনের লক্ষ-লক্ষ মানুষ এ ধরনের জরিমানার মুখে পড়ে।”

যে কোন ব্যক্তিগত গাড়ি, ভ্যান এবং পণ্য পরিবহনকারী গাড়িতে ১৪ বছর কিংবা তার চেয়ে বেশি বয়সীদের সিটবেল্ট পড়া বাধ্যতামূলক।

আর ১৪ বছরের কম বয়সীদের সিটবেল্ট পড়ার জন্য ড্রাইভারের উপর দায় থাকে। সূত্র : বিবিসি বাংলা।

The post সিটবেল্ট না পরায় ব্রিটেনের প্রধানমন্ত্রীকে জরিমানা করেছে পুলিশ appeared first on Newsflash24bd.com.

প্রধানমন্ত্রীকে নিয়ে যাত্রা শুরু করল মেট্রো রেল
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের প্রথম মেট্রোরেল চলাচল শুরু করেছে। দীর্ঘ অপেক্ষার পর মেট্রোর যুগে পা দিল বাংলাদেশ।

আজ বুধবার সকাল ১১টার পর দেশের প্রথম মেট্রো রেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে দুপুর ১টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রো রেল যাত্রা শুরু করে।

ঢাকার নগরজীবনে স্বস্তির বার্তা নিয়ে গণপরিবহনে যুক্ত হচ্ছে মেট্রো রেল।

আগামীকাল বৃহস্পতিবার যাত্রীদের জন্য উন্মুক্ত হবে এটি। প্রথম দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টা ট্রেন চলাচল করবে। মাঝের কোনো স্টেশনে আপাতত ট্রেন থামবে না। আগামী ২৬ মার্চ থেকে সব স্টেশনে ট্রেন দাঁড়াবে।

মেট্রো রেল চালু হওয়ায় ছোট ছোট যানবাহনের ব্যবহার কমবে। জীবাশ্ম ও তরল জ্বালানির ব্যবহার বহুলাংশে কমে যাবে। ঢাকা মহানগরীর যাতায়াতব্যবস্থায় ভিন্ন মাত্রা ও গতি যোগ হবে। মহানগরবাসীর কর্মঘণ্টা সাশ্রয় হবে। যানজট বহুলাংশে কমবে। যানজটের কারণে যে ক্ষতি হচ্ছে তা সাশ্রয় হবে।

মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে, মেট্রো রেল পুরোপুরি চালু হলে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে পাঁচ লাখ যাত্রী যাতায়াত করতে পারবে। ছয়টি কোচসংবলিত প্রতিটি একমুখী মেট্রো ট্রেন প্রতিবারে সর্বোচ্চ দুই হাজার ৩০৮ জন যাত্রী পরিবহন করতে পারবে। মেট্রো রেলে অল্প সময়ে অধিক সংখ্যায় যাত্রী পরিবহন করা সম্ভব হয়। প্রথম ধাপে চলবে ১০ সেট ট্রেন। আরো দুই সেট ট্রেন প্রস্তুত থাকবে। মাঝের চার কোচের প্রতিটিতে যাত্রী ধারণক্ষমতা ৩৯০ জন। দুই পাশের ট্রেইলার কোচের (ইঞ্জিন) প্রতিটিতে সর্বোচ্চ যাত্রী ধারণক্ষমতা ৩৭৪ জন। নারী যাত্রীদের জন্য থাকছে আলাদা কোচের ব্যবস্থা।

The post প্রধানমন্ত্রীকে নিয়ে যাত্রা শুরু করল মেট্রো রেল appeared first on Newsflash24bd.com.