প্রত্যাবর্তন | Newsflash24bd.com

স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের
সপরিবারে দেশের মাটিতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঢাকায় পা রাখলেন তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হযরত আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন।

এর আগে ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক লাইনের একটি স্ট্যাটাসে নিজের আবেগ তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি লিখেন, দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।

বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসেন তারেক রহমান। রুট ছিল লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকার। ফ্লাইটে তারেক রহমানের জন্য বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমানের সঙ্গে ফ্লাইটে আরও ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দ‌লের প্রেস উইংয়ের সালেহ শিবলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কামাল উদ্দীন, সৈয়দ মইনউদ্দিন আহমেদ এবং তাবাসসুম ফারহানা।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ।

বিমানবন্দরে নামার পর ভিআইপি লাউঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে স্বাগত জানাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ের সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান-২ নম্বরে বাসভবনে চলে আসবেন।

২০০৭ সালের জানুয়ারিতে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় আটক হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দী ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে চলে যান তারেক রহমান। সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার। একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের দেশে ফেরা হয়নি আর। অবশেষে দীর্ঘ সেই অপেক্ষার অবসান ঘটল। প্রিয় মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান।

The post স্বদেশ প্রত্যাবর্তন তারেক রহমানের appeared first on Newsflash24bd.com.

বিশ্লেষণ : তারেক রহমানের প্রত্যাবর্তন, দল, নেতৃত্ব ও নির্বাচন কৌশল (দ্বিতীয়)
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্ব পায়, তা হলো বিএনপি এই প্রত্যাবর্তনকে কীভাবে সাংগঠনিক ও রাজনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারবে। দীর্ঘ সময় ধরে দলটি নেতৃত্ব সংকট, মাঠপর্যায়ের দুর্বলতা এবং আন্দোলননির্ভর রাজনীতির সীমাবদ্ধতায় আটকে আছে—এমন অভিযোগ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন নয়। এই বাস্তবতায় তারেক রহমানের সরাসরি উপস্থিতি বিএনপির জন্য একটি সুযোগ সৃষ্টি করেছে, তবে সেই সুযোগ কাজে লাগানো না গেলে প্রত্যাবর্তনটি প্রতীকী ঘটনাতেই সীমাবদ্ধ থেকে যেতে পারে।

বিএনপির সাংগঠনিক বাস্তবতা এখন বহুমাত্রিক চ্যালেঞ্জে ভরা। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে দলীয় কাঠামোর বিভিন্ন স্তরে স্থবিরতা তৈরি হয়েছে। অনেক জায়গায় নেতৃত্বের শূন্যতা, কোথাও আবার অভ্যন্তরীণ দ্বন্দ্ব দলকে দুর্বল করেছে। তারেক রহমানের একটি ইতিবাচক দিক হলো, তিনি দল পুনর্গঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন এবং অতীতে দলীয় কাঠামো ঢেলে সাজানোর কথা বলেছেন। দেশে ফিরে তিনি যদি জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক মূল্যায়ন শুরু করেন এবং দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব পুনর্বিন্যাস করেন, তাহলে তা বিএনপিকে একটি কার্যকর রাজনৈতিক সংগঠনে রূপ দিতে পারে।

নেতৃত্বের প্রশ্নে তারেক রহমানের সামনে আরেকটি বড় সুযোগ রয়েছে প্রজন্মগত রূপান্তরের ক্ষেত্রে। বিএনপির রাজনীতিতে এখনও প্রবীণ নেতৃত্বের প্রভাব প্রবল, যদিও ভোটার কাঠামোতে তরুণদের সংখ্যা সবচেয়ে বেশি। এই বৈপরীত্য দলটির ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি বড় দুর্বলতা। তারেক রহমান দীর্ঘদিন ধরেই তরুণ নেতৃত্বকে সামনে আনার কথা বলে আসছেন। তাঁর প্রত্যাবর্তন যদি বাস্তব অর্থে তরুণ, শিক্ষিত ও পেশাজীবী শ্রেণিকে দলীয় নেতৃত্বে অন্তর্ভুক্ত করে, তাহলে বিএনপি শুধু সাংগঠনিকভাবে শক্তিশালী হবে না, বরং সামাজিক প্রতিনিধিত্বের দিক থেকেও গ্রহণযোগ্যতা বাড়াবে।

নির্বাচন কৌশল এই পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন মানেই শুধু ভোটের দিন নয়; এটি একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রক্রিয়া। অতীতে বিএনপি কখনো নির্বাচন বর্জন করেছে, কখনো আন্দোলনকে অগ্রাধিকার দিয়েছে, যার ফলাফল সবসময় প্রত্যাশিত হয়নি। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর বিএনপির জন্য বড় প্রশ্ন হলো, তারা কি একই পথ অনুসরণ করবে, নাকি একটি নতুন, বাস্তবসম্মত নির্বাচন কৌশল গ্রহণ করবে। তারেক রহমানের ইতিবাচক দিক হলো, তিনি সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচনকে গণতান্ত্রিক সংস্কারের একটি অংশ হিসেবে দেখার কথা বলেছেন, কেবল ক্ষমতা দখলের মাধ্যম হিসেবে নয়।

নির্বাচন কমিশনের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কমিশনের স্বাধীনতা ও সক্ষমতা নিয়ে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। তারেক রহমান যদি কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে নীতিগত চাপ, জনমত গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে সংস্কারের দাবি তোলেন, তাহলে সেটি একটি ইতিবাচক রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এতে নির্বাচন প্রক্রিয়ায় বিএনপির অবস্থানও তুলনামূলকভাবে শক্তিশালী হবে।

বিএনপির রাজনৈতিক বার্তার ভাষা ও বিষয়বস্তুতেও পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। দীর্ঘদিন ধরে দলটি প্রধানত সরকারবিরোধী বক্তব্যেই সীমাবদ্ধ থেকেছে। যদিও বিরোধী রাজনীতিতে সরকারের সমালোচনা স্বাভাবিক, তবে কেবল সমালোচনার রাজনীতি জনগণের দীর্ঘমেয়াদি আস্থা অর্জনে যথেষ্ট নয়। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা নিয়ে সুস্পষ্ট বিকল্প নীতি তুলে ধরতে পারে, তাহলে তা দলটির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বাড়াবে।

এখানে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব আবার সামনে আসে। এই কর্মসূচি বিএনপির নীতিগত অবস্থানের একটি কাঠামো প্রদান করে, তবে বাস্তব রাজনীতিতে এর প্রয়োগ এখনো পরীক্ষিত নয়। তারেক রহমানের প্রত্যাবর্তনের পর যদি এই ৩১ দফাকে কেন্দ্র করে দলীয় প্রশিক্ষণ, জনসংযোগ এবং নীতিনির্ভর আলোচনার সূচনা হয়, তাহলে তা বিএনপিকে স্লোগাননির্ভর রাজনীতি থেকে নীতিনির্ভর রাজনীতির দিকে এগিয়ে নিতে পারে। এতে নির্বাচন কৌশলও আরও পরিপক্ব ও বাস্তবসম্মত হবে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সহনশীলতা ও জোট রাজনীতি। বাংলাদেশের রাজনীতিতে একক দলীয় আধিপত্যের ধারণা দীর্ঘদিন ধরে প্রাধান্য পেয়েছে, তবে বাস্তবতা হলো টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন। তারেক রহমান যদি দেশে ফিরে জোট রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেন এবং বিরোধী শক্তিগুলোর সঙ্গে ন্যূনতম গণতান্ত্রিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে তা রাজনৈতিক স্থিতিশীলতার পথে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।

এই দ্বিতীয় পর্বের বিশ্লেষণ থেকে স্পষ্ট যে, তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপির জন্য কেবল আবেগঘন মুহূর্ত নয়, বরং একটি কঠিন রাজনৈতিক পরীক্ষা। দল পুনর্গঠন, নেতৃত্বের রূপান্তর এবং নির্বাচন কৌশল—এই তিনটি ক্ষেত্রে তিনি কতটা বাস্তববাদী ও দূরদর্শী সিদ্ধান্ত নিতে পারেন, তার ওপর নির্ভর করবে বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান।

ধারাবাহিক এই বিশ্লেষণের তৃতীয় পর্বে আলোচনা করা হবে, তারেক রহমানের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে ৩১ দফা কর্মসূচি, অর্থনৈতিক নীতি এবং সামাজিক পুনর্গঠন কীভাবে বাস্তব রাজনৈতিক কর্মসূচিতে রূপ নিতে পারে।

লেখক: মো: হাফিজ আল আসাদ, রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক।

The post বিশ্লেষণ : তারেক রহমানের প্রত্যাবর্তন, দল, নেতৃত্ব ও নির্বাচন কৌশল (দ্বিতীয়) appeared first on Newsflash24bd.com.

টেইলরের প্রত্যাবর্তন ম্যাচের প্রথম দিনই চাপে জিম্বাবুয়ে
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে চার বছর পর ক্রিকেট মাঠে ফিরেছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে নামেন তিনি।

আইসিসির দুর্নীতি দমন আইন ও ডোপিং নিয়ম ভঙ্গ করার কারণে ২০২২ সালের জানুয়ারিতে সাড়ে তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন টেইলর।

গতকাল শুরু হওয়া এই টেস্টের প্রথম দিনই চাপে পড়েছে জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে ১২৫ রানে অলআউট হয় তারা। জবাবে ১ উইকেটে ১৭৪ রান করেছে নিউজিল্যান্ড। ৯ উইকেট হাতে নিয়ে ৪৯ রানে এগিয়ে কিউইরা।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ওপেনার হিসেবে ব্যাট হাতে নামেন টেইলর। সতীর্থদের ব্যর্থতার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন তিনি। বড় ইনিংস খেলার আভাস দিয়ে ৪৪ রানে সাজঘরে ফিরেন টেইলর। ১০৭ বল খেলে ৬টি চার মারেন এই ডান-হাতি ব্যাটার।

দলীয় ৮৩ রানে পঞ্চম ব্যাটার হিসেবে টেইলর ফেরার পর উইকেটরক্ষক তাফাদজাওয়া সিগার কল্যাণে ১শ রান স্পর্শ করতে পারে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত সিগা ৩৩ রানে অপরাজিত থাকলেও, ১২৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

নিউজিল্যান্ড পেসার ম্যাট হেনরি ৪০ রানে ৫ এবং জ্যাকারি ফোকস ৩৮ রানে ৪ উইকেট নেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন হেনরি।

এরপর নিজেদের ইনিংস শুরু করে ১৬২ রানের সূচনা পায় নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ং ৭৪ রানে ফিরলেও দিন শেষে ৭৯ রানে অপরাজিত থাকেন আরেক ওপেনার ডেভন কনওয়ে। তার সাথে ৮ রানে অপরাজিত আছেন অভিষিক্ত বোলার জ্যাকব ডাফি।

The post টেইলরের প্রত্যাবর্তন ম্যাচের প্রথম দিনই চাপে জিম্বাবুয়ে appeared first on Newsflash24bd.com.