প্রতিবেদন | Newsflash24bd.com

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন: ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আ. লীগ
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে পলাতক থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের কলকাতা ও দিল্লিতে অবস্থান করছেন। সেখান থেকেই তারা দল পুনর্গঠন ও রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নিয়ে বৈঠক ও যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় সরকারবিরোধী আন্দোলন দমনে অভিযানে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। এর পরপরই আওয়ামী লীগের হাজারো নেতা-কর্মী দেশ ছেড়ে পালান। তাদের মধ্যে অন্তত ৬০০ জন কলকাতায় আশ্রয় নিয়েছেন বলে দাবি করা হয়।

গণচাপের মুখে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করে এবং দলটিকে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ ও প্রচারণা থেকে নিষিদ্ধ করে। দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ ও দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম শুরু হয়।

গত বছরের শেষ দিকে একটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এই রায়কে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেন এবং ভারত থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে গোপন অবস্থান থেকে শেখ হাসিনা প্রতিদিন দীর্ঘ সময় ধরে দলীয় বৈঠক ও বাংলাদেশে থাকা নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ একাধিক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যকে নিয়মিতভাবে কলকাতা থেকে দিল্লিতে ডেকে কৌশলগত বৈঠক করা হচ্ছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, দলকে নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে ভোটের গণতান্ত্রিক বৈধতা নষ্ট হবে। দলটির সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তারা নির্বাচনী প্রক্রিয়া বর্জনের নির্দেশ দিয়েছেন এবং এই নির্বাচনকে ‘প্রহসন’ হিসেবে আখ্যা দিয়েছেন।

অন্যদিকে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে রয়েছেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস, বলছে—এ নির্বাচন গত এক দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। তবে আওয়ামী লীগ ইউনূসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলেছে, যা তিনি অস্বীকার করেছেন।

মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের দীর্ঘদিনের প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে গুম, নির্যাতন, গোপন বন্দিশালা, বিচার বিভাগের নিয়ন্ত্রণ এবং সংবাদমাধ্যম দমনের অভিযোগ উঠে এসেছে। ক্ষমতাচ্যুতির পর অনেক গোপন বন্দিশালার তথ্য প্রকাশ্যে আসে।

তবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘু সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা রয়েছে। শেখ হাসিনাকে দণ্ড দেওয়া ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মান মেনে চলে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, দেশজুড়ে প্রতিশোধমূলক সহিংসতায় তাদের শত শত কর্মী নিহত বা কারাবন্দী হয়েছেন। তাদের ভাষ্য, দেশে ফিরলে প্রাণনাশের ঝুঁকি রয়েছে বলেই তারা ভারতে অবস্থান করছেন।

ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও ভারত তা উপেক্ষা করছে। সম্প্রতি দিল্লিতে এক সমাবেশে শেখ হাসিনার বক্তব্যের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিক্রিয়া জানায় এবং একে বাংলাদেশের জনগণের প্রতি ‘অবমাননা’ বলে উল্লেখ করে।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের একাধিক নেতা দাবি করেছেন, আসন্ন নির্বাচন ব্যর্থ হলে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হবে এবং তাতে জনগণ আবার আওয়ামী লীগের দিকে ফিরবে। সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় স্বীকার করেন, দলটি কর্তৃত্ববাদী ছিল এবং ২০১৮ সালের নির্বাচন পুরোপুরি গ্রহণযোগ্য হয়নি। তবে তার দাবি, পরিস্থিতি বদলাবে এবং তাদের নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না।

The post দ্য গার্ডিয়ানের প্রতিবেদন: ভারতে বসে রাজনীতিতে ফেরার ছক কষছে আ. লীগ appeared first on Newsflash24bd.com.

বিবিসির প্রতিবেদন: এবার সীমিত নাও হতে পারে ইরানের জবাব
ইরানের জলসীমার কাছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের নিয়ন্ত্রিত এলাকায় রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আগমন একটি ধারণাকে তীব্র করছে– মধ্যপ্রাচ্যজুড়ে একটি বড় সংঘাত আসন্ন। এ রণতরী মোতায়েনের মাধ্যমে বোঝা যাচ্ছে, ওয়াশিংটন ও তেহরান এখন সরাসরি সংঘর্ষের অনেকটাই কাছাকাছি। এ উত্তেজনায় কেবল তেহরানেই নয়, পুরো অঞ্চল হতে পারে অস্থিতিশীল। তবে এবার সম্ভাব্য মার্কিন হামলায় ইরানের প্রতিক্রিয়া অতীতে যেভাবে সতর্ক ধরনের ছিল, সেভাবে নাও হতে পারে।

গতকাল শুক্রবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, হামলার শিকার হওয়ার পর তেহরান বিলম্বিত ও সীমিত প্রতিশোধকে অগ্রাধিকার দিয়েছে। ২০২৫ সালের ২১ ও ২২ জুন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার এক দিন পর ইরান কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়। ইরান হামলার আগাম সতর্কতা দিয়েছিল। ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এটা ইরানের বৃহত্তর যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা হিসেবে বিবেচনা করা হয়। তবে ইরানের বর্তমান অবস্থা একেবারেই আলাদা।

পরমাণু উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করো, নয়তো আক্রমণ মোকাবিলা করো: ট্রাম্প
গতকাল শুক্রবার দ্য গার্ডিয়ান অনলাইন জানায়, ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন– যদি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা বিশাল মার্কিন রণতরীর ব্যবহার বন্ধ রাখতে হয়, তাহলে ইরানকে পারমাণবিক কর্মসূচি ও বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। মেলানিয়া ডকুমেন্টারির প্রিমিয়ারে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন।

তাৎক্ষণিক জবাব দেবে ইরান: পেজেশকিয়ান
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়ার বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংযুক্ত আরব আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ইরান যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও সিদ্ধান্তমূলকভাবে জবাব দেবে। তবে তিনি এও বলেন, ইরান যুদ্ধ নয়, সংলাপ চায়।
গতকাল ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রামিনিয়া বলেছেন, মার্কিন রণতরীর ‘গুরুতর দুর্বলতা’ রয়েছে। এ ছাড়া উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক সম্পদ তাদের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায়।

সর্বোচ্চ সতর্ক অবস্থায় ইরানের সামরিক বাহিনী
সেন্টার ফর মিডল ইস্টার্ন স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবাস আসলানি আলজাজিরাকে বলেন, সংঘাত এড়াতে সম্মিলিত কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ইরানের সামরিক বাহিনী ‘সর্বোচ্চ সতর্ক মুডে’ রয়েছে। তারা আসন্ন মার্কিন আক্রমণ মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে।

সার্বভৌমত্বকে সম্মান দেখাতে বলেছে তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত অন্য দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করা। সেই সঙ্গে তিনি কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে বলেছেন, তারা ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

The post বিবিসির প্রতিবেদন: এবার সীমিত নাও হতে পারে ইরানের জবাব appeared first on Newsflash24bd.com.

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ
রাষ্ট্র সংস্কারে গঠিত প্রথম ধাপের ছয় কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এসব কমিশনের সুপারিশ করা আশু করণীয় বিষয়গুলো নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন হবে।

এর আগে বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্থার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন ও সংবিধান সংস্কার কমিশনের (প্রথম খণ্ড) পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে। সেদিন কমিশনগুলোর প্রধানরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। গত ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয় জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন।

গত বছরের ৩ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি পাঁচটি কমিশন গঠন করা হয়। সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ৬ অক্টোবর। সবগুলো কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিন সময় দেয়া হয়েছিল। পরে সেই সময় কয়েক দফা বাড়ানো হয়।

The post ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ appeared first on Newsflash24bd.com.